Infinix Smart 4 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 05 Nov 2020 16:24:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন, জেনে নিন সেল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/infinix-smart-4-launched-with-6000mah-battery-at-rs-6999/ https://www.91mobiles.com/bengali/infinix-smart-4-launched-with-6000mah-battery-at-rs-6999/#respond Wed, 04 Nov 2020 13:19:23 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13257 লঞ্চ হল Infinix Smart 4 

The post মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন, জেনে নিন সেল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি Infinix ভারতে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। ভারতীয় গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য কোম্পানি এবার Smart 4 নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই আসলে কোম্পানির কিছু দিন আগে লঞ্চ করা Smart 4 Plus এর টোন ডাউন মডেল। এই ফোনটির লুক ও ডিজাইন আনেকটাই Infinix Smart 4 Plus এর মতো। এক নজরে দেখে নিন এই লো বাজেট ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।

স্পেসিফিকেশন ও ফিচার

Infinix Smart 4 ফোনটি 20.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.82 ইঞ্চির HD+ ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 480 nits ব্রাইটনেস দিতে সক্ষম। এই মিড বাজেট ফোনটি 12nm ফেব্রিকেশনযুক্ত MediaTek Helio A22 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13MP + 8MP ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। সেলফির জন্য এই ফোনে 8MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh এর ব‍্যাটারী যোগ করেছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth, Wi Fi, 3.5mm অডিও জ‍্যাক, মাইক্রোইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। Android 10 অপারেটিং সিস্টেমযুক্ত এই ফোনটি XOS 6.2 তে কাজ করে।

সেল

আগামী 8 নভেম্বর কোম্পানির পক্ষ থেকে প্রথম Infinix Smart 4 এর সেল আয়োজন করা হবে। শপিং সাইট Flipkart এ 8 নভেম্বর দুপুর 12টার সময় সেল আয়োজিত হবে। ফোনটি Ocean Wave, Voilet, Quetzal Cyan ও Midnight Black এই চারটি কালার ভেরিয়েন্টে সেল করা হবে। ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 6,999 টাকা।

The post মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন, জেনে নিন সেল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-smart-4-launched-with-6000mah-battery-at-rs-6999/feed/ 0