Infinix NOTE 40S - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 01 Jul 2024 07:55:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 32MP Selfie এবং 108MP Back Camera সহ লঞ্চ হল এই 5G ফোন, পাওয়া যাবে ওয়্যারলেস চার্জিং https://www.91mobiles.com/bengali/108mp-back-and-32mp-front-camera-phone-infinix-note-40s-official-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/108mp-back-and-32mp-front-camera-phone-infinix-note-40s-official-specifications-details-in-bengali/#respond Mon, 01 Jul 2024 07:55:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52733 মায়ানমারে লঞ্চ হল Infinix NOTE 40S

The post 32MP Selfie এবং 108MP Back Camera সহ লঞ্চ হল এই 5G ফোন, পাওয়া যাবে ওয়্যারলেস চার্জিং first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে ইতিমধ্যে Infinix NOTE 40, 40 Pro এবং 40 Pro+ 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। এবার এই সিরিজেরই NOTE 40S ফোনটি এসে গেছে। আপাতত এই ফোনটি মায়ানমারে লঞ্চ করা হয়েছে এবং আগামী দিনে এটি ভারতেও আসতে পারে। 32MP Selfie এবং 108MP Rear Camera এর পাশাপাশি 16GB RAM (8GB+8GB) সহ এই ফোনটির সমস্ত ডিটেইলস নিচে জানানো হল।

Infinix NOTE 40S ফোনের স্পেসিফিকেশন

  • 6.78-inch 120Hz AMOLED screen
  • MediaTek Helio G99 Ultimate
  • 8GB Extended RAM
  • 108MP Rear Camera
  • 32MP Selfie Camera
  • 33W 5,000mAh Battery

ডিসপ্লে: Infinix NOTE 40s ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 3D Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 1300nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G99 Ultimate অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM রয়েছে। এর সঙ্গে এতে 8GB Extended RAM টেকনোলজি দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে কোয়াড ফ্ল্যাশ লাইট ও PDAF ফিচার সহ এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল মাক্রো লেন্স দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি, ভিডিও কল ও রীল তৈরির জন্য Infinix NOTE 40S ফোনে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP Selfie Camera যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

কোম্পানির ওয়েবসাইটে Infinix NOTE 40S ফোনটি পেশ করে দেওয়া হয়েছে, তবে দাম জানানো হয়নি। ফোনটির দাম ঘোষণা করা হলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ভারতে Infinix NOTE 40 সিরিজের ফোনের দাম

  • Infinix Note 40 5G = 19,999 টাকা
  • Infinix Note 40 Pro 5G = 21,999 টাকা
  • Infinix Note 40 Pro+ 5G = 24,999 টাকা

The post 32MP Selfie এবং 108MP Back Camera সহ লঞ্চ হল এই 5G ফোন, পাওয়া যাবে ওয়্যারলেস চার্জিং first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/108mp-back-and-32mp-front-camera-phone-infinix-note-40s-official-specifications-details-in-bengali/feed/ 0
Google Play Console-এ লিস্টেড হল Infinix Note 40S স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/infinix-note-40s-specifications-leaked-on-google-play-console-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-note-40s-specifications-leaked-on-google-play-console-details-in-bengali/#respond Wed, 12 Jun 2024 11:22:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51259 শীঘ্রই ভারতে লঞ্চ হবে Infinix Note 40S স্মার্টফোন

The post Google Play Console-এ লিস্টেড হল Infinix Note 40S স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Infinix এপ্রিল মাসে ভারতে ‘Note 40’ সিরিজের অধীনে Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G ফোন লঞ্চ করেছে। কোম্পানি আরও একবার এই সিরিজটি প্রসারিত করে মার্কেটে Infinix Note 40S স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এই আসন্ন Infinix স্মার্টফোনটি Google Play Console-এ লিস্টেড হয়েছে যেখানে মোবাইলের অনেক স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

Infinix Note 40S ফোনের Google Play Console লিস্টিং

  • লিস্টিং অনুযায়ী Infinix Note 40S ফোনে MediaTek Helio G99 চিপসেট থাকবে।
  • এই ফোনটিতে একটি অক্টা-কোর প্রসেসর থাকবে যা 2.2GHz ক্লক স্পিড যুক্ত দুটি ARM Cortex-A76 কোর এবং 2GHz স্পিড যুক্ত 6 Cortex-A55 কোর সাপোর্ট করবে।
  • Google Play Console-এ এই ফোনটি 8GB RAM সহ লিস্টেড হয়েছে।
  • গ্রাফিক্সের জন্য এই মোবাইলে Mali-G57 GPU রয়েছে যা 1068MHz স্পিডে চলবে।
  • Infinix Note 40S ফোনে Android 14 অপারেটিং সিস্টেম থাকবে।
  • Infinix Note 40S ফোনটি 1080 × 2346 পিক্সেল রেজলিউশন যুক্ত একটি পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লিস্টেড হয়েছে যা 480dpi সাপোর্ট করে।

Infinix Note 40 Pro

  • দাম: ভারতে 8GB RAM + 256GB স্টোরেজ সহ Infinix Note 40 Pro 5G ফোনটি 21,999 টাকা দামে লঞ্চ হয়েছে। এটি শপিং সাইট ফ্লিপকার্ট থেকে Vintage Green এবং Cityscape Golden কালার অপশনে কেনা যাবে। সাপোর্ট করে।
  • ডিজাইন: ফোনের ব্যাক প্যানেলে Halo Lighting দেওয়া হয়েছে, যা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP53 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোনের ডায়মেনশন 164.28 × 74.5 × 8.09 মিমি।
  • ডিসপ্লে: Infinix Note 40 Pro 5G এবং Pro+ 5G ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই কার্ভড এমোলেড স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট, 2160 পিডব্লিউএম ডিমিং এবং 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই দুটি ফোনেই 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই সিরিজের দুটি ফোনের ব্যাক প্যানেলেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ওআইএস ফিচার সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং দুটি 2 মেগাপিক্সেল লেন্স রয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে Dual Video ফিচারের পাশাপাশি বেশ কিছু আকর্ষণীয় মোড ও ফিল্টার রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 40 Pro 5G ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Infinix Note 40 Pro+ 5G ফোনটিতে 4,600 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারিতে 3 বছরের বেশি হেল্থ লাইফ পাওয়া যাবে।
  • চার্জিং: ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Infinix Note 40 Pro 5G ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং এবং Infinix Note 40 Pro+ 5G ফোনটিতে 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। উভয় স্মার্টফোনে 20 ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
  • ওএস: Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G ফোনদুটি অ্যান্ড্রয়েড 14 এবং এক্স ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এতে 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

The post Google Play Console-এ লিস্টেড হল Infinix Note 40S স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-note-40s-specifications-leaked-on-google-play-console-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে Infinix NOTE 40S স্মার্টফোন, এইসব সার্টিফিকেশন সাইটে দেখা গেল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/infinix-note-40s-bluetooth-sig-fcc-wifi-alliance-certification-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-note-40s-bluetooth-sig-fcc-wifi-alliance-certification-details-in-bengali/#respond Tue, 09 Apr 2024 06:20:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48243 লিক হল Infinix NOTE 40S ফোনের ডিটেইলস

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Infinix NOTE 40S স্মার্টফোন, এইসব সার্টিফিকেশন সাইটে দেখা গেল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
12 এপ্রিল ভারতীয় বাজারে ইনফিনিক্স তাদের নোট 40 প্রো সিরিজ লঞ্চ করতে চলেছে। এবার এই সিরিজের নতুন Infinix NOTE 40S ফোনের ডিটেইল ব্লুটুথ এসআইজি, এফসিসি এবং Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই প্ল্যাটফর্মে দেখার পর কোম্পানি শীঘ্রই এই ফোনটি লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। চলুন এই লেটেস্ট লিস্টিং সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Infinix NOTE 40S এর লিস্টিং ডিটেইলস

  • ইনফিক্সের নতুন স্মার্টফোন ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে X6850B মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিং অনুযায়ী এই স্মার্টফোনটি Infinix NOTE 40S নামে বাজারে লঞ্চ হতে পারে।
  • এই প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী এই ডিভাইসটি ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি সাপোর্ট করবে।
  • Wi-Fi Alliance ওয়েবসাইট অনুযায়ী Infinix NOTE 40S ফোনটিতে ডুয়াল-ব্যান্ড Wi-Fi রয়েছে
  • FCC ওয়েবসাইটে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই ফোন LTE কানেক্টিভিটি সাপোর্ট করবে।
  • FCC ওয়েবসাইটে জানানো হয়েছে Infinix NOTE 40S স্মার্টফোনে জিপিএস, গ্লোনাস, বিডিএস, গ্যালিলিও, এনএফসি ফিচার থাকবে।
  • এই ফোনে 12GB + 256GB স্টোরেজ থাকবে বলে জানা গেছে।
  • কোম্পানি এই ফোনটি অবসিডিয়ান ব্ল্যাক কালার অপশনে পেশ করতে পারে।

Infinix Note 40 এর স্পেসিফিকেশন

সম্প্রতি গ্লোবাল মার্কেটে Infinix Note 40 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। নীচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

  • ডিসপ্লে: Infinix Note 40 স্মার্টফোনে 2436 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এচডি+ কার্ভড AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিট ব্রাইটনেস এবং 2160 হার্টজ পিডব্লিউএম ডিমিং ফিচার সাপোর্ট করে।
  • চিপসেট: প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক হ্যালিও জী99 আল্টিমেট চিপ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ডিভাইসটিতে 8GB LPDDR4X RAM, 256GB UFS 2.2 স্টোরেজ এবং 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড স্লট সাপোর্ট দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: Infinix Note 40 স্মার্টফোনে OIS ফিচার সাপোর্টেড f/1.89 অ্যাপারচারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল ডেপ্থ লেন্স রয়েছে। এর সঙ্গে এই সেটআপে f/2.2 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট লেন্স দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Infinix Note 40 Pro 5G ফোনে 45 ওয়াট চার্জিং এবং 20 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: Infinix Note 40 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14 সহ পেশ করা হয়েছে।

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Infinix NOTE 40S স্মার্টফোন, এইসব সার্টিফিকেশন সাইটে দেখা গেল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-note-40s-bluetooth-sig-fcc-wifi-alliance-certification-details-in-bengali/feed/ 0