Infinix Hot 70 Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 23 Feb 2026 17:48:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 সস্তা 5G স্মার্টফোন তৈরি করছে Infinix! প্রকাশ্যে এল Hot 70 এবং Hot 70 Pro+ ফোনের ডিটেইলস https://www.91mobiles.com/bengali/infinix-hot-70-and-infinix-hot-70-pro-plus-details-leaked-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-hot-70-and-infinix-hot-70-pro-plus-details-leaked-know-more-in-bengali/#respond Tue, 24 Feb 2026 05:44:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=73949 লিক হল Infinix Hot 70 এবং Hot 70 Pro+ ফোনের তথ্য

The post সস্তা 5G স্মার্টফোন তৈরি করছে Infinix! প্রকাশ্যে এল Hot 70 এবং Hot 70 Pro+ ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর জুলাই মাসে ইনফিনিক্স তাদের ‘Hot 60’ সিরিজ লঞ্চ করেছিল। ভারতে এই সিরিজের Infinix Hot 60 5G ফোনটির প্রাথমিক দাম 10,499 টাকা রাখা হয়েছিল। একইসঙ্গে কোম্পানি গ্লোবাল বাজারে তাদের Infinix Hot 60 Pro এবং Hot 60 Pro+ ফোনদুটি লঞ্চ করেছিল। এবার এই সিরিজের নেক্সট জেনারেশন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে টেক মঞ্চে Infinix Hot 70 সিরিজ লঞ্চ করা হতে পারে। সার্টিফিকেশন সাইটে এই সিরিজের ফোনগুলি লিস্টেড হয়েছে।

খুব তাড়াতাড়ি Infinix Hot 70 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Infinix Hot 70 Pro+ 5G স্মার্টফোনটি বাজারে পেশ হতে চলেছে। IMEI ডেটাবেসে আপকামিং ফোনদুটি লিস্টেড হয়েছে। প্রথম এটি প্যাশনেটগীক্স ওয়েবসাইট স্পট করেছে। লিস্টিঙের মাধ্যমে Infinix Hot 70 ফোনটি X6895 মডেল নাম্বার এবং Hot 70 Pro+ 5G ফোনটি X6898 মডেল নাম্বার সহ দেখা গেছে। তাই শীঘ্রই ইনফিনিক্স তাদের নতুন সিরিজ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করতে পারে।

IMEI ডেটাবেস লিস্টিঙের মাধ্যমে আপকামিং Infinix Hot 70 এবং Infinix Hot 70 Pro+ 5G ফোন দুটির স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসেনি। তবে এই লিস্টিং থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ফোন দুটি বাজারে লঞ্চের জন্য প্রায় প্রস্তুত এবং আগামী এক-দুই মাসের মধ্যেই টেক মঞ্চে অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে। আসন্ন Infinix Hot 70 ফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামের 5G স্মার্টফোন হতে পারে। অন্যদিকে Hot 70 Pro+ 5G ফোনটির দাম প্রায় 25 হাজার টাকা রাখা হতে পারে।

ভারতে Infinix Hot 60 স্মার্টফোনটি 5G+ ফিচার সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে উপস্থিত 5G ফিচার হাই-ব্যান্ড বা মিড-ব্যান্ড স্পেকট্রাম ব্যাবহার করে বিরাট জনবসতি এলাকাতেও অসাধারণ 5G নেটওয়ার্ক পাওয়া যায়। এর ফলে ইউজাররা কম ল্যাটেন্সি এবং দ্রুত 5G ইন্টারনেট স্পীড উপভোগ করতে পারেন। এই ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 10,499 টাকা দামে এবং এটি MediaTek Dimensity 7020 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল।

Infinix Hot 60 5G+ স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.7 ইঞ্চির HD+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,200mAh ব্যাটারি সাপোর্টেড 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি বর্তমানে Amazon সাইটে ফোনটির প্রায় 12,499 টাকা দামে লিস্টেড রয়েছে। লঞ্চ প্রাইসের তুলনায় প্রায় 2,000 টাকা বেশি।

Infinix Hot 60 Pro ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ইউনিক Scent Wave Design। ফোনের ব্যাক প্যানেল থেকে ফুলের মতো হালকা সুগন্ধ বের হয়। ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Helio G200 প্রসেসর যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 13MP সেলফি ক্যামেরা রয়েছে। একইসঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

The post সস্তা 5G স্মার্টফোন তৈরি করছে Infinix! প্রকাশ্যে এল Hot 70 এবং Hot 70 Pro+ ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-hot-70-and-infinix-hot-70-pro-plus-details-leaked-know-more-in-bengali/feed/ 0