iPhone 13 Pro Max - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 17 Feb 2022 15:24:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 অনলাইনে 1.5 লক্ষ টাকার iPhone 13 Pro Max অর্ডার করে হাতে এসে পৌঁছাল 100 টাকা দামের hand sanitizer! https://www.91mobiles.com/bengali/lady-ordered-apple-iphone-13-pro-max-worth-2031-usd-but-got-hand-sanitizer/ https://www.91mobiles.com/bengali/lady-ordered-apple-iphone-13-pro-max-worth-2031-usd-but-got-hand-sanitizer/#respond Mon, 07 Feb 2022 08:21:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22255 iPhone 13 Pro Max এর বদলে স‍্যানিটাইজার

The post অনলাইনে 1.5 লক্ষ টাকার iPhone 13 Pro Max অর্ডার করে হাতে এসে পৌঁছাল 100 টাকা দামের hand sanitizer! first appeared on 91Mobiles Bengali.

]]>
প্রায়ই শোনা যায় অনলাইনে একটা কোনো জিনিস অর্ডার করার পর হাতে এসে পৌঁছায় অন্য কোনো জিনিস। এই ধরনের ঘটনায় আরও বেশি দেখা যায় আইফোনের বাক্সে ইট বা সাবান আসতে। এবার এমনই একটি ঘটনার কথা সামনে এসেছে যেখানে 32 বছর বয়সী এক মহিলা অনলাইনে অ্যাপেলের সবচেয়ে দামি দেড় লক্ষ টাকা দামের iPhone 13 Pro Max অর্ডার করেছিলেন কিন্তু হাতে পেলেন 100 টাকারও কম দামের হ‍্যান্ড স‍্যানিটাইজার।

আইফোনের দাম দিয়ে হ‍্যান্ড স‍্যানিটাইজার পাওয়ার এই ঘটনা ভারতের নয়, বরং লন্ডনের। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী লন্ডনে বসবাসকারী 32 বছর বয়সী Khaoula Lafhaily মোবাইল কুরিয়ার Sky Mobile থেকে একটি Apple iPhone 13 Pro Max অর্ডার করেছিলেন। তিনি তাঁর ফোনের জন্য $2031 অর্থাৎ প্রায় 1,52,000 টাকা দাম‌ও মিটিয়ে দিয়েছিলেন এবং নিশ্চিন্তে নিজের ফোনের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু দুদিন পর হাতে পাওয়া আইফোনের এই ধরন দেখে তিনি যথেষ্ট মানসিক ধাক্কা পেয়েছেন।

আইফোনের বাক্সে স‍্যানিটাইজার

এই ঘটনা ঘটেছে গত 24 জানুয়ারি। নতুন iPhone 13 Pro Max হাতে পাওয়ার জন্য এই মহিলা এতটাই বেশি অধীর ছিলেন যে যত শীঘ্র সম্ভব এই ডিভাইস হাতে পাওয়ার জন্য তিনি সিঙ্গেল ডে ডেলিভারি অপশন সিলেক্ট করেছিলেন। এর জন্য তিনি আগে থেকেই পুরো দাম মিটিয়েও দিয়েছিলেন। অর্ডার প্লেস করার দুদিন পর তাঁর বাড়িতে স্কাই মোবাইলের পক্ষ থেকে ফোনটি ডেলিভারি দেওয়া হয়। কিন্তু বাক্স খোলার পর দেখা যায় তাতে আইফোনের বদলে রয়েছে হ‍্যান্ড স‍্যানিটাইজার।

লক্ষাধিক টাকা জলে

Khaoula Lafhaily এই ঘটনার কথা প্রকাশ‍্যে নিয়ে এলে Sky Mobile জানিয়েছে এই ঘটনার তদন্ত করা হবে। সাধারণত সিঙ্গেল ডে ডেলিভারির ক্ষেত্রে অর্ডারের দিন‌ই ডেলিভারি দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে দুদিন পর ডেলিভারি করা হয়েছে, এবিষয়ে কোম্পানির খটকা রয়েছে বলে জানানো হয়েছে। কোম্পানির তরফ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে। অন‍্যদিকে এই মহিলা স্কাই রকেটের পরিষেবা নিয়ে যথেষ্ট অসন্তুষ্টি প্রকাশ করে এর বদনাম করেছেন এবং জানিয়েছেন তিনি যেভাবেই হোক তাঁর নতুন iPhone 13 Pro Max আদায় করবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অনলাইনে 1.5 লক্ষ টাকার iPhone 13 Pro Max অর্ডার করে হাতে এসে পৌঁছাল 100 টাকা দামের hand sanitizer! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lady-ordered-apple-iphone-13-pro-max-worth-2031-usd-but-got-hand-sanitizer/feed/ 0
এখানে দেখে নিন iPhone 13, iPhone 13 Mini, iPhone 13 Pro আর iPhone 13 Pro Max এর সম্পূর্ণ প্রাইস লিস্ট https://www.91mobiles.com/bengali/apple-iphone-13-iphone-13-mini-iphone-13-pro-and-iphone-13-pro-max-all-model-india-orice/ https://www.91mobiles.com/bengali/apple-iphone-13-iphone-13-mini-iphone-13-pro-and-iphone-13-pro-max-all-model-india-orice/#respond Wed, 15 Sep 2021 03:38:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18504 iPhone 13 সিরিজের ইন্ডিয়ান প্রাইস

The post এখানে দেখে নিন iPhone 13, iPhone 13 Mini, iPhone 13 Pro আর iPhone 13 Pro Max এর সম্পূর্ণ প্রাইস লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple নিজের 2021 এর আইফোন সিরিজ থেকে পর্দা তুলে দিয়েছে। কোম্পানি গত বছরের মতোই এই বার‌ও এক সাথে চারটি মডেল পেশ করেছে। কোম্পানি iPhone 13 এর সাথে iPhone 13 Pro আর iPhone 13 Pro Max কেও এনেছে। এই ফোনটি অ্যাপেলের নতুন A15 Bionic চিপসেটে কাজ করবে আর কোম্পানি বলেছে যে আগের তুলনায় বহুগুণ ফাস্ট আর স্মার্ট হয়ে গেছে। বিশেষ কথা হলো যে এই বার কোম্পানি আইফোন 13 প্রো আর ম‍্যাক্স সিরিজের সাথে 1TB মেমোরি অপশন লঞ্চ করেছে। আবার ভারতীয় ইউজারদের জন্য বড়ো কথা হলো যে আগে যেখানে তাদের আইফোনের জন্য অনেক অপেক্ষা করতে হতো কিন্তু এইবারে গ্লোবাল লঞ্চের সাথেই ভারতেও উপলব্ধ হয়ে গেছে। কোম্পানি আইফোন 13 সিরিজের সব মডেলের ইন্ডিয়ান প্রাইস আর উপলব্ধতা সম্পর্কে‌ও জানিয়েছে। তাহলে চলুন সবার আগে আপনাদের ইন্ডিয়ান প্রাইস সম্পর্কে জানাই।

Apple iPhone 13 সিরিজের প্রাইস

সবার আগে যদি কথা বলি Apple iPhone 13 এর। কোম্পানি এটিকে তিনটি মডেলে পেশ করেছে। 128GB মেমোরি, 256GB মেমোরি আর 512GB মেমোরি। এই ফোনের শুরুর দাম 79,900 টাকা। আবার 256GB এর মডেলটি 89,900 টাকায় উপলব্ধ হবে আবার 512GB ভেরিয়েন্টে‌র জন্য আপনাকে 1,09,900 টাকা দিতে হবে।

iPhone 13 mini এর কথা বললে এর 128GB মডেলটি 69,900 টাকায় উপলব্ধ হবে। এতেও 256GB আর 512GB এর অপশন আছে। যার জন্য আপনাকে যথাক্রমে 79,900 টাকা আর 99,900 টাকা দিতে হবে।

iPhone 13 Pro এটি চারটি মেমোরি ভেরিয়েন্টে‌র সাথে আসে। প্রথম মডেলটি 128GB এর যার দাম 1,19,900 টাকা। আবার 256GB মেমোরি‌র মডেলটি 1,29,900 টাকা দাম হবে 512GB মেমোরির আইফোন 13 প্রো 1,49,900 টাকায় আর সবচেয়ে বড়ো ভেরিয়েন্টটি 1TB স্টোরেজের যার দাম 1,69,900 টাকা ।

এইভাবেই iPhone 13 Pro Max এর কথা বললে এই ফোনটিও 128GB, 256GB, 512GB আর 1TB তে আসবে কিন্তু কোম্পানি আপাতত শুরুর মডেলের দাম বলেছে। অর্থাৎ iPhone 13 Pro Max এর 128GB ভেরিয়েন্ট ভারতে 1,29,900 টাকায় উপলব্ধ।

iPhone 13 কালার ভেরিয়েন্ট

অ্যাপেল আইফোন 13 আর আইফোন 13 মিনিকে Pink, Blue, Midnight, Starlight আর (PRODUCT) RED সহ পাঁচটি কালার অপশনে পেশ করেছে। আবার আইফোন 13 প্রো আর 13 প্রো ম‍্যাক্স Sierra Blue, Silver, Gold আর Graphite সহ চারটি রঙে উপলব্ধ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এখানে দেখে নিন iPhone 13, iPhone 13 Mini, iPhone 13 Pro আর iPhone 13 Pro Max এর সম্পূর্ণ প্রাইস লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-iphone-13-iphone-13-mini-iphone-13-pro-and-iphone-13-pro-max-all-model-india-orice/feed/ 0