iPhone 12 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 02 Sep 2022 16:48:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Flipkart এর অসাধারণ অফার! 30,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে iPhone 12 https://www.91mobiles.com/bengali/iphone-12-discount-and-bank-offer-on-flipkart-check-details/ https://www.91mobiles.com/bengali/iphone-12-discount-and-bank-offer-on-flipkart-check-details/#respond Fri, 26 Aug 2022 16:40:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=30591 iPhone 12 এর উপর Flipkart এর দারুন অফার

The post Flipkart এর অসাধারণ অফার! 30,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে iPhone 12 first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart এ iPhone এর উপর দারুন ডিল দেওয়া হচ্ছে। যদিও Flipkart এ iPhone 12 দারুন অফার এবং অসাধারণ ডিলের সাথে কেনা যেতে পারে।Apple কোম্পানি এলার্ট করেছে যে তারা 7 সেপ্টেম্বর iPhone 14 লাইনআপ লঞ্চ করবে। এইরূপ কি iPhone 12 কেনা ঠিক হবে, এর উত্তর আমরা দেবো। iPhone 12 , 2021 সালের বেস্ট সেলিং স্মার্টফোন ছিল। এই ফোন তাদের দামে দারুন পারফরমেন্স অফার করতো। iPhone 12 এর অনলাইন প্রাইস 65,900 টাকা। যদিও Flipkart এ পাওয়া যাওয়া ডিসকাউন্ট, ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ অফারের সাথের আইফোন 12, 36,000 টাকার কমে কেনা যেতে পারে।

iPhone 12 এর ডিসকাউন্ট

iPhone 12 এর 64 GB মডেলের দাম 65,900 টাকা। যদিও Flipkart এ এটির ওপর 11,901 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ডিসকাউন্টের পরে আইফোন 12 এর দাম 53,999 টাকা। এরসাথে iPhone 12 এর 128GB ভেরিয়েন্টের দাম ডিসকাউন্টের সাথে 58,999 টাকা, যেটির আসল দাম 70,900 টাকা। Flipkart থেকে আইফোন কিনলে ফ্রি Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন দেওয়া হবে।

iPhone 12 এর এক্সচেঞ্জ অফার

Flipkart এ ডিসকাউন্টের সাথে সাথে iPhone 12 এ পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে 17,000 টাকা অ্যাডিশনাল ডিসকাউন্ট দেওয়া হবে যদিও এক্সচেঞ্জ ডিসকাউন্ট আপনার পুরোনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে। যদি আপনার পুরোনো ফোনে পুরো 17,000 টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পান তাহলে iPhone 12 এর 64GB মডেলটি 36,999 টাকা কম দামে কেনা যেতে পারে।

iPhone 12 এর ব্যাংক অফার

ফ্লিপকার্ট এ iPhone 12 এ ব্যাংক অফার দেওয়া হয়েছে। যদি আপনি SBI এর ক্রেডিট কার্ড থেকে ওয়ান টাইম পেমেন্ট করেন তাহলে আপনাকে 750 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। যদি SBI এর ক্রেডিট কার্ড থেকে EMI পেমেন্ট করেন তাহলে 10% মানে 1500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ইউজারকে 5% ক্যাশব্যাক দেওয়া হয়েছে। এই ভাবে iPhone 12 এর প্রায় 35,500 টাকা কম দামে কেনা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Flipkart এর অসাধারণ অফার! 30,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে iPhone 12 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-12-discount-and-bank-offer-on-flipkart-check-details/feed/ 0
আপডেটের পর থেকেই সমস্যা হচ্ছে iPhone 12-এ, কোম্পানি মেনে নিল তাদের ভুল https://www.91mobiles.com/bengali/iphone-12-sound-issue-after-ios-15-5-update/ https://www.91mobiles.com/bengali/iphone-12-sound-issue-after-ios-15-5-update/#respond Tue, 26 Jul 2022 10:52:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29308 iOS 15.5 আপডেটের পরেই সমস্যা শুরু iPhone 12 এ

The post আপডেটের পর থেকেই সমস্যা হচ্ছে iPhone 12-এ, কোম্পানি মেনে নিল তাদের ভুল first appeared on 91Mobiles Bengali.

]]>
বিনোদের কাছে একটি আইফোন 12 আছে, যেটা তিনি গত বছর কিনেছিলেন। দুদিন আগে রাতে হঠাৎ তার ফোনে নোটিফিকেশন আসে। সেই নোটিফিকেশন দেখে তারা একটু খুশি যে এটা iOS 15.5 এর নতুন আপডেট আর এখন ফোনের পারফরম্যান্স আগের থেকে ভালো হবে এবং সিকিউরিটিও বাড়বে। কিন্তু তিনি বুঝতে পারেনি যে এতে আরও সমস্যা বাড়বে। তিনি রাতে ফোন আপডেট করার জন্য রেখে দেন এবং সকালে ফোনটি আপডেট হয়। যাইহোক, ফোনটি সঠিকভাবে কাজ করছিল। তবে কিছুক্ষণ ব্যবহারের পর, যখন তার iPhone 12 এ কল এলো, তখন তিনি দেখেন যে ইয়ারপিস থেকে কোনো শব্দ আসছিলো না। প্রথমে নেটওয়ার্কের সমস্যা ভেবে তিনি চলে যায়। কিন্তু যখনই কল আসে প্রতিবারই একই সমস্যা হয়, তখনই বোঝা যায় যে ফোনে সমস্যা হয়েছে। যদিও ততক্ষণে তিনি এটিকে নিজের ভুল হিসাবে বিবেচনা করেছিলেন। ফোনটি ঠিক করার জন্য ফোনটি সার্ভিস সেন্টারে নিয়ে যান।

কোম্পানির দোষ স্বীকার করেছে সার্ভিস সেন্টার

বিনোদ যখন এই ফোন নিয়ে সার্ভিস সেন্টারে যায়, সেখানে তাকে সে কিছুটা স্বস্তির পায়। প্রথমে তারা ভাবছিল যে iPhone 12 ফোনটি নষ্ট হয়ে গেছে এবং সেটা ঠিক করতে বিপুল পরিমাণ খরচ করতে হবে। কিন্তু সার্ভিস সেন্টারে তার ফোনের সমস্যার কথা জানালে এক্সিকিউটিভ ফোন চেক করার জন্য কিছুক্ষণ সময় চায় এবং তারপর জানায় যে কোম্পানির দোষেই এটা হয়েছে। এইজন্য তাকে ফ্রি তে সার্ভিস দেওয়া হবে। যাইহোক, এখানে একটি বিষয় খুব গুরুতর ছিল যে তারা বলেছিল যে এই সমস্যার সমাধান করতে, আপনার ফোনের স্ক্রিন পরিবর্তন করতে হবে।

মনে রাখবেন ত্রুটিটি ইয়ারপিসে ছিল এবং কোনও শব্দ শোনা যাচ্ছিল না, তবে কোম্পানি স্ক্রিন রিপ্লেসমেন্ট এর কথা বলেছে এবং তারা বলেছে যে 2-3 দিনের মধ্যে তার ফোনটি ঠিক করে ফিরিয়ে দেওয়া হবে এবং এর জন্য তাকে কোনও চার্জ দিতে হবে না।

সার্ভিস এক্সিকিউটিভ বলেছেন যে নতুন OS আপডেটের পর iPhone 12 সিরিজের আরও কিছু ফোনে এই ধরনের সমস্যা দেখা গেছে, যেটিকে কোম্পানি নিজের দোষ হিসেবে ধরে নিচ্ছে এবং কোনো চার্জ ছাড়াই ফোন ঠিক করে দিচ্ছে।

কোন আপডেট এর পরে সমস্যা হয়েছে?

বিনোদ আমাদের iOS 15.5 আপডেটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে নতুন iOS 15.5 আপডেটের পরে এমন সমস্যা হয়েছে। যখন এই সমস্যাটি আমাদের নজরে আসে, আমরা এটি ইন্টারনেটে যাচাই করি এবং দেখি যে অন্যান্য লোকেরাও এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। একজন ইউজার টুইট করে বলেছেন যে আপনার যদি iPhone 12 বা 12 Pro থাকে, তাহলে নতুন আপডেটের পরে আপনার ইয়ারপিস এবং স্পিকারের সাথে সমস্যা হতে পারে। যদি আপনার ফোনটি অক্টোবর 2020 থেকে এপ্রিল 2021-এর মধ্যে তৈরি করা হয়, তাহলে কোম্পানি হয় এটি ফ্রি তে ঠিক করবে বা ফ্রি তে আপনার ফোন রিপ্লেস করবে।

যদিও এই বিষয়ে Apple এর তরফ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি। কিন্তু কোম্পানি 2021 সালের আগস্টে একটি বিবৃতি জারি করেছিল, যেখানে জানানো হয়েছিল যে iPhone 12 এবং iPhone 12 Pro এর অনেক ইউনিট সাউন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। এই ক্ষেত্রে, কিছু রিসিভার মডিউল কম্পোনেন্ট ত্রুটিপূর্ণ হতে পারে। যেসব ডিভাইসে এই ধরনের সমস্যা হচ্ছে সেগুলো সার্ভিস সেন্টার থেকে ফ্রি তে ঠিক করে নেওয়া যাবে।

এইসব কিছু দেখার পরে এটাই বলা যায় যে এটি একটি পুরানো সমস্যা যা আবার ইউজারদের বিরক্ত করছে। তবে এটা ভালো বিষয় যে কোম্পানি নিজের ভুল স্বীকার করে ফ্রিতেই সমস্যার সমাধান করে দিচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আপডেটের পর থেকেই সমস্যা হচ্ছে iPhone 12-এ, কোম্পানি মেনে নিল তাদের ভুল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-12-sound-issue-after-ios-15-5-update/feed/ 0
মাত্র 38,990 টাকার বিনিময়ে কিনুন Apple iPhone 12, জেনে নিন কোথায় পাবেন এই দুর্দান্ত সুযোগ https://www.91mobiles.com/bengali/buy-iphone-12-at-rs-38990-on-official-apple-store-with-27000-discount-offer/ https://www.91mobiles.com/bengali/buy-iphone-12-at-rs-38990-on-official-apple-store-with-27000-discount-offer/#respond Mon, 04 Apr 2022 03:23:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24204 iStore ওয়েবসাইটে অফার সহ iPhone 12 এর দাম হল মাত্র 38,990 টাকা।

The post মাত্র 38,990 টাকার বিনিময়ে কিনুন Apple iPhone 12, জেনে নিন কোথায় পাবেন এই দুর্দান্ত সুযোগ first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple এমন একটি ব্র্যান্ড মার্কেটে যাদের পুরনো মডেলর তুমুল চাহিদা থাকে। বর্তমানে, iPhone 13 হল Apple এর লেটেস্ট সিরিজ, কিন্তু যদি iPhone 12 বা iPhone 11 কম দামে পাওয়া যায়, তাহলে অনেক মোবাইল ইউজার সেগুলো খুব আগ্রহের সাথে কিনে নেবেন। Apple এই ধরনের মোবাইল ইউজারদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে, যার মধ্যে 65,900 টাকা দামের iPhone 12 মোবাইলটি 27,000 টাকা ছাড়ের পরে মাত্র 38,990 টাকা দামে কেনা যাবে।

iPhone 12-এ এই দুর্দান্ত অফারটি অন্য কোথাও পাওয়া যাবে না কিন্তু শুধুমাত্র কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট iStore-এ পাওয়া যাবে। প্রথমেই বলে রাখি যে অন্যান্য শপিং সাইটগুলিতে, যেখানে iPhone 12 মোবাইলটি 65,900 টাকা দামে বিক্রি হচ্ছে, সেখানে কোম্পানির অফিসিয়াল iStore ওয়েবসাইটে এই ফোনটি কোন অফার, ছাড় বা স্কিম ছাড়াই 61,900 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ Apple কোম্পানি ইতিমধ্যেই iPhone 12 বিক্রি করছে 5,000 টাকা কম দামে বিক্রি করছে।

buy iphone 12 at rs 38990 on official apple store with 27000 discount offer

সস্তা iPhone কোথায় পাবেন?

আমরা ‘জি নিউজ’ ওয়েবসাইটের মাধ্যমে Apple iPhone 12-এ এই দুর্দান্ত অফার সম্পর্কে তথ্যটি পেয়েছি। 27,000 টাকার এই বিশাল ডিসকাউন্টটি একটি নয় বরং দুটি-তিনটি স্কিমের সমন্বয়ে পাওয়া যাচ্ছে যার মধ্যে রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক কার্ড অফার এবং এক্সচেঞ্জ অফার। আপনি যদি এই নতুন Apple iPhone পেতে চান,এবং আপনার পুরানো মোবাইল ফোন বিক্রি করতে রাজি থাকেন, তাহলে iPhone 12-এ এই অফারটি আপনার জন্য সেরা হতে পারে। এই পোস্টে আপনাদের এই অফারটির সম্পূর্ণ ডিটেইলস জানাবো।

65,900 টাকা দামের Apple iPhone 12 কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে 5,000 টাকা ছাড় দেওয়ায় ফোনের দাম হচ্ছে 61,900 টাকা। এর সাথে, আপনি যদি HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই কেনাকাটা করেন, তাহলে আপনি অতিরিক্ত 4,000 টাকা ছাড় পাবেন। এই ছাড়ের সাথে Apple iPhone 12-এর দাম হবে 56,900 টাকা। এতক্ষণে আপনি iPhone 12-এ 9,000 টাকা ছাড় পেলেন।

buy iphone 12 at rs 38990 on official apple store with 27000 discount offer

এছাড়াও, Apple প্রেমীদের জন্য কোম্পানি একটি এক্সচেঞ্জ অফারও প্রদান করছে যাতে ইউজাররা সরাসরি 18,000 টাকার বিশাল ছাড় পেতে পারেন। সূত্রের খবর অনুযায়ী, Apple iPhone XR 64GB এক্সচেঞ্জ এর বিনিময়ে দেওয়া হবে, যেখানে আপনারা আঠারো হাজার ছাড় পাবে, এরপর নতুন iPhone 12-এর রেট হবে সরাসরি 38,990 টাকা। হ্যাঁ, এখানে অন্যান্য ফোন অনুযায়ী বিনিময় মূল্যেও পরিবর্তন হবে। অন্যান্য মোবাইল ফোনেও বিপুল ছাড় দিচ্ছে কোম্পানি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 38,990 টাকার বিনিময়ে কিনুন Apple iPhone 12, জেনে নিন কোথায় পাবেন এই দুর্দান্ত সুযোগ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/buy-iphone-12-at-rs-38990-on-official-apple-store-with-27000-discount-offer/feed/ 0
ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Apple iPhone 12, iPhone 11 Mini এবং iPhone 11 ফোনের দামে, Flipkart এবং Amazon থেকে কিনতে পারবেন সস্তা‌য় https://www.91mobiles.com/bengali/apple-iphone-12-iphone-12-mini-and-iphone-11-price-cut-in-india/ https://www.91mobiles.com/bengali/apple-iphone-12-iphone-12-mini-and-iphone-11-price-cut-in-india/#respond Fri, 07 Jan 2022 05:41:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20672 iPhone 11, iPhone 12 mini এবং iPhone 12 ফোনে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট

The post ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Apple iPhone 12, iPhone 11 Mini এবং iPhone 11 ফোনের দামে, Flipkart এবং Amazon থেকে কিনতে পারবেন সস্তা‌য় first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple গত বছর সেপ্টেম্বরে iPhone 13 লাইন‌আপ লঞ্চ করেছিল। এই সিরিজটিকে লঞ্চ করে অ্যাপেল iPhone 12 লাইন‌আপ এবং iPhone 11 এর মতো পুরোনো মডেল গুলির দাম কম করে দিয়েছিল। দাম কমানোর পরে Apple iPhone 12 ফোনটিকে ভারতে 65,900 টাকা দামে কেনা যাবে।আবার iPhone 11 এর দাম কমে 54,900 টাকা হয়ে গেছে। এখন ভারতে অনলাইন শপিং ফ্ল‍্যাটফ‌র্ম আমাজন এবং ফ্লিপকার্টে iPhone 12 এবং iPhone 11 এ বহু অফার পাওয়া যাচ্ছে। এই আর্টিকেলে আমরা আপনাকে Apple iPhone 12, iPhone 12 mini, iPhone 11 স্মার্টফোনে‌র ডিসকাউন্ট এবং অফার সম্পর্কে বলতে চলেছি।

দাম কম করা হয়েছে iPhone 12 স্মার্টফোনে‌র

Apple iPhone 12 স্মার্টফোনটি‌কে ফ্লিপকার্টে 53,999 টাকা দামে কেনা যাবে। আগে এই স্মার্টফোনটি‌র দাম 65,900 টাকা ছিল। এই দামটি এই ফোনের 64GB ভেরিয়েন্টে‌র। আবার 128GB ভেরিয়েন্টে‌র দামের কথা বলা হলে এই স্মার্টফোনটির দাম 64,999 টাকা।

আবার ফ্লিপকার্টে Apple iPhone 12 mini স্মার্টফোনটি‌কেও ডিসকাউন্ট দামে কেনা যাবে। এই স্মার্টফোনটি‌র 64GB ভেরিয়েন্টটিকে 40,999 টাকা দামে কেনা যাবে। আইফোনের এই মডেলটি হোয়াইট, ব্লু এবং ব্ল‍্যাক কালারে উপলব্ধ। আইফোন 12 মিনি স্মার্টফোনে‌র 128GB ভেরিয়েন্টটিকে 54,999 টাকা দামে কেনা যাবে।

ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলা হলে iPhone 12 এ 6.1-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, আবার 12 mini তে 5.4-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি ফোনেই 12MP এর ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। আবার দুটি ফোনের ফ্রন্টে 12MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি মডেলকে কোম্পানি Apple A14 Bionic প্রসেসরের সাথে পেশ করেছে।

iPhone 11 এ পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট

iPhone 11 এ আমাজন ইন্ডিয়া শপিং প্ল‍্যাটফর্মে ডিসকাউন্ট পাওয়া যাবে। iPhone 11 এর 64GB ভেরিয়েন্টটিকে আমাজন থেকে এখন 49,990 টাকা দামে কেনা যাবে। আবার এই আইফোনের 128GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে আমাজন থেকে এখন 54,999 টাকা দামে কেনা যাবে। আবার লেটেস্ট আইফোন মডেলের কথা বলা হলে iPhone 13 এর 128GB এর বেস ভেরিয়েন্টটি ভারতে 79,900 টাকা দামে বিক্রি‌র জন্য উপলব্ধ। আবার iPhone 13 mini মডেলটিকে ভারতে 69,900 টাকা দামে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Apple iPhone 12, iPhone 11 Mini এবং iPhone 11 ফোনের দামে, Flipkart এবং Amazon থেকে কিনতে পারবেন সস্তা‌য় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-iphone-12-iphone-12-mini-and-iphone-11-price-cut-in-india/feed/ 0
Apple এর উপহার! ইন্ডিয়াতে ওয়ারেন্টি শেষ হ‌ওয়ার পরেও ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে iPhone এর এই মডেল https://www.91mobiles.com/bengali/apple-giving-free-service-and-repair-on-iphone-12-and-12-pro-model/ https://www.91mobiles.com/bengali/apple-giving-free-service-and-repair-on-iphone-12-and-12-pro-model/#respond Wed, 24 Nov 2021 03:33:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19548 Apple iPhone 12 সিরিজ সম্পর্কিত কোম্পানির একটি ঘোষণা

The post Apple এর উপহার! ইন্ডিয়াতে ওয়ারেন্টি শেষ হ‌ওয়ার পরেও ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে iPhone এর এই মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple কোম্পানির নাম বিশ্বের মোস্ট ট্রাস্টেড ব্র‍্যান্ড গুলির মধ্যে গন‍না করা হয়। ইউজাররা কোম্পানির পলিসি এবং সার্ভিসের উপরে খুবই ভরসা করে যে অ্যাপেল কোম্পানি তার ফ‍্যানদের সাথে কখনোই ফ্রড করবে না‌। অ্যাপেল‌ও তার ফ‍্যানদের বিশ্বাস বজায় রাখে এবং নিত্য নতুন প্রোডাক্টের সাথছ তাদের প্রাইভেসি এবং সিকিউরিটি‌র‌ও খেয়াল রাখে। Apple আর‌ও একবার iPhone 12 and iPhone 12 Pro তে ফ্রি সার্ভিস এবং রিপেয়ারের ঘোষণা করে নিজের ফ‍্যানদের মন জিতে নিয়েছে। এই ফ্রি রিপেয়ার কেন দেওয়া হয়েছে সেই ব‍্যাপারে আগে বলা হয়েছে।

Apple এর ফ্রি সার্ভিস

অ্যাপেল কোম্পানি ঘোষণা করেছে যে তারা আইফোন 12 এবং আইফোন 12 প্রো ইউজারদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিস এবং ফ্রি রিপেয়ারের সুবিধা দেবে। আসলে কোম্পানি জানিয়েছে যে মার্কেটে Apple iPhone 12 এবং Apple iPhone 12 Pro এর এমন কিছু মডেল এসে গেছে যার মধ্যে স্পীকার আর সাউন্ডের সমস্যা দেখা যাচ্ছে। সেইসব মডেল গুলির জন‍্যেই অ্যাপেল বলেছে যে যেইসব ইউজারদের কাছে সেই ডিফেক্টিভ ফোন আছে তারা অ্যাপেল স্টোরে গিয়ে ফ্রিতে ঠিক করাতে পারবেন।

কোম্পানির অনুযায়ী আইফোনের এই মডেল গুলিকে অক্টোবর 2020 থেকে এপ্রিল 2021 এর মাঝে ম‍্যানুফ‍্যাকচার করা হয়েছিল। অ্যাপেল এও জানিয়েছে যে এই সময়ে আসা সমস্ত আইফোন খারাপ না বরং কিছু নির্দিষ্ট শিপমেন্টে আসা ফোনেই এই সমস্যা দেখা যাচ্ছে। ইন্ডিয়াতে iPhone 12 এবং iPhone 12 Pro ব‍্যবহার করা যদি গ্রাহক থাকে যার ফোনে এইরকম সাউন্ড প্রবলেম দেখা যাচ্ছে তারা ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পরেও ফ্রিতে রিপেয়ার করাতে পারবেন‍। কোম্পানি এও পরামর্শ দিয়েছে যে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার আগে আপনার ডেটার সম্পূর্ণ ডেটা নিয়ে নেওয়া উচিত।

Apple iPhone 12 সম্পর্কিত একটি ঘটনা

iPhone 12 সম্পর্কিত একটি সদ‍্য ঘটনা বললে গত মাসে কেরালার বাসিন্দা নুরুল আমিন শপিং সাইট আমাজন থেকে নিজের জন্য নতুন Apple iPhone 12 অর্ডার করেছিলেন। সেলে কেনা এই আইফোনের জন্য ইউজার 70,900 টাকা দাম‌ও দিয়েছিলেন। অর্ডার করার প্রায় এক সপ্তাহ পরে ইউজারের কাছে আইফোনটি পৌছে গিয়েছিল। ইউজার খুবই আনন্দে‌র সাথে Apple এর বাক্সটি খোলেন, কিন্তু আইফোনের বাক্সটি খোলার পরে নুরুল হতাশ হয়ে যান। সেই আইফোন 12 এর বাক্সে কোনো ফোন ছিলো না বরং একটি 5 টাকার কয়েন সহ একটি বাসন মাজার সাবান ছিল। অর্থাৎ হাজার টাকায় একটি সাবান পেয়েছে সে। অভিযোগ করার পরে সেই ইউজার তার টাকা ফেরত পেয়ে গিয়েছিলেন, কিন্তু আইফোন কিনলে এইরকম ঘটনা প্রতিনিয়ত শোনা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Apple এর উপহার! ইন্ডিয়াতে ওয়ারেন্টি শেষ হ‌ওয়ার পরেও ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে iPhone এর এই মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-giving-free-service-and-repair-on-iphone-12-and-12-pro-model/feed/ 0
Apple iPhone 12 এর আসল দাম 30,300 টাকা! জেনে নিন পুরো ঘটনা https://www.91mobiles.com/bengali/iphone-12-128gb-price-in-india-costs-only-rs-30300/ https://www.91mobiles.com/bengali/iphone-12-128gb-price-in-india-costs-only-rs-30300/#respond Fri, 08 Jan 2021 12:51:02 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13797 iPhone 12 এর আসল দাম

The post Apple iPhone 12 এর আসল দাম 30,300 টাকা! জেনে নিন পুরো ঘটনা first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে অ্যাপেল তাদের সবচেয়ে দামি সিরিজ আইফোন 12 লঞ্চ করেছিল। এই সিরিজে iPhone 12 Mini, iPhone 12, iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max নামের চারটি ফোন পেশ করা হয়। দামের দিক থেকে সব সময় টপে থাকা কোম্পানির এই ফোনগুলির দাম‌ও লাখ টাকার ওপরই ছিল। কিন্তু এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে আইফোন 12 এর ম‍্যাটেরিয়াল কস্ট আইফোন 11 এর তুলনায় মাত্র 21 শতাংশ বেশি। কাউন্টারপয়েন্ট রিসার্চ ফার্ম তাদের একটি রিপোর্টে এই কথা জানিয়েছে। রিপোর্টে Bill of Materials (BoM) এর ওপর ভিত্তি করে বলা হয়েছে আইফোন 12 এর 128 জিবি মেমরি ভেরিয়েন্ট তৈরির খরচ $414 অর্থাৎ প্রায় 30,300 টাকা যা ভারত ও ইউএসে 84,900 টাকা দামে সেল করা হয়। mmWave iPhone 12 ভেরিয়েন্ট মাত্র $431 অর্থাৎ প্রায় 31,500 টাকা দামে তৈরি করা হয়।

আইফোন 12 প্রস্ততির ক্ষেত্রে খরচ বৃদ্ধির মূল কারণ মনে করা হচ্ছে 5জির সূচনা এবং এলসিডি থেকে ওএল‌ইডি রূপান্তর। এছাড়া আইফোনের বিভিন্ন পার্ট যেমন A14 বায়োনিক, PMIC, অডিও এবং UWB চিপ তৈরির জন্য মূল বিলের 16.7 শতাংশ খরচ হয়। এলসিডির বদলে ওএল‌ইডি ব‍্যবহার করার ফলে আরও $23 অর্থাৎ প্রায় 1,600 টাকা বেশি খরচ হয়।

রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং ডিসপ্লে ও এলজি ডিসপ্লেকে আইফোনের জন্য বেশি ব‍্যবহার করার জন্য বলা হয়েছে। 5জি সম্পর্কিত কম্পোনেন্ট যেমন 5জি মোডেম, ট্রান্সিভার এবং RF ফ্রন্ট অন অ্যান্ড সিস্টেম মিলিত ভাবে $34 অর্থাৎ প্রায় 2,400 টাকা খরচ বাড়িয়ে দেয়। অ্যাপেল TSMC এর 5 ন‍্যানোমিটার প্রসেসরযুক্ত চিপসেট ব‍্যবহার করেছে যার দাম আগের চেয়ে $17 অর্থাৎ প্রায় 1,200 টাকা বেশি।

ডিসপ্লে কম্পোনেন্ট, অডিও ও ব‍্যাটারীর জন্য ব্রডকম, সিরাম লজিক, এন‌এক্সপি, নোল্স, গোঅ্যার্টাক, এসটি, এএস‌ই / ইউএস‌আই, এএসি টেকনোলজি ও টিআইয়ের ওপর নির্ভর করতে হয়। কাউন্টারপয়েন্ট জানিয়েছে কোম্পানি বেড়ে যাওয়া দাম ব‍্যালেন্স করার জন্য র‍্যাম, স্টোরেজ, ক‍্যামেরা সাবসিস্টেম, ফেস আইডি প্রভৃতি ক্ষেত্রে খরচ কমিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post Apple iPhone 12 এর আসল দাম 30,300 টাকা! জেনে নিন পুরো ঘটনা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-12-128gb-price-in-india-costs-only-rs-30300/feed/ 0
13 অক্টোবর অনুষ্ঠিত হবে Apple এর স্পেশাল ইভেন্ট, আসতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 12 সিরিজ https://www.91mobiles.com/bengali/apple-iphone-12-event-scheduled-for-october-13th-official/ https://www.91mobiles.com/bengali/apple-iphone-12-event-scheduled-for-october-13th-official/#respond Wed, 07 Oct 2020 04:36:40 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12841 13 অক্টোবর Apple এর ইভেন্ট

The post 13 অক্টোবর অনুষ্ঠিত হবে Apple এর স্পেশাল ইভেন্ট, আসতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 12 সিরিজ first appeared on 91Mobiles Bengali.

]]>
অ্যাপেল এই মাসের আগামী 13 অক্টোবর একটি স্পেশাল ইভেন্টের আয়োজন করতে চলেছে। এর জন্য কোম্পানির পক্ষ থেকে মিডিয়া ইনভাইট পাঠানোও শুরু হয়ে গেছে। কোম্পানির পাঠানো ইনভাইটে ‘Hi Speed’ লেখা আছে এবং ওপরে অ্যাপেলের লোগো আছে। লোগো ছাড়া ইনভাইটে বিভিন্ন আলাদা আলাদা শেডে অরেঞ্জের হাইলাইট দেখা গেছে। আশা করা হচ্ছে দীর্ঘ দিন প্রতীক্ষার পর কোম্পানি এই ইভেন্টের মঞ্চেই তাদের নতুন iPhone 12 সিরিজ পেশ করবে। তবে অফিসিয়ালি কোম্পানির পক্ষ থেকে কোনো প্রোডাক্টের নাম ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: 7499 টাকা দামে কোন ফোনটি বেস্ট? Realme C11 না POCO C3?

ভারতীয় সময় হিসেবে কখন হবে ইভেন্ট?

ভারতীয় সময় অনুযায়ী 13 অক্টোবর রাত 10:30 এর সময় iPhone 12 এর লঞ্চ ইভেন্ট শুরু হবে। করোনা মহামারির কারণে অন‍্যান‍্য লঞ্চ ইভেন্টের মতোই এই ইভেন্ট‌ও ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হবে। কয়েক দিন আগে কোম্পানি তাদের অ্যাপেল ওয়াট টাইম ফ্লাইস ইভেন্টটিও ভার্চুয়ালি আয়োজন করেছিল।

লঞ্চ হবে 4টি মডেল

এখনও পর্যন্ত বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী অ্যাপেল এই বছর তাদের iPhone 12 সিরিজে চারটি মডেল লঞ্চ করতে পারে। এই ফোনগুলির স্ক্রিনের মাপ আলাদা আলাদা হবে। iPhone 12 এ 5.4 ইঞ্চির ডিসপ্লে, iPhone 12 Max ও iPhone 12 Pro তে 6.1 ইঞ্চির ডিসপ্লে এবং টপ এন্ড মডেল অর্থাৎ iPhone 12 Pro Max এ 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung এর শক্তিশালী Galaxy S20 FE, প্রতিযোগিতার মুখে OnePlus

এছাড়া কিছু দিন আগে অ্যাপেল বিশেষজ্ঞ মিং চি কুও জানিয়েছেন, এই সিরিজের চারটি ফোন‌ই 5জি কানেক্টিভিটি যুক্ত হবে। তবে শুধুমাত্র হাইএন্ড  প্রো লেভেল মডেলটিই সর্বোচ্চ 5জি স্পীড দিতে সক্ষম হবে। গত বছর অর্থাৎ 2019 সালে অ্যাপেল iPhone 11, iPhone 11 Pro ও iPhone 11 Pro Max এই তিনটি মডেল লঞ্চ করেছিল।

থাকবে না অ্যাক্সেসরিজ

এই বছর iPhone 12 সিরিজের বক্সে কোনো অ্যাক্সেসরিজ দেওয়া হবে না। এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে কোম্পানি নতুন আইফোন চার্জার ও ইয়ারফোন ছাড়াই শিপ করবে। iPhone 12 এর ক্ষেত্রে ইউএসবি টাইপ সি পোর্ট থাকার আশা করা হচ্ছে। অর্থাৎ এখন ইউজারদের ইয়ারফোন ও চার্জারের জন্য আলাদা করে দাম দিতে হবে।

আরও পড়ুন: আপনার কাছে এই SIM থাকলে পাবেন 25 শতাংশ অতিরিক্ত ডেটা, জেনে নিন অফার

দাম

লিক অনুযায়ী iPhone 12 এর দাম $699 (প্রায় 51,200 টাকা) থেকে $749 (প্রায় 54,800 টাকা) এর মধ্যে হতে পারে। এক‌ইভাবে iPhone 12 Max এর দাম $799 (প্রায় 58,500 টাকা) থেকে $849 (প্রায়।62,200 টাকা) এর মধ্যে হবে।

iPhone 12 Pro এর দাম $1,049 (প্রায় 76,800 টাকা) থেকে $1,099 (প্রায় 80,500 টাকা) এবং সব শেষে iPhone 12 Pro Max এর দাম $1,149 (প্রায় 54,100 টাকা) থেকে $1,199 (প্রায় 87,800 টাকা) এর মধ্যে থাকবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post 13 অক্টোবর অনুষ্ঠিত হবে Apple এর স্পেশাল ইভেন্ট, আসতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 12 সিরিজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-iphone-12-event-scheduled-for-october-13th-official/feed/ 0