Huawei Enjoy 10e - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 03 Mar 2020 16:41:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Huawei Enjoy 10e, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/huawei-enjoy-10e-price-cny-999-launch-specifications-march-5-sale-date-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-enjoy-10e-price-cny-999-launch-specifications-march-5-sale-date-in-bengali/#respond Tue, 03 Mar 2020 16:41:34 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10695 চীনে লঞ্চ হল Huawei Enjoy 10e 

The post 5000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Huawei Enjoy 10e, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি Huawei তাদের ঘরোয়া মার্কেটে Enjoy 10e স্মার্টফোন লঞ্চ করল। কোম্পানি তাদের নতুন Huawei Enjoy 10e ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে এবং এই ফোনের সেলফি ক‍্যামেরা নচের মধ্যেই অবস্থিত। কোম্পানি এই ফোনটি গ্ৰীন, মিডনাইট ব্ল‍্যাক ও পার্ল হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করেছে। তবে এখনই ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকেত দিলেন সোশ্যাল মিডিয়া ছাড়ার

দাম

কোম্পানি Huawei Enjoy 10e এর তিনটি ভেরিয়েন্ট পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 3 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ, 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ও 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনটির 3 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 999 (প্রায় 10,300 টাকা) রাখা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি CNY 1,199 (প্রায় 12,300 টাকা) দামে পেশ করা হয়েছে। তবে কোম্পানি তাদের Huawei Enjoy 10e এর সবচেয়ে ছোট ভেরিয়েন্ট অর্থাৎ 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম সম্পর্কে কিছু জানায়নি। অফিসিয়ালি Huawei Enjoy 10e ফোনটি 5 মার্চ থেকে সেল করা হবে। কোম্পানি ওয়েইবোতে পোস্ট করে এই কথা জানিয়েছে।

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের নতুন Huawei Enjoy 10e তে 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দিয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে এম‌ইইউআই 10 যোগ করা হয়েছে যা 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে।

আরও পড়ুন: Breaking News: 12 মার্চ লঞ্চ হবে Redmi Note 9, কোম্পানি পেশ করল টিজার

ফোটোগ্রাফির জন্য Huawei Enjoy 10e তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের যা 4এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। এর সঙ্গে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। 

কানেক্টিভিটির জন্য Huawei Enjoy 10e তে 4জি এলটিই, ওয়াইফাই 802.11ভি/জি/এন, ব্লুটুথ 5.0, মাইক্রো ইউএসবি পোর্ট আছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Huawei Enjoy 10e, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-enjoy-10e-price-cny-999-launch-specifications-march-5-sale-date-in-bengali/feed/ 0