Infinix XPad 30 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 09 Sep 2026 10:33:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 11-ইঞ্চির 2.5K ডিসপ্লে, 8,200mAh ব্যাটারি সহ লঞ্চ হল Infinix XPad 30 Pro স্মার্টফোন, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/infinix-xpad-30-pro-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-xpad-30-pro-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 09 Sep 2026 11:23:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82859 গ্লোবাল বাজারে পেশ হল Infinix XPad 30 Pro

The post 11-ইঞ্চির 2.5K ডিসপ্লে, 8,200mAh ব্যাটারি সহ লঞ্চ হল Infinix XPad 30 Pro স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
গ্লোবাল বাজারে Infinix তাদের নতুন Infinix XPad 30 Pro ট্যাবলেট লঞ্চ করেছে। এই ট্যাবটি ছাত্র, কম বয়সী প্রফেশনাল এবং বিনোদন প্রেমীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারে। এই ট্যাবটিতে 11-ইঞ্চির ডিসপ্লে 2.5K ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে, MediaTek Helio G200 Ultimate প্রসেসর এবং 8,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে একাধিক AI ফিচারের সুবিধা পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক  Infinix XPad 30 Pro ট্যাবলেটের স্পেসিফিকেশন এবং প্রাইস ডিটেইলস সম্পর্কে।

Infinix XPad 30 Pro ট্যাবলেটের স্পেসিফিকেশন

Infinix XPad 30 Pro ট্যাবলেটে 11-ইঞ্চির 2.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2560×1600 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 550 নিটস পিক ব্রাইটনেস  সাপোর্ট করে। স্ক্রিনে 85 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্টেড IGZO প্যানেল ব্যাবহার করা হয়েছে।

Infinix XPad 30 Pro ট্যাবলেটে Wet Touch টেকনোলোজি এবং Stylus Input সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন TUV Rheinland এর হার্ডওয়্যার-লেভেল Low Blue Light এবং Flicker-Free সার্টিফিকেশন পেয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই স্ক্রিনে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Infinix XPad 30 Pro ট্যাবলেটে MediaTek Helio G200 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। ট্যাবটি 8GB ফিজিক্যাল RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবটিতে 8GB পর্যন্ত Extended RAM ফিচার দেওয়া হয়েছে। এছাড়া microSD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

Infinix XPad 30 Pro ট্যাবলেটটি Android 16 বেস্ড XOS 16 সহ লঞ্চ করা হয়েছে। 4G কানেক্টিভিটির জন্য এতে nano SIM স্লট যোগ করা হয়েছে। একইসঙ্গে AI ফিচার হিসাবে ট্যাবটিতে Snap for Answers, AI Scan to Document, Translation Assistant, AI Notes, AI Writing এবং AI Art এর মতো অপশন রয়েছে। এই ফিচারের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করা, নোটস তৈরি করা, ট্রান্সলেশন এবং লেখার মতো বিভিন্ন কাজ করা যাবে।

ফটোগ্রাফির জন্য ট্যাবলেটের ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে 8MP ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে ডুয়েল স্পিকার এবং DTS Audio সাপোর্ট করে। ফলে ভিডিও দেখা এবং মিউজিক শোনার সময় অসাধারন অদিও এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

Infinix XPad 30 Pro ট্যাবলেটে 8,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 18W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ট্যাবলেটে ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে 21.5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।

ট্যাবলেটে ক্রস ডিভাইস ফিচার দেওয়া হয়েছে। এর মাধ্যমে XPad 30 Pro ট্যাবলেটটি সেকেন্ডারি PC ডিসপ্লে হিসাবে ব্যাবহার করা যাবে। এছাড়া কম্প্যাটিবল Infinix ডিভাইসের মধ্যে খুব সহজেই ফাইল ট্রান্সফার করা যাবে। এই ট্যাবলেটের থিকনেস মাত্র 6.6mm এবং ওজন 476 গ্রাম রাখা হয়েছে। এই ট্যাবের ডায়মেনশন 254.04 × 165.55 × 6.6mm।

Infinix XPad 30 Pro ট্যাবলেটের দাম এবং সেল ডিটেইলস

গ্লোবাল বাজারে Infinix XPad 30 Pro ট্যাবলেটের 196 ডলার অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 18,520 টাকা রাখা হয়েছে। কোম্পানি জানিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এবং গুরুত্বপূর্ণ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ট্যাবলেটটি সেল করা হবে।

ট্যাবলেটটি Twilight Purple, Anthracite Grey এবং Titanium Silver কালার অপশনে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবলেটের সঙ্গে X Pencil 20 Stylus এবং X Keyboard 11 দেওয়া হবে। Infinix XPad 30 Pro ট্যাবলেটের ভারতীয় দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি।

The post 11-ইঞ্চির 2.5K ডিসপ্লে, 8,200mAh ব্যাটারি সহ লঞ্চ হল Infinix XPad 30 Pro স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-xpad-30-pro-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0