Infinix 32Y1 Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 05 Jun 2024 05:53:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 9499 টাকা দামে লঞ্চ হল 32 ইঞ্চি স্মার্ট টিভি, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/32-inch-smart-tv-under-10000-infinix-32y1-plus-launched-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/32-inch-smart-tv-under-10000-infinix-32y1-plus-launched-in-india-details-in-bengali/#respond Wed, 05 Jun 2024 05:53:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50760 ভারতে লঞ্চ হল Infinix Smart TV

The post মাত্র 9499 টাকা দামে লঞ্চ হল 32 ইঞ্চি স্মার্ট টিভি, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Smart TV এর চাহিদা দ্রুত গতিতে বাড়ছে। প্রতিটি শহর এবং গ্রামে ইন্টারনেট অ্যাক্সেস শক্তিশালী হয়ে উঠছে এবং লোকেরা Android TV কিনতে পছন্দ করছে। আপনিও যদি একটি লো বাজেট স্মার্ট টিভি কিনতে চান, তাহলে আজ ভারতে লঞ্চ হওয়া Infinix 32Y1 Plus কে অপশনে রাখতে পারেন, যার দাম মাত্র 9,499 টাকা।

Infinix 32Y1 Plus টিভির দাম

Infinix 32Y1 Plus ভারতে মাত্র 9,499 টাকায় লঞ্চ হয়েছে। 24 জুন থেকে এই স্মার্ট টিভির সেল শুরু হবে যা শপিং সাইট Flipkart থেকে কেনা যাবে। প্রারম্ভিক সেলে কোম্পানি এই টেলিভিশনে আরও অনেক ডিসকাউন্ট অফার দেবে বলে মনে করা হচ্ছে, তারপরে এই স্মার্ট টিভিটার দাম আরও কমে যাবে।

Infinix 32Y1 Plus টিভির ফিচার এবং স্পেসিফিকেশন

এই Infinix 32Y1 Plus SmartTV তে একটি 32-ইঞ্চি HD-রেডি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি তিন দিকে সরু বেজেল দিয়ে তৈরি যা 250নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে এবং দুর্দান্ত ভিজ্যুয়াল প্রদান করে।

এই Android TV তে 4GB RAM মেমরি সহ Quad core প্রসেসর দেওয়া হয়েছে।
ভালো সাউন্ড আউটপুটের জন্য এই টিভিতে Dolby Audio সাপোর্ট সহ দুটি 16-ওয়াট স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

এছাড়াও Infinix 32 Y1 Plus-এ 2 HDMI, 2 USB এবং একটি LAN কানেকশন রয়েছে।এই স্মার্টটিভিটি হেডফোন জ্যাকও সাপোর্ট করে।

এই টিভির সঙ্গে মোবাইল ফোন বা ল্যাপটপ কানেক্ট করার জন্য Miracast ফিচার রয়েছে, যার সাহায্যে অন্য ডিভাইসের স্ক্রিন মিরর করা যায়।

Infinix SmartTV র রিমোট বেশ হালকা এবং পাতলা। এতে কম বাটন দেওয়া হয়েছে যেখানে স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য ডেডিকেটেড বাটন রয়েছে।

এন্টারটেইনমেন্ট এর জন্য, এই টিভিতে Jio Cinema, Hotstar, Prime Video, SonyLiv, Zee5, ErosNow এবং YouTube-এর মতো অনেক অ্যাপ প্রিলোড করা আছে।

The post মাত্র 9499 টাকা দামে লঞ্চ হল 32 ইঞ্চি স্মার্ট টিভি, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/32-inch-smart-tv-under-10000-infinix-32y1-plus-launched-in-india-details-in-bengali/feed/ 0