Infinix Zero Ultra - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Mar 2023 09:35:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 20 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 180W ফাস্ট চার্জিং এবং 200MP ক্যামেরাসহ Infinix Zero Ultra স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/200mp-camera-phone-infinix-zero-ultra-launching-in-india-on-20-december-with-infinix-zero-20-smartphone-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/200mp-camera-phone-infinix-zero-ultra-launching-in-india-on-20-december-with-infinix-zero-20-smartphone-know-more-in-bengali/#respond Thu, 15 Dec 2022 08:26:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34739 Infinix Zero 20 ফোনটি 108MP রেয়ার এবং 60MP সেলফি ক্যামেরা সাপোর্ট করবে

The post 20 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 180W ফাস্ট চার্জিং এবং 200MP ক্যামেরাসহ Infinix Zero Ultra স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি টেক মার্কেটে Infinix তাদের Infinix Zero Ultra লঞ্চ করেছিল। এই ফোনে 200MP ক্যামেরা, 180W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে এবং ফোনটি মাত্র 12 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এই শক্তিশালী মোবাইল ফোনটি এখন ভারতের মার্কেটে লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত। কোম্পানি ঘোষণা করেছে যে 20 ডিসেম্বর ভারতে Infinix Zero Ultra লঞ্চ হবে এবং এর সাথে 60MP সেলফি ক্যামেরা সহ Infinix Zero 20 স্মার্টফোনটিও শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। আরও পড়ুন: লঞ্চ হল Realme V23i 5G স্মার্টফোন, দেখে নিন এই সস্তা 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

 

Infinix Zero Ultra স্মার্টফোনের স্পেসিফিকেশন

আন্তর্জাতিক মার্কেটে , Infinix Zero Ultra স্মার্টফোনটি 3D Curved Amoled ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, এটি 120Hz রিফ্রেশরেট এবং 900নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটি 6nm ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Helio 920 চিপসেট সাপোর্ট করে। কোম্পানি এই ফোনটিতে 5GB ভার্চুয়াল র‌্যাম এবং 13GB পর্যন্ত র‌্যাম পাওয়ারের সাপোর্ট দিয়েছে। এই স্মার্টফোনটিতে 256 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

এই ফোনটি একটি 200-মেগাপিক্সেল সেন্সর দিয়ে সজ্জিত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। এই ফোনে একটি 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং একটি 2-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। Infinix ZERO ULTRA ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 4,500mAh ব্যাটারি রয়েছেন,যা 180W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানির দাবি করেছে যে এই টেকনোলজির সাহায্যে মাত্র 12 মিনিটে ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। আরও পড়ুন: ChatGPT Chatbot কি? Android ডিভাইসে কীভাবে ব্যবহার করবেন জেনে নিন 

Infinix Zero 20 স্মার্টফোনের স্পেসিফিকেশন

আন্তর্জাতিক মার্কেটে Infinix Zero 20 স্মার্টফোনটি একটি 6.7-ইঞ্চি Full HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে তৈরি, যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। Infinix Zero 20 Android ভিত্তিক XOS 12-এ কাজ করে যেখানে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি MediaTek Helio G99 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করে।

Infinix Zero 20 স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। ব্যাক প্যানেলে একটি 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2মেগাপিক্সেল সেন্সর সহ একটি 108মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 60-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে একটি 4,500 mAh ব্যাটারি রয়েছে যা 45W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। ভারতীয় মডেলেও একই স্পেসিফিকেশন দেখা যাবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: 2999 টাকা দামে লঞ্চ হল সস্তা 4G ফোন, Dual 4G VoLTE এর সঙ্গেই পাওয়া যাবে Hotspot Tethering এর সুবিধা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 20 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 180W ফাস্ট চার্জিং এবং 200MP ক্যামেরাসহ Infinix Zero Ultra স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/200mp-camera-phone-infinix-zero-ultra-launching-in-india-on-20-december-with-infinix-zero-20-smartphone-know-more-in-bengali/feed/ 0
200MP ক্যামেরাসহ লঞ্চ হল Infinix এর দুর্দান্ত স্মার্টফোন Infinix ZERO ULTRA, মাত্র 12 মিনিটেই হবে ফুল চার্জ! https://www.91mobiles.com/bengali/200mp-camera-phone-infinix-zero-ultra-launch-with-180w-fast-charging-price-specification-availability-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/200mp-camera-phone-infinix-zero-ultra-launch-with-180w-fast-charging-price-specification-availability-details-in-bengali/#respond Thu, 06 Oct 2022 00:40:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32633 আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Infinix zero ULTRA স্মার্টফোন

The post 200MP ক্যামেরাসহ লঞ্চ হল Infinix এর দুর্দান্ত স্মার্টফোন Infinix ZERO ULTRA, মাত্র 12 মিনিটেই হবে ফুল চার্জ! first appeared on 91Mobiles Bengali.

]]>
Infinix আন্তর্জাতিক মার্কেটে তাদের একটি নতুন ফ্ল্যাগশিপ ফোন Infinix ZERO ULTRA লঞ্চ করেছে। তবে এই ফোনটি ভারতীয় মার্কেটে কবে লঞ্চ হবে তা জানা যায়নি। এই শক্তিশালী ফোনটির জন্য ভারতীয় গ্রাহকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। এই ফোনটির প্রধান স্পেসিফিকেশন গুলি হল এই ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 180 ওয়াট ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনের চার্জিং স্পিড সম্পর্কে কোম্পানি দাবি করেছে যে এই ফোনটি মাত্র 12 মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে। এই পোস্টে আমি আপনাদের এই বাহুবলী ফোনটির সম্পর্কে বিস্তারিত জানাবো।

Infinix ZERO ULTRA এর দাম এবং সেল

Infinix ZERO ULTRA আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে। এই ফোনটি শুধুমাত্র 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে মার্কেটে পেশ করা হয়েছে, যার দাম $520 (প্রায় 42,400 টাকা)। যদিও ভারতে এই ফোনটি কবে লঞ্চ হবে সেই বিষয়ে কোম্পানি এখনও স্পষ্ট ভাবে কিছু জানায়নি। আরও পড়ুন: লঞ্চ হল Redmi Pad, 8000mAh ব্যাটারি সহ পাবেন 10 ইঞ্চির থেকেও বড় ডিসপ্লে!

Infinix zero ULTRA-এর ফিচার এবং স্পেসিফিকেশন

Infinix ZERO ULTRA ফোনটি 3D Curved AMOLED 2400×1080 পিক্সেল রেজলিউশন সহ পেশ করা হয়েছে।এই ফোনের ডিসপ্লে 120Hz এর রিফ্রেশরেট এবং 900 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে MediaTek Helio 920 চিপসেট রয়েছে যা 6nm প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি। এতে 2 x 2.5GHz Cortex-A78 + 6 x 2GHz Cortex-A55 CPUs দেওয়া হয়েছে। শুধু তাই নয়, Infinix-এর এই ফোনটি 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। পাশাপাশি এই ফোনে 5 GB ভার্চুয়াল র‍্যামও দেওয়া হয়েছে অর্থাৎ এই ফোনে মোট 13 GB RAM রয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি রেয়ার ক্যামেরা রয়েছে। যার মধ্যে একটি 200-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল সেন্সর রয়েছে।এছাড়াও একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: শুরু হল Amazon Happiness Upgrade Days Sale : স্মার্টফোন, ট্যাবলেট থেকে শুরু করে ল্যাপটপ, স্মার্ট ওয়াচের ওপর পাওয়া যাচ্ছে দারুণ ছাড়

মাত্র 12 মিনিটে ফুল চার্জ

এই ফোনটিতে পাওয়ার জন্য একটি 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিং এর জন্য এই ফোনে 180 ওয়াট থান্ডার চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। কোম্পানির দাবি যে এই টেকনোলজির সাহায্যে ফোনের ব্যাটারি 12 মিনিটে শূন্য থেকে 100% পর্যন্ত চার্জ হয়ে যাবে। এই ফোনটি Android 12 ভিত্তিক XOS 12-এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 200MP ক্যামেরাসহ লঞ্চ হল Infinix এর দুর্দান্ত স্মার্টফোন Infinix ZERO ULTRA, মাত্র 12 মিনিটেই হবে ফুল চার্জ! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/200mp-camera-phone-infinix-zero-ultra-launch-with-180w-fast-charging-price-specification-availability-details-in-bengali/feed/ 0
মাত্র 10 মিনিটের মধ্যেই ব‍্যাটারি হবে ফুল চার্জ, শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে দুর্দান্ত ফিচারযুক্ত সস্তা স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/180w-fast-charging-phone-infinix-zero-ultra-will-launch-soon-in-india/ https://www.91mobiles.com/bengali/180w-fast-charging-phone-infinix-zero-ultra-will-launch-soon-in-india/#respond Fri, 08 Jul 2022 15:41:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28873 লিক হল Infinix Zero Ultra

The post মাত্র 10 মিনিটের মধ্যেই ব‍্যাটারি হবে ফুল চার্জ, শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে দুর্দান্ত ফিচারযুক্ত সস্তা স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
কম দামে সুন্দর ফিচারযুক্ত স্মার্টফোন লঞ্চ করার জন্য সুপরিচিত ব্র‍্যান্ড Infinix বর্তমানে ভারতে ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির এই আগামী ফোনে 180W ফাস্ট চার্জিং টেকনোলজি পাওয়া যাবে। এর আগেও ইনফিনিক্সের এই ফাস্ট চার্জিং ফিচারযুক্ত ফোন সম্পর্কে বিভিন্ন খবর পাওয়া গেছে। এবার একটি নতুন রিপোর্টে আপকামিং Infinix Zero Ultra ফোনটির সম্ভাব্য দাম সম্পর্কে বলা হয়েছে। TechYorker এর রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি 180W ফাস্ট চার্জিং ফিচার সহ Infinix Zero Ultra ফোনটি ভারতে পেশ করা হতে পারে। কোম্পানির এই চার্জারের নাম Thunder Charge (থান্ডার চার্জার) রাখা হয়েছে বলে জানা গেছে ।

মাত্র 4 মিনিটে 50% চার্জ

এখনও পর্যন্ত এই আপকামিং ফোনটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে বিগত বেশ কিছু সময় ধরে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে টীজারের মাধ্যমে বিভিন্ন তথ্য শেয়ার করা হচ্ছে। ইনফিনিক্স তাদের এই আগামী ফোনে 4,500mAh ব‍্যাটারি যোগ করবে। কোম্পানি জানিয়েছে থান্ডার চার্জার ব‍্যবহার করে এটি মাত্র 4।মিনিটে 50 শতাংশ চার্জ করা যাবে। এবং এর থেকে কিছুটা অতিরিক্ত সময় চার্জ করলেই ব‍্যাটারি ফুল। যেহেতু ব‍্যাটারি চার্জ হ‌ওয়ার সময় চার্জিং স্পিডের হেরফের হয় তাই এই কথা বললে একদমই ঠিক হবে না যে ফোনটি 8 মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে।

সম্ভাব্য দাম

এই আপকামিং ফোনে 8GB পর্যন্ত র‍্যাম এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। উল্লেখ্য এই ফোনটি শুধুমাত্র 4G ভেরিয়েন্টে পেশ করা হবে। রিপোর্ট থেকে জানা গেছে Infinix Zero Ultra ফোনটিতে কোনো পুরোনো প্রসেসর দেখা যাবে। ভারতে ফোনটি 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে সেল করা হবে বলে জানা গেছে।

প্রতিযোগিতার মুখে iQOO এবং OnePlus

ইনফিনিক্স তাদের এই ফোনটি আপার মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করতে পারে। এই প্রাইস সেগমেন্টে Infinix Zero Ultra ফোনটি OnePlus Nord 2T, iOOO Neo 6, POCO F4 5G প্রভৃতি ফোনকে কড়া টক্কর দেবে। বোঝাই যাচ্ছে এই আপকামিং ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হতে চলেছে এর ফাস্ট চার্জিং টেকনোলজি। তবে এখন দেখার অপেক্ষা Infinix Zero Ultra তে কি কি ফিচার ও স্পেসিফিকেশন যোগ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 10 মিনিটের মধ্যেই ব‍্যাটারি হবে ফুল চার্জ, শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে দুর্দান্ত ফিচারযুক্ত সস্তা স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/180w-fast-charging-phone-infinix-zero-ultra-will-launch-soon-in-india/feed/ 0