IDEA - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 21 Jan 2021 10:00:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Vodafone Idea এর দুর্দান্ত অফার, 3 মাস ধরে পাওয়া যাবে অসাধারণ বেনিফিট https://www.91mobiles.com/bengali/vodafone-idea-offer-weekend-data-rollover-on-this-plan/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-offer-weekend-data-rollover-on-this-plan/#respond Thu, 21 Jan 2021 10:00:50 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13998 Vi বাড়ালো প্ল‍্যানের ভ‍্যালিডিটি

The post Vodafone Idea এর দুর্দান্ত অফার, 3 মাস ধরে পাওয়া যাবে অসাধারণ বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
ভোডাফোন আইডিয়া দীর্ঘদিন ধরে ইউজারদের আকৃষ্ট করার জন্য নতুন নতুন প্ল‍্যান পেশ করে চলেছে। এবার কোম্পানি তাদের গত বছর অক্টোবর মাসে পেশ করা উইকেন্ড ডেটা রোল‌ওভার আরও বাড়িয়ে দিয়েছে। Weekend Data Rollover বেনিফিটের জন্য ইউজারদের ক্রমবর্ধমান চাহিদা দেখে কোম্পানি এই অফার 17 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই অফার গত 17 জানুয়ারি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এই অফারে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উইক ডেতে অব‍্যবহৃত ডেটা নিজে থেকে উইকেন্ডে ক্রেডিট করে দেওয়া হয়। অর্থাৎ সপ্তাহের পাঁচ দিনের বেঁচে যাওয়া ডেটা শনিবার ও রবিবার উপভোগ করা যায়।

আরও পড়ুন: 6GB RAM ও Exynos 9825 চিপসেটের সঙ্গে লিস্টেড হল 7000mAh ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M62

কারা পাবেন সুবিধা?

জানিয়ে রাখি কোম্পানি কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই উইকেন্ড ডেটা রোল‌ওভার শুরু করেছিল। যেসব প্রিপেইড ইউজার 249 টাকার ওপরে আনলিমিটেড প্ল্যান রিচার্জ করবেন তারাই এই বেনিফিট উপভোগ করতে পারবেন।

কিভাবে চেক করবেন?

ইউজারদের রোল‌ওভার ডেটা চেক করার জন্য Vi এর মোবাইল অ্যাপ ব‍্যবহার করতে হবে। অ্যাপ ওপেন করে অ্যাক্টিভ প‍্যাক ও সার্ভিস সেকশনে যেতে হবে। এছাড়া ভোডাফোন আইডিয়া গ্ৰাহকরা USSD Code *199# ডায়াল করেও চেক করতে পারবেন।

আরও পড়ুন: তাদের পরবর্তী লো বাজেট সেগমেন্টের জন্য Nokia প্রস্তুত, আনতে চলেছে অত‍্যন্ত সস্তা 4G ফোন Nokia 1.4

এইহব প্ল‍্যানে পাওয়া যায় উইকেন্ড ডেটা রোল‌ওভার বেনিফিট

উইকেন্ড ডেটা রোল‌ওভার প্ল‍্যান উপভোগ করার জন্য ইউজারদের 249 টাকা, 297 টাকা, 299 টাকা, 398 টাকা, 399 টাকা, 599 টাকা, 449 টাকা, 699 টাকা, 595 টাকা, 795 টাকা, 895 টাকা, 1,197 টাকা, 2,399 টাকা এবং 2,595 টাকার প্ল‍্যানগুলির মধ্যে যে কোনো একটি প্ল‍্যান রিচার্জ করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vodafone Idea এর দুর্দান্ত অফার, 3 মাস ধরে পাওয়া যাবে অসাধারণ বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-offer-weekend-data-rollover-on-this-plan/feed/ 0
আরও একবার Jio এবং Airtel এর চেয়ে এগিয়ে Vodafone Idea, অনবদ্য পারফরম্যান্স ডিসেম্বরে https://www.91mobiles.com/bengali/vodafone-idea-vi-highest-call-quality-ratings-december-trai-data-jio-airtel/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-vi-highest-call-quality-ratings-december-trai-data-jio-airtel/#respond Thu, 07 Jan 2021 10:07:35 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13787 TRAI এর ডিসেম্বরের রিপোর্ট

The post আরও একবার Jio এবং Airtel এর চেয়ে এগিয়ে Vodafone Idea, অনবদ্য পারফরম্যান্স ডিসেম্বরে first appeared on 91Mobiles Bengali.

]]>
আরও একবার ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের ভয়েস কল কোয়ালিটির লিস্টে ভোডাফোন আইডিয়া (VI) প্রথম স্থান দখল করেছে। গত সোমবার ট্রাইয়ের পক্ষ থেকে তাদের MyCall পোর্টালে আপডেট করা ডেটা অনুযায়ী, আইডিয়া তাদের টপ পজিশন ধরে রেখেছে। আইডিয়া ডিসেম্বরে 4.9 অ্যাভারেজ ভয়েস কল কোয়ালিটি রেটিং পেয়েছে। ভোডাফোন 5 এর মধ্যে 4.3 গড় রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। যদিও বর্তমানে ভোডাফোন ও আইডিয়া মিলিত হয়ে গেছে।

আরও পড়ুন: 5000mAh ব‍্যাটারীর সঙ্গে 7 জানুয়ারি লঞ্চ হবে স‍্যামসাঙের সস্তা স্মার্টফোন Samsung Galaxy M02s

ট্রাইয়ের রিপোর্টে ডিসেম্বরে আইডিয়া ইনডোর ও আউটডোর কল কোয়ালিটির ক্ষেত্রে 1 থেকে 5 এর মধ্যে 4.9 পয়েন্ট পেয়েছে। এছাড়াও কোম্পানি গত মাসে 97.59% স‍্যাটিসফ‍্যাক্টরী রেটিং পেয়েছে। এক‌ইভাবে নভেম্বর মাসে আইডিয়া 4.9 ও 4.8 অ্যাভারেজ ইনডোর ও আউটডোর কল কোয়ালিটি রেটিং পেয়েছে এবং অ্যাভারেজ ভয়েস কোয়ালিটি রেটিঙের ক্ষেত্রে 4.9 স্কোর পেয়েছে।

অন‍্যদিকে ডিসেম্বর মাসে ভোডাফোন তার দ্বিতীয় স্থান ধরে রেখেছে। কোম্পানি গত মাসে অ্যাভারেজ 4.3 ভয়েস কোয়ালিটি রেটিং পেয়েছে। এছাড়া ভোডাফোন ডিসেম্বরে 87.68% স‍্যাটিসফ‍্যাক্টরী রেটিং পেয়েছে। এক‌ইভাবে কোম্পানি 4.4 অ্যাভারেজ ইনডোর কল কোয়ালিটি রেটিং এবং 3.6 অ্যাভারেজ আউটডোর কল কোয়ালিটি রেটিং পেয়েছে। নভেম্বর মাসে ভোডাফোন 4.6 অ্যাভারেজ ভয়েস কোয়ালিটি রেটিং পেয়েছিল।

আরও পড়ুন: শেষ হচ্ছে Poco F2 এর অপেক্ষা, খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ

কম রেটিং পেয়েছে Airtel ও BSNL

দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএস‌এন‌এল গত নভেম্বর মাসের তুলনায় কম রেটিং পেয়েছে। কোম্পানির গত নভেম্বর মাসে অ্যাভারেজ ভয়েস কোয়ালিটি রেটিং ছিল 4.1 যা ডিসেম্বরে কমে 3.9 হয়ে যায়। কোম্পানি ডিসেম্বর মাসে অ্যাভারেজ ইনডোর কল কোয়ালিটির ক্ষেত্রে 3.8 এবং আউটডোর কল কোয়ালিটির ক্ষেত্রে 4.3 রেটিং পেয়েছে। বিএস‌এন‌এল গত মাসে 76.58% স‍্যাটিসফ‍্যাক্টরী রেটিং জোগাড় করতে পেরেছে।

বিএস‌এন‌এল ছাড়া ডিসেম্বর মাসে এয়ারটেলের কল কোয়ালিটির ক্ষেত্রেও হ্রাস লক্ষ্য করা গেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি ডিসেম্বরে 3.1 রেটিং পেয়েছে যা নভেম্বরে 3.8 ছিল। অবশেষে জিও ডিসেম্বরে 5 এর মধ্যে 3.8 রেটিং পেয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post আরও একবার Jio এবং Airtel এর চেয়ে এগিয়ে Vodafone Idea, অনবদ্য পারফরম্যান্স ডিসেম্বরে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-vi-highest-call-quality-ratings-december-trai-data-jio-airtel/feed/ 0
Jio কে টেক্কা দিতে Vi নিয়ে এল স্পেশাল অফার, প্ল‍্যানে ফ্রিতে পাওয়া যাচ্ছে 50GB ডেটা https://www.91mobiles.com/bengali/vi-give-50gb-additional-data-on-rs-1499-plan-365-days-validity/ https://www.91mobiles.com/bengali/vi-give-50gb-additional-data-on-rs-1499-plan-365-days-validity/#respond Tue, 29 Dec 2020 11:29:57 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13681 Vi দিচ্ছে ফ্রি ডেটা

The post Jio কে টেক্কা দিতে Vi নিয়ে এল স্পেশাল অফার, প্ল‍্যানে ফ্রিতে পাওয়া যাচ্ছে 50GB ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের টেলিকম সেক্টরের টপে থাকা রিলায়েন্স জিও ও এয়ারটেলের মতো কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য ভোডাফোন আইডিয়া (Vi) আরও একবার একটি বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফার অনুযায়ী কোম্পানি তাদের গ্ৰাহকদের বিনামূল্যে 50 জিবি ডেটা দিচ্ছে। তবে জানিয়ে রাখি কোম্পানি এই ধরনের ফ্রি ডেটা এর আগেও দিয়েছে। কোম্পানি তাদের 1,499 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটি রিচার্জ করলে তাদের কিছু বাছাই করা গ্ৰাহকদের এই অফার দিচ্ছে।

আরও পড়ুন: শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো The Indian Gadget Awards 2020

কারা পাবে বেনিফিট?

যেসব গ্ৰাহকরা Vi অ্যাপ ব‍্যবহার করেন শুধু তারাই এই সুবিধা পাবেন। একজন ভোডাফোন আইডিয়া গ্ৰাহক হিসেবে Vi অ্যাপ ওপেন করলে কোম্পানির এই 50 জিবি ডেটার কথা জানা যাবে। 1,499 টাকা দামের এই প্রিপেইড প্ল‍্যানটি একটি লঞ্চ টার্ম প্ল‍্যান।

তবে বেশ কিছু ইউজার টুইটের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন যে রিচার্জ করা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে 50 জিবি ডেটা ক্রেডিট হয়নি। টুইটে ইউজাররা তাদের ফোনে পাওয়া এস‌এম‌এস ও অ্যাপ ওপেন করার পর নোটিফিকেশনের স্ক্রিনশট পর্যন্ত শেয়ার করেছেন।

আরও পড়ুন: দুর্দান্ত ফিচারের সঙ্গে নতুন বছরে আসছে Google Pixel 6, সামনে এল পেটেন্ট

365 দিন ভ‍্যালিডিটি

365 দিন ভ‍্যালিডিটির এই প্ল‍্যানে কোম্পানি 24 জিবি ডেটা দেয়। এবার অফারে 50 জিবি অতিরিক্ত ডেটা দেওয়ার ফলে মোট 74 জিবি ডেটা পাওয়া যাচ্ছে।

ফ্রি কলিং

এই প্ল‍্যানটি রিচার্জ করে গ্ৰাহকরা গোটা দেশের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করতে পারবেন। এছাড়া এই প্ল‍্যানে 3,600 ফ্রি এস‌এম‌এস ও কোম্পানির Vi Movies & TV অ্যাপের ফ্রি অ্যাকসেস পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post Jio কে টেক্কা দিতে Vi নিয়ে এল স্পেশাল অফার, প্ল‍্যানে ফ্রিতে পাওয়া যাচ্ছে 50GB ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vi-give-50gb-additional-data-on-rs-1499-plan-365-days-validity/feed/ 0
Vi নিয়ে এল 150GB ডেটাওয়ালা নতুন প্ল‍্যান, আনলিমিটেড কলের সঙ্গে পাওয়া যাবে অন‍্যান‍্য বেনিফিট https://www.91mobiles.com/bengali/vodafone-idea-launched-new-plan-worth-rupees-1348-with-150gb-data-free-calling/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-launched-new-plan-worth-rupees-1348-with-150gb-data-free-calling/#respond Wed, 02 Dec 2020 10:33:11 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13391 Vi এনেছে নতুন প্ল‍্যান

The post Vi নিয়ে এল 150GB ডেটাওয়ালা নতুন প্ল‍্যান, আনলিমিটেড কলের সঙ্গে পাওয়া যাবে অন‍্যান‍্য বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
ভোডাফোন আইডিয়া (Vi) তাদের তাদের পোস্টপেইড গ্ৰাহকদের নিরাশ করে কোম্পানির REDX Family এর অন্তর্গত দুটি পোস্টপেইড প্ল‍্যানের দাম বৃদ্ধি করেছে। এক‌ই সঙ্গে কোম্পানি তাদের পোস্টপেইড গ্ৰাহকদের খুশি করার প্রচেষ্টায় রেড‌এক্স ফ‍্যামিলির অধীনে একটি নতুন পোস্টপেইড প্ল‍্যান পেশ করেছে। এই নতুন পোস্টপেইড প্ল‍্যানের দাম রাখা হয়েছে 1,348 টাকা। এই প্ল‍্যানে উপরি লাভ হিসেবে কয়েকটি ওটিটি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। চলুন এক নজরে প্ল‍্যানটির সমস্ত ডিটেইলস সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: OnePlus 9 ও OnePlus 9 Pro এর সঙ্গে লঞ্চ হবে OnePlus 9E স্মার্টফোন, দাম হবে সবচেয়ে কম

প্ল‍্যানের বেনিফিট

ভোডাফোন আইডিয়ার এই নতুন প্ল‍্যানে প্রাইমারি কানেকশনকে ক‍্যাপিংসহ 150 জিবি আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে। এর সঙ্গে ইউজাররা প্রতিদিন 100টি ফ্রি এস‌এম‌এস পাবেন। এছাড়াও গ্ৰাহকরা এই প্ল‍্যান রিচার্জ করে দেশের যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন।

দ্বিতীয় কানেকশনের বেনিফিট

এক‌ইভাবে এই প্ল‍্যানে সেকেন্ডারি কানেকশনকে 50 জিবি পর্যন্ত রোল‌ওভারের সঙ্গে 30 জিবি ডেটা দেওয়া হবে। এছাড়াও আনলিমিটেড কলের সঙ্গে 100টি করে এস‌এম‌এসের সুবিধা আছেই।

আরও পড়ুন: Vodafone Idea দাম বাড়ালো তাদের দুটি প্ল‍্যানের, জেনে নিন নতুন দাম

জানিয়ে রাখি কোম্পানি এই প্ল‍্যানে কোনো ধরনের ফ্রি অ্যাড অন কানেকশন দিচ্ছে না। সেকেন্ডারি কানেকশনের জন্য ইউজারদের প্রতি মাসে 249 টাকা দাম দিতে হবে। Vi REDX Family পোস্টপেইড প্ল‍্যানে ইউজাররা সর্বাধিক চারটি সেকেন্ডারি কানেকশন যোগ করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post Vi নিয়ে এল 150GB ডেটাওয়ালা নতুন প্ল‍্যান, আনলিমিটেড কলের সঙ্গে পাওয়া যাবে অন‍্যান‍্য বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-launched-new-plan-worth-rupees-1348-with-150gb-data-free-calling/feed/ 0
Vodafone Idea দাম বাড়ালো তাদের দুটি প্ল‍্যানের, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/vodafone-idea-hikes-prices-of-rs-598-and-rs-749-postpaid-plans/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-hikes-prices-of-rs-598-and-rs-749-postpaid-plans/#respond Tue, 01 Dec 2020 15:53:03 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13384 দাম বেড়েছে দুটি Vi প্ল‍্যানের

The post Vodafone Idea দাম বাড়ালো তাদের দুটি প্ল‍্যানের, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভোডাফোন আইডিয়া (Vi) দীর্ঘদিন ধরে তাদের পোস্টপেইড সেগমেন্টের পাশাপাশি প্রিপেইড সেগমেন্টে গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য নতুন নতুন প্ল‍্যান পেশ করে। ভোডাফোন আইডিয়া ভারতের পোস্টপেইড অপারেটরদের মধ্যে অন‍্যতম স্বনামধন্য একটি ব্র‍্যান্ড। পোস্টপেইড গ্ৰাহকদের জন্য কোম্পানির কাছে বিভিন্ন ধরনের প্ল‍্যান রয়েছে। কিন্তু এবার ভোডাফোন আইডিয়া পোস্টপেইড গ্ৰাহকরা হতাশ হতে চলেছে, কারণ কোম্পানি তাদের 598 টাকা ও 749 টাকা দামের পোস্টপেইড প্ল‍্যানের দাম 50 টাকা করে বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: কাল লঞ্চ হবে ভারতের অন‍্যতম সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Vivo V20 Pro, জেনে নিন ডিটেইলস ও লাইভ দেখার পদ্ধতি

ভোডাফোন আইডিয়ার RED ফ‍্যামিলি প্ল‍্যান আগে 598 টাকা থেকে শুরু হত। প্রাইস রিভিশনের পর এবার এই প্ল‍্যানের দাম বেড়ে 649 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে কোম্পানির 749 টাকা দামের রেড ফ‍্যামিলি প্ল‍্যানটির দাম এখন 799 টাকা। এই নতুন দাম সেইসব সার্কেলে কার্যকর করে দেওয়া হয়েছে যেখানে ভোডাফোন আইডিয়া রেড ফ‍্যামিলি প্ল‍্যানগুলি ব‍্যবহার করা যায়।

কোম্পানির 598 টাকার রেড ফ‍্যামিলি এস প্ল‍্যানে যা এখন বেড়ে 649 টাকা হয়ে গেছে, 80 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও ভারতে যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিঙের সঙ্গে এক মাসের জন্য 100টি এস‌এম‌এস দেওয়া হয়। প্ল‍্যানের 80 জিবি ডেটা দুটি কানেকশনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, যার মধ্যে প্রাথমিক কানেকশনে 50 জিবি ও দ্বিতীয় কানেকশনে 30 জিবি ডেটা যোগ করা হয়।

আরও পড়ুন: Nokia আনছে আরও এক সস্তা স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে হয়েছে লিস্টেড

799 টাকা দামের ফ‍্যামিলি এম পোস্টপেইড প্ল‍্যানে এক মাসের জন্য 120 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও 100টি এস‌এম‌এস পাওয়া যায়। এই প্ল‍্যানটি মোট তিনটি কানেকশনে ভাগ করা হয়। প্রথম কানেকশন 60 জিবি ও বাকি দুটি কানেকশন 30 জিবি করে ডেটা পাবে।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post Vodafone Idea দাম বাড়ালো তাদের দুটি প্ল‍্যানের, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-hikes-prices-of-rs-598-and-rs-749-postpaid-plans/feed/ 0
Jio ও Airtel এর আগে তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর জন্য প্রস্তুত Vi, জেনে নিন কতটা বাড়বে রিচার্জের খরচ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-tariff-price-hike-sooon-report/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-tariff-price-hike-sooon-report/#respond Mon, 02 Nov 2020 14:31:22 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13203 Vi বাড়াবে ট‍্যারিফের দাম

The post Jio ও Airtel এর আগে তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর জন্য প্রস্তুত Vi, জেনে নিন কতটা বাড়বে রিচার্জের খরচ first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর ডিসেম্বর মাসে টেলিকম ইন্ডাস্ট্রিকে ক্ষতির হাত থেকে বাঁচতে ট‍্যারিফের দাম বাড়াতে হয়। সেই সময় জিও ও এয়ারটেলের চেয়ে আগে সবার আগে প্রিপেইড ট‍্যারিফের দাম বাড়ায় ভোডাফোন আইডিয়া। বর্তমানে একটি নতুন রিপোর্ট অনুযায়ী এবারেও ভোডাফোন আইডিয়াই সবার আগে তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর জন্য প্রস্তুত। ভোডাফোন আইডিয়ার চীফ ডাইরেক্টর ও সিইও রবিন্দর টক্কর জানিয়েছেন ট‍্যারিফের দাম বাড়ানোর প্রসঙ্গ উঠলে কোম্পানি প্রথম পদক্ষেপ নিতে পিছপা হবে না। এর আগে এয়ারটেলের পক্ষ থেকেও এই এক‌ই ধরনের আভাস পাওয়া গেছে।

আরও পড়ুন: WhatsApp এ আসছে অসাধারণ ফিচার, 7 দিন পর নিজে থেকেই মুছে যাবে ম‍্যাসেজ: জেনে নিন কিভাবে

বর্তমানে প্রায় 400 মিলিয়ন ইউজারের সঙ্গে জিও ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কোম্পানি। কোম্পানি দীর্ঘদিন ধরেই নতুন গ্ৰাহকদের আকর্ষণ করার চেষ্টা করে চলেছে। অন‍্যদিকে এয়ারটেল ARPU ও রেভেনিউ বাড়াতে আগ্রহী। দেখেশুনে মনে হয় ভোডাফোন আইডিয়াও এক‌ই স্ট্র‍্যাটেজিতে চলছে।

ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে জানা গেছে দাম বাড়ানোর সময় এলে কোনো বাহানাতেই তা থামিয়ে রাখা হবে না। এই মুহুর্তে বিভিন্ন প্ল‍্যানের দাম কতটা বাড়তে পারে তা নিয়ে আলোচনা চলছে। এর আগেও এমনটা হ‌ওয়ার পর‌ই ট‍্যারিফের দাম বেড়েছে।

আরও পড়ুন: 48MP ক‍্যামেরা ও 128GB মেমরিসহ ভারতে এল Vivo V20 SE, প্রতিযোগিতায় Xiaomi-Realne

বেশ কিছু দিন আগের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল আগামী 12 থেকে 18 মাসের মধ্যে ট‍্যারিফের দাম দুবার বাড়তে পারে। আগামী ছয় মাসের মধ্যে কোম্পানিগুলি একবার তাদের প্ল‍্যানের দাম বাড়াবে এবং এমনটা করা মার্কেটে স্টেবল থাকার জন্য সত‍্যিই প্রয়োজন হয়ে পড়েছে। তবে এবার ট‍্যারিফের দাম কতটা বাড়বে সেবিষয়ে কিছুই জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post Jio ও Airtel এর আগে তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর জন্য প্রস্তুত Vi, জেনে নিন কতটা বাড়বে রিচার্জের খরচ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-tariff-price-hike-sooon-report/feed/ 0
Vi পেশ করল 8টি নতুন রিচার্জ প‍্যাক, পাওয়া যাবে আনলিমিটেড টকটাইম https://www.91mobiles.com/bengali/vi-launches-new-add-on-packs-with-unlimited-talktime-know-other-benefits/ https://www.91mobiles.com/bengali/vi-launches-new-add-on-packs-with-unlimited-talktime-know-other-benefits/#respond Thu, 29 Oct 2020 15:23:34 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13146 Vi নিয়ে এল নতুন প্ল্যান

The post Vi পেশ করল 8টি নতুন রিচার্জ প‍্যাক, পাওয়া যাবে আনলিমিটেড টকটাইম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভোডাফোন আইডিয়া যেদিন থেকে এক হয়েছে তখন থেকে গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য নতুন নতুন অসাধারণ প্ল‍্যান পেশ করে চলেছে। এবার Vi নতুন আনলিমিটেড টকটাইম অ্যাড অন প্রিপেইড প্ল‍্যান লঞ্চ করেছে। পেশ করা নতুন আটটি অ্যাড অন প‍্যাকে ইউজারদের কিছু আকর্ষণীয় সুযোগ সুবিধা দেওয়া হবে। রিচার্জে স্টার টক, গেমস, স্পোর্টস ও কন্টেস্টের মতো বেনিফিট পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা কোম্পানি এই প্ল‍্যানগুলি অ্যাড অন ক‍্যাটাগরিতে লিস্টেড করলেও এই প্ল‍্যানগুলি ভ‍্যালিডিটির সঙ্গে পেশ করা হয়েছে। দেখে নেওয়া যাক এই প্ল‍্যানগুলির ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির নতুন 8টি প্ল‍্যান

Vi নতুন 32 টাকা, 42 টাকা, 43 টাকা, 52 টাকা, 62 টাকা, 72 টাকা, 73 টাকা ও 103 টাকা দামের প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানগুলি Vi এর ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই সবকটি প্ল‍্যানের বেনিফিট আলাদা আলাদা।

প্ল‍্যানগুলির বেনিফিট

কোম্পানির নতুন 32 টাকা দামের প‍্যাকে গেমস বেনিফিটের সঙ্গে আনলিমিটেড টকটাইম দেওয়া হয়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এক‌ইভাবে 42 টাকা দামের প্ল‍্যানে 28 দিন ভ‍্যালিডিটির সঙ্গে স্পোর্টস বেনিফিট ও আনলিমিটেড টকটাইম পাওয়া যায়।

কোম্পানির 43 টাকা ও 52 টাকার প্ল‍্যানে কোম্পানির পক্ষ থেকে 28 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হয়। উভয় প্ল‍্যানে আনলিমিটেড টকটাইম দেওয়া হচ্ছে। এর মধ্যে 43 টাকা দামের প্ল‍্যানে কন্টেস্ট বেনিফিট ও 52 টাকা দামের প্ল‍্যানে স্টার টক পাওয়া যায়।

এছাড়া 62 টাকা, 72 টাকা, 73 টাকা ও 103 টাকা দামের প্ল‍্যানের ভ‍্যালিডিটি 89 দিন। এই সবকটি প্ল‍্যানে আনলিমিটেড টকটাইম উপভোগ করা যায়। কিন্তু অন‍্যান‍্য বেনিফিট আলাদা আলাদা। এর মধ্যে 62 টাকা দামের প্ল‍্যানে গেম, 72 টাকা দামের প্ল‍্যানে স্পোর্টস, 73 টাকা দামের প্ল‍্যানে কন্টেস্ট ও 103 টাকা দামের প্ল‍্যানে স্টার টক বেনিফিট পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post Vi পেশ করল 8টি নতুন রিচার্জ প‍্যাক, পাওয়া যাবে আনলিমিটেড টকটাইম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vi-launches-new-add-on-packs-with-unlimited-talktime-know-other-benefits/feed/ 0
অতিরিক্ত খরচের জন্য হয়ে যান প্রস্তুত, বাড়তে পারে Vodafone Idea এর প্ল‍্যানের দাম https://www.91mobiles.com/bengali/vodafone-idea-prepaid-and-postpaid-tariff-plans-india-hiked-soon/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-prepaid-and-postpaid-tariff-plans-india-hiked-soon/#respond Mon, 05 Oct 2020 05:38:46 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12753 দাম বাড়াবে Vodafone Idea

The post অতিরিক্ত খরচের জন্য হয়ে যান প্রস্তুত, বাড়তে পারে Vodafone Idea এর প্ল‍্যানের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
কম দামে ডেটা ও কল ব‍্যবহারকারী ইউজারদের জন্য আরেকটি খারাপ খবর শোনা যাচ্ছে। কয়েক দিন আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল মোবাইল ইউজারদের জন্য টেলিকম সার্ভিসের খরচ কমপক্ষে 10 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এরপর এয়ারটেলের পক্ষ থেকেও তাদের ডেটা প্ল‍্যানের দাম বাড়ানোর আভাস দেওয়া হয়। এবার ভোডাফোন আইডিয়ার সংকেত দেখে সত‍্যিই মনে হচ্ছে ভারতীয় টেলিকম জগতে আবার হয়তো মিসড কলের দিন ফিরে আসতে চলেছে।

আরও পড়ুন: 9,999 টাকা দামে লঞ্চ হল 6GB RAM, 5200mAh ও কোয়াড ক‍্যামেরাযুক্ত সস্তা স্মার্টফোন

কুমার মঙ্গলম বিড়লা দিলেন আভাস

ভোডাফোন আইডিয়া (Vi) এর বার্ষিক সাধারণ সভা (AGM) এর মঞ্চে দাঁড়িয়ে কোম্পানির ডাইরেক্টর কুমার মঙ্গলম বিড়লা আভাস দিয়েছেন যে ভোডাফোন আইডিয়া খুব তাড়াতাড়ি ভারতে তাদের প্রিপেইড ও পোস্টপেইড ট‍্যারিফ প্ল‍্যানের দাম বাড়াতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে বাড়ানো ট‍্যারিফের সাহায্যে ভবিষ্যতে ভারতের টেলিকম সেক্টরের উন্নতি করা হতে পারে। আরও বলা হয় গত ডিসেম্বরের ট‍্যারিফের দাম বৃদ্ধি এর জন্য যথেষ্ট ছিল না। টেলিকমটকের রিপোর্ট থেকে এই কথা জানা গেছে।

বাকি আছে AGR

ভোডাফোন আইডিয়া শীঘ্রই ডেবিউ ও ইকুইটির মাধ্যমে 25,000 কোটি টাকা জোগাড় করতে চাইছে। এছাড়াও কোম্পানির ওপর 50,000 কোটি টাকার এজিআর বাকি পড়ে আছে। এই মাসেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছে যে, আগামী দশটি অর্থনৈতিক বছরের মধ্যেই সমস্ত বকেয়া এজিআর মেটাতে হবে। আগামী আর্থিক বছর থেকে এর সূচনা হবে এবং কোম্পানিগুলিকে 10 শতাংশ বাকি প্রথম বছরই দিতে হবে।

আরও পড়ুন: Samsung এর টপ 5 স্মার্টফোন, যেগুলির দাম 10000 টাকারও কম

ডিসেম্বরের মধ্যে বাড়তে পারে দাম

এন্টারপ্রেনিওর এবং টিএমটি অ্যাডভাইজার সঞ্জয় কপুরের কথা অনুযায়ী প্রত‍্যেক সার্ভিস প্রোভাইডারের তাদের ডেটা ইউসেজের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার জন্য কমপক্ষে ইউজার প্রতি 3-4 ডলার গড় রেভেনিউ বাড়াতে হবে। আর তাই আগামী কোয়ার্টারের মধ‍্যেই সমস্ত কোম্পানির প্ল‍্যানের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।

কোন কোম্পানির কত বাকি?

সব কোম্পানি মিলিয়ে মোট বাকি অর্থের পরিমাণ 1.69 লক্ষ কোটি টাকা। অথচ এখনও পর্যন্ত 15টি টেলিকম কোম্পানি মিলে মাত্র 30,254 কোটি টাকা মিটিয়েছে। এখনও এয়ারটেলের প্রায় 25,976 কোটি টাকা, ভোডাফোন আইডিয়ার 50,399 কোটি টাকা এবং টাটা টেলিসার্ভিসের 16,798 টাকা বাকি আছে। জিওর বাকি ছিল 195 কোটি টাকা কিন্তু পুরোটাই মেটানো হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post অতিরিক্ত খরচের জন্য হয়ে যান প্রস্তুত, বাড়তে পারে Vodafone Idea এর প্ল‍্যানের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-prepaid-and-postpaid-tariff-plans-india-hiked-soon/feed/ 0
Jio কে চ‍্যালেঞ্জ করে প্রতিদিন 1GB ফ্রি ডেটা, জেনে নিন কিভাবে পাবেন https://www.91mobiles.com/bengali/vodafone-idea-offer-1gb-free-data-for-7-days/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-offer-1gb-free-data-for-7-days/#respond Fri, 25 Sep 2020 15:48:06 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12567 ভোডাফোন আইডিয়া নিয়ে এল নতুন অফার

The post Jio কে চ‍্যালেঞ্জ করে প্রতিদিন 1GB ফ্রি ডেটা, জেনে নিন কিভাবে পাবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় টেলিকম সেক্টরের টপ কোম্পানি জিও ও এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভোডাফোন আইডিয়া (Vi) একটি বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফার অনুযায়ী Vi তাদের ইউজারদের বিনামূল্যে 7 দিনের জন্য 1 জিবি ডেটা দিচ্ছে। কোম্পানি এই প্রথম তাদের ইউজারদের ফ্রি ডেটা দিচ্ছে না। এর আগেও কোম্পানি তাদের কিছু গ্ৰাহকদের ফ্রিতে 3 জিবি করে হাই স্পীড ডেটা দিয়েছে। এবারের এই 1 জিবি ডেটাও কোম্পানির কিছু বাছাই করা গ্ৰাহকদের‌ই দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: 4820mAh ব‍্যাটারী ও স্ন‍্যাপড্রাগন 750G চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ হবে Redmi Note 10

ভোডাফোন আইডিয়ার এই অফার সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। TelecomTalk এর রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের ইউজারদের এস‌এম‌এস পাঠিয়ে নতুন অফার সম্পর্কে জানিয়েছে। ওয়েবসাইটের পক্ষ থেকে এই এস‌এম‌এসের একটি স্ক্রিনশট‌ও শেয়ার করা হয়েছে। এস‌এম‌এসে বলা হয়েছে, কোম্পানি বিনামূল্যে 1 জিবি ডেটা দিচ্ছে এবং এর ভ‍্যালিডিটি 7 দিন।

কারা পাবেন ফ্রি ডেটা?

আপাতত কোম্পানি এই প্রমোশনাল অফার তাদের বর্তমান গ্ৰাহকদের দিচ্ছে। এই ফ্রি ডেটার ভ‍্যালিডিটি 7 দিন। এই 7 দিনের মধ্যে ডেটা ব‍্যবহার করা না হলে এটি এক্সপায়ার হয়ে যাবে। আগেই বলেছি এই ডেটা কোম্পানির কিছু বাছাই করা গ্ৰাহকরা পাবেন, অর্থাৎ সবাই যে এই অফার উপভোগ করতে পারবেন তার কোনো মানে নেই।

আরও পড়ুন: আবার বাজিমাত করল Jio, ক্ষতিগ্রস্ত Airtel-Vi

কিভাবে চেক করবেন?

এমন‌ও দেখা গেছে যে কোম্পানির পক্ষ থেকে কোনো এস‌এম‌এস পাওয়া যায়নি অথচ অ্যাকাউন্টে ডেটা ক্রেডিট হয়ে গেছে। এই ডেটা চেক করার জন্য ফোনে Vi App থাকা প্রয়োজন। এই অ্যাপে লগইন করার পর Active Packs এর ডিটেইলস চেক করতে হবে, তাহলেই বোঝা যাবে ডেটা পাওয়া গেছে কি না।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post Jio কে চ‍্যালেঞ্জ করে প্রতিদিন 1GB ফ্রি ডেটা, জেনে নিন কিভাবে পাবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-offer-1gb-free-data-for-7-days/feed/ 0
Vodafone Idea ইউজারদের বিনামূল্যে দেওয়া হচ্ছে 3GB ডেটা, জেনে নিন কিভাবে https://www.91mobiles.com/bengali/vodafone-india-vi-free-3gb-data-offer-for-prepaid-users-know-how-to-avail-offer/ https://www.91mobiles.com/bengali/vodafone-india-vi-free-3gb-data-offer-for-prepaid-users-know-how-to-avail-offer/#respond Mon, 21 Sep 2020 13:37:35 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12432 Vi এর ফ্রি 3 জিবি ডেটা

The post Vodafone Idea ইউজারদের বিনামূল্যে দেওয়া হচ্ছে 3GB ডেটা, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
কয়েক দিন আগে Vodafone Idea তাদের নাম রিব্র‍্যান্ড করে Vi রেখেছে। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোম্পানির মূল লক্ষ্য এক‌ই সঙ্গে এয়ারটেল ও রিলায়েন্স জিওর গ্ৰাহকদের আকর্ষণ করে নিজেদের কোম্পানিতে টেনে নেওয়া। এই উদ্দেশ্য নিয়েই কোম্পানি তাদের প্ল‍্যানের সঙ্গে বিনামূল্যে Zee5 এর সাবস্ক্রিপশন দেওয়ার কথা ঘোষণা করেছে। এবার Vi তাদের প্রিপেইড ইউজারদের অ্যাকাউন্টে 3 জিবি ফ্রি ডেটা ক্রেডিট করছে যা গ্ৰাহকরা তিন দিন ধরে উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: লঞ্চ হল OPPO Reno4 SE 5G, এতে আছে 8GB RAM, 32MP সেলফি ক‍্যামেরা ও 65W SuperVOOC টেকনোলজি

টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী কিছু ভোডাফোন ইউজার তাদের অ্যাকাউন্টে 3 জিবি ফ্রি ডেটা ক্রেডিট হ‌ওয়ার কথা জানিয়েছেন। কোম্পানি এই ডেটা সম্পূর্ণ র‍্যানডম ভাবে দিচ্ছে। তাই কোনো ভাবেই বলা সম্ভব নয় কে এই বেনিফিট পাবেন আর কে পাবেন না। প্রসঙ্গত MPCG, গুজরাট ও মুম্বাইসহ আরও বেশ কিছু সার্কেল থেকে এই রিপোর্ট পাওয়া গেছে।

কোম্পানির 49 টাকা দামের All Rounder প‍্যাক রিচার্জ করলে Vi 3 জিবি ডেটা দিচ্ছে। এই রিচার্জ প‍্যাকে 38 টাকা টকটাইম, 100 এমবি ডেটা ও 28 দিন ভ‍্যালিডিটি পাওয়া যায়। কিন্তু আগেই বলেছি, সবাইকে এই অফার দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: 4000mAh ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল LG K42

এছাড়া কোম্পানি তাদের একটি নতুন অফার অনুযায়ী প্রিপেইড গ্ৰাহকদের কিছু বাছাই করা প্ল‍্যান রিচার্জ করলে এক বছরের জন্য বিনামূল্যে জি5 এর সাবস্ক্রিপশন দিচ্ছে। এই প্ল‍্যানগুলির দাম হল: 355 টাকা, 405 টাকা, 595 টাকা, 795 টাকা ও 2,595 টাকা।

A woman talks on her mobile phone as she walks past a Vodafone store in London September 2, 2013. Verizon Communications was poised on Monday to take full control of its U.S. wireless business with a $130 billion deal to buy out Vodafone and end a decade-long corporate standoff. REUTERS/Stefan Wermuth (BRITAIN – Tags: BUSINESS TELECOMS)

কোম্পানির এই নতুন অফার অনুযায়ী Vi এর বাছাই করা প্ল‍্যানগুলি রিচার্জ করে গ্ৰাহকরা এক বছরের জন্য 12টি ভাষায় এক বছরের জন্য বিনামূল্যে জি5 এর কন্টেন্ট উপভোগ করতে পারবেন। অফারটি সম্পর্কে বিশদে জানতে এখানে ক্লিক করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post Vodafone Idea ইউজারদের বিনামূল্যে দেওয়া হচ্ছে 3GB ডেটা, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-india-vi-free-3gb-data-offer-for-prepaid-users-know-how-to-avail-offer/feed/ 0