Indian Government - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 06 Dec 2024 15:44:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Keypad Phone ইউজারদের জন্য বড় খবর, সস্তা রিচার্জের প্রসঙ্গে জবাব দিল সরকার https://www.91mobiles.com/bengali/department-of-telecom-declared-they-have-no-plan-to-reduce-tariff-for-keypad-phone-users-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/department-of-telecom-declared-they-have-no-plan-to-reduce-tariff-for-keypad-phone-users-know-details-in-bengali/#respond Fri, 06 Dec 2024 15:44:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59049 নন স্মার্টফোন ইউজারদের জন্য ক্মছে না রিচার্জ প্ল্যানের দাম

The post Keypad Phone ইউজারদের জন্য বড় খবর, সস্তা রিচার্জের প্রসঙ্গে জবাব দিল সরকার first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ফোন মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। কল ও এসএমএসের পাশাপাশি আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে মোবাইল ফোনের যথেচ্ছ ব্যাবহার শুরু হয়েছে। তবে ক্রমবর্ধমান রিচার্জ প্ল্যানের মুল্যবৃদ্ধি মোবাইল ইউজারদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে, বিশেষ করে যেসব ইউজাররা শুধুমাত্র কল করার জন্য ফোন ব্যাবহার করেন। এই ধরনের ইউজারদের জন্য কোনো সস্তা বা শুধুমাত্র কল করা যাবে এমন প্ল্যানের অপশন না থাকার কারণে তাদের বাধ্য হয়ে বেশি দামের প্ল্যানই রি চার্জ করাতে হয়। এই সমস্যা প্রসঙ্গে লোকসভায় প্রশ্ন উঠলে কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের পক্ষ থেকে উত্তর এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দামী রিচার্জ প্ল্যানের প্রসঙ্গে সরকারের মতামত সম্পর্কে।

সরকারের উত্তর

লোকসভার বৈঠকে প্রশ্ন উঠেছিল যে, আমাদের দেশে অনেক ইউজার স্মার্টফোন ব্যাবহার করেন না এবং অনেকের ডেটা ও এসএমএস প্রয়োজনও হয় না। তাই এই ধরনের ইউজারদের কথা মাথায় রেখে কোনো সস্তা প্ল্যান কি আনা হবে?

এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত এই বিষয়ে কোনো পরিকল্পনা নেই এবং সরকারের পক্ষ থেকে এই জাতীয় কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের উত্তর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্মার্টফোন ইউজার এবং নন স্মার্টফোন ইউজারদের জন্য যেমন একই ধরনের ট্যারিফ প্ল্যান চলছে তেমনই চলবে।

নন স্মার্টফোন ইউজার অর্থাৎ কীপ্যাড ফোন ইউজারদের জন্য আলাদাভাবে কোনো ট্যারিফ প্ল্যান লঞ্চের কোনো প্ল্যান আপাতত নেই। তবে এই বিষয়ে প্রশ্ন ওঠায় আশা করাই যায় অদূর ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

এই বছরই বেড়েছে রিচার্জ প্ল্যানের দাম

মনে করিয়ে দিই কিছু দিন আগে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল। এই মুল্যবৃদ্ধির পর থেকে অনেক ইউজার প্রাইভেট কোম্পানি ছেড়ে দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এ তাদের নাম্বার পোর্ট করিয়েছেন। আপাতত বিএসএনএলের রিচার্জ প্ল্যানের দাম বাজারে সবচেয়ে সস্তা এবং এখনও পর্যন্ত বাড়ানো হয়নি। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে 2025 সাল শেষের আগেই গোটা দেশে BSNL তাদের 5G সার্ভিস শুরু করতে চলেছে।

The post Keypad Phone ইউজারদের জন্য বড় খবর, সস্তা রিচার্জের প্রসঙ্গে জবাব দিল সরকার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/department-of-telecom-declared-they-have-no-plan-to-reduce-tariff-for-keypad-phone-users-know-details-in-bengali/feed/ 0
1 মাসে ব্লক হল 1.84 লক্ষ ভারতীয় ‘এক্স’ অ্যাকাউন্ট, কখনও করবেন না এই ভুল! https://www.91mobiles.com/bengali/x-twitter-account-ban-in-india-by-elon-musk-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/x-twitter-account-ban-in-india-by-elon-musk-details-in-bengali/#respond Tue, 14 May 2024 13:44:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49495 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ব্যান হল লক্ষাধিক অ্যাকাউন্ট

The post 1 মাসে ব্লক হল 1.84 লক্ষ ভারতীয় ‘এক্স’ অ্যাকাউন্ট, কখনও করবেন না এই ভুল! first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন প্ল্যাটফর্মে কোনো ধরনের ভুল কন্টেন্টের প্রচার বন্ধ করার জন্য ভারত সরকার যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করে চলেছে। Meta এবং X (twitter) এর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলিও ভারতীয় আইটি নিয়ম পালন করে কড়া পদক্ষেপ নিয়ে থাকে। এই নিয়ম মেনেই Elon Musk এর কোম্পানি X Corp গত 1 মাসে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স 1,84,241 অ্যাকাউন্ট ব্লক করেছে।

প্রতি মাসেই বন্ধ হচ্ছে লক্ষাধিক অ্যাকাউন্ট

এলন মাস্ক পরিচালিত এক্স কর্প 26 মার্চ থেকে 25 এপ্রিলের মধ্যে ভারতে 1,84,241 অ্যাকাউন্ট ব্যান করেছে। কোম্পানির আইটি আইন, 2021 মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী এইসব ব্যান অ্যাকাউন্টে মূলত শিশু যৌন নির্যাতন এবং অসম্মতিমূলক নগ্নতা জাতীয় কন্টেন্ট প্রচার করা হত। এর মধ্যে কিছু অ্যাকাউন্টের মাধ্যমে উগ্রপন্থীকে উস্কানি দেওয়া হত এবং এই অ্যাকাউন্টগুলি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এর আগে 26 ফেব্রুয়ারি থেকে 25 মার্চের মধ্যে ভারতে 2.13 লক্ষ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট নিয়ম

এক্সের নিয়ম অনুযায়ী hateful conduct, abuse/harassment, promoting terrorism বা sensitive adult content জাতীয় পোস্ট করা বৈধ নয়।

  1. কোনো ইউজারের পাবলিশ করা উপরোক্ত কন্টেন্ট রিটুইট করবেন না।
  2. এমন কোনো মিডিয়া ফাইল (ফটো বা ভিডিও) পাবলিশ করবেন না যা নগ্নতাকে উস্কানি দেয়।
  3. ডীপ ফেক বা মর্ফ ফটো এক্স প্ল্যাটফর্মে শেয়ার করবেন না।
  4. কোনোরকম সংবেদনশীল প্রাপ্তবয়স্ক কন্টেন্টের প্রচার করবেন না।
  5. শিশু যৌন নির্যাতন জাতীয় কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা আইনি এবং সামাজিক উভয় দিক থেকেই অপরাধ।
  6. কোনো ব্যাক্তির অনুমতি ছাড়া তাঁর ছবি শেয়ার করা তাঁর গোপনীয়তার লঙ্ঘন হিসাবে ধরা হয়।
  7. কারোর ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে এমন শব্দ বা পোস্ট ব্যাবহার করবেন না।
  8. কোনো ঘৃণ্য আচরণ দেখিয়ে পোস্ট করাও অনুচিত।
  9. দেশের সার্বভৌমত্ব বা অখণ্ডত্বের বিরুদ্ধে লেখা কন্টেন্ট দণ্ডনীয় অপরাধ।
  10. অরাজকতা এবং উগ্রপন্থাকে উস্কানি দেওয়া পোস্টও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করা অপরাধ।

The post 1 মাসে ব্লক হল 1.84 লক্ষ ভারতীয় ‘এক্স’ অ্যাকাউন্ট, কখনও করবেন না এই ভুল! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/x-twitter-account-ban-in-india-by-elon-musk-details-in-bengali/feed/ 0
ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কাজ করবে OPPO-Vivo, বেড়িয়ে যাবে চাইনিজ ডিস্ট্রিবিউটাররা https://www.91mobiles.com/bengali/oppo-vivo-will-work-with-indian-distributors-only-chinese-distributors-will-be-out-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-vivo-will-work-with-indian-distributors-only-chinese-distributors-will-be-out-details-in-bengali/#respond Sun, 31 Mar 2024 15:46:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47957 ভারতীয় কোম্পানি করবে চাইনিজ মোবাইল ডিস্ট্রিবিউশন

The post ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কাজ করবে OPPO-Vivo, বেড়িয়ে যাবে চাইনিজ ডিস্ট্রিবিউটাররা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে OPPO-Vivo সহ বিভিন্ন চাইনিজ ব্র্যান্ড প্রায় 10 বছর ধরে কাজ করছে। জেনে অবাক হতে হয় আজও ভারতে এইসব কোম্পানি চাইনিজ ডিস্ট্রিবিউটারদের মাধ্যমেই কাজ চালিয়ে আসছে। আমরা খবর পেয়েছি এইসব কোম্পানি এবার ভারতীয় ডিস্ট্রিবিউটারদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি এদের নিয়োগ করা হবে।

রাজস্থানের এক ডিস্ট্রিবিউটারের ত্থেকে এই তথ্য পাওয়া গেছে। তিনি জানিয়েছে OPPO-Vivo এর মতো চাইনিজ কোম্পানিগুলি ভারতে নতুন ডিস্ট্রিবিউশন লাইন তৈরি করছে এবং এর জন্য তাঁরা ভারতীয় ডিস্ট্রিবিউটারদের সঙ্গেও কথা বলছে। আরও জানা গেছে কোম্পানিগুলি ন্যাশানাল লেভেল থেকে শুরু করে রাজ্য স্তরের ডিস্ট্রিবিউটারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি এদের জয়েন করানো হবে।

তিনি জানিয়েছেন এই উদ্যোগে কোম্পানিগুলি রেডিংটন ও ইনগ্রামের মতো বড় ডিস্ট্রিবিউটারদের সঙ্গেও ইতিমধ্যে কথা বলেছে। তবে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

গুজরাটের এক ডিস্ট্রিবিউটার জানিয়েছেন OPPO ও Vivo যথেষ্ট তৎপরতার সঙ্গে ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটারদের নিয়ে কাজ করছে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন ডিস্ট্রিবিউশন চেইন তৈরি করা হবে। তিনি নাম প্রকাশ করেননি তবে আভাস দিয়েছেন গুজরাটের এক বড় ডিস্ট্রিবিউটার OPPO এর হয়ে ন্যাশানাল ডিস্ট্রিবিউশনের কাজ করতে পারে।

কেন প্রয়োজন হল ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটার?

গত বছর ভারত সরকারের পক্ষ থেকে চাইনিজ মোবাইল ফোন কোম্পানিগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল ভারতে ব্যাবসা করতে হলে ভারতীয় ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কাজ করতে হবে। এর পাশাপাশি মোবাইল ম্যানুফ্যাকচারিঙের জন্য ভারতীয় ভেন্ডারদের সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট টীমে ভারতীয় এক্সিকিউটিভ থাকা আবশ্যক। এই কারণেই OPPO ও Vivo এর মতো চাইনিজ ব্র্যান্ডগুলি এবার ভারতীয় ডিস্ট্রিবিউটার খোঁজ করছে। এতদিন এইসব ব্র্যান্ডের জন্য চাইনিজ বিভিন্ন কোম্পানিই ডিস্ট্রিবিউশনের কাজ করে এসেছে। তবে এই বছর শেষ হওয়ার আগেই এদের ইন্ডিয়ান ডিস্ট্রিবিউশন চেইন তৈরি করে দেখাতে হবে।

The post ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কাজ করবে OPPO-Vivo, বেড়িয়ে যাবে চাইনিজ ডিস্ট্রিবিউটাররা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-vivo-will-work-with-indian-distributors-only-chinese-distributors-will-be-out-details-in-bengali/feed/ 0
ভারতে সরকার ব্যান করল এই 18 OTT Apps, দেখে নিন আপনার ফোনে এই অ্যাপ আছে কি না https://www.91mobiles.com/bengali/18-ott-apps-banned-in-india-for-publishing-and-distributing-vulgar-obscene-and-adult-rated-media-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/18-ott-apps-banned-in-india-for-publishing-and-distributing-vulgar-obscene-and-adult-rated-media-details-in-bengali/#respond Thu, 14 Mar 2024 16:45:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47301 ব্যান হল 18 OTT Apps

The post ভারতে সরকার ব্যান করল এই 18 OTT Apps, দেখে নিন আপনার ফোনে এই অ্যাপ আছে কি না first appeared on 91Mobiles Bengali.

]]>
ওটিটি অ্যাপগুলি কি পরিমাণ অশালীনতা প্রচার করা হয় সেই বিষয়ে সবাই ভালোই অবগত। অনলাইন প্ল্যাটফর্মের প্রোগ্রামগুলি সেন্সর বোর্ডের কাঁচির হাত থেকে বেঁচে থাকে এবং এর ফলেই ‘মত প্রকাশের স্বাধীনতা’ এর অপব্যাবহার হতে দেখা যায়। তবে আজ vulgar, obscene এবং adult-rated media প্রচারের অভিযোগে 18 OTT platforms এর বিরুদ্ধে দেশের সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং এগুলি ব্যান করে দিয়েছে।

ব্যানড হয়েছে এইসব OTT Apps:

  1. Besharams
  2. Hunters
  3. Rabbit
  4. Xtramood
  5. Nuefliks
  6. Dreams Films
  7. Voovi
  8. Yessma
  9. Uncut Adda
  10. Tri Flicks
  11. X Prime
  12. Neon X VIP
  13. MoodX
  14. Mojflix
  15. Hot SHorts VIP
  16. Fugi
  17. Chikooflix
  18. Prime Play

উপরোক্ত অ্যাপগুলি Ministry of Information and Broadcasting (I&B) এর পক্ষ থেকে IT Act Section 67 ও 67A, IPC Section Section 292 এবং Indecent Representation of Women Prohibition Act 1986 এর Section 4 নিয়ম মেনে ব্যান করা হয়েছে।

ব্যানড হয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও

জানিয়ে রাখি 18টি OTT প্ল্যাটফর্মের পাশাপাশি 19টি ওয়েবসাইট, 10টি অ্যাপ্লিকেশন এবং 57টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও আইটি আইনের নিয়মগুলি অবহেলা করার অপরাধে ব্যান করা হয়েছে। এই সবকটি অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

The post ভারতে সরকার ব্যান করল এই 18 OTT Apps, দেখে নিন আপনার ফোনে এই অ্যাপ আছে কি না first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/18-ott-apps-banned-in-india-for-publishing-and-distributing-vulgar-obscene-and-adult-rated-media-details-in-bengali/feed/ 0
জাল সিম ব্যাবহার করলে হবে 50 লক্ষ টাকা জরিমানা এবং 3 বছরের জেল, পাশ হল নতুন Telecommunications Bill, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/telecommunication-bill-2023-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/telecommunication-bill-2023-details-in-bengali/#respond Thu, 21 Dec 2023 14:48:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45567 Telecommunications Bill 2023 এর ডিটেইলস

The post জাল সিম ব্যাবহার করলে হবে 50 লক্ষ টাকা জরিমানা এবং 3 বছরের জেল, পাশ হল নতুন Telecommunications Bill, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
20 ডিসেম্বর, 2023 ইন্ডিয়ান টেলিকমিউনিকেশন সেক্টরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। ভারত সরকারের পক্ষ থেকে লোকসভায় নতুন Telecommunications Bill 2023 পাশ করা হয়েছে। এতে মোবাইল ইউজারদের পাশাপাশি টেলিকম অপারেটরদের জন্যও নতুন পরিবর্তন করা হয়েছে। 138 বছর পুরনো টেলিগ্রাফ আইন বাতিল করে নতুন টেলিকম আইন চালু করা হয়েছে, এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

Telecommunications Bill 2023 এর প্রধান বিষয়বস্ত-

  • নতুন টেলিকমিউনিকেশন বিল দেশের টেলিকম সেক্টরে 138 বছর ধরে পরিচালনারত ভারতীয় টেলিগ্রাফ আইন রিপ্লেস করা হবে। এর সঙ্গে সঙ্গে The Indian Wireless Telegraphy Act 1933 এবং Telegraph Wires Act 1950 বাতিল ও TRAI Act 1997 সংশোধন করা হবে।
  • Telecommunications Bill 2023 এ কোনো ব্যাক্তিকে সিম কার্ড কেনার সময় বায়োমেট্রিক ভেরিফিকেশন করানো আবশ্যক করা হয়েছে। এই Biometrics সম্পূর্ণ করার দায়িত্ব মোবাইল কোম্পানিগুলির।
  • কেউ যদি জাল ডকুমেন্ট দেখিয়ে বা ভুল পরিচয় দিয়ে সিম কেনে তবে তাঁর 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং 3 বছর পর্যন্ত জেলের শাস্তি হতে পারে।
  • OTT অর্থাৎ ওভার দা টপ সার্ভিসগুলিকে আপাতত এই বিল থেকে রেহাই দেওয়া হয়েছে। আগে টেলিকম সার্ভিসের অধীনেই ওটিটি পরিষেবা আনার কথা বলা হলেও আপাতত এটিকে টেলিকম রুলের বাইরে রাখা হয়েছে। শপিং সাইট এবং অনলাইন ম্যাসেজিং অ্যাপের ক্ষেত্রেও এই Telecom Bill প্রযোজ্য নয়।
  • Telecommunications Bill 2023 এর আওতায় লাইসেন্সিং সিস্টেমেও পরিবর্তন করা হয়েছে। এতদিন টেলিকম সার্ভিস প্রোভাইডারগুলিকে আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা লাইসেন্স নিতে হত। কিন্তু এই পরিবর্তনের পর লাইসেন্সিং সিস্টেমে এককীকরণ করা হবে, অর্থাৎ একটি লাইসেন্সের মধ্যেই বিভিন্ন পারমিশন দেওয়া থাকবে। বর্তমানে টেলিকম বিভাগকে 100টিরও বেশি লাইসেন্স্র জারি করতে হয়, তবে আগামী দিনে মাত্র 1 লাইসেন্স দিয়েই সমস্ত কাজ হয়ে যাবে।
  • অসময়ে বিরক্ত করে তোলা কোম্পানিগুলির কল থেকে নতুন বিলের কারণে রেহাই পাওয়া যাবে। Telecommunications Bill 2023 এ কড়াভাবে বলা হয়েছে গ্রাহকদের প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য দেওয়া বিজ্ঞাপন ও প্রমোশনাল ম্যাসেজ পাঠানোর আগে ইউজারদের সহমত নিতে হবে।
  • প্রমোশনাল কল ও ম্যাসেজের বিষয়ে ইউজারদের ফীডব্যাক নিতে হবে। এর জন্য Jio, Airtel ও Vi এর মতো কোম্পানিগুলিকে অনলাইন মেকানিজম তৈরি করতে হবে, যেখানে ইউজাররা অনলাইনে অভিযোগ দায়ের করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জাল সিম ব্যাবহার করলে হবে 50 লক্ষ টাকা জরিমানা এবং 3 বছরের জেল, পাশ হল নতুন Telecommunications Bill, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/telecommunication-bill-2023-details-in-bengali/feed/ 0
Samsung, OnePlus এবং Google Pixel ইউজারদের জন্য সরকার জারি করেছে নোটিশ! জেনে নিন কি বলা হয়েছে। https://www.91mobiles.com/bengali/government-issues-alert-for-google-pixel-samsung-oneplus-and-other-android-users-full-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/government-issues-alert-for-google-pixel-samsung-oneplus-and-other-android-users-full-details-in-bengali/#respond Thu, 12 Oct 2023 17:03:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44147 স্মার্টফোন ইউজারদের জন্য সরকারের নোটিশ

The post Samsung, OnePlus এবং Google Pixel ইউজারদের জন্য সরকার জারি করেছে নোটিশ! জেনে নিন কি বলা হয়েছে। first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ফোন থেকে পার্সোনাল ডেটা চুরি হওয়ার ঝুঁকি।
  • অনলাইন ব্যাঙ্কিং ব্যাবহারকারীদের জন্য বেশি বিপদ।
  • সমস্ত ইউজারদের আপডেটের প্রতি খেয়াল রাখতে হবে।

Google Pixel, Samsung, OnePlus স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ব্যাঙ্কিং সার্ভিস ব্যাবহারকারীদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টীম (CERT-In) এর বক্তব্য অনুযায়ী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার যেমন গুগল পিক্সেল, স্যামসাং এবং ওয়ানপ্লাস অপারেটিং সিস্টেম বেসড স্মার্টফোনের জন্য বিপদ রয়েছে। এই ফোনগুলিতে বেশ কিছু দুরব্লতা খুঁজে পাওয়া গেছে। স্মার্টফোন ইউজারদের পার্সোনাল ডেটা অনলাইনে সহজেই অ্যাক্সেস করা যাবে। আরও পড়ুন: লঞ্চ হল 75 ইঞ্চির QLED 4K Smart TV, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

এই ফোনগুলিতে রয়েছে ঝুঁকি

ইউজারদের ফোন যদি অ্যান্ড্রয়েড ভার্সন 11, 12, 12L, 13 এ কাজ করে তবে তাদের যথেষ্ট ঝুঁকি রয়েছে। তাদের ডেটা এবং অনলাইন ফ্রড থেকে বাঁচার জন্য লেটেস্ট সফটওয়্যার আপডেট করতে হবে।

অনেক ইউজার এমন আছে যারা সময় মতো তাদের ফোন আপডেট করেন না, এই ধরনের মানুষরা যথেষ্ট বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন। সরকারের পক্ষ থেকে পুরনো ভার্সনের ফোনের জন্যই সতর্কতা জারি করা হয়েছে। আরও পড়ুন: 12GB RAM ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) স্মার্টফোন, জেনে নিন দাম

মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীনে কর্মরত CERT-In এর রিপোর্ট অনুযায়ী ভারতে অনলাইন পেমেন্টের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড স্মার্টফোনই বেশি ব্যাবহার করা হয়। অথচ গুগল, স্যামসাং, ওয়ানপ্লাস এবং নাথিঙের মতো ফোনগুলির লোকেশন, ব্যাঙ্কিং ডি =টেইলস সহ বেশ কিছু সেন্সিটিভ ডেটা সহজেই ট্র্যাক করা যায়।

অ্যান্ড্রয়েড ওএসের খামতি

CERT-In এর তথ্য অনুযায়ী ফ্রেমওয়ার্ক সিস্টেম, Google Play সিস্টেম আপডেট, আর্ম কম্পোনেন্টস, মিডিয়াটেক কম্পোনেন্টস, ইউনিসক কম্পোনেন্টস, কোয়ালকম কম্পোনেন্টস এবং কোয়ালকম ক্লোজড সোর্স কম্পোনেন্টসে খামতির কারণে অ্যান্ড্রয়েড ওএসে এই খামতি রয়েছে। আরও পড়ুন: Motorola লঞ্চ করল 50MP রেয়ার, 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 8GB RAM সহ নতুন স্মার্টফোন, জেনে নিন দাম

এইসব কমজোরির সুযোগ নিয়ে কিছু সাইবার ফ্রড ফোনে নিজেদের কোর সেট করে দেয় এবং ফলে সেন্সিটিভ ডেটা তাদের কাছে পৌঁছে যায়। এই কারণে যে কোনো ধরনের জোচ্চুরির হাত থেকে বাঁচার জন্য ইউজারদের Google এর দেওয়া প্যাচ আপডেট করতে থাকা উচিৎ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Samsung, OnePlus এবং Google Pixel ইউজারদের জন্য সরকার জারি করেছে নোটিশ! জেনে নিন কি বলা হয়েছে। first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/government-issues-alert-for-google-pixel-samsung-oneplus-and-other-android-users-full-details-in-bengali/feed/ 0
নতুন স্ট্রাইকের প্রস্ততি নিচ্ছে মোদী সরকার! ব্যান করা হবে এই তিন ধরনের অনলাইন গেম, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/indian-government-set-to-ban-only-3-types-of-games-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/indian-government-set-to-ban-only-3-types-of-games-details-in-bengali/#respond Wed, 14 Jun 2023 02:00:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41193 অনলাইন গেমিঙের নতুন নিয়ম

The post নতুন স্ট্রাইকের প্রস্ততি নিচ্ছে মোদী সরকার! ব্যান করা হবে এই তিন ধরনের অনলাইন গেম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • অনলাইন গেমিঙের বিরুদ্ধে ব্লু প্রিন্ট তৈরি করেছে সরকার।
  • জুয়া, অ্যাডিক্টিভ এবং দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক গেমগুলি করা হবে ব্যান।
  • সরকারের পক্ষ থেকে গত এপ্রিল মাসে অনলাইন গেমিং সম্পর্কিত এই নতুন নিয়ম জারি করেছিল।

বিগত কয়েক বছরের মধ্যে ভারতে অনলাইন গেমিঙের জনপ্রিয়তা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। তবে জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামনে এসেছে বিভিন্ন ধরনের সমস্যাও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকার কয়েক মাস আগে অনলাইন গেমিং সম্পর্কিত নতুন নিয়ম জারি করেছিল। বর্তমানে নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকার ভারতে তিন ধরনের গেম ব্যান করার প্রস্ততি নিচ্ছে। খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে অনলাইন গেমিং সম্পর্কে নতুন ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: ভিডিও লাইক করে টাকা কামানোর চক্ক্রে বড় লোকসান! অনলাইন ফ্রডে 16 লক্ষ টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার

ব্যান হবে তিন ধরনের গেম

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ANI এর কাছে জানিয়েছেন দরকার অনলাইন গেমের বিরুদ্ধে ব্লু প্রিন্ট তৈরি করে নিয়েছে। এতে আরও নিয়ম যোগ করা হবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন দেশে তিন ধরনের গেম ব্যান করা হবে।

  1. জুয়া এবং বাজি রেখে খেলা গেম করা হবে ব্যান।
  2. অ্যাডিক্টিভ গেম করা হবে ব্যান।
  3. দেশের সুরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিপজ্জনক গেম করা হবে ব্যান।

তবে ঠিক কোন কোন প্যারামিটারের ওপর ভিত্তি করে এই তিন ক্যাটাগরির গেমগুলি শনাক্ত করা হবে সেই বিষয়ে মন্ত্রী রাজীব চন্দ্রশেখর কিছু জানাননি। আরও পড়ুন: 8GB RAM সহ লঞ্চ হল নতুন OPPO Reno 9A 5G স্মার্টফোন, দেখে ন্নিন দাম এবং স্পেসিফিকেশন

অনলাইন গেমিং সম্পর্কিত নিয়ম

  • আইটি অ্যাক্ট 2021 এ সংশোধন করা হয়, জার ফলে ভারতে উপস্থিত মোবাইল এবং কম্পিউটার গেমে বাজি রেখে খেলা বা জুয়ার অনুমতি পাওয়া যাবে না।
  • যেসব গেমে গ্যাম্বেলিং প্ল্যাটফর্মের সুবিধা পাওয়া যেত সেগুলি বন্ধ করা হবে।
  • যেসব গেম SRO পারমিশন পায়নি সেগুলির প্রমোশন করা যাবে না।
  • যেসব গেম থেকে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে সেগুলি গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর উভয় প্ল্যাটফর্মে জেন স্থান না পায় সেই বিষয়ে নজর রাখা হবে।
  • যদি কোন গেমিং প্ল্যাটফর্মে সরকারের বিরুদ্ধে ভুল তথ্য প্রকাশ করা হয় তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post নতুন স্ট্রাইকের প্রস্ততি নিচ্ছে মোদী সরকার! ব্যান করা হবে এই তিন ধরনের অনলাইন গেম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/indian-government-set-to-ban-only-3-types-of-games-details-in-bengali/feed/ 0
ভারত সরকারের পক্ষ থেকে ব্যানড করা হল 232টি লোন এবং বেটিং অ্যাপ, চিনের সঙ্গে ছিল যোগসাজশ https://www.91mobiles.com/bengali/india-bans-over-230-betting-an-loan-app-chinese-links-in-bengali/ https://www.91mobiles.com/bengali/india-bans-over-230-betting-an-loan-app-chinese-links-in-bengali/#respond Sat, 11 Feb 2023 01:00:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36649 আবার ব্যানড চাইনিজ অ্যাপ

The post ভারত সরকারের পক্ষ থেকে ব্যানড করা হল 232টি লোন এবং বেটিং অ্যাপ, চিনের সঙ্গে ছিল যোগসাজশ first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 138টি বেটিং এবং 94টি লোন অ্যাপ ব্যানড করেছে কেন্দ্র সরকার।
  • IT Act Section 69 এর আওতায় এইসব অ্যাপ ব্যানড করা হয়েছে।
  • জবরদস্তি টাকা তোলা এবং সাধারণ মানুষদের জ্বালাতন করার বিভিন্ন অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্সের জমা করা অভিযোগের ভিত্তিতে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি চিনের সঙ্গে সম্পর্কযুক্ত 138টি বেটিং এবং 94টি লোন প্রদানকারী অ্যাপ ব্যানড করে দিয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে IT Act Section 69 মেনে মোট 230টি অ্যাপ ভারতে ব্যানড করা হয়েছে। কিছু উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের থেকে এই তথ্য জানা গেছে। জোর করে টাকা উসুল করা এবং সাধারণ মানুষদের হেনস্থা করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Vivo V27 এবং V27 Pro স্মার্টফোন, আগেই জেনে নিন স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস

চিনের সঙ্গে সম্পর্ক

এইসব অ্যাপগুলি চিনের নানুসদের মগজ থেকে তৈরি এবং এসব অ্যাপে ভারতীয়দের কাজে রাখা হয়েছিল ও তাদেরকেই প্রধান হিসাবে চালানো হত বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী হতাশ এবং নিরুপায় মানুষদের এইসব অ্যাপ লোন দিত এবং তাদের থেকে বার্ষিক 3,000 শতাংশ পর্যন্ত সুদ আদায় করা হত। গ্রাহকরা এই টাকা দিতে না পারলে অ্যাপের প্রতিনিধিরা তাদের বিরক্ত করা শুরু করে দিত।

এইসব অ্যাপের পক্ষ থেকে গ্রাহকদের টাকা শোধ করতে না পারলে বিকৃত এবং কুরুচিকর ছবি ভাইরাল করার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ধরনের কিছু অ্যাপে বাজি ধরে এবং লোন নিয়ে যখন বহু মানুষ আত্মহত্যার পথ বেছে নেন বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় তখন বিষয়টি শিরোনামে উঠে আসে। সূত্র থেকে জানা গেছে তেলেঙ্গানা, ওড়িশা এবং উত্তরপ্রদেশের মতো কিছু রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এইসব অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়। আরও পড়ুন: Apple iPad কে টেক্কা দিতে লঞ্চ হল OnePlus Pad, জেনে নিন ফিচার এবং দাম

বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে ছয় মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রক 28টি চাইনিজ লোন প্রদানকারী অ্যাপের ওপর তদন্ত শুরু করে। জানা যায় ই-স্টোরে এই ধরনের 94টি অ্যাপ রয়েছে এবং অন্যান্যগুলি থার্ড পার্টি লিঙ্কের মাধ্যমে কাজ করছে। স্মার্টফোনে ডাউনলোডের জন্য এই অ্যাপগুলি এখন আর স্টোরে নেই। তবে সোর্স থেকে জানা গেছে বিভিন্ন লিঙ্ক এবং ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের বেটিং অ্যাপ এবং গেম এখনও ডাউনলোড করা যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারত সরকারের পক্ষ থেকে ব্যানড করা হল 232টি লোন এবং বেটিং অ্যাপ, চিনের সঙ্গে ছিল যোগসাজশ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/india-bans-over-230-betting-an-loan-app-chinese-links-in-bengali/feed/ 0
অনলাইন গেমিং এবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতাভুক্ত, শীঘ্রই তৈরি হবে নিয়ম https://www.91mobiles.com/bengali/online-gaming-came-under-the-purview-of-the-union-ministry-of-electronics-and-information-technology-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/online-gaming-came-under-the-purview-of-the-union-ministry-of-electronics-and-information-technology-check-details-in-bengali/#respond Fri, 30 Dec 2022 03:00:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35367 ভারতীয় মোবাইল গেমিং শিল্পের রাজস্ব 2022 সালে 1.5 বিলিয়ন ডলারের অধিক হতে পারে

The post অনলাইন গেমিং এবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতাভুক্ত, শীঘ্রই তৈরি হবে নিয়ম first appeared on 91Mobiles Bengali.

]]>
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) শীঘ্রই অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলির জন্য নতুন নিয়ম তৈরি করতে চলেছে। অনলাইন গেমিং রেগুলেশন সম্পর্কে মন্ত্রক লোকদের কাছ থেকে পরামর্শও আমন্ত্রণ জানাবে। এই তথ্যটি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।এর সাথে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা রাজপত্র অনুসারে, অনলাইন গেমিং এখন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতায় আসবে। আরও পড়ুন: একাধিক উল্লেখযোগ্য ফিচার সহ লঞ্চ হল Redmi Watch 3 এবং Band 2, দেখে নিন স্পেসিফিকেশন

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর একটি টুইটে জানিয়েছেন যে সরকার টেক ইনোভেশনকে উৎসাহিত করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ – তবে সরকার এটাও নিশ্চিত করতে চায় যে কোনও অবৈধ কন্টেন্ট বা সার্ভস যেন না চলে৷

এর আগে এই মাসের শুরুর দিকে রাজীব চন্দ্রশেখর সংসদে বলেছিলেন সরকার অনলাইন গেমিংয়ের সম্ভাব্য ঝুঁকি এবং চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন, যেখানে ” হিংসাকে প্ররোচনা দেওয়ার মতো ভিডিও গেম এর প্রতি আসক্তি এবং আর্থিক ক্ষতি” এর মতো ঝুঁকি রয়েছে৷

MeitY-এর অধীনে অনলাইন গেমিং

অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে এই শিল্পকে নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় স্তরের আইনের দাবি জানিয়ে আসছে। এই বছরের মে মাসে, MeitY অনলাইন গেমিং নিয়ন্ত্রণের জন্য নিয়ম প্রস্তাব করেছে।এর জন্য একটি আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স অক্টোবরে একটি কেন্দ্রীয় নোডাল এজেন্সি তৈরির সুপারিশ করেছিল। এর সাথে এটি জানিয়েছে যে কোন গেমগুলি অনলাইন গেমিংয়ের অন্তর্ভুক্ত হবে এবং অনলাইন গেমিংকে Money laundering প্রতিরোধ আইন, 2002-এর আওতায় আনা হবে। আরও পড়ুন: 16GB RAM সহ লঞ্চ হল Redmi K60 এবং K60 Pro, প্রতিযোগিতার মুখে স্বয়ং OnePlus

নোডাল এজেন্সি থেকে উৎসাহ

অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি কেন্দ্রীয় মন্ত্রকের নোডাল এজেন্সির প্রস্তাব গ্রহণ করেছে। ফেডারেশন অফ ইন্ডিয়া ফ্যান্টাসি স্পোর্টসের ডিরেক্টর জেনারেল জন ভট্টাচার্য বলেছেন যে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসাবে MeitY-এর নিয়োগ বিনিয়োগকারী, শিল্প এবং উপভোক্তাদের কাছে স্বচ্ছতা বজায় রাখবে।

তিনি আরও বলেছেন যে, ‘এই সিদ্ধান্তটি অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং এবং কমিকস (AVGC) সেক্টরে উন্নয়নকে ত্বরান্বিত করবে। এর সাথে এটি ভারতকে অনলাইন গেমিংয়ের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র তৈরি করার জন্য সরকারের উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা নিশ্চিত যে MeitY একটি ভারসাম্যপূর্ণ নোডাল এজেন্সি হয়ে ওঠার পর অনলাইন গেমিং শিল্প দায়িত্বের সাথে এগিয়ে যাবে।

দ্রুত বৃদ্ধি পাচ্ছে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি

VC ফার্ম Sequoia এবং ম্যানেজমেন্ট কনসালটিং কোম্পানি BCG-এর একটি রিপোর্ট অনুসারে, ভারতীয় মোবাইল গেমিং শিল্পের রাজস্ব 2022 সালে 1.5 বিলিয়ন ডলারের অধিক হবে বলে আশা করা হচ্ছে আর 2025 সালে 5 বিলিয়ন ডলারে পৌঁছানোর অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: 26 তলা থেকে পড়েও কোন আঁচড় আসেনি iPhone 12 Pro ফোনে! হতবাক ফোনের ইউজার সহ সমস্ত সাধারণ মানুষ

এই শিল্পটি 2017-2020 এর মধ্যে 38 শতাংশ CAGR বৃদ্ধির সাক্ষী হয়েছে। 2024 সালের মধ্যে এর রাজস্ব 153 বিলিয়ন পৌঁছানোর জন্য 15 শতাংশের CAGR-এ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অনলাইন গেমিং এবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতাভুক্ত, শীঘ্রই তৈরি হবে নিয়ম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/online-gaming-came-under-the-purview-of-the-union-ministry-of-electronics-and-information-technology-check-details-in-bengali/feed/ 0
অবশেষে স্বস্তি পেল চীনা ব্র্যান্ড Xiaomi! ভারতীয় আদালত রিলিজ করল কোম্পানির 37 বিলিয়ন ডলার  https://www.91mobiles.com/bengali/37-billion-froze-fund-of-xiaomi-india-released-by-karnataka-court-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/37-billion-froze-fund-of-xiaomi-india-released-by-karnataka-court-report-in-bengali/#respond Sat, 24 Dec 2022 08:07:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35162 Xiaomi এর উপর Money laundering এবং ট্যাক্স চুরির অভিযোগ ছিল

The post অবশেষে স্বস্তি পেল চীনা ব্র্যান্ড Xiaomi! ভারতীয় আদালত রিলিজ করল কোম্পানির 37 বিলিয়ন ডলার  first appeared on 91Mobiles Bengali.

]]>
অবশেষে স্বস্তির মুখে চীনা মোবাইল কোম্পানি Xiaomi। এই মামলাটি Money Laundering এবং ট্যাক্স চুরির সাথে সম্পর্কিত যেখানে কর্ণাটক কোর্ট আয়কর বিভাগ কর্তৃক ফ্রিজ করা কোম্পানির প্রায় 37 বিলিয়ন ডলার রিলিজ করার নির্দেশ দিয়েছে। এই ফান্ডটি কোম্পানির (Xiaomi Corp) ফিক্সড ডিপোজিটে ছিল যা 2022 সালের ফেব্রুয়ারিতে ED দ্বারা ব্লক করা হয়েছিল। আরও পড়ুন: নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে POCO, ভারতীয় সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হল নতুন ফোন

নিউজ এজেন্সি রয়টার্স থেকে জানা গেছে যে কর্ণাটক হাইকোর্ট Xiaomi কোম্পানির ফিক্সড ডিপোজিটে রাখা 37 বিলিয়ন ডলার রিলিজ করার নির্দেশ দিয়েছে, যা ফেব্রুয়ারি মাসে ইডি দ্বারা ফ্রিজ করা হয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চীনা কোম্পানি Xiaomi-এর বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির অভিযোগ খুঁজে পেয়েছিল এবং তারপরে কোম্পানির প্রায় 440 মিলিয়ন ডলার ডিপোজিট আয়কর বিভাগ ফ্রিজ করে দিয়েছিল।

ট্যাক্স চুরির মামলায় স্বস্তি পেল Xiaomi

কর্ণাটক আদালত money laundering এবং কর ফাঁকির মামলায় Xiaomi কর্পোরেশনকে বড় স্বস্তি দিয়েছে। কোম্পানির প্রায় 37 বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। কোর্ট এই ধনরাশির উপর নিষেধাজ্ঞা তুলে দিয়ে ফান্ড ফ্রিজিং করার আদেশ প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ Xiaomi এই টাকা খরচ করার পাশাপাশি এটি দিয়ে ব্যবসা করতে পারবে। নিশ্চিত না হলেও এখন হয়তো এই সব টাকা দেশের বাইরেও পাঠানো যেতে পারে। আরও পড়ুন: 6GB RAM এর সঙ্গে লঞ্চ হবে কম দামের 5G ফোন Samsung Galaxy A54 5G, ওয়েবসাইটে তালিকাভুক্ত হল এই ফোনটি

কর ফাঁকির অভিযোগ ছিল Xiaomi এর বিরুদ্ধে

xiaomi এর উপর অভিযোগ ছিল যে এই কোম্পানি বেশি দামে স্মার্টফোন সেল করলেও সেই সেল থেকে প্রাপ্ত লাভের পরিমাণ কম দেখিয়েছে। Xiaomi শুধুমাত্র একটি সামান্য পরিমাণের কর পরিশোধ করেছে, যা আসল করের পরিমাণ থেকে অনেক কম ছিল। এই কর ফাঁকির অভিযোগে, আয়কর বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চীনা সংস্থা Xiaomi কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিপুল পরিমাণ অর্থ ব্লক করে দিয়েছিল।

 Xiaomi এর উপর Money laundering এর অভিযোগও রয়েছে

কর ফাঁকির অভিযোগে শুধু আইটি ডিপার্টমেন্ট বা ED নয় বরং FEMA এর অধীনেও Xiaomi এর উপর Money laundering কেস চলছে৷ Xiaomi ইন্ডিয়া বিদেশে কর্মরত তিনটি কোম্পানির কাছে অর্থ স্থানান্তর করেছে বলে অভিযোগ রয়েছে। বলা হয়েছে যে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) এর ধারা-4 লঙ্ঘন করে, Xiaomi জাল কাগজপত্র তৈরি করেছে এবং মিথ্যা কারণ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ চীন ও আমেরিকায় পাঠিয়েছে। আরও পড়ুন: 240KM রেঞ্জ সহ এই ইলেকট্রিক স্কুটারটির ডিজাইন এবং ফিচার দেখে মুগ্ধ হবেন আপনিও, জেনে নিন স্পেসিফিকেশন  

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অবশেষে স্বস্তি পেল চীনা ব্র্যান্ড Xiaomi! ভারতীয় আদালত রিলিজ করল কোম্পানির 37 বিলিয়ন ডলার  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/37-billion-froze-fund-of-xiaomi-india-released-by-karnataka-court-report-in-bengali/feed/ 0