Infinix Note 70 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 29 Oct 2026 15:24:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লিক হল Infinix Note 70 5G ফোনের ডিটেইলস, প্রকাশ্যে এল 200MP ক্যামেরা এবং 144Hz ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/infinix-note-70-5g-leaked-specifications-200mp-camera-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-note-70-5g-leaked-specifications-200mp-camera-know-details-in-bengali/#respond Thu, 29 Oct 2026 15:24:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85006 প্রকাশ্যে এল Infinix Note 70 5G ফোনের তথ্য

The post লিক হল Infinix Note 70 5G ফোনের ডিটেইলস, প্রকাশ্যে এল 200MP ক্যামেরা এবং 144Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
Infinix এর Note সিরিজ সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি গীকবেঞ্চে Infinix Note 70 Pro ফোনটি লিস্টেড হয়েছে। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে সিরিজের ভ্যানিলা মডেল Infinix Note 70 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে ডিটেইলস শেয়ার করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের নাম, ফিচার এবং লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। আপকামিং Infinix Note 70 5G ফোনের লিক স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

লিক হল Infinix Note 70 5G ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Infinix Note 70 5G ফোনটিতে 6.79 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Dimensity 7550 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী এটি 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর। এতে 2.6GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর এবং 2GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর রয়েছে। এটি Dimensity 7500 প্রসেসরের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

ফটোগ্রাফির জন্য Infinix Note 70 5G ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এতে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন সাপোর্ট করতে পারে। প্রকাশ্যে আসা লিকে GalaxyCore GCB0H5 সেন্সরের উল্লেখ রয়েছে। একইসঙ্গে লিকের মাধ্যমে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সম্পর্কেও জানা গেছে। এতে GalaxyCore GC08A8 সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিদি কলের জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী Infinix Note 70 5G ফোনটিতে 6,500mAh থেকে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি চার্জিঙের জন্য ফোনে 60W ফাস্ট চার্জিং সহ বাইপাস চার্জিং ফিচার থাকতে পারে। বাইপাস চার্জিং ফিচারের মাধ্যমে সাপোর্টেড কন্ডিশনে ব্যাটারির বদলে সরাসরি ফোনের কম্পোনেন্টে পাওয়ার পৌঁছে যায়। এর ফলে গেমিং ও হেভি প্রসেসিঙের সময় ব্যাটারিতে কম চাপ পড়বে।

Infinix Note 70 5G ফোনটিতে NFC, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হার্ডওয়্যার জায়রস্কোপ, ডুয়েল স্টেরিও স্পিকার এবং মাইক্রোফোন থাকবে বলে আশা করা হচ্ছে। সফটওয়্যারের দিক দিয়ে ফোনটি Android 17 বেস্ড XOS 17 সহ কান করতে পারে।

কবে লঞ্চ হতে পারে Infinix Note 70 5G?

সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে শেয়ার করা তথ্য অনুযায়ী 2027 সালে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে Infinix Note 70 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। আপাতত এই বিষয়ে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে Note 70 5G সিরিজ সংক্রান্ত নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post লিক হল Infinix Note 70 5G ফোনের ডিটেইলস, প্রকাশ্যে এল 200MP ক্যামেরা এবং 144Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-note-70-5g-leaked-specifications-200mp-camera-know-details-in-bengali/feed/ 0