Huawei Mate 20 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 12 Sep 2018 15:05:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 হুয়াই লঞ্চ করল 4 ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, 6 জিবি র‍্যামের সঙ্গে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন https://www.91mobiles.com/bengali/huawei-maimang-7-launched-with-4-camera-sensor-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-maimang-7-launched-with-4-camera-sensor-price-specifications-in-bengali/#respond Wed, 12 Sep 2018 15:05:14 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=956 হুয়াই তার ফ‍্যানদের জন্য মেট 20 এর আগে লঞ্চ করল মাইম‍্যাঙ 7

The post হুয়াই লঞ্চ করল 4 ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, 6 জিবি র‍্যামের সঙ্গে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন first appeared on 91Mobiles Bengali.

]]>
হুয়াইয়ের ওপর এই মুহূর্তে পুরো টেক জগত তাকিয়ে আছে। হুয়াই যেদিন থেকে ঘোষণা করেছে যে 16ই অক্টোবর হুয়াই মেট 20 সিরিজ পেশ করবে সেদিন থেকে স্মার্টফোন ইউজারদের নজর হুয়াইয়ের ওপর রয়েছে। শোনা যাচ্ছে মেট 20 ও মেট 20 প্রোর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে এবং মেট 20 লাঈটের ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে দুটি করে ক‍্যামেরা সেন্সর থাকবে। মেট 20 সিরিজের আগেই কোম্পানি তাদের ফ‍্যানদের জন্য উপহারস্বরূপ কোম্পানি মাইম‍্যাঙ 7 অফিসিয়াল করে দিয়েছে। এই ফোনটিও 4টি ক‍্যামেরা সেন্সর সাপোর্ট করে।

হুয়াই মাইম‍্যাঙ 7 ফোনটি ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে ইএম‌ইউআই 8.2 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কিরীন 710 চিপসেটে রান করে।

এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি51 জিপিইউ সাপোর্ট করে। মাইম‍্যাঙ 7 ফোনটিতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 20 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে এবং ফ্রন্ট প‍্যানেলে নচের মধ্যে 24 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর আছে।

হুয়াই মাইম‍্যাঙ 7 একটি ডুয়েল সিম ফোন এবং এর দুটি স্লটেই 4জি ভোএলটিই ব‍্যবহার করা যায়। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে ইউএসবি টাইপ সি পোর্ট সহ 3750 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও গোল্ড কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির দাম 2399 ইউয়ান রাখা হয়েছে যা ভারতীয় টাকার হিসাবে প্রায় 25,300 টাকার সমান।

The post হুয়াই লঞ্চ করল 4 ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, 6 জিবি র‍্যামের সঙ্গে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-maimang-7-launched-with-4-camera-sensor-price-specifications-in-bengali/feed/ 0
16ই অক্টোবর লঞ্চ হবে হুয়াই মেট 20 সিরিজ, কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন আসবে টেক জগতের সামনে https://www.91mobiles.com/bengali/huawei-mate-20-mate-20-pro-mate-20-lite-launching-on-16-october-feature-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-mate-20-mate-20-pro-mate-20-lite-launching-on-16-october-feature-specifications-in-bengali/#respond Tue, 04 Sep 2018 06:13:08 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=763 কিছু দিন আগে 6 জিবি র‍্যাম ও ডুয়েল সেলফি ক‍্যামেরাসহ লঞ্চ হ‌ওয়া হুয়াই মেট স্মার্টফোন সিরিজের আগামী স্মার্টফোন মেট 20 লাইট সামনে এসেছিল। ফোনটি সামনে আসার পর মনে করা হচ্ছিল কোম্পানি আইএফ‌এ 2018 এর মঞ্চে তাদের আগামী স্মার্টফোন পেশ করে দেবে এবং কোম্পানি এই সিরিজের মেট 20, মেট 20 লাইট এবং মেট 20 প্রো স্মার্টফোন […]

The post 16ই অক্টোবর লঞ্চ হবে হুয়াই মেট 20 সিরিজ, কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন আসবে টেক জগতের সামনে first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে 6 জিবি র‍্যাম ও ডুয়েল সেলফি ক‍্যামেরাসহ লঞ্চ হ‌ওয়া হুয়াই মেট স্মার্টফোন সিরিজের আগামী স্মার্টফোন মেট 20 লাইট সামনে এসেছিল। ফোনটি সামনে আসার পর মনে করা হচ্ছিল কোম্পানি আইএফ‌এ 2018 এর মঞ্চে তাদের আগামী স্মার্টফোন পেশ করে দেবে এবং কোম্পানি এই সিরিজের মেট 20, মেট 20 লাইট এবং মেট 20 প্রো স্মার্টফোন লঞ্চ করবে। কিন্তু কোম্পানি আইএফ‌এ 2018 এর মঞ্চে শুধুমাত্র মেট 20 সিরিজ পেশ করে তার লঞ্চ ডেট ঘোষণা করেছে। হুয়াই আগামী 16ই অক্টোবর মেট 20 সিরিজ লঞ্চ করবে।

কোম্পানি জানিয়েছে 16ই অক্টোবর লন্ডনে একটি ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মধ্য দিয়েই মেট 20 সিরিজ লঞ্চ করা হবে। কোম্পানি আপাতত লঞ্চ ডেট জানানো ছাড়া এটি জানায়নি এই সিরিজে কোন কোন ফোন লঞ্চ করা হবে। তবে লিক থেকে পাওয়া তথ্যের ওপর ভরসা করলে হুয়াই ওইদিন মেট সিরিজের মেট 20, মেট 20 লাইট ও মেট 20 প্রো স্মার্টফোন লঞ্চ করবে।

9 অক্টোবর লঞ্চ হতে পারে গুগল পিক্সেল 3 ও পিক্সেল এক্স‌এল, এফসিসিতে হল লিস্টেড

লিক অনুযায়ী হুয়াই মেট 20 তে 6.28 ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হতে পারে ও মেট 20 প্রোতে কার্ভড ডিসপ্লের সঙ্গে রেগুলার নচ দেওয়া হতে পারে। মেট 20 লাইটে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন 6.3 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। শোনা যাচ্ছে মেট 20 ও মেট 20 প্রোর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। মেট 20 লাইটের ফ্রন্ট ও ব‍্যাক প‍্যানেলে দুটি করে ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে।

স‍্যামসাং আনতে চলেছে গ‍্যালাক্সি জে4 প্রাইম ও গ‍্যালাক্সি জে6 প্রাইম, অফিসিয়াল ওয়েবসাইটে হল লিস্টেড

হুয়াই মেট 20 ও মেট 20 প্রোতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে ও লিক অনুযায়ী তিনটি ফোনের কোনো না কোনো ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে। হুয়াই মেট সিরিজ অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড পাইসহ পেশ করা হতে পারে এবং প্রসেসিঙের জন্য এতে হুয়াইয়ের লেটেস্ট চিপসেট কিরীন 980 থাকতে পারে।

The post 16ই অক্টোবর লঞ্চ হবে হুয়াই মেট 20 সিরিজ, কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন আসবে টেক জগতের সামনে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-mate-20-mate-20-pro-mate-20-lite-launching-on-16-october-feature-specifications-in-bengali/feed/ 0