Huawei - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 15 Oct 2026 20:20:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 8000mAh ব্যাটারি, 1.5K ডিসপ্লে এবং Kirin চিপ সহ লঞ্চ হতে পারে Huawei Enjoy 100 Pro স্মার্টফোন, লিক হল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/huawei-enjoy-100-pro-8000mah-battery-display-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-enjoy-100-pro-8000mah-battery-display-specifications-leaked-know-details-in-bengali/#respond Fri, 16 Oct 2026 11:54:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84411 লিক হল Huawei Enjoy 100 Pro ফোনের ডিটেইলস

The post 8000mAh ব্যাটারি, 1.5K ডিসপ্লে এবং Kirin চিপ সহ লঞ্চ হতে পারে Huawei Enjoy 100 Pro স্মার্টফোন, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Huawei তাদের Enjoy 100 সিরিজের ফোনে কাজ করছে। এই সিরিজের একটি স্মার্টফোন সম্পর্কে নতুন লিক প্রকাশ্যে এসেছে। এই সিরিজের অধীনে বড় ব্যাটারি এবং Kirin চিপসেট সহ Huawei Enjoy 100 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। টিপস্টার Digital Chat Station জানিয়েছেন এই ফোনটিতে 1.5K ফ্ল্যাট ডিসপ্লে এবং 8,000mAh এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ বা ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন লিক ডিটেইলস সম্পর্কে।

Huawei Enjoy 100 Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)

লিক অনুযায়ী Huawei Enjoy 100 Pro ফোনে 6.84-ইঞ্চির 1.5K LTPS ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনের সাইজ Huawei Enjoy 90 Pro Max ফোনের মতোই হবে বলে জানানো হয়েছে। বড় স্ক্রিনের দৌলতে এই ফোনে ভিডিও দেখা ও গেমিঙের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

আপকামিং Huawei Enjoy 100 Pro ফোনে Kirin 8 সিরিজের চিপসেট যোগ করা হতে পারে। তবে টিপস্টার এই চিপের সঠিক নাম শেয়ার করেননি। মনে করিয়ে দিই এর আগে Huawei Enjoy 90 Pro Max ফোনে Kirin 8000 চিপসেট দেওয়া হয়েছিল।

আপকামিং Huawei Enjoy 100 Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনটির ব্যাটারি হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 8,000mAh এর চেয়েও বড় মাপের ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ব্যাটারির সঠিক সাইজ এবং চার্জিং স্পীড প্রকাশ্যে আসেনি।

Huawei Enjoy 100 Pro ফোনটি Obsidian Black, Snow White, Sand Gold এবং Azure Ocean কালার অপশনে সেল করা হতে পারে। তবে Enjoy 100 ফোনের বেস এবং এন্ট্রি-লেভেল মডেল Phantom Black, Glacier White ও Cloud Blue কালার অপশনে পেশ করা হতে পারে।

টিপস্টার আপকামিং Huawei ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়েছেন। রিপোর্ট অনুযায়ী কোম্পানি এক‌ই সঙ্গে 10,000mAh ব্যাটারি সহ একটি ফোনেও কাজ করছে। আগামী বছর অর্থাৎ 2027 সালে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনের নাম ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানা যায়নি।

 

Huawei Enjoy 100 সিরিজের স্ট্যান্ডার্ড এবং এন্ট্রি-লেভেল মডেল কেরিয়ার চ্যানেলের মাধ্যমেও সেল করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনের সেল বাড়ানোর জন্য AI কাস্টোমাইজড এডিশন পেশ করতে পারে। তবে এই মডেলের লঞ্চ ও সেল সম্পর্কে কিছু প্রকাশ্যে আসেনি।

Huawei Enjoy 100 সিরিজ এবং 10,000mAh ব্যাটারি সহ স্মার্টফোনের তথ্য শুধুমাত্র লিকের মাধ্যমে জানা গেছে। তাই বর্তমানে কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

The post 8000mAh ব্যাটারি, 1.5K ডিসপ্লে এবং Kirin চিপ সহ লঞ্চ হতে পারে Huawei Enjoy 100 Pro স্মার্টফোন, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-enjoy-100-pro-8000mah-battery-display-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
6600mAh ব্যাটারি এবং 50MP Telephoto ক্যামেরা সহ চীনের বাজারে লঞ্চ হল Huawei Mate 90 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-5g-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-5g-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 07 Oct 2026 07:36:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83945 চীনে পেশ হল Huawei Mate 90 5G

The post 6600mAh ব্যাটারি এবং 50MP Telephoto ক্যামেরা সহ চীনের বাজারে লঞ্চ হল Huawei Mate 90 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক মঞ্চে Huawei তাদের ম্যাট 90 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Huawei Mate 90, Mate 90 Pro এবং Mate 90 Pro Max স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। Huawei Mate 90 Pro এবং Mate 90 Pro Max স্মার্টফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সিরিজের বেস মডেল Huawei Mate 90 স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Huawei Mate 90 ফোনের স্পেসিফিকেশন

Huawei Mate 90 স্মার্টফোনে 2832 × 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LTPO OLED স্ক্রিন 1Hz থেকে 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 1.07 বিলিয়ন কালার, 1440Hz PWM ডিমিং, 300Hz টাচ স্যাম্পলিং রেট এবং 2200nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে।

Huawei Mate 90 5G স্মার্টফোনটি কোম্পানির Kirin 9030 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 5 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.75GHz পর্যন্ত কাজ করতে সক্ষম। Huawei ফোনটি HarmonyOS 7.0 সহ কাজ করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী HarmonyOS 7.0 এবং Kirin 9030 চিপসেট এই ফোনটিকে আগের জেনারেশনের তুলনায় 27% শতাংশ অ্যাডভান্স করে তুলেছে।

ফটোগ্রাফির জন্য Huawei Mate 90 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.4 থেকে f/4.0 পর্যন্ত ভ্যারিয়েবল অ্যাপার্চার ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি ওআইএস ক্যামেরা, 4এক্স অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP টেলিফটো সেন্সর এবং 40MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে Huawei Mate 90 ফোনটির ফ্রন্ট প্যানেলে 3D ডেপ্থ সেন্সিং সেন্সর সহ 13MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

Huawei Mate 90 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 6600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 66W ওয়্যারড Huawei SuperCharge ফিচার যোগ করা হয়েছে। এছাড়া ফোনে 50W ওয়্যারলেস SuperCharge, 5W ওয়্যারড রিভার্স চার্জিং এবং ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

এই স্মার্টফোনে IP68 রেটিং রয়েছে এবং এটি 6 মিটার উঁচু থেকে নিচে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। একইসঙ্গে IP69 রেটিঙের দৌলতে ফোনটি হাই-টেম্পারেচার এবং হাই-প্রেশার ওয়াটার স্প্রে রেজিস্টেন্স করে তোলে। কানেক্টিভিটির জন্য Huawei Mate 90 ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC এবং USB Type-C 3.1 Gen 1 চীনের বাজারে স্মার্টফোনটি Lattice Green, Lattice Pink, Zero Degree White এবং Obsidian Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Huawei Mate 90 ফোনের দাম

Huawei Mate 90 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 5999 ইউয়ান অর্থাৎ প্রায় 86,145 টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ অপশন 6999 ইউয়ান অর্থাৎ প্রায় 1,00,505 টাকা রাখা হয়েছে। এছাড়া 12GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্ট 8499 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 1,22,145 টাকা দামে পেশ করা হয়েছে।

The post 6600mAh ব্যাটারি এবং 50MP Telephoto ক্যামেরা সহ চীনের বাজারে লঞ্চ হল Huawei Mate 90 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-5g-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
12000nits ব্রাইটনেস সাপোর্টেড স্ক্রিন সহ লঞ্চ হল Huawei Mate 90 Pro 5G স্মার্টফোন, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Sat, 03 Oct 2026 09:22:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83913 চীনে লঞ্চ হল Huawei Mate 90 Pro 5G

The post 12000nits ব্রাইটনেস সাপোর্টেড স্ক্রিন সহ লঞ্চ হল Huawei Mate 90 Pro 5G স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Huawei চীনে তাদের ‘Mate 90’ সিরিজের সূচনা করে Huawei Mate 90, Mate 90 Pro এবং Mate 90 Pro Max নামের তিনটি স্মার্টফোন পেশ করেছে। সিরিজের সবচেয়ে বড় এবং শক্তিশালী মডেল অর্থাৎ Huawei Mate 90 Pro Max ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Huawei Mate 90 Pro ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Huawei Mate 90 Pro ফোনের স্পেসিফিকেশন

Huawei Mate 90 Pro ফোনে 2832 × 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের পাঞ্চ হোল স্টাইলের ডিসপ্লে LTPO টেকনোলজি সহ ডুয়েল-লেয়ার OLED প্যানেল দিয়ে তৈরি এবং এতে থার্ড-জেনারেশন Kunlun Glass প্রোটেকশন যোগ করা হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1440Hz PWM ডিমিং, 300Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 12000nits ব্রাইটনেস সাপোর্ট করে।

এই ফোনটি HarmonyOS 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Huawei Mate 90 Pro 5G ফোনে Kirin 9035 চিপসেট রয়েছে। 5nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই 9-কোর প্রসেসর 2.85GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 12GB ও 16GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এতে 1TB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।

Huawei Mate 90 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.4 – f/4.0 ভেরিয়েবল অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, 4x অপটিক্যাল জুম সহ 50MP আলট্রা-ফোকাসিং ম্যাক্রো টেলিফটো লেন্স এবং 40MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা এবং 3D ডেপ্থ সেন্সিং সেন্সর দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Huawei Mate 90 Pro 5G ফোনে 6600mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W SuperCharge ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস SuperCharge, ওয়্যারলেস রিভার্স এবং 18W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Huawei Mate 90 Pro ফোনের দাম

চীনের বাজারে Huawei Mate 90 Pro 5G ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 12GB RAM ও 256GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 6999 ইউয়ান অর্থাৎ প্রায় 1 লক্ষ টাকা। এই ফোনের 12GB + 512GB মডেলের দাম 7999 ইউয়ান (প্রায় 1,14,800 টাকা)। এক‌ইভাবে ফোনটির 16GB+512GB মডেল 8499 ইউয়ান এবং 16GB+1TB মডেল 9999 ইউয়ান দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 1,22,145 টাকা এবং 1,43,585 টাকার কাছাকাছি।

The post 12000nits ব্রাইটনেস সাপোর্টেড স্ক্রিন সহ লঞ্চ হল Huawei Mate 90 Pro 5G স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
200MP পেরিস্কোপ লেন্স এবং 16GB RAM সহ চীনে লঞ্চ হয়েছে Huawei Mate 90 Pro Max স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-pro-max-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-pro-max-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 02 Oct 2026 08:49:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83875 চীনে লঞ্চ হল Huawei Mate 90 Pro Max

The post 200MP পেরিস্কোপ লেন্স এবং 16GB RAM সহ চীনে লঞ্চ হয়েছে Huawei Mate 90 Pro Max স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
জনপ্রিয় টেক কোম্পানি হুয়াই চীনের বাজারে তাদের ‘Mate 90’ সিরিজের সূচনা করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Huawei Mate 90, Mate 90 Pro এবং Mate 90 Pro Max নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন Huawei Mate 90 Pro Max ফোনে 16GB RAM ও Kirin 9050 Pro প্রসেসর সহ 200MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফ্ল্যাগশিপ ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Huawei Mate 90 Pro Max ফোনের ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Huawei Mate 90 Pro Max ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 1/1.28-ইঞ্চি সাইজের 50MP প্রাইমারি RYYB সেন্সর রয়েছে। এই ক্যামেরা সেন্সর f/1.4 থেকে f/4.0 পর্যন্ত ভেরিয়েবল অ্যাপার্চারে কাজ করে।

এর সঙ্গে এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 4x অপটিক্যাল জুমের ক্ষমতাসম্পন্ন 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এছাড়াও এই সেট‌আপে 40MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনে red maple color sensor রয়েছে।

Huawei Mate 90 Pro Max ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এর সঙ্গে একটি 3D ডেপ্থ সেন্সিং সেন্সর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের সঙ্গে 24mm থেকে 240mm পর্যন্ত ফোকাল রেঞ্জ সহ ক্যামেরা মডিউল কিট পেশ করা হয়েছে।

Huawei Mate 90 Pro Max ফোনের স্পেসিফিকেশন

Huawei Mate 90 Pro Max ফোনে 2848 × 1320 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের Dual-layer OLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 1440Hz PWM ডিমিং সহ 12000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। জানিয়ে রাখি আজ পর্যন্ত কোনো স্মার্টফোনে এত হাই ব্রাইটনেস দেখা যায়নি।

এই ফোনটি 12GB ও 16GB RAM মডেলে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি Huawei Mate 90 Pro Max ফোনের 12GB RAM মডেলে Kirin 9050 চিপসেট যোগ করা হয়েছে। অপরদিকে ফোনটির 16GB RAM ভেরিয়েন্টে Kirin 9050 Pro প্রসেসর রয়েছে। এই দুটি চিপসেট‌ই 3.1GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটি HarmonyOS 7 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Huawei Mate 90 Pro Max 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 45 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 ও StarLight E2.0 সহ NFC ফিচার রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Huawei Mate 90 Pro Max 5G ফোনে IP69 রেটিং রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 6 মিটার পর্যন্ত গভীর জলে পড়ে গেলেও কিছু হবে না।

Huawei Mate 90 Pro Max ফোনের দাম

চীনে Huawei Mate 90 Pro Max ফোনের বেস মডেলে 12GB RAM এর সঙ্গে 512GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 9499 ইউয়ান অর্থাৎ প্রায় 1.42 লক্ষ টাকা। এক‌ইভাবে ফোনটির 16GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম 9999 ইউয়ান অর্থাৎ প্রায় 1.49 লক্ষ টাকা রাখা হয়েছে। এই ফোনটি Crystal White, Emerald Green, Obsidian Black এবং Rose Gold কালার অপশনে সেল করা হবে।

Huawei Mate 90 Pro Max Collector’s Edition ফোনটি 16GB RAM সহ বাজারে আনা হয়েছে। এই ফোনটির 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10999 ইউয়ান এবং 1TB মেমরি ভেরিয়েন্টের দাম 12999 ইউয়ান রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 1.58 লক্ষ এবং 1.86 লক্ষ টাকার কাছাকাছি। এই স্পেশাল এডিশন ফোনটি Emerald Green কালারে পেশ করা হয়েছে।

The post 200MP পেরিস্কোপ লেন্স এবং 16GB RAM সহ চীনে লঞ্চ হয়েছে Huawei Mate 90 Pro Max স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-pro-max-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
1 অক্টোবর লঞ্চ হতে চলেছে Huawei Mate 90 সিরিজ, দেখে নিন ডিজাইন এবং সম্ভাব্য ফিচার https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-series-design-launch-date-1-october-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-series-design-launch-date-1-october-know-details-in-bengali/#respond Tue, 29 Sep 2026 14:57:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83739 1 অক্টোবর পেশ হবে Huawei Mate 90 সিরিজ

The post 1 অক্টোবর লঞ্চ হতে চলেছে Huawei Mate 90 সিরিজ, দেখে নিন ডিজাইন এবং সম্ভাব্য ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Huawei তাদের নতুন Mate 90 সিরিজ চীনের বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানির টিজার পোস্টারের মাধ্যমে 1 অক্টোবর আপকামিং সিরিজ পেশ করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে লঞ্চের আগেই Huawei Mate 90 সিরিজের আলাদা-আলাদা ছবি এবং রেন্ডার ইন্টারনেটে লিক হয়েছে। এই সিরিজের অধীনে Huawei Mate 90, Mate 90 Pro, Mate 90 Pro Max এবং Mate 90 RS Ultimate Design ফোনগুলি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Mate 90 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

Huawei Mate 90 সিরিজ

লিক হওয়া রেন্ডার অনুযায়ী Huawei Mate 90 সিরিজের চারটি ফোনে তিনটি পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এই কাটআউটে সেলফি ক্যামেরা ও 3D ফেস রেকগনেশনের জন্য সেন্সর থাকতে পারে।

ফোনটিতে OLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই মডেলের চারদিকে অত্যন্ত পাতলা বেজল এবং রাউন্ডেড কর্নার দেখা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 6.9 ইঞ্চির ফ্ল্যাট OLED প্যানেল দেওয়া হতে পারে। ফোনটির সাইড ফ্রেম আগের Mate মডেলের তুলনায় বেশি ফ্ল্যাট দেখাচ্ছে।

Huawei তাদের Mate 60 সিরিজের মধ্য দিয়ে তিনটি পাঞ্চ হোল ডিজাইনের সূচনা করেছিল। এর পর Mate 80 সিরিজের সবকটি মডেলে এই ফিচার দেখা গিয়েছিল। এবার Mate 90 সিরিজের ক্ষেত্রেও এই ডিজাইন বজায় রাখা হতে পারে।

Huawei Mate 90 এবং Mate 90 Pro ফোনের ডিজাইন

লিক হওয়া ছবিতে Mate 90 এবং Mate 90 Pro ফোনদুটি গ্ৰীন, পিঙ্ক, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে দেখা গেছে। ফোনগুলির ব্যাক প্যানেলে টু-টোন ডিজাইন দেওয়া হতে পারে। অন্য একটি লাইভ ইমেজের মাধ্যমে Mate 90 ফোনটির গ্ৰীন এবং হোয়াইট কালার অপশন প্রকাশ্যে এসেছে।

Mate 90 Pro Max স্মার্টফোনের রেয়ার প্যানেলে বড় সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে। এর মাঝখানে Huawei এর XMAGE ব্র্যান্ডিং দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। এতে ওপরের দিকে বিড্জড টেক্সচার এবং নিচের অংশে স্মুথ ফিনিশ দেখা গেছে। গ্ৰীন মডেলের ক্যামেরা মডিউলের চারদিকে ব্রাইট রিং এবং নিচে হালকা শেড থাকবে। তবে হোয়াইট মডেলটি সিলভার গ্ৰে টোন এবং ব্ল্যাক মডেল ডার্ক ফিনিশ সহ দেখা গেছে।

Huawei Mate 90 RS ডিজাইন

Mate 90 RS Ultimate Design ফোনের ডিজাইন অন্যান্য মডেলের চেয়ে আলাদা হবে বলে জানা গেছে। এতে সার্কুলার ক্যামেরা মডিউলের পরিবর্তে অক্টাগোনাল ক্যামেরা হাউসিং থাকবে। ক্যামেরা মডিউল থেকে নিচের অংশ পর্যন্ত ব্যাক প্যানেলে মাঝ বরাবর একটি উঁচু স্ট্রিপ দেখা গেছে। এই স্ট্রিপের মধ্যেই Ultimate Design ব্র্যান্ডিং রয়েছে। একদম নিচের দিকে Huawei লোগো দেওয়া হয়েছে। Mate 90 RS ফোনটি ব্ল্যাক, রেড এবং হোয়াইট কালার অপশনে দেখানো হয়েছে। এর মধ্যে রেড কালার মডেলে ক্রিম কালারের নিচের অংশ এবং হোয়াইট মডেলে সিলভার টোনের সেকশন দেখা গেছে।

সবচেয়ে বড় কথা এই ফোনের ক্যামেরা মডিউলের ঠিক নিচে কিছুটা ছোট হোল দেখা গেছে। এটি কিসের জন্য ব্যাবহার করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এটি কুলিং সিস্টেমের ভেন্ট হতে পারে, তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছুই প্রকাশ্যে আসেনি।

Huawei Mate 90 সিরিজে Kiri চিপসেট দেওয়া হতে পারে। স্ট্যান্ডার্ড মডেলে Kirin 9030, Mate 90 Pro ফোনটতে Kirin 9035 এবং Mate 90 Pro Max ও RS Ultimate Design মডেলে Kirin 9050 Pro প্রসেসর দেওয়া হতে পারে।

যেসব ইউজাররা চীনে রয়েছেন এবং শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি সুন্দর ডিজাইন ও ক্যামেরা সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Huawei Mate 90 সিরিজ ভালো বিকল্প হয়ে উঠতে পারে। 1 অক্টোবর লঞ্চের দিন আমরা ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post 1 অক্টোবর লঞ্চ হতে চলেছে Huawei Mate 90 সিরিজ, দেখে নিন ডিজাইন এবং সম্ভাব্য ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-series-design-launch-date-1-october-know-details-in-bengali/feed/ 0
200MP ক্যামেরা এবং ডুয়েল লেয়ার OLED ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Huawei Mate 90 Pro Max স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-pro-max-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-pro-max-specifications-leaked-know-details-in-bengali/#respond Wed, 23 Sep 2026 02:32:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83291 প্রকাশ্যে এল Huawei Mate 90 Pro Max ফোনের স্পেসিফিকেশন

The post 200MP ক্যামেরা এবং ডুয়েল লেয়ার OLED ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Huawei Mate 90 Pro Max স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Huawei এর আপকামিং Mate 90 সিরিজের সম্পর্কে ক্রমাগত তথ্য প্রকাশ্যে এসে চলেছে। এবার কোম্পানির প্রিমিয়াম Huawei Mate 90 Pro Max ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন লিক হয়েছে। টিপস্টারের বক্তব অনুযায়ী ফোনটি কোম্পানির নতুন Kirin 9050 Pro প্রসেসর, নেক্সট জেনারেশন ডুয়েল লেয়ার OLED ডিসপ্লে এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। Huawei এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Mate 90 Pro Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

অক্টোবর মাসে হতে পারে Mate 90 সিরিজের লঞ্চ

রিপোর্ট অনুযায়ী Huawei Mate 90 সিরিজটি আগামী অক্টোবর মাসে পেশ করা হতে পারে। এই সিরিজের Mate 90 Pro Max ফোনটি কোম্পানির হাই-এন্ড মদেল হতে পারে। এখনও পর্যন্ত ফোনের লঞ্চ এবং সিরিজের অন্যান্য মডেলের ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

লিক হল Huawei Mate 90 Pro Max ফোনের স্পেসিফিকেশন

চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo এর মাধ্যমে টিপস্টার Smart Pikachu আপকামিং Huawei Mate 90 Pro Max ফোনের প্রসেসর সম্পর্কে তথ্য সেয়ার করেছেন। তিনি জানিয়েছেন ফোনটিতে Kirin 9050 Pro প্রসেসর দেওয়া হতে পারে।

সবচেয়ে বড় কথা সম্প্রতি ট্রাই ফোল্ডেবল Huawei Mate XT 2 Ultimate Design ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে Mate 90 Pro Max ফোনটি Huawei এর প্রিমিয়াম পারফরমেন্স সেগমেন্টে স্থান দখল করবে।

লিক অনুযায়ী Huawei Mate 90 Pro Max ফোনটিতে নেক্সট জেনারেশন ডুয়েল লেয়ার OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডুয়েল লেয়ার OLED টেকনোলজির দৌলতে ভালো ব্রাইটনেস, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। টিপস্টার জানিয়েছেন ফোনের সঙ্গে অপশনাল প্রাইভেসি স্ক্রিন বিকল্প দেওয়া হতে পারে। তবে এটি কি ধরনের ডিসপ্লে হবে এবং এটি বিল্ট ইন ফিচার বা আলাদা অ্যাক্সেসরিস হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা জায়নি।

ফটোগ্রাফির দিক দিয়ে Mate 90 Pro Max ফোনটিতে বড় আপগ্রেড পাওয়া যাবে। লিক অনুযায়ী ফোনটিতে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। একিসঙ্গে আপগ্রেডেড আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনে Huawei এর নতুন জেনারেশন Red Maple ইমেজিং সিস্টেম যোগ করা হবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে ক্যামেরা প্রসেসিং এবং ইমেজ কোয়ালিটি আরও সুন্দর করে তোলার জন্য এই সিস্টেম ব্যাবহার করা হতে পারে। তবে এই সিস্টেমের ফিচার এবং ক্ষমতা সম্পর্কে এখনও বেশি কিছু জানা জায়নি।

আগেই টিপস্টার Huawei Mate 90 Pro Max ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে জানিয়েছিল। তাঁর বক্তব অনুযায়ী ফোনটিতে Mate 80 Pro Max ফোনের মতো ডুয়েল টেলিফটো ক্যামেরা সেটআপ থাকতে পারে, তবে এতে 10x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করতে পারে। এছারা আপকামিং Huawei ফ্ল্যাগশিপ ফোনটিতে প্রায় 1-ইঞ্চির প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সাইজ, ক্যামেরা কনফ্রিগ্রেশন এবং জুম সম্পর্কে জানানো হয়নি।

ব্র্যান্ডের আপকামিং Huawei Mate 90 Pro Max ফোনের লঞ্চ এবং অন্যান্য স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তাই উপরোক্ত সমস্ত তথ্য আপাতত শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ।

The post 200MP ক্যামেরা এবং ডুয়েল লেয়ার OLED ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Huawei Mate 90 Pro Max স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-mate-90-pro-max-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
চীনের বাজারে লঞ্চ হল Huawei Pura X View স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/huawei-pura-x-view-china-launch-200mp-camera-7000mah-battery-price-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-pura-x-view-china-launch-200mp-camera-7000mah-battery-price-know-details-in-bengali/#respond Wed, 09 Sep 2026 06:59:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82832 চীনের বাজারে পেশ হল Huawei Pura X View

The post চীনের বাজারে লঞ্চ হল Huawei Pura X View স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের বাজারে Huawei তাদের ইউনিক ডিজাইনের নতুন Huawei Pura X View স্মার্টফোনটি লঞ্চ করেছে। গত মাসে কোম্পানি এই ফোনের ফিচার সম্পর্কে তথ্য শেয়ার করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। এই স্মার্টফোনে 6.39 ইঞ্চির OLED ডিসপ্লে, 200MP প্রাইমারি ক্যামেরা, Kirin 9030S চিপসেট এবং 7,000mAh বড় ব্যাটারির মতো একাধিক ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Pura X View স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Huawei Pura X View ফোনের স্পেসিফিকেশন

Huawei Pura X View ফোনটিতে 6.39 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1320×2232 পিক্সেল এবং 16:9.5 অ্যাস্পেক্ট রেশিও, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবে পিক ব্রাইটনেস 1% APL এ 6,500 নিটস পর্যন্ত পাওয়া যায়। ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য Kunlun Glass যোগ করা হয়েছে। এতে 2,160Hz PWM ডিমিং রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনের ডিসপ্লের চারদিকে মাত্র 1.05mm সিমেট্রিক্যাল বেজল রয়েছে, ফলে এটি প্রিমিয়াম লুক পাওয়া যাচ্ছে।

Huawei Pura X View ফোনে কোম্পানির Kirin 9030S প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির 12GB RAM ভেরিয়েন্ট 256GB, 512GB এবং 1TB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনের টপ ভেরিয়েন্টে 12GB RAM সহ 1TB স্টোরেজ অপশন পাওয়া যাবে। Huawei Pura X View ফোনটি HarmonyOS 7 সহ কাজ করতে সক্ষম।

ফটোগ্রাফির জন্য Huawei Pura X View ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS এবং f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত এবং অটোফোকাস সাপোর্টেড 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 50MP পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে। এতে f/2.6 অ্যাপার্চার, OIS এবং 88mm-equivalent ফোকাল লেন্থ সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Pura X View ফোনটিতে 7,000mAh ব্যাটাচীনেররি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 66W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে রিভার্স ওয়্যারড এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। ফলে এই ফোনটির সাহায্যে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে।

জল ও ধুলো থেকে Huawei Pura X View ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং রয়েছে। ফোনটিতে BeiDou স্যাটেলাইট ম্যাসেজিং সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Huawei Pura X View ফোনের দাম

চীনের বাজারে Huawei Pura X View ফোনটির দাম CNY 5,999 (প্রায় 84,417 টাকা) রাখা হয়েছে। এটি 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। অন্যদিকে 512GB স্টোরেজ ভেরিয়েন্ট CNY 6,999 (প্রায় 98,489 টাকা) এবং 1TB স্টোরেজ অপশন CNY 8,499 (প্রায় 1,19,597 টাকা) দামে পেশ করা হয়েছে। Pura X View ফোনটি Black, White, Gray এবং Red কালার অপশনে সেল করা হবে।

আপাতত ফোনের প্রি-বুকিং চলছে। তবে 9 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ফোনের সেল শুরু হবে। জেসব চীনের ইউজাররা প্রিমিয়াম বাজেটে ইউনিক স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Huawei Pura X View স্মার্টফোনটি ভালো বিকল্প হতে চলেছে।

The post চীনের বাজারে লঞ্চ হল Huawei Pura X View স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-pura-x-view-china-launch-200mp-camera-7000mah-battery-price-know-details-in-bengali/feed/ 0
চীনের বাজারে লঞ্চ হল 3.5mm স্লিম ট্রাই-ফোল্ড Huawei Mate XT 2 স্মার্টফোন, জেনে নিন Kirin 9050 Pro চিপ সহ ফোনের দাম https://www.91mobiles.com/bengali/huawei-mate-xt-2-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-mate-xt-2-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 08 Sep 2026 12:07:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82772 চীনে পেশ হল প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন Huawei Mate XT 2 Extraordinary Master

The post চীনের বাজারে লঞ্চ হল 3.5mm স্লিম ট্রাই-ফোল্ড Huawei Mate XT 2 স্মার্টফোন, জেনে নিন Kirin 9050 Pro চিপ সহ ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের বাজারে Huawei তাদের নতুন প্রিমিয়াম ফোল্ডেবল Mate XT 2 Extraordinary Master স্মার্টফোন লঞ্চ করেছে। এটি কোম্পানির নতুন ট্রাই-ফোল্ড স্মার্টফোন। ফোনটির ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা এবং পারফরমেন্সের দিক দিয়ে বড় আপগ্ৰেড পাওয়া যাবে। এই ফোনটি ফোল্ড হওয়ার পর এর থিকনেস মাত্র 12.3mm। তবে আনফোল্ড অবস্থায় থিকনেস মাত্র 3.5mm হয়। সবচেয়ে বড় কথা সম্পূর্ণ আনফোল্ড হওয়ার পর ফোনটিতে ট্যাবলেটের মতো এক্সপেরিয়েন্স পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোল্ডেবল Huawei Mate XT 2 Extraordinary Master স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Huawei Mate XT 2 ফোনের স্পেসিফিকেশন

Huawei Mate XT 2 ফোনের ভিতরে 10.2-ইঞ্চির 3K ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন অ্যাসপেক্ট রেশিও 12.8:9 এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। অন্যদিকে ফোনটির বাইরে 6.5-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 2442×1140 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট ও 6,500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির স্ক্রিন আগের মডেলের চেয়ে বেশি মজবুত তৈরি করা হয়েছে। এই ফোনটিতে ব্যাসল্ট গ্লাস ব্যাবহার করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 30 গুণ বেশি ড্রপ রেজিস্টেন্স এবং 16 গুণ বেশি স্ক্র্যাচ রেজিস্টেন্স। এছাড়াও ইন্টারনাল মাল্টি-লেয়ার কম্পোজিট স্ট্রাকচারের ইম্প্যাক্ট রেজিস্টেন্স 200 শতাংশ উন্নত করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP58 এবং IP59 রেটিং দেওয়া হয়েছে।

প্রসেসিঙের জন্য Huawei Mate XT 2 স্মার্টফোনে কোম্পানির নিজেস্ব Kirin 9050 Pro চিপসেট দেওয়া হয়েছে। গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Ma Liang GPU রয়েছে। ফলে এতে রিয়েল-টাইম ট্রেসিং সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে GPU এর রেন্ডারিং ক্ষমতা 142 শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। AI সংক্রান্ত কাজের জন্য এই ফোনে Da Vinci NPU দেওয়া হয়েছে। এতে Edge MoE আর্কিটেকচার সহ মোট 30 বিলিয়ন প্যারামিটার এবং 2 বিলিয়ন অ্যাক্টিভ প্যারামিটার রয়েছে।

ফটোগ্রাফির জন্য Huawei Mate XT 2 Extraordinary Master ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের সেটআপে 50MP RYYB প্রাইমারি ক্যামেরা রয়েছে, ফলে এতে 18EV ডায়নেমিক রেঞ্জ ও f/1.49 থেকে f/4.0 পর্যন্ত ভেরিয়েবল অ্যাপার্চার সাপোর্ট করে। একইসঙ্গে এতে 3.5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP RYYB পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া ফোনটিতে তৃতীয় 40MP RYYB আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। কোম্পানির ফোনে তৃতীয় জেনারেশন Red Maple কালার ক্যামেরা দেওয়া হয়েছে, এর ফলে অসাধারণ অ্যাকিউরেসি পাওয়া যাবে।

Huawei Mate XT 2 ফোনটিতে 5,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 66W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফিচার যোগ করা হয়েছে। অর্থাৎ বড় ডিসপ্লে সহ ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোনে ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ফাস্ট চার্জিং ফিচারও পাওয়া যাবে।

Mate XT 2 ফোনটিতে Lingdun প্রাইভেসি স্ক্রিন ফিচার দেওয়া হয়েছে। এটি হার্ডওয়্যার লেভেলে কাজ করে এবং সাইড থেকে দেখলে স্ক্রিনের ভিজিবিলিটি কম করে দেয়। ফোনের আউটার স্ক্রিনে ডবল ট্যাপ করে বা স্মার্ট কন্ট্রোল কীর মাধ্যমে অ্যাক্টিভ করা যাবে। এই ফোনে Balong বেসব্যান্ড দেওয়া হয়েছে। এটি স্যাটেলাইট পেজিং এবং ম্যাসেজিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী হাই-স্পীড ট্রেইনে ভিডিও কলের সমস্যা 25 শতাংশ পর্যন্ত কম করা যাবে। এই ফোনে ECG অ্যানালিসিস ফিচার যোগ করা হয়েছে এবং চীনে ফোনটি Class II মেডিকেল সার্টিফিকেশন পেয়েছে।

কোম্পানির Huawei Mate XT 2 ফোনটি প্রথম HarmonyOS 7 সহ কাজ করতে সক্ষম। এই ফোনের বড় ইন্টারনাল ডিসপ্লেতে একইসঙ্গে তিনটি অ্যাপকে স্পিলিট স্ক্রিনের মাধ্যমে ব্যাবহার করা যাবে। ফোনটিকে PC এর মতো ওয়ার্কস্পেস হিসাবেও ব্যাবহার করা যাবে। Huawei Mate XT 2 ফোনটি Black, White এবং Purple কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Huawei Mate XT 2 ফোনের দাম

চীনের বাজারে Huawei Mate XT 2 Extraordinary Master ফোনটির 16GB + 256GB ভেরিয়েন্টের দাম 19,999 ইউয়ান অর্থাৎ প্রায় 2.81 লক্ষ টাকা এবং 16GB + 512GB স্টোরেজ অপশনের দাম 21,999 ইউয়ান অর্থাৎ প্রায় 3.10 লক্ষ টাকা রাখা হয়েছে। অন্যদিকে ফোনের 16GB + 1TB স্টোরেজ ভেরিয়েন্ট 23,999 টাকা অর্থাৎ প্রায় 3.37 লক্ষ টাকা দামে পেশ করা হয়েছে।

1TB Lingdun মডেলের দাম 24,999 ইউয়ান, তবে 16GB + 2TB ভেরিয়েন্ট এবং স্টাইলাস সহ টপ মডেলের দাম 29,999 ইউয়ান অর্থাৎ 4.22 লক্ষ টাকার কাছাকাছি রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির সঙ্গে 499 ইউয়ান দামের রোটেটিং স্ট্যান্ড কেস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। অন্যদিকে M-Pen 3 Mini স্টাইলাসের দাম 1,199 ইউয়ান রয়েছে। আগামী 13 সেপ্টেম্বর থেকে চীনের বাজারে প্রিমিয়াম ট্রাই-ফোল্ডেবল Huawei Mate XT 2 ফোনের সেল শুরু হবে।

যেসব চীনের ইউজাররা প্রিমিয়াম বাজেট রেঞ্জে ফোল্ডেবল কেনার কথা ভাবছেন, তাদের জন্য Huawei Mate XT 2 স্মার্টফোনটি ভালো অপশন হবে।

The post চীনের বাজারে লঞ্চ হল 3.5mm স্লিম ট্রাই-ফোল্ড Huawei Mate XT 2 স্মার্টফোন, জেনে নিন Kirin 9050 Pro চিপ সহ ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-mate-xt-2-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Huawei nova 16s এবং nova 16s Pro স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/huawei-nova-16s-nova-16s-pro-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-nova-16s-nova-16s-pro-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/#respond Sat, 05 Sep 2026 16:40:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82714 লঞ্চ হল Huawei nova 16s এবং nova 16s Pro

The post গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Huawei nova 16s এবং nova 16s Pro স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
আন্তর্জাতিক বাজারে Huawei তাদের নতুন nova 16s এবং nova 16s Pro স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। গত জুন মাসের শুরুর দিকে এই ফোনদুটি চীনে লঞ্চ হ‌ওয়া nova 16 এবং nova 16 Pro ফোনের গ্লোবাল ভার্সন হিসাবে এই নতুন ফোনদুটি পেশ করা হয়েছে। এর মধ্যে nova 16s Pro ফোনে 200MP RYYB প্রাইমারি ক্যামেরা, 3.7x পেরিস্কোপ ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Huawei nova 16s Pro ফোনের স্পেসিফিকেশন

Huawei nova 16s Pro ফোনে 6.84 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 6,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। তবে এই ডিসপ্লের ডায়নামিক পীক ব্রাইটনেস 4,000nits। চোখের সুরক্ষার জন্য এতে 2,160Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Huawei nova 16s Pro ফোনে Kirin 9010S চিপসেট রয়েছে। এই ফোনটি EMUI 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। উল্লেখ্য গ্লোবাল মডেলে HarmonyOS এর বদলে EMUI ওএস ব্যাবহার করা হয়েছে।

Huawei nova 16s Pro ফোনে ফটোগ্রাফির জন্য f/1.8 অ্যাপার্চার এবং OIS ফিচার সহ 200MP RYYB প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 1.5MP মাল্টি-স্পেকট্রাল সেন্সর যোগ করা হয়েছে, যা বিভিন্ন পরিস্থিতিতে আরও ভালোভাবে রং দেখাতে সক্ষম। এই সেট‌আপে 50MP RYYB 3.7x পেরিস্কোপ লেন্স রয়েছে এবং এটি OIS ফিচার ও f/2.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই সেট‌আপে তৃতীয় সেন্সর হিসাবে 118° FoV এবং 2.5cm ম্যাক্রো মোড সহ 50MP RYYB আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Huawei nova 16s Pro ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W Huawei SuperCharge Turbo ফিচার এবং USB Type-C 2.0 পোর্ট যোগ করা হয়েছে।

এত বড় ব্যাটারি সত্ত্বেও Huawei nova 16s Pro ফোনের থিকনেস মাত্র 7.1mm। এই ফোনের ওজন 218 গ্ৰাম। এই ফোনে এয়ারোস্পেস গ্ৰেড অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। এই ফোনটির ডিসপ্লের সুরক্ষার জন্য Kunlun Glass \ দেওয়া হয়েছে, এতে ন্যানো-ক্রিস্টাল কোটিং যোগ করা হয়েছে। এই ফোনটি Isle Blue, Breathing Crystal, Starry Black এবং Sky White কালার অপশনে সেল করা হবে।

Huawei nova 16s ফোনের স্পেসিফিকেশন

Huawei nova 16s ফোনে 6.68 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP RYYB 3.3x পেরিস্কোপ লেন্স যোগ করা হয়েছে এবং এটি OIS সাপোর্ট করে।

এই ফোনটির থিকনেস 7.3mm। পাওয়ার ব্যাক‌আপের জন্য Huawei nova 16s ফোনেও 7,000mAh ব্যাটারি রয়েছে এবং এর সঙ্গে এই ফোনে 100W Huawei SuperCharge Turbo ফিচার এবং USB Type-C 2.0 পোর্ট দেওয়া হয়েছে।

Huawei nova 16s ফোনটি 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। Kirin 8020 প্রসেসর সহ এই ফোনটি EMUI 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনের ক্যামেরাতেই বিভিন্ন AI ফিচার যোগ করা হয়েছে। AI Composition ফিচার ছবি তোলার সময় ফ্রেম সুন্দর করে তোলার জন্য সাজেশন দেয়। AI Move ফিচার ছবিতে উপস্থিত বস্তু অন্য জায়গায় সরিয়ে নিতে সাহায্য করে। এর পাশাপাশি AI Remove ফিচার ছবির অযাচিত বস্তু মুছে দেয়। AI Best Expression ফিচার গ্ৰুপ ফটোয় প্রত্যেক ব্যক্তির বেস্ট হাসি অনুযায়ী সুন্দর ছবি তৈরি করে। এছাড়া AI De-Glare ফিচার কাঁচ বা উজ্জ্বল বস্তু থেকে আগত আলোর রিফ্লেকশন কম করে।

Huawei nova 16s এবং nova 16s Pro ফোনের দাম

কোম্পানির পক্ষ থেকে আপাতত Huawei nova 16s এবং nova 16s Pro ফোনের দাম ঘোষণা করা হয়নি। তবে ফোনদুটি আলাদা আলাদা দিনে এবং আলাদা আলাদা দামে সেল করা হতে পারে।

The post গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Huawei nova 16s এবং nova 16s Pro স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-nova-16s-nova-16s-pro-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0
জানা গেল ট্রাই-ফোল্ড স্মার্টফোন Huawei Mate XT 2 ফোনের কালার এবং স্টোরেজ, চীনে শুরু হয়ে গেছে প্রি-অর্ডার https://www.91mobiles.com/bengali/huawei-mate-xt-2-colors-storage-pre-order-china-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-mate-xt-2-colors-storage-pre-order-china-know-details-in-bengali/#respond Mon, 31 Aug 2026 12:20:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82551 চীনে শুরু হল Huawei Mate XT 2 ফোনের প্রি-অর্ডার

The post জানা গেল ট্রাই-ফোল্ড স্মার্টফোন Huawei Mate XT 2 ফোনের কালার এবং স্টোরেজ, চীনে শুরু হয়ে গেছে প্রি-অর্ডার first appeared on 91Mobiles Bengali.

]]>
Huawei তাদের ট্রাই ফোল্ডেবল Huawei Mate XT 2 স্মার্টফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। গত সপ্তাহে কোম্পানি জানিয়েছিল আগামী 7 সেপ্টেম্বর নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি চীনের বাজারে পেশ করা হবে। এবার লঞ্চের আগেই Mate XT 2 ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে।

আপকামিং ফোনটি Huawei Mall, Huawei Experience Store, ই-কর্মাস স্টোর এবং। রিটেইলস স্টোরের মাধ্যমে প্রি-বুক করা যাবে। লিস্টিঙের মাধ্যমে ফোনের কালার এবং স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Mate XT 2 স্মার্টফোনের প্রি-অর্ডার ডিটেইলস সম্পর্কে।

শুরু হল Huawei Mate XT 2 ফোনের প্রি-অর্ডার

চীনের Huawei Mall সহ কোম্পানির স্টোর এবং রিটেইলস স্টোরের মাধ্যমে Huawei Mate XT 2 ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। ফোনটি Dark Black, Pure White এবং Jin Zi কালার অপশনে লঞ্চ করা হবে। ফোনের তিনটি কালার ভেরিয়েন্টে মার্বেলের মতো রেয়ার ডিজাইন দেওয়া হয়েছে।

Huawei Mall এ Huawei Mate XT 2 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লিস্টেড হয়েছে। এতে 16GB RAM + 512GB স্টোরেজ, 16GB RAM + 1TB স্টোরেজ এবং 16GB RAM + 1TB স্টোরেজ অপশন রয়েছে। ফোনের 16GB RAM + 1TB স্টোরেজ অপশনটি Lingdun Privacy Screen Edition হবে।

Privacy Display সহ একটি বিশেষ মডেল Huawei Mate XT 2 ফোনটি Lingdun Privacy Screen সহ লঞ্চ করা হবে। স্ক্রিনের সাইড থেকে দেখার সময় কন্টেন্ট ‌লোকানোই এই প্রাইভেসি ডিসপ্লের উদ্দেশ্য। এর ফলে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও ফোনটি ব্যাবহারের সময় প্রাইভেসি নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই স্ক্রিনের টেকনোলজি এবং এটি কিভাবে কাজ করে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে লঞ্চের আগে হুয়াই এই সংক্রান্ত তথ্য শেয়ার করবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে Huawei Mate XT 2 ফোনটিতে নতুন “Wing Fold” tri-fold আর্কিটেকচার ব্যাবহার করা হবে। এটি আগের Mate XT ফোনের Z-শেপ ফোল্ডিং ফিচারের চেয়ে সম্পূর্ণ আলাদা। নতুন ডিজাইনের ফোনটিতে দুটি সেকেন্ডারি প্যানেলের ভিতরে ফোল্ড হবে এবং ফোনটি বন্ধ হওয়ার পর ভিতর থেকে flexible প্রাইমারি ডিসপ্লেটিকে কভার করবে।

ফোনের একটি অংশে ইউনিক outer display দেওয়া হয়েছে। ফলে ইউজাররা ফোনটি ওপেন না করেই কল, ম্যাসেজ, পেমেন্ট এবং দৈনন্দিন কাজ করা যাবে। তাই ছোট থেকে ছোট কাজের জন্য tri-fold ডিসপ্লে ওপেন করার প্রয়োজন হবে না।

Huawei এর পক্ষ থেকে Mate XT 2 ফোনের ডিজাইনের জন্য symmetry এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির সাধারণ অংশ অর্থাৎ যেখানে কোনো ফোল্ড নেই, সেখানের সর্বনিম্ন থিকনেস মাত্র 3.5mm। এত পাতলা বডি সত্ত্বেও ফোনটিতে ইন্টারনাল ও এক্সটার্নাল উভয় ডিসপ্লে দেওয়া হয়েছে।

Huawei Mate XT 2 ফোনের আউটার ডিসপ্লেতে পিল শেপের ফ্রন্ট ক্যামেরা কাটআউট রয়েছে।
এতে 3D face recognition এবং face-based payments এর মতো ফিচার সাপোর্ট করতে পারে।
এছাড়া ফোনে হাই-রেট মনিটরিং ফিচার থাকবে। তবে Huawei এর পক্ষ থেকে এই ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Huawei Mate XT 2 ফোনের সম্ভাব্য ফিচার এবং প্রসেসর

বর্তমানে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Huawei Mate XT 2 ফোনের প্রসেসর সম্পর্কে ঘোষণা করা হয়নি। আগের লিক অনুযায়ী ফোনটিতে Kirin 9050 Pro প্রসেসর দেওয়া হতে পারে। এই চিপসেট অন-ডিভাইস AI ফিচারের ওপর ফোকাস করতে পারে। যেহেতু Huawei এর পক্ষ এখনও অফিসিয়ালি জানানো হয়নি, তাই সমস্ত তথ্য সম্ভাব্য স্পেসিফিকেশন হিসাবে মনে করা হচ্ছে।

Huawei Mate XT 2 ফোনটি HarmonyOS 7 সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। বড় tri-fold ডিসপ্লের জন্য অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে। এতে মাল্টিটাস্কিং এবং split-screen থাকবে বলে মনে করা হচ্ছে, ফলে অসাধারণ বড় স্ক্রিন উপভোগ করা যাবে।

7 সেপ্টেম্বর চীনে কোম্পানি একটি বড় ইভেন্টের মঞ্চ থেকে ফোল্ডেবল Huawei Mate XT 2 ফোনটি লঞ্চ করতে চলেছে। এই ইভেন্টে Mate XT 2 ফোনটির পাশাপাশি কোম্পানির অন্যান্য নতুন ডিভাইসও পেশ করা হতে পারে। কোম্পানির ইভেন্টে HarmonyOS 7 সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে। চীনের ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post জানা গেল ট্রাই-ফোল্ড স্মার্টফোন Huawei Mate XT 2 ফোনের কালার এবং স্টোরেজ, চীনে শুরু হয়ে গেছে প্রি-অর্ডার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-mate-xt-2-colors-storage-pre-order-china-know-details-in-bengali/feed/ 0