iPhone 11 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 01 May 2022 04:48:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ডিসকন্টিনিউ হতে পারে Apple-এর সবচেয়ে সস্তা iPhone 11 সিরিজ! আর পাওয়া যাবে না কেনার সুযোগ https://www.91mobiles.com/bengali/apple-iphone-11-series-to-discontinue-in-india-iphone-12-price-will-slash-down-in-50000-budget/ https://www.91mobiles.com/bengali/apple-iphone-11-series-to-discontinue-in-india-iphone-12-price-will-slash-down-in-50000-budget/#respond Thu, 21 Apr 2022 11:41:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25192 Apple iPhone 14 সিরিজের লিক রিপোর্ট

The post ডিসকন্টিনিউ হতে পারে Apple-এর সবচেয়ে সস্তা iPhone 11 সিরিজ! আর পাওয়া যাবে না কেনার সুযোগ first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple ভক্তদের জন্য একটি ভাল খবর এবং একটি খারাপ সংবাদ দিয়ে শুরু হতে চলেছে, এই বছর অর্থাৎ 2022 সাল, অ্যাপলের নতুন এবং উন্নত আইফোন 14 সিরিজ লঞ্চ হতে চলেছে। একই সময়ে, ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ হল যে আগামী দিনে অ্যাপল কোম্পানি ভারতে তাদের iPhone 11 সিরিজ বন্ধ করে দিতে পারে। বর্তমানে, এটিই একমাত্র আইফোন সিরিজ যা কম দামে কেনা যায়। যারা দামি আইফোন কিনতে পারেন না, তাদের জন্য আইফোন 11 হল সেরা বিকল্প। কিন্তু কিছুদিন পরেই সস্তায় iPhone পাওয়ার এই সুযোগ শেষ হয়ে যেতে চলেছে এবং iPhone 11 সিরিজ ভারতে বন্ধ হয়ে যাবে।

IPhone 11 সিরিজ ভারতে 2019 সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয়েছিল এবং এর পরে iPhone 12 এবং iPhone 13 সিরিজের সাথে iPhone SE 3 ও ভারতে লঞ্চ করা হয়েছে। সিরিজ হিসাবে, বর্তমানে শুধুমাত্র iPhone 11 মডেল আছে, যা 50,000 টাকার কম দামে বিক্রয়ের জন্য উপলব্ধ। এই বাজেট সেগমেন্টে iPhone প্রদান করার জন্য Apple কোম্পানি iPhone SE 3 অর্থাৎ iPhone SE 2022 ও পেশ করেছে, এই ফোন গুলি বর্তমানে 43,900 টাকায় বিক্রির জন্য উপলব্ধ। একই সময়ে, এই বছর iPhone 14 সিরিজ লঞ্চ করার পাশাপাশি, তিন বছরের পুরনো iPhone 11 ভারতীয় বাজারে বিদায় জানাতে পারে।

সস্তা হতে চলেছে iPhone 12 সিরিজ

ভারতীয় বাজারে iPhone 11 বন্ধ করার পাশাপাশি, Apple কোম্পানি ভারতে iPhone 12-এর দামও কমাতে পারে। চলতিদিনে, যেখানে iPhone 12 বিক্রি হচ্ছে 65,900 টাকায়, সেই সিরিজের iPhone 12 মিনি বিক্রি হচ্ছে 59,900 টাকায়। আইফোন 11 বন্ধ হয়ে গেলে, আইফোন 12 এটিকে প্রতিস্থাপন করতে পারে এবং অ্যাপল এই ফোনের দাম‌ও কমাতে পারে। যাইহোক, আশা করা যায় যে iPhone 11 বন্ধ হওয়ার পরে, iPhone 12 সিরিজের দাম ভারতে 50,000 টাকার বাজেটে আসতে পারে।

iPhone 14 সিরিজের সম্ভাব‍্য ফিচার

আসন্ন Apple iPhone 14 সিরিজ সম্পর্কে কথা বলতে গেলে, এখন পর্যন্ত প্রকাশিত লিক অনুসারে, iPhone 14-এ একটি 6.1-ইঞ্চি ডিসপ্লে দেওয়া যেতে পারে, Apple iPhone 14 Pro Max-ফোনে 6.7-ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া যেতে পারে। একইভাবে, iPhone 14-এ ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে, আবার প্রো এবং ম্যাক্স মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যেতে পারে। এই ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেল লেন্স দেওয়ার কথাও লিকের মাধ্যমে সামনে এসেছে। আমরা আপনাকে বলে দিই যে এখনও পর্যন্ত কোনও অ্যাপল আইফোন পাঞ্চ-হোল ডিসপ্লে বা 48MP ক্যামেরা সেন্সর সহ লঞ্চ হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ডিসকন্টিনিউ হতে পারে Apple-এর সবচেয়ে সস্তা iPhone 11 সিরিজ! আর পাওয়া যাবে না কেনার সুযোগ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-iphone-11-series-to-discontinue-in-india-iphone-12-price-will-slash-down-in-50000-budget/feed/ 0
ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Apple iPhone 12, iPhone 11 Mini এবং iPhone 11 ফোনের দামে, Flipkart এবং Amazon থেকে কিনতে পারবেন সস্তা‌য় https://www.91mobiles.com/bengali/apple-iphone-12-iphone-12-mini-and-iphone-11-price-cut-in-india/ https://www.91mobiles.com/bengali/apple-iphone-12-iphone-12-mini-and-iphone-11-price-cut-in-india/#respond Fri, 07 Jan 2022 05:41:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20672 iPhone 11, iPhone 12 mini এবং iPhone 12 ফোনে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট

The post ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Apple iPhone 12, iPhone 11 Mini এবং iPhone 11 ফোনের দামে, Flipkart এবং Amazon থেকে কিনতে পারবেন সস্তা‌য় first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple গত বছর সেপ্টেম্বরে iPhone 13 লাইন‌আপ লঞ্চ করেছিল। এই সিরিজটিকে লঞ্চ করে অ্যাপেল iPhone 12 লাইন‌আপ এবং iPhone 11 এর মতো পুরোনো মডেল গুলির দাম কম করে দিয়েছিল। দাম কমানোর পরে Apple iPhone 12 ফোনটিকে ভারতে 65,900 টাকা দামে কেনা যাবে।আবার iPhone 11 এর দাম কমে 54,900 টাকা হয়ে গেছে। এখন ভারতে অনলাইন শপিং ফ্ল‍্যাটফ‌র্ম আমাজন এবং ফ্লিপকার্টে iPhone 12 এবং iPhone 11 এ বহু অফার পাওয়া যাচ্ছে। এই আর্টিকেলে আমরা আপনাকে Apple iPhone 12, iPhone 12 mini, iPhone 11 স্মার্টফোনে‌র ডিসকাউন্ট এবং অফার সম্পর্কে বলতে চলেছি।

দাম কম করা হয়েছে iPhone 12 স্মার্টফোনে‌র

Apple iPhone 12 স্মার্টফোনটি‌কে ফ্লিপকার্টে 53,999 টাকা দামে কেনা যাবে। আগে এই স্মার্টফোনটি‌র দাম 65,900 টাকা ছিল। এই দামটি এই ফোনের 64GB ভেরিয়েন্টে‌র। আবার 128GB ভেরিয়েন্টে‌র দামের কথা বলা হলে এই স্মার্টফোনটির দাম 64,999 টাকা।

আবার ফ্লিপকার্টে Apple iPhone 12 mini স্মার্টফোনটি‌কেও ডিসকাউন্ট দামে কেনা যাবে। এই স্মার্টফোনটি‌র 64GB ভেরিয়েন্টটিকে 40,999 টাকা দামে কেনা যাবে। আইফোনের এই মডেলটি হোয়াইট, ব্লু এবং ব্ল‍্যাক কালারে উপলব্ধ। আইফোন 12 মিনি স্মার্টফোনে‌র 128GB ভেরিয়েন্টটিকে 54,999 টাকা দামে কেনা যাবে।

ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলা হলে iPhone 12 এ 6.1-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, আবার 12 mini তে 5.4-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি ফোনেই 12MP এর ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। আবার দুটি ফোনের ফ্রন্টে 12MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি মডেলকে কোম্পানি Apple A14 Bionic প্রসেসরের সাথে পেশ করেছে।

iPhone 11 এ পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট

iPhone 11 এ আমাজন ইন্ডিয়া শপিং প্ল‍্যাটফর্মে ডিসকাউন্ট পাওয়া যাবে। iPhone 11 এর 64GB ভেরিয়েন্টটিকে আমাজন থেকে এখন 49,990 টাকা দামে কেনা যাবে। আবার এই আইফোনের 128GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে আমাজন থেকে এখন 54,999 টাকা দামে কেনা যাবে। আবার লেটেস্ট আইফোন মডেলের কথা বলা হলে iPhone 13 এর 128GB এর বেস ভেরিয়েন্টটি ভারতে 79,900 টাকা দামে বিক্রি‌র জন্য উপলব্ধ। আবার iPhone 13 mini মডেলটিকে ভারতে 69,900 টাকা দামে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Apple iPhone 12, iPhone 11 Mini এবং iPhone 11 ফোনের দামে, Flipkart এবং Amazon থেকে কিনতে পারবেন সস্তা‌য় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-iphone-12-iphone-12-mini-and-iphone-11-price-cut-in-india/feed/ 0
16,000 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে Apple iPhone 11, এটাই কেনার সুবর্ণ সুযোগ, iphone 12 mini তেও ভারি ডিসকাউন্ট https://www.91mobiles.com/bengali/apple-iphone-11-holi-offer-effective-price-rs-41900-in-india-discount/ https://www.91mobiles.com/bengali/apple-iphone-11-holi-offer-effective-price-rs-41900-in-india-discount/#respond Thu, 25 Mar 2021 11:00:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15076 Apple কোম্পানি সেইসব ব্রান্ডে বিখ্যাত যার মোবাইল ফোন সেকেন্ড হ‍্যান্ড হ‌ওয়ার পরেও চাহিদায় থাকে। নতুন আইফোন কেনার লোকের যেমন অভাব নেই তেমনই পুরোনো আইফোন কম দামে পাওয়া যায় তাহলে তা কেনার লোকের লাইন‌ও লম্বা হয়। এভাবেই অ্যাপেল ফ‍্যানদের জন্য কোম্পানি একটি বিশেষ সুযোগ নিয়ে এসেছে Apple iPhone 11 এ সরাসরি 13,000 টাকার ডিসকাউন্ট এর সাথে […]

The post 16,000 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে Apple iPhone 11, এটাই কেনার সুবর্ণ সুযোগ, iphone 12 mini তেও ভারি ডিসকাউন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple কোম্পানি সেইসব ব্রান্ডে বিখ্যাত যার মোবাইল ফোন সেকেন্ড হ‍্যান্ড হ‌ওয়ার পরেও চাহিদায় থাকে। নতুন আইফোন কেনার লোকের যেমন অভাব নেই তেমনই পুরোনো আইফোন কম দামে পাওয়া যায় তাহলে তা কেনার লোকের লাইন‌ও লম্বা হয়। এভাবেই অ্যাপেল ফ‍্যানদের জন্য কোম্পানি একটি বিশেষ সুযোগ নিয়ে এসেছে Apple iPhone 11 এ সরাসরি 13,000 টাকার ডিসকাউন্ট এর সাথে কেনা যাবে। আইফোন 11 কম দাম আর বেশি বেনিফিট এর সাথে কেনার এই সুযোগ হোলি অফার এর সাথে অ্যাপেল আইফোন কেনার এটি সুবর্ণ সুযোগ।

iPhone 11 কেনার এই সুবর্ণ ডিসকাউন্ট অফার এপ্পেল প্রিমিয়াম রিসেলার ইমেজিন দ্বারা জারি করেছে। এই হোলি স্পেশাল অফারে অ্যাপেল আইফোন 11 কেনার সময় 13,000 টাকার বেনিফিট পাওয়া যাবে। এই অফারে 54,900 টাকা দামের Apple iPhone 11 মোবাইল 41,900 টাকা দামে পাওয়া যাবে। কোম্পানির তরফ থেকে এই স্কিম সিমিত সময়ের জন্য জারি করেছে যার মধ্যে ব‍্যাঙ্ক অফারের লাভ 27 মার্চ পর্যন্ত পাওয়া যাবে। এই অফার বেনিফিট iphone 12 mini আর iphone 12 এও পাওয়া যাচ্ছে যার ফলে এইসব অ্যাপেল ফোনগুলির দাম যথাক্রমে 48,900 আর 65,900 টাকা পযর্ন্ত হয়ে যায়।

অফার ডিটেইলস বললে Apple iPhone 11 কেনার সময় এইচডি‌এফসি ব‍্যাঙ্ক কার্ডের ব‍্যবহার করলে 5,000 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে।এভাবেই ইজিইএম‌আই অপশন পছন্দ করলে 5,000 টাকার ক‍্যাশ‍ব‍্যাক পাওয়া যাচ্ছে। আবার আইফোন 11 কেনার সময় কোম্পানির তরফ থেকে গ্রাহকরা 8,000 টাকার এক্সট্রা বেনিফিট পাবে যার মধ্যে কোম্পানির এক্সেসিরিজ ফ্রি দেওয়া হবে। আবার সেই গ্রাহকরাই আইফোন 11 কেনার সময় কোনো পুরোনো আইফোন দেয় তাহলে তারা 3,000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস ও পাবেন। তার মানে Apple iPhone 11 এ 16,000 টাকা পর্যন্ত লাভ পাওয়া যাবে।

Apple iPhone 11

এই ফোনে আপনি 6.1 ইঞ্চির নচ স্ক্রিন পাবেন। কোম্পানি একে 828×1792 এইচডি+ পিক্সেল রেজিউলেশনের সাথে পেশ করা হয়েছে। ফোনে 19.5:9 আস্পেক্ট রেশিও এর স্ক্রিন দেওয়া হয়েছে। স্ক্রিনটি স্ক‍্যাচপ্রুফ আর প্রত‍্যেকবার এর মতো এই বার‌ও অলিওফোবিক কোটিং এর ব‍্যবহার করা হয়েছে। আইওএস 13 অপারেটিং আধারিত এই ফোনে 7 নেনোমিটার ফ‍্যাব্রিকেশন এর Apple A13 Bionic চিপসেটের ব‍্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি পুরোনো চিপসেটের মোকাবিলায় এটি অনেকটাই উন্নত। আইফোন 11 এ 4 জিবি এর র‍্যাম মেমরি দেওয়া আছে।

ক‍্যামেরা এর কথা বললে এই ফোনে ডুয়াল রিয়ার ক‍্যামেরা দেখা যাবে। এর প্রধান সেন্সর 12 এমপি এর আর এটি এফ/1.8 অ্যাপার্চার এর সাথে আসে। আবার অন‍্য সেন্সর ও 12 এমপি এর‌ই দেওয়া আছে। যা আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট করে আর এটি এফ/2.4 অ্যাপার্চার এর সাথে আসে। সেল্ফি এর জন্য এই ফোনে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে। আবার ভালোদিক হল এইবার ফ্রন্ট ক‍্যামেরা তেও স্লোমোশান ভিডিও রেকোর্ডিং করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 16,000 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে Apple iPhone 11, এটাই কেনার সুবর্ণ সুযোগ, iphone 12 mini তেও ভারি ডিসকাউন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-iphone-11-holi-offer-effective-price-rs-41900-in-india-discount/feed/ 0