Huawei Nova 8 SE 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 29 Nov 2021 17:35:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 64MP ক‍্যামেরা, Kirin 710A প্রসেসর ও 3,800mAh ব‍্যাটারীর সাথে লঞ্চ হল Huawei Nova 8 SE 4G https://www.91mobiles.com/bengali/huawei-nova-8-se-4g-smartphone-launched-in-china/ https://www.91mobiles.com/bengali/huawei-nova-8-se-4g-smartphone-launched-in-china/#respond Fri, 26 Nov 2021 07:28:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19646 Huawei Nova 8 SE 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং দাম

The post 64MP ক‍্যামেরা, Kirin 710A প্রসেসর ও 3,800mAh ব‍্যাটারীর সাথে লঞ্চ হল Huawei Nova 8 SE 4G first appeared on 91Mobiles Bengali.

]]>
Huawei হোম মার্কেট চিনে Nova 8 সিরিজের নতুন স্মার্টফোন Huawei Nova 8 SE 4G স্মার্টফোন লঞ্চ করেছে। হুয়াই এই স্মার্টফোনটিকে 4G কানেক্টিভিটি‌র সাথে 6.5-ইঞ্চির ডিসপ্লে‌র সাথে পেশ করেছে। এই স্মার্টফোনটিকে কোম্পানি অক্টাকোর Kirin 710A প্রসেসরের সাথে পেশ করেছে। হুয়াইয়ের এই স্মার্টফোনটিকে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটিকে 64MP কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, 16MP ফ্রন্ট ক‍্যামেরা এবং 3,800mAh ব‍্যাটারীর সাথে পেশ করা হয়েছে। এই আর্টিকেলে আমরা আপনাকে হুয়াই নোভা 8 এস‌ই স্মার্টফোনে‌র সম্পর্কে ডিটেইলে জানাবো।

Huawei Nova 8 SE 4G এর স্পেসিফিকেশন্স

Huawei Nova 8 SE 4G স্মার্টফোনে 6.5-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজল্যুশন Full HD+ 1080 × 2400 পিক্সেল। এই ডিসপ্লে‌র আস্পেক্ট রেশিও 20:9। হুয়াইয়ের এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। হুয়াইয়ের এই ফোনটিতে ইন-হাউস অক্টাকোর Kirin 710A চিপসেটে‌র ব‍্যবহার করা হয়েছে। কোম্পানি এই ফোনটিকে 8GB RAM এবং 128GB স্টোরেজের সাথে পেশ করেছে। এর সাথেই এই ফোনে microSD কার্ডের সাপোর্ট দেওয়া আছে। Nova 8 SE 4G স্মার্টফোনটি হুয়াইয়ের HarmonyOS 2 তে রান করে।

Huawei Nova 8 SE 4G স্মার্টফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক‍্যামেরা 64 মেগাপিক্সেলের। এই ফোনে 8MP এর আল্ট্রাওয়াই‌ড ক‍্যামেরা লেন্স‌ এবং 2MP এর একটি ম‍্যাক্রো এবং একটি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। হুয়াই এই ফোনটিতে 16MP এর সেল্ফি ক‍্যামেরা দিয়েছে। কানেক্টিভিটি‌র জন্য হুয়াই Nova 8 SE 4G স্মার্টফোনে ডুয়াল সিম কার্ড স্লট দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4G VoLTE, Wi-Fi 802.11 ac, Bluetooth v5.1, GPS, এবং USB-C পোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে 3,800mAh ব‍্যাটারী এবং 33W ফাস্ট চার্জিং টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে।

Huawei Nova 8 SE 4G এর দাম

Huawei Nova 8 SE 4G স্মার্টফোনটি চিনে 2,099 CNY (প্রায় 24,587 টাকা) দামে পেশ করা হয়েছে। চিনে এই ফোনটির বিক্রি আজকে থেকেই শুরু হয়ে গেছে। হুয়াই এই ফোনটিকে চারটি কালার অপশন, যথা- ব্ল‍্যাক, হোয়াই‌ট, সিল্ভার এবং ব্লু কালারে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 64MP ক‍্যামেরা, Kirin 710A প্রসেসর ও 3,800mAh ব‍্যাটারীর সাথে লঞ্চ হল Huawei Nova 8 SE 4G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-nova-8-se-4g-smartphone-launched-in-china/feed/ 0