iPhone Fold - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 26 Dec 2025 18:14:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 প্রকাশ্যে এল iPhone Fold ফোনের রেন্ডার, থাকতে পারে ক্রিজ ফ্রি ফোল্ডেবল ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/iphone-fold-renders-crease-free-display-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-fold-renders-crease-free-display-leaked-know-details-in-bengali/#respond Sat, 27 Dec 2025 04:34:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71400 লিক হল iPhone Fold ফোনের ডিটেইলস

The post প্রকাশ্যে এল iPhone Fold ফোনের রেন্ডার, থাকতে পারে ক্রিজ ফ্রি ফোল্ডেবল ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple এর আপকামিং ফোল্ডেবল iPhone সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার টিপস্টার এবং Front Page Tech ইউটিউব চ্যানেলের Jon Prosser নতুন ভিডিওতে এই ফোনটির ডিটেইলস দেখিয়েছেন। এই ভিডিওতে বলা হয়েছে এই ফোনে প্রায় অদৃশ্য স্ক্রিন ক্রিজ দেখা যাবে। এই তথ্য সঠিক হলে Apple Fold ফোনটি এখনও পর্যন্ত সেগমেন্টের সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।

লিক অনুযায়ী Apple তাদের ফোল্ডেবল ফোনে ক্ল্যামশেল ডিজাইনের বদলে বুক-স্টাইল ফোল্ডেবল ফর্ম ফ্যাক্টর ব্যাবহার করেছে। আপকামিং iPhone Fold ফোনের বাইরের দিকে 5.5-ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হতে পারে। এক‌ইভাবে ফোনটি আনফোল্ড করলে 7.8 ইঞ্চির স্ক্রিন পাওয়া যেতে পারে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ফোনটির ক্রিজ-ফ্রি লুক হবে বলে জানানো হয়েছে, যা আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত ফোল্ডেবল ফোনের সবচেয়ে বড় দুর্বলতা।

টিপস্টার জানিয়েছেন Apple তাদের ফোনে স্ক্রিন ক্রিজ সরানোর জন্য একটি বিশেষ টেকনোলজি ব্যাবহার করেছে, এতে প্রেশার-ডিসপার্সিং মেটাল প্লেট, হিঞ্জে লিকুইড মেটাল এবং ইন-সেল টাচ প্যানেল যোগ করা হতে পারে। এর আগেও রিপোর্টের মাধ্যমে এই ধরনের তথ্য পাওয়া গেছে। এই ফোনে আলট্রা-থিন ফ্লেক্সিবল গ্লাস অর্থাৎ UFG টেকনোলজি নিয়ে কাজ করছে বলে জানা গেছে, এর ফলে ফোল্ডেবল স্ক্রিনের ক্রিজের সমস্যা দূর করা যাবে।

আপকামিং iPhone Fold ফোনটির ডায়মেনশন সম্পর্কেও জানা গেছে। লিক অনুযায়ী এই ফোনটি ফোল্ড হলে থিকনেস 9mm হতে পারে। এক‌ইভাবে আনফোল্ড হলে 4.5mm থিকনেস পাওয়া যেতে পারে। এর ফলে এই ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে স্লিম বুক-স্টাইল ফোল্ডেবল ডিভাইস হয়ে উঠতে পারে।

ফটোগ্রাফির জন্য এই আপকামিং ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই ফোনে iPhone Air ফোনের মতো ক্যামেরা মডিউল থাকতে পারে। এর সঙ্গে কভার ডিসপ্লেতে একটি এবং ইন্টারনাল স্ক্রিনে একটি ক্যামেরা যোগ করা হবে। আরও জানা গেছে এই ফোনে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা দেওয়া হবে না।

পারফরমেন্সের দিক থেকেও iPhone Fold ফোনটি যথেষ্ট অ্যাডভান্স হতে চলেছে। লিক অনুযায়ী এই ফোনে Apple এর আসন্ন A20 Pro প্রসেসর যোগ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে সেকেন্ড জেনারেশন C2 মোডেম এবং হাই-ডেনসিটি ব্যাটারি থাকতে পারে। ফলে ভালো ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

কিছু রিপোর্ট অনুযায়ী Apple তাদের এই আপকামিং ফোল্ডেবল আইফোনটি থেকে Face ID বাদ দিতে পারে। এর বদলে এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে। এই সেন্সর পাওয়ার বাটনের মধ্যে ইন্টিগ্ৰেট করা হতে পারে। টিপস্টার জানিয়েছেন এই ফোনটির পাওয়ার বাটন ফোনের টপ প্যানেলে অবস্থিত হতে পারে।

iPhone Fold ফোনটি শুধুমাত্র ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। ফোনটির দাম $2,000 থেকে $2,500 অর্থাৎ প্রায় 2 লক্ষ 24 হাজার টাকা রাখা হতে পারে। ফলে এই ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে দামী আইফোনগুলির মধ্যে একটি হয়ে উঠবে।

যেসব ইউজাররা অ্যাপেল ইকোসিস্টেমের অধীনে থেকে প্রিমিয়াম এবং ফিউচারিস্টিক আইফোন পছন্দ করেন তাদের জন্য iPhone Fold ফোনটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। বাজারে উপস্থিত আপকামিং Samsung Galaxy Z Fold সিরিজ, Honor Magic V6 এবং Google Pixel 10 Pro Fold ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

যারা লেটেস্ট টেকনোলজি সহ স্মার্টফোন খুঁজছেন এবং বেশি টাকা খরচ করতে কোনো সমস্যা নেই তাঁরা iPhone Fold ফোনটি কিনতে পারেন। তবে ফোনটির লঞ্চ হতে এখনও দেরি আছে, তাই ইউজারদের অনেক দিন অপেক্ষা করতে হতে পারে।

The post প্রকাশ্যে এল iPhone Fold ফোনের রেন্ডার, থাকতে পারে ক্রিজ ফ্রি ফোল্ডেবল ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-fold-renders-crease-free-display-leaked-know-details-in-bengali/feed/ 0
লিক হল iPhone Fold ফোনের প্রথম CAD রেন্ডার, ডিজাইনের সঙ্গেই প্রকাশ্যে এল লঞ্চ টাইমলাইন https://www.91mobiles.com/bengali/iphone-fold-first-cad-render-leak-design-launch-timeline-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-fold-first-cad-render-leak-design-launch-timeline-know-details-in-bengali/#respond Sat, 20 Dec 2025 10:02:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71180 লিক হল iPhone Fold ফোনের ডিটেইলস

The post লিক হল iPhone Fold ফোনের প্রথম CAD রেন্ডার, ডিজাইনের সঙ্গেই প্রকাশ্যে এল লঞ্চ টাইমলাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple এর প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে কানাঘুষো ক্রমশ বেড়েই চলেছে। এবার দুটি নতুন লিকের মাধ্যমে আপকামিং iPhone Fold ফোনের ডিজাইন, ডিসপ্লে এবং লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গেছে। সবচেয়ে বড় কথা এই প্রথম এই ফোনটির CAD-বেসড রেন্ডার প্রকাশ্যে এসেছে। এটি কেস ও অ্যাক্সেসরিজ মেকারদের জন্য CAD ড্র‌ইঙের ওপর ভিত্তি করে তৈরি বলে জানানো হয়েছে। এই লিক সামনে আসায় মনে করা হচ্ছে অ্যাপেল তাদের ফোল্ডেবল ফোনটি অন্যান্য ফোল্ড স্মার্টফোনের চেয়ে আলাদা করতে পারে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

লিক রেন্ডার অনুযায়ী আপকামিং iPhone Fold ফোনটির ইনার ফোল্ডিং ডিসপ্লে স্কোয়ার শেপের হবে না। ফোনটি আনফোল্ড করলে ল্যান্ডস্কেপ মোডে ওপেন হতে পারে। এটিকে কোম্পানির একটি বড় স্ট্র্যাটেজির অংশ বলে মনে করা হচ্ছে। অ্যাপেল তাদের এই ডিজাইনের দৌলতে iPad ডিভাইসে ব্যাবহৃত অ্যাপগুলি iPhone Fold ফোনে ব্যাবহার করা যাবে বলে আশা করা হচ্ছে। ফলে ডেভেলপারদের আলাদাভাবে অ্যাপ অপটিমাইজেশন করতে হবে না। এখনও পর্যন্ত এইসব তথ্য শুধুই লিক। এবার কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

iPhone Fold ফোনের ইনার স্ক্রিন 7.76-ইঞ্চির হবে বলে জানা গেছে। এই স্ক্রিনের রেজোলিউশন 2713 x 1920 পিক্সেল হতে পারে। ফোনটিতে 5.49-ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হতে পারে। এই ডিসপ্লের রেজোলিউশন 1422 x 2088 পিক্সেল হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের ইউনিক আসপেক্ট রেশিও ফোনটিকে বাজারে উপস্থিত অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের চেয়ে আলাদা করে তুলবে।

আপকামিং iPhone Fold ফোনটি ফোল্ড হলে ডায়মেনশন 120.6 x 83.8 x 9.6mm এবং আনফোল্ড হলে 120.6 x 167.6 x 4.8mm হতে পারে। ফলে ফোনটির ডিজাইন অত্যন্ত স্লিম হতে পারে।

iPhone Fold ফোনের ইনার ডিসপ্লেতে ইন-ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে কভার স্ক্রিনে পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হতে পারে। এক‌ইভাবে ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হতে পারে। এই সেট‌আপ অনেকটা iPhone Air ফোনের মতো পিল শেপের হতে পারে। এই ক্যামেরা সেট‌আপ বর্তমান আইফোনের চেয়ে আলাদা এবং বেশি মডার্ন হবে বলে আশা করা হচ্ছে।

Ming-Chi Kuo তাঁর রিপোর্টে জানিয়েছেন Apple এই প্রোজেক্টে বেশ কিছু দিন দেরি করতে পারে। Kuo এর বক্তব্য অনুযায়ী Apple এর আপকামিং ফোল্ডেবল iPhone বর্তমানে প্রাথমিক স্টেজের ম্যানুফ্যাকচারিং সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে। তাই 2026 সালের দ্বিতীয়ার্ধে কোম্পানির পক্ষ থেকে iPhone Fold ফোনটি লঞ্চ করা হলেও 2027 সালের আগে শিপমেন্ট শুরু হ‌ওয়ার সম্ভাবনা যথেষ্ট কম।

Kuo আরও জানিয়েছেন 2026 সালের শেষের দিকে iPhone Fold ফোনের সাপ্লাই সীমিত হলেও ডিম্যান্ড হাই থাকবে। রিপোর্ট অনুযায়ী আমেরিকায় iPhone Fold ফোনের দাম 2,400 ডলারের কাছাকাছি হতে পারে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 2 লক্ষ 17 হাজার টাকার কাছাকাছি। ফলে ফোনটি আলট্রা-প্রিমিয়াম ক্যাটাগরিতে সেল করা হবে।

যেসব ইউজাররা অ্যাপেল ইকোসিস্টেমের অধীনে থেকে প্রিমিয়াম এবং ফিউচারিস্টিক আইফোন পছন্দ করেন তাদের জন্য iPhone Fold ফোনটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। বাজারে উপস্থিত আপকামিং Samsung Galaxy Z Fold সিরিজ, Honor Magic V6 এবং Google Pixel 10 Pro Fold ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

যারা লেটেস্ট টেকনোলজি সহ স্মার্টফোন খুঁজছেন এবং বেশি টাকা খরচ করতে কোনো সমস্যা নেই তাঁরা iPhone Fold ফোনটি কিনতে পারেন। তবে ফোনটির লঞ্চ হতে এখনও দেরি আছে, তাই ইউজারদের অনেক দিন অপেক্ষা করতে হতে পারে।

The post লিক হল iPhone Fold ফোনের প্রথম CAD রেন্ডার, ডিজাইনের সঙ্গেই প্রকাশ্যে এল লঞ্চ টাইমলাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-fold-first-cad-render-leak-design-launch-timeline-know-details-in-bengali/feed/ 0