Infinix HOT 50i - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 08 Oct 2024 12:14:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 9 হাজার টাকার রেঞ্জে পাওয়া যাবে এই 48MP ক্যামেরা সহ Infinix স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/infinix-hot-50i-launched-globally-know-price-specification-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-hot-50i-launched-globally-know-price-specification-details-in-bengali/#respond Tue, 08 Oct 2024 12:14:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56815 গ্লোবাল বাজারে লঞ্চ হল Infinix Hot 50i

The post 9 হাজার টাকার রেঞ্জে পাওয়া যাবে এই 48MP ক্যামেরা সহ Infinix স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে Infinix তাদের Infinix Hot 50 5G স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটির দাম 9,999 টাকা রাখা হয়েছে। এবার গ্লোবাল বাজারে এই সিরিজের একটি নতুন হট 50আই লঞ্চ করা হয়েছে। গ্লোবাল বাজারে অফিসিয়ালি Infinix Hot 50i স্মার্টফোনটি পেশ করা হয়েছে এবং শীঘ্রই ভারতীয় বাজারেও লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লো বাজেট Infinix Hot 50i স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস।

Infinix Hot 50i এর দাম

কোম্পানি নাইজেরিয়া বাজারে KES 14,000 দামে তাদের Infinix Hot 50i স্মার্টফোন লঞ্চ করেছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনটির দাম প্রায় 9,000 টাকা হবে। গ্লোবাল বাজারে ফোনটি টেলিকম প্ল্যান সহ সেল করা হবে, এর ফলে প্ল্যানের হিসেবে ফোনটি দাম পরিবর্তন হতে পারে। শীঘ্রই Infinix Hot 50i স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে। নাইজেরিয়া বাজারে এই ফোনটি Titanium Grey, Sleek Black এবং Sage Green কালার অপশনে পেশ করা হয়েছে।

Infinix Hot 50i এর স্পেসিফিকেশন

  • 6.7″ HD+ 120Hz LCD Screen
  • Mediatek Helio G81
  • 6GB RAM + 256GB Storage
  • 6GB Extended RAM
  • 48MP Rear Camera
  • 8MP Front Camera
  • 18W 5,000mAh Battery

ডিসপ্লে

Infinix Hot 50i স্মার্টফোন আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি 720 x 1600 পিক্সেল রেজোলিউশন রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির এইচডি + পাঞ্চ হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 500nits ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। এতে Wet & Greasy Touch ফিচার রয়েছে, এর ফলে হাতে তেল লাগা অবস্থাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।

প্রসেসর

Infinix Hot 50i স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14.5 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও জি81 চিপসেট দেওয়া হয়েছে। এটি 8-কোর প্রসেসরে 2GHz ক্লক স্পীডে কাজ করা দুটি Cortex-A75 কোর এবং ছয়টি 1.8GHz স্পীড প্রসেসরে কাজ করা Cortex-A55 কোর যোগ করা হয়েছে।

স্টোরেজ

Infinix Hot 50i স্মার্টফোনটি Dynamic RAM Expansion ফিচার সহ বাজারে লঞ্চ করা হয়েছে। এতে 4জিবি এবং 6জিবি এক্সন্টেডেড RAM রয়েছে। এই ফোনটি 4জিবি RAM এবং और 6জিবি RAM অপশন ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8জিবি এবং 12জিবি RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এতে LPDDR4X RAM রয়েছে। একইভাবে এই ফোনটিতে 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং 2টিবি মেমরি কার্ড সাপোর্ট যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Infinix Hot 50i স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.79 অ্যাপারচারযুক্ত 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ লাইট 5 মিটার পর্যন্ত ফোকাস করতে পারবে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য Infinix Hot 50i ফোনটিতে এফ/2.0 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 50i স্মার্টফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 9.5 ঘন্টা পর্যন্ত Free Fire Gaming বা 14.2 ঘন্টা পর্যন্ত WhatsApp Chatting ব্যাবহার করা যাবে।

অন্যান্য

কানেক্টিভিটির জন্য Infinix Hot 50i স্মার্টফোনটিতে NFC, Bluetooth 5.3 এবং Wi-Fi AC সহ USB-C ও OTG সাপোর্ট রয়েছে। এই ফোনটিতে IP54 রেটিং সহ 3.5mm হেডফোন জ্যাক, Dual Speakers এবং 300% Ultra Volume Boost ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটিতে Infinix AI ফিচার যোগ করা হয়েছে।

The post 9 হাজার টাকার রেঞ্জে পাওয়া যাবে এই 48MP ক্যামেরা সহ Infinix স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-hot-50i-launched-globally-know-price-specification-details-in-bengali/feed/ 0
শীঘ্রই ল্লঞ্চ হতে পারে Infinix HOT 50i, টিজার পোস্টার এবং স্পেসিফিকেশন এল প্রকাশ্যে https://www.91mobiles.com/bengali/infinix-hot-50i-may-be-launched-soon-teaser-poster-specifications-revealed-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-hot-50i-may-be-launched-soon-teaser-poster-specifications-revealed-details-in-bengali/#respond Fri, 13 Sep 2024 12:38:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=55775 ভারতে লঞ্চ হবে Infinix HOT 50i

The post শীঘ্রই ল্লঞ্চ হতে পারে Infinix HOT 50i, টিজার পোস্টার এবং স্পেসিফিকেশন এল প্রকাশ্যে first appeared on 91Mobiles Bengali.

]]>
Infinix ভারতের বাজারে তাদের HOT 50 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এবার এই সিরিজের অধীনে Infinix HOT 50i ফোনটি লঞ্চ করতে চলেছে। এই ফোনটি প্রথমে গ্লোবাল বাজারে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই এন্ট্রি লেভেল ফোনটি ভারতেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি লঞ্চের আগেই ফোনটির স্পেসিফিকেশন এবং টিজার পোস্টারের ছবি প্রকাশ্যে এসে গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

Infinix HOT 50i ফোনের ডিজাইন

মাই স্মার্ট প্রাইসের মাধ্যমে Infinix HOT 50i ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস জানা গেছে। লিক পোস্টারে এলইডি ফ্ল্যাশ এবং ক্যামেরা সেটআপ সহ এই ফোনের কার্ভ স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেখা গেছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট সহ ফ্ল্যাট ডিসপ্লে থাকব্র। লেটেস্ট লিক অনুযায়ী এই ফোনটি স্লিক ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে এবং সেজ গ্রীন কালার অপশনে সেল করা হবে।

Infinix HOT 50i ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: লিক অনুযায়ী আপকামিং Infinix HOT 50i ফোনে 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে। এই ফোনে ডায়নামিক বার এবং অলওয়েজ অন ডিসপ্লে থাকতে পারে বলে জানা গেছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 12 ন্যানোমিটার প্রসেসে তৈরি MediaTek Helio G81 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে 4GB RAM এবং 4GB Virtual RAM যোগ করা হতে পারে। অর্থাৎ এই ফোনে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে বলে জানা গেছে। এর সঙ্গে এই ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: Infinix HOT 50i ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকতে পারে।
  • ওএস: Infinix HOT 50i ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং এক্সওএস সহ পেশ করা হতে পারে।
  • অন্যান্য: এই ফোনে 48 মাস ফ্লুয়েন্ট পারফরমেন্স, সুন্দর অডিও এক্সপেরিয়েন্সের জন্য 300% আলট্রা ভলিউম সহ ডুয়েল স্পিকার থাকতে পারে।

The post শীঘ্রই ল্লঞ্চ হতে পারে Infinix HOT 50i, টিজার পোস্টার এবং স্পেসিফিকেশন এল প্রকাশ্যে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-hot-50i-may-be-launched-soon-teaser-poster-specifications-revealed-details-in-bengali/feed/ 0