iPhone 11 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 22 Jul 2022 07:50:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 আইফোন বাঁচিয়ে দিল এক সৈনিকের প্রাণ। ভিডিও ভাইরাল Reddit এ! https://www.91mobiles.com/bengali/viral-video-apple-iphone-ukrainian-soldier-life/ https://www.91mobiles.com/bengali/viral-video-apple-iphone-ukrainian-soldier-life/#respond Mon, 18 Jul 2022 07:45:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28833 iPhone 11 Pro বাঁচিয়ে দিল একজন সৈনিকের প্রাণ

The post আইফোন বাঁচিয়ে দিল এক সৈনিকের প্রাণ। ভিডিও ভাইরাল Reddit এ! first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple iPhone প্রিমিয়াম স্মার্টফোনগুলি সাধারণত তাদের হাই বিল্ড কোয়ালিটি এবং সিকিওর মোবাইল এক্সপেরিয়েন্স এর জন্য পরিচিত। আইফোন ইউজারদের মধ্যে খুবই জনপ্রিয়। আইফোন সব সময়ই শিরোনামে থাকে। আইফোনের এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, যেই ফোনটি থেকে এই প্রিমিয়াম স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি বোঝা যায়। এই ভাইরাল ভিডিওতে, iPhone 11 Pro একজন ইউক্রেনীয় সৈন্যকে চলমান রাশিয়ান যুদ্ধে গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে বাঁচায়। সোশ্যাল মিডিয়ায় বিপুল ভাইরাল সেই ভিডিও। এই ভিডিওটি শেয়ার করে মানুষের বক্তব্য যে আপনার কাছে আইফোন থাকলে আর বুলেটপ্রুফ জ্যাকেটের দরকার নেই।

iPhone 11 Pro একজন সৈনিকের জীবন বাঁচিয়েছে

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Reddit এ শেয়ার হওয়া এই ভিডিওটিতে কথিতভাবে দেখা যাচ্ছে যে একজন ইউক্রেনীয় সৈনিক তার ব্যাকপ্যাক থেকে তার iPhone 11 Pro বের করছেন যা বুলেটে লেগে ড্যামেজ হয়ে গেছে। এই ভিডিওতে বুলেটের কারণে ক্ষতিগ্রস্ত ফোনটি স্পষ্ট দেখা যায়, যেখানে বুলেটটি আটকে গেছে। এই বুলেট আইফোনে আটকে যায়, তাই জওয়ানের প্রাণ রক্ষা হয়। এই বুলেট ফোনে না লাগলে হয়তো এই সৈনিক মারা যেতেন।

Reddit এ শেয়ার করার পর থেকে ভিডিওটি 3000 এর বেশি আপভোট পেয়েছে। ইউজাররা এই ভিডিওটিতে নানা রকম কমেন্ট করছেন। একজন ইউজার মজার ছলে লিখেছেন, এবার থেকে বুলেটপ্রুফ জ্যাকেট আইফোনের মেটেরিয়াল থেকে তৈরি করলে ভালো হয়।

যদিও এই ঘটনাটি অলৌকিক বলে মনে হচ্ছে। তবে যদি এই ভিডিওটি সত্য হয় তাহলে 91 মোবাইল আন্তরিকভাবে ওই সৈনিক এর সুরক্ষিত ও নিরাপদ থাকার কামনা করছে। সৈনিক এবং সৈনিকের পরিবারের পক্ষ থেকে, আমরা আইফোন নির্মাতাদের ধন্যবাদ জানাই, যারা কঠিন পরিস্থিতিতে একজন সৈনিকের জীবন বাঁচিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আইফোন বাঁচিয়ে দিল এক সৈনিকের প্রাণ। ভিডিও ভাইরাল Reddit এ! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/viral-video-apple-iphone-ukrainian-soldier-life/feed/ 0