Infinix Hot 40 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 06 Dec 2023 08:35:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Infinix Hot 40 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/infinix-hot-40-series-launched-know-full-specification-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-hot-40-series-launched-know-full-specification-in-bengali/#respond Wed, 06 Dec 2023 08:32:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45262 লঞ্চ হল Infinix Hot 40 সিরিজ

The post লঞ্চ হল Infinix Hot 40 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
দীর্ঘ সমালোচনার পর Infinix তাদের Hot 40 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজে Infinix Hot 40i, Infinix Hot 40 এবং Infinix 40 Pro নামের তিনটি ফোন পেশ করা হয়েছে। এই সবকটি ফোনেই কম দামে সুন্দর স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এই ফোনগুলির দাম 200 ডলার অর্থাৎ প্রায় 16,675 টাকারও কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলি সম্পর্কে।

Infinix Hot 40 এর ডিটেইলস

  • ডিসপ্লে: এই ফোনে 6.78-ইঞ্চির LCD FHD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 500 নিটস ব্রাইটনেস, 1080×2460 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশরেট এবং 270Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।
  • প্রসেসর, RAM ও স্টোরেজ: এই ফোনে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 8GB virtual RAM সহ 4/8GB LPDDR4 RAM যোগ করা হয়েছে। এই ফোনটি 128GB ও 256GB (eMMC) স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ক্যামেরা: সেলফির জন্য এই ফোনে ডুয়েল ফ্ল্যাশের সঙ্গে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাক প্যানেলে কোয়াড ফ্ল্যাশ সহ 50MP + 2MP ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি XOS 13.5 এবং ম্যাজিক রিং নোটিফিকেশন সহ অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়া এতে সাইড এফএস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
  • অন্যান্য: এই ফোনের সাইজ 168.61 x 76.61 x 8.25 এমএম এবং ওজন মাত্র 196 গ্রাম। ফোনটি স্টারলিট ব্ল্যাক, পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারফল গ্রীন কালারে সেল করা হবে।

Infinix 40 Pro এর ডিটেইলস

  • ডিসপ্লে: এতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.78-ইঞ্চির LCD FHD+ ডিসপ্লে রয়েছে, যা 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর, RAM ও স্টোরেজ: এই ফোনে হেলিও G99 প্রসেসর, 4/8GB LPDDR4x RAM এবং 8GB পর্যন্ত virtual RAM দেওয়া হয়েছে। ডেটা স্টোর করার জন্য এতে 128GB ও 256GB UFS 2.2 স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনের ফ্রন্ট প্যানেলে পিল শেপের নচের মধ্যে ডুয়েল ফ্ল্যাশ সহ 32MP সেলফি ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 108MP + 2MP + AI ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি XOS 13.5 এবং অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে। ফোনটির স্টারলিট ব্ল্যাক, পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারফল গ্রীন কালার অপশন পেশ করা হয়েছে।

Infinix Hot 40i এর ডিটেইলস

  • ডিসপ্লে: এই ফোনে 720×1612 পিক্সেল রেজোলিউশন সহ 480nit ব্রাইটনেস সাপোর্টেড এবং 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.58-ইঞ্চির LCD HD+ ডিসপ্লে রয়েছে।
  • প্রসেসর, RAM ও স্টোরেজ: এই ফোনে 4/8GB LPDDR4 RAM এবং 128/256GB UFS স্টোরেজ সহ Unisoc T606 SoC দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে কোয়াড LED ফ্ল্যাশের সঙ্গে 50MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Infinix Hot 40i ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। ফোনটির স্টারলিট ব্ল্যাক, পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারফল গ্রীন কালার ভেরিয়েন্ট বাজারে সেল করা হবে।

Infinix Hot 40 সিরিজের দাম

উপরোক্ত সবকটি ফোন 200 ডলার (~16,675 টাকা) এর কম দামে সেল করা হবে। এখনও পর্যন্ত ফোনের দাম এবং সেল সম্পর্কে কিছু জানানো হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Infinix Hot 40 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-hot-40-series-launched-know-full-specification-in-bengali/feed/ 0
কম দামে শীঘ্রই লঞ্চ হতে পারে Infinix Hot 40 এবং Hot 40i, লিস্টিং থেকে জানা গেল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/https-www-91mobiles-com-hindi-infinix-hot-40-and-hot-40i-fcc-certification-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/https-www-91mobiles-com-hindi-infinix-hot-40-and-hot-40i-fcc-certification-listing-details-in-bengali/#respond Sat, 04 Nov 2023 07:14:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44592 লিক হল Infinix Hot 40 সিরিজের ডিটেইলস

The post কম দামে শীঘ্রই লঞ্চ হতে পারে Infinix Hot 40 এবং Hot 40i, লিস্টিং থেকে জানা গেল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Hot 40 সিরিজ।
  • এই সিরিজে Hot 40 এবং Hot 40i ফোন পেশ করা হতে পারে।
  • এই ফোনগুলির স্পেসিফিকেশন এফসিসিতে দেখা গেছে।

যারা একটি সস্তা স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাঁরা আর কিছু দিন অপেক্ষা করে একটি দুর্দান্ত সুযোগ পাবেন। ইনফিনিক্স শীঘ্রই তাদের Infinix Hot 40 এবং Infinix Hot 40i ফোনগুলি বাজারে লঞ্চ করতে পারে। আশা করা হচ্ছে এই ফোনগুলি কম দামেই পেশ করা হবে। আপাতত এই ফোনগুলি সার্টিফিকেশ্ন সাইট এফসিসিতে দেখা গেছে। এর আগে অন্য সার্টিফিকেশ্ন সাইটেও এই ফোন দেখা গিয়েছিল। চলুন দেখে নেওয়া যাক এই লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: এক্সিনস এবং স্ন্যাপড্রাগন প্রসেসর সহ লঞ্চ হতে পারে Samsung Galaxy S24 সিরিজ, জানালেন কোয়ালকম CEO

Infinix Hot 40 এর এফসিসি লিস্টিং

  • FCC লিস্টিং থেকে জানা গেছে Infinix Hot 40 ফোনটি 4G LTE সাপোর্ট করবে।
  • চার্জিঙের জন্য এই ফোনে 33W পর্যন্ত ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।
  • এফসিসি সার্টিফিকেশন থেকে জানা গেছে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে এলইডি ফ্ল্যাশও যোগ করা হবে।
  • এছাড়া আরও জানা গেছে এই ফোনটি স্টারলিট ব্ল্যাক কালারে পেশ করা হবে।

Infinix Hot 40i এর এফসিসি লিস্টিং

  • Infinix Hot 40i ফোনে 18W ফাস্ট চার্জিং থাকবে বলে লিস্টিং থেকে জানা গেছে।
  • লিস্টিঙে বলা হয়েছে এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
  • এছাড়া উভয় Hot সিরিজের ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।

Infinix HOT 30 এর স্পেসিফিকেশন

Infinix Hot 40 এবং Infinix Hot 40i ফোনদুটি Infinix Hot 30 এবং Infinix Hot 30i ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হবে। নিচে Infinix HOT 30 এর স্পেসিফিকেশন জানানো হল।

  • ডিসপ্লে: Infinix HOT 30 ফোনটিতে 6.78 ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 580 নিটস পর্যন্ত পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: HOT 30 ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এই ফোনে virtual RAM ফিচার ব্যাবহার করে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • অন্যান্য: এই ফোনে ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • ওএস: Infinix Hot 30 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কম দামে শীঘ্রই লঞ্চ হতে পারে Infinix Hot 40 এবং Hot 40i, লিস্টিং থেকে জানা গেল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/https-www-91mobiles-com-hindi-infinix-hot-40-and-hot-40i-fcc-certification-listing-details-in-bengali/feed/ 0