iPhone - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 21 Aug 2025 08:43:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চের আগেই প্রকাশ্যে এল সস্তা iPhone 17e ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস  https://www.91mobiles.com/bengali/iphone-17e-specifications-leak-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-17e-specifications-leak-details-in-bengali/#respond Thu, 21 Aug 2025 09:17:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66749 লিক হল iPhone 17e ফোনের ডিটেইলস

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল সস্তা iPhone 17e ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
2025 সালের সেপ্টেম্বর মাসে গ্লোবাল বাজারে Apple তাদের নতুন iPhone 17 সিরিজ লঞ্চ করতে পারে। অন্যদিকে প্রকাশ্যে আশা রিপোর্ট অনুযায়ী এই সিরিজের সবচেয়ে কম দামের iPhone 17e ফোনটি পরের বছর পেশ করা হতে পারে। এই ফোনটি আগের iPhone 16e ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে। এই বছরের শুরুতে iPhone 16e ফোনটি লঞ্চ করা হয়েছিল। আপকামিং ফোনটি দারুণ আপগ্রেড সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের আগেই টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 17e ফোনের ডিটেইলস সম্পর্কে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iPhone 17e ফোনটিতে 6.1 ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে। ফোনটি 60Hz লো-পাওয়ার প্যানেল সহ লঞ্চ করা হতে পারে। আগের iPhone 16e মডেলেও এটি ব্যাবহার করা হয়েছিল। এই ফোনটিতে Dynamic Island ডিজাইন দেওয়া হবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Apple এর লেটেস্ট A19 চিপসেট থাকবে বলে জানা গেছে। ক্যামেরা সেটআপে 12MP সেন্সর দেওয়া হতে পারে, এতে 3D ফেস রেকগনেশন থাকবে। তবে রেয়ার সেটআপে 48MP প্রাইমারি সেন্সর যোগ করা হতে পারে। ডিজাইনের ক্ষেত্রে বড় পরিবর্তন করা হতে পারে। আগের ফোনের মতো iPhone 17 সিরিজের আসন্ন ফোনটিও সবচেয়ে সস্তা মডেল হতে পারে।

আপকামিং iPhone 17e ফোনটি iPhone 16e ফোনের আপগ্রেড ভার্সন হতে পারে। দুটি ফোনের রিফ্রেশ রেট একইরকম হতে পারে, তবে সবচেয়ে বড় কথা iPhone 17e ফোনটিতে নতুন শক্তিশালী A19 চিপসেট দেওয়া হবে  বলে জানা গেছে। এর ফলে আরও উন্নত পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া ক্যামেরা সেটআপের ক্ষেত্রেও পরিবর্তন হবে, কারণ আগের মডেলের তুলনায় নতুন ফোনটিতে আরও ভালো প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এন্ট্রি লেভেল আইফোন হিসাবে iPhone 16e ফোনটি বাজারে বেশ ভালো রেসপন্স পেয়েছিল। এবার ইউজাররা আপকামিং iPhone 17e ফোনটিকে কিভাবে গ্রহণ করবে সেটাই দেখার অপেক্ষা। তবে ফোনটি লঞ্চ হতে এখনও পর্যন্ত দেরি রয়েছে, তাই ইউজারদের দীর্ঘ অপেক্ষা করতে হবে।

2025 সালের সেপ্টেম্বর মাসে iPhone 17 সিরিজ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে 2026 সালের প্রথম কোয়ার্টারে iPhone 17e ফোনটি বাজারে পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত ফোনের অফিসিয়াল দাম জানা যায়নি, তবে এটি গ্লোবাল বাজারে 600 থেকে 700 ডলার অর্থাৎ প্রায় 55 হাজার থেকে 65 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আগের বারের মতো এবারও ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

যারা লেটেস্ট আইফোন ব্যাবহার করতে চান, আবার খুব বেশি দামও দিতে চান না, তাদের জন্য আপকামিং iPhone 17e ফোনটি একটি সুন্দর অপশন হতে চলেছে। ফোনটির A19 চিপসেট এবং iOS দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট ফোনটিকে ভালো অপশন করে তুলবে। তবে এর 60Hz ডিসপ্লে সুন্দর ডিসপ্লে ইউজারদের নিরাশ করতে পারে। সব দিক বিচার করে বলা যায়, আগামী iPhone 17e ফোনটি কম দামে আইফোন ব্যাবহারের শক পূরণ করবে। তবে ফোনটি লঞ্চ হতে এখনও দেরি আছে, তাই ইউজারদের অপেক্ষা করতে হবে।

 

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল সস্তা iPhone 17e ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-17e-specifications-leak-details-in-bengali/feed/ 0
লঞ্চ হতে পারে সস্তা Apple MacBook ডিভাইস, এতে থাকতে পারে A18 Pro চিপসেট https://www.91mobiles.com/bengali/apple-developing-affordable-macbook-a18-pro-chip-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/apple-developing-affordable-macbook-a18-pro-chip-report-in-bengali/#respond Fri, 04 Jul 2025 07:36:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65598 এবার আইফোনের চিপে চলবে ম্যাকবুক

The post লঞ্চ হতে পারে সস্তা Apple MacBook ডিভাইস, এতে থাকতে পারে A18 Pro চিপসেট first appeared on 91Mobiles Bengali.

]]>
2020 সাল থেকে Apple তাদের সমস্ত MacBook মডেলে কোম্পানির নিজস্ব M-সিরিজের কাস্টোম সিলিকন চিপ যোগ করা শুরু করেছে। তবে আগামী বছর অর্থাৎ 2026 সালে এই স্ট্রাটেজি বদলে যেতে পারে। অ্যানালিস্ট মিং চি কুওর বক্তব্য অনুযায়ী, Apple তাদের একটি MacBook ডিভাইসে Apple A18 Pro চিপ ব্যাবহারের পরিকল্পনা করছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে MacBook তৈরির খরচ আগের থেকে অনেকটা কমে যাবে এবং এর ফলে সাধারণ মানুষ কম দাম দিয়ে এই ডিভাইস কিনতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ডিভাইসে A18 Pro চিপ ব্যাবহার করা হয়। এরপর A19 Pro চিপ বাজারে আসবে এবং এটি সম্ভবত iPhone 17 Pro সিরিজের ক্ষেত্রে দেখা যাবে।

Apple A18 Pro চিপ সহ ম্যাকবুকের ডিটেইলস (সম্ভাব্য)

মিং চি কুওর X পোস্ট অনুযায়ী, Apple 2025 সালের চতুর্থ কোয়ার্টারের শেষ বা 2026 সালের প্রথম কোয়ার্টারের শুরুতে A18 Pro চিপসেট সহ MacBook এর মাস প্রোডাকশন শুরু করবে বলে আশা করা হচ্ছে। এই MacBook উপস্থিত MacBook Air M4 এর মতো 13-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্টে সিলভার, ব্লু, পিঙ্ক এবং ইয়েলো কালার অপশনের কথাও বলা হয়েছে।

iPhone-বেসড চিপসেট সহ এই নতুন MacBook, উপস্থিত MacBook Air M4 এর থেকে সস্তা হবে। জানিয়ে রাখি এটি আপাতত Apple এর সবচেয়ে সস্তা MacBook ডিভাইস। কুও আরও জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে Apple আবারও COVID-19 এর সময় হওয়া MacBook শিপমেন্ট (প্রায় 2.5 কোটি ইউনিট) আবার ফিরে পেতে চাইছে। এর মধ্যে শুধুমাত্র এই সস্তা MacBook ডিভাইসটিই 2026 সালে 50 থেকে 70 লক্ষ ইউনিটের লক্ষ্য পূরণ করতে পারে।

Apple A18 Pro চিপ সহ লঞ্চ টাইমলাইন এবং সফটওয়্যার (সম্ভাব্য)

মিং চি কুওর বক্তব্য অনুযায়ী, আগামী বছর অর্থাৎ 2026 সালে এই MacBook এর মাস প্রোডাকশন শুরু হয়ে যাবে। এর ফলে 2026 সালের প্রথমার্ধে এর সেল শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই সময়েই সাধারণত কোম্পানি তাদের MacBook Air সিরিজে নতুন চিপসেট আপডেট করে থাকে। অ্যানালিস্ট সফটওয়্যার সম্পর্কে কিছু জানাননি, Apple এতে ফুল-ফ্লেজ্ড macOS এক্সপেরিয়েন্স দিলে এই প্রথম কোনো iPhone এর চিপসেট macOS এ কাজ করবে। সেক্ষেত্রে M-সিরিজের প্রসেসর সহ MacBooks এর সঙ্গে এর তুলনাও করা হবে। ইউজাররা এই ডিভাইসের সফটওয়্যার বা হার্ডওয়্যার সংক্রান্ত কোনো লিমিটেশন থাকবে কি না, সেই বিষয়েও অবশ্যই জানতে চাইবেন।

আমাদের টেস্টে Apple A18 Pro প্রসেসর সহ iPhone 16 Pro সিঙ্গেল কোর টেস্টে 3,317 এবং মাল্টি কোর টেস্টে 8,115 স্কোর পেয়েছে। অফিসিয়াল Geekbench ওয়েবসাইট অনুযায়ী MacBook Air M4 সিঙ্গেল কোরে 3,763 এবং মাল্টি কোরে 14,694 পয়েন্ট পেয়েছে। A18 Pro প্রসেসর M4 চিপের মতো শক্তিশালী না হলেও, এটি সহজেই মাল্টি টাস্কিং, ভিডিও এডিটিং ও হেভি ব্রাউজিঙের মতো কাজগুলি সহজেই সামলাতে সক্ষম।

The post লঞ্চ হতে পারে সস্তা Apple MacBook ডিভাইস, এতে থাকতে পারে A18 Pro চিপসেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-developing-affordable-macbook-a18-pro-chip-report-in-bengali/feed/ 0
ভারতে বন্ধ করতে হবে iPhone প্রোডাকশন, টিম কুককে ট্রাম্পের সতর্কবার্তা! এবারে কি বাড়বে Apple iPhone-এর দাম? https://www.91mobiles.com/bengali/donald-trump-asked-apple-ceo-tim-cook-why-iphones-arent-made-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/donald-trump-asked-apple-ceo-tim-cook-why-iphones-arent-made-in-india-know-details-in-bengali/#respond Fri, 16 May 2025 13:27:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64027 ভারতে আইফোন প্রোডাকশন নিয়ে ক্ষুদ্ধ ডোনাল্ড ট্রাম্প

The post ভারতে বন্ধ করতে হবে iPhone প্রোডাকশন, টিম কুককে ট্রাম্পের সতর্কবার্তা! এবারে কি বাড়বে Apple iPhone-এর দাম? first appeared on 91Mobiles Bengali.

]]>
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের বিষয়ে আরও একবার কঠোর পদক্ষেপ নিয়েছেন। এবার তিনি ভারতের বাজারে Apple এর ক্রমবর্ধমান উপস্থিতিকে নিশানা করেছেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ভারতের পক্ষ থেকে আমেরিকায় ‘জিরো ট্যারিফ ট্রেড ডিল’ এর প্রস্তাব করা হয়েছে, কিন্তু তাও আমেরিকা ভারতের সঙ্গে ব্যাবসা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ট্রাম্প Apple এর সিইও টিম কুককে ভারতে iPhone তৈরি করতে বন্ধ করতে বলেছেন। ট্রাম্প চাইছেন আমেরিকাতেই Apple ফোনের প্রোডাকশন হোক। তিনি মজার ছলে অথচ স্পষ্ট ভাষায় বলেছেন, “টিমকে নিয়ে আমার সামান্য সমস্যা রয়েছে। সে চায় ভারতে iPhone তৈরি করতে, অথচ আমি তা চাই না। Apple এর আমেরিকাতেই তাদের ফোন তৈরি করা উচিৎ।”

ভারত সম্পর্কে বড়সড় পরিকল্পনা

বিগত বেশ কিছু সময় ধরে অ্যাপেল চীনে তাদের প্রোডাকশন কমিয়ে চলেছে। কোভিড-19 মহামারির সময় চীনে প্রোডাকশন বন্ধ হয়ে গেলে এবং আমেরিকা-চীন ট্যারিফ ওয়ার শুরু হলে অ্যাপেল বিকপ্ল হিসাবে ভারতে তাদের আইফোন তৈরি করা শুরু করে। এই কারণেই ভারতে অ্যাসেম্বলি ইউনিট স্থাপন করা হয় এবং ধীরে ধীরে প্রোডাকশন বাড়তে থাকে।

কোম্পানি 2026 সালে ভারতে প্রতি বছর 6 কোটিরও বেশি iPhone তৈরি করতে চাইছে, যা বর্তমান প্রোডাকশন ক্যাপাসিটির প্রায় দ্বিগুণ। আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্বের বাজারে পাঠানো iPhone এর মধ্যে 28% চীনে তৈরি করা হয়, তবে ভারতের মার্কেট শেয়ার ধীরে ধীরে বেড়ে চলেছে।

ভারতে Apple এর স্ট্র্যাটেজিতে পড়তে পারে প্রভাব

ট্রাম্প এমন সময় তাঁর বক্তব্য প্রকাশ করেছেন, যখন Apple ভারতকে তাদের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে তৈরি করছে। রাজনৈতিক চাপের কারণে ভারতে প্রোডাকশন কম বা বন্ধ করা হলে, শুধুমাত্র ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরেই প্রভাব পড়বে না, একইসঙ্গে এর ফলে iPhone এর দামও বৃদ্ধি পেতে পারে। ট্রাম্প আরও জানিয়েছেন, ভারতে কিছু বেচা সহজ নয়। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ভারতের ব্যাবসায়িক পরিস্থিতিকে খুব একটা ভরসা করেন না।

Apple-এর বক্তব্য

এখনও পর্যন্ত এই বিষয়ে অ্যাপেলের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কমেন্ট করা হয়নি। তবে ট্রাম্পের বক্তব্যের পর ভারতীয় আধিকারিকরা অ্যাপেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। নিউজ এজেন্সি পিটিআইয়ের একটি রিপোর্ট অনুযায়ী, কোম্পানির পক্ষ থেকে ভারত সরকারকে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, ভারতে কোম্পানির ম্যানুফ্যাকচারিং বা বিনিয়োগ পরিকল্পনার ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি এবং ভারতে অ্যাপেলের গ্লোবাল সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবেই থাকবে।

The post ভারতে বন্ধ করতে হবে iPhone প্রোডাকশন, টিম কুককে ট্রাম্পের সতর্কবার্তা! এবারে কি বাড়বে Apple iPhone-এর দাম? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/donald-trump-asked-apple-ceo-tim-cook-why-iphones-arent-made-in-india-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল iPhone 17 Pro স্মার্টফোনের কনসেপ্ট রেন্ডার, জেনে নিন লিক ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iphone-17-pro-concept-renders-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-17-pro-concept-renders-leaked-know-details-in-bengali/#respond Tue, 18 Feb 2025 12:13:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61434 লিক হল iPhone 17 Pro স্মার্টফোনের ডিজাইন

The post প্রকাশ্যে এল iPhone 17 Pro স্মার্টফোনের কনসেপ্ট রেন্ডার, জেনে নিন লিক ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
রিপোর্ট অনুযায়ী Apple তাদের আপকামিং iPhone সিরিজের বেশ কিছু বড় পরিবর্তন করতে চলেছে। এই পরিবর্তন iPhone 17 সিরিজের ক্ষেত্রে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী প্রাইমারি ক্যামেরা সেন্সর ধরে রাখার জন্য Google Pixel এর মতো ভাইজার সহ একটি নতুন ব্যাক ডিজাইন লঞ্চ করা হতে পারে। এবার টিপস্টার Jon Prosser (Front Page Tech) আপকামিং iPhone 17 Pro ফোনের কনসেপ্ট রেন্ডার ডিজাইন ও ডিটেইলস শেয়ার করেছে।

iPhone 17 Pro এর ডিজাইন

  • সম্প্রতি Jon Prosser তাঁর ইউটিউব ভিডিওর মাধ্যমে জানিয়েছেন আপকামিং iPhone 17 Pro ফোনে একটি বড় ক্যামেরা বার ডিজাইন থাকবে, এটি কনসেপ্ট রেন্ডার ডিজাইনের মতো, তবে কিছুটা লম্বা হবে।
  • তবে তিনি জানিয়েছেন বারের মধ্যে ক্যামেরা লেন্স লেআউট আগের iPhone Pro মডেলের মতোই তিনকোণা স্টাইলে থাকবে।

  • এছাড়া আগের রেন্ডারগুলিতে ক্যামেরা লেন্স horizontally সাজানো দেখা গিয়েছিল।তবে Jon Prosser এর বক্তব্য অনুযায়ী এই লেআউট সম্ভব নয়, কারণ এইভাবে সাজানোর জন্য ভিতরে অনেকটা জায়গার প্রয়োজন হবে, এর ফলে
  • Dynamic Island এবং অন্যান্য অন্যান্য কম্পোনেন্টগুলির সামঞ্জস্য রক্ষা করা কঠিন হবে।
  • ফোনের ডানদিকে LED ফ্ল্যাশ, মাইক্রোফোন এবং LiDAR স্ক্যানার বার থাকবে, তবে বাঁদিকে ট্রিপল ক্যামেরা সেন্সর প্লেস করা হবে।

  • Jon Prosser জানিয়েছেন আপকামিং iPhone 17 Pro ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল টোন ডিজাইন থাকবে, তবে ফোনের তলনায় বড় ক্যামেরা বারের কালার গাঢ় হবে। আসন্ন iPhones অত্যন্ত হালকা হবে বলে জানা যাচ্ছে, তবে এই ফোনে অ্যালুমিনিয়াম বা টাইটেনিয়াম ব্যাবহার করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।

অন্য একটি লিকে টিপস্টার Majin Bu জানিয়েছেন, সোর্স মারফৎ তিনি খবর পেয়েছেন iPhone 17 এর একটি ভেরিয়েন্টের ক্যামেরা লেআউট আগের মডেলের তুলনায় বেশ কিছুটা আলাদা।

iPhone 17 ডিজাইন (লিক)

  • Majin Bu এর বক্তব্য অনুযায়ী স্ট্যান্ডার্ড iPhone 17 ফোনের ক্যামেরার ডিজাইন আগের প্রকাশ্যে আসা Air ভার্সনের তুলনায় চারকোণা মডিউল থাকবে।

  • প্রসঙ্গত আগের iPhone 17 Air ফোনের ইমেজে সিঙ্গেল ক্যামেরা সেন্সর এবং ব্যাক প্যানেলের উপরের দিকে গোল আয়তকার লেআউট দেখা গিয়েছিল।
  • ভ্যানিলা মডেলে মেইন ক্যামেরা এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরার অবস্থান পরিবর্তন করা হয়েছে এবং ছোট আল্ট্রা-ওয়াইড ক্যামেরা Dynamic Island এর কম্পোনেন্টগুলির নিচে লুকিয়ে থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি আগের টাইমলাইন অনুযায়ী এই বছর সেপ্টেম্বর মাসে iPhone 17 সিরিজ লঞ্চ করা হতে পারে। তাই আগামী কয়েক মাসের মধ্যে এই সিরিজ সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

The post প্রকাশ্যে এল iPhone 17 Pro স্মার্টফোনের কনসেপ্ট রেন্ডার, জেনে নিন লিক ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-17-pro-concept-renders-leaked-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল ফোল্ডেবল iPhone এর লঞ্চ টাইমলাইন এবং Samsung Galaxy Z Fold 7, Flip 7 ফোনের ডিসপ্লে সাইজ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-7-and-flip-7-display-details-and-apple-fold-phone-launch-timeline-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-7-and-flip-7-display-details-and-apple-fold-phone-launch-timeline-leaked-know-details-in-bengali/#respond Sat, 07 Dec 2024 05:33:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59054 শীঘ্রই লঞ্চ হবে ফোল্ডেবল iPhone

The post প্রকাশ্যে এল ফোল্ডেবল iPhone এর লঞ্চ টাইমলাইন এবং Samsung Galaxy Z Fold 7, Flip 7 ফোনের ডিসপ্লে সাইজ first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung তাদের দারুণ কিছু আপগ্রেড সহ নতুন ফোল্ডেবল ফোন নিয়ে আসতে চলেছে। এর মধ্যে foldable phones এর স্ক্রিন সাইজ রয়েছে। ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টস (DSCC) এর এনালিস্ট রস ইয়ং তাদের সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্টে দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাঙের আসন্ন ফোল্ডেবল ফোন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। এই আপকামিং ফোনগুলি Samsung Galaxy Z Fold 7 এবং Samsung Galaxy Z Flip 7 নামে লঞ্চ করা হবে। স্যামসাঙ ছাড়াও এনালিস্ট Apple fold phone সম্পর্কেও বেশ কিছু তথ্য জানিয়েছেন। এইসব প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

নতুন স্যামসাঙ ফোল্ড ফোনে থাকবে বড় ডিসপ্লে

  • Samsung Galaxy Z Flip 7 এবং Galaxy Z Fold 7 ফোনের সম্পর্কে এনালিস্ট জানিয়েছেন, 2025 সালে আসন্ন স্যামসাঙের ফোল্ডেবল ফোনে বড় ডিসপ্লে দেওয়া হবে।
  • Ross Young তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন, কোম্পানির সাউথ কোরিয়া এক্সক্লুসিভ Fold 6 SE (Special Edition) ফোনের মতোই Galaxy Z Fold 7 ফোনের ডিসপ্লে সাইজ দেওয়া হবে।
  • এই স্যামসাঙ গ্যালাক্সি জেড ফোল্ড 6 এসই ফোনে 8 ইঞ্চির ইন্টারনাল প্রাইমারি ডিসপ্লে এবং 6.5 ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • গ্যালাক্সি জেড ফ্লিপ 7 ফোনে 6.85 ইঞ্চির মেইন স্ক্রিন এবং 4 ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হতে পারে। আগের ফ্লিপ ফোনে 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছিল।
  • রিপোর্ট অনুযায়ী আগের মডেলের তুলনায় Samsung Galaxy Z Flip 7 এবং Galaxy Z Fold 7 ফোনের থিকনেস 10 শতাংশ কম দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ছাড়াও রস ইয়াং এর বক্তব্য অনুযায়ী এবার স্যামসাঙ তাদের Galaxy Z Fold 7 ফোনের SE (স্পেশাল এডিশন) লঞ্চ করবে না।

কবে লঞ্চ হবে Apple Fold Phone?

  • এই রিসার্চ রিপোর্টে মাধ্যমে রস ইয়াং অ্যাপেল ফোল্ডেবল ফোন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী অ্যাপেলের এই ফোনটি বাজারে আসতে বেশ কিছু দিন সময় লাগবে। অর্থাৎ 2026 সালের দ্বিতীয় কোয়ার্টারে অ্যাপেল ফোল্ডেবল ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে।
  • স্মার্টফোন বাজারে অ্যাপেলের বর্তমান অবস্থান থেকে আশা করা হচ্ছে, কোম্পানির আপকামিং ফোল্ডেবল ফোনটি বাজারে গুরুত্বপূর্ণ বৃদ্ধি করতে পারে।
  • রিপোর্ট অনুযায়ী 2026 সাল Apple foldable ফোনের জন্য একটি রেকর্ড ইয়ার হতে পারে। এর ফলে 30 শতাংশ বেশি বৃদ্ধি হতে পারে।
  • অ্যাপেল ফোল্ডেবল ফোনটি লঞ্চ হওয়ার পর থেকে এটি দুই বছর অর্থাৎ 2027 এবং 2028 সাল পর্যন্ত ট্রেন্ড করতে পারে, এর ফলে 20 শতাংশ বেশি বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।
  • তবে জানিয়ে রাখি 2026 সালে Apple তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করবে, এর মধ্যে স্যামসাঙ তাদের 8 জেনারেশন ফোল্ড ফোন পেশ করে দেবে।
  • Apple তাদের প্রথম ফোল্ডেবল ফোন বুক-স্টাইলের পরিবর্তে ক্ল্যামশেল/ফ্লিপ-স্টাইল ডিজাইন পেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই ফোনের স্ক্রিন সাইজ 7.9 থেকে 8.3 ইঞ্চির মধ্যে রাখা হতে পারে।

তিনবার ফোল্ড ফোন

রস ইয়ং এর বক্তব্য অনুযায়ী 2026 সালে একটি নতুন ব্র্যান্ড ট্রাই-ফোল্ড ফোন বাজারে পেশ করতে পারে। তবে এই কোম্পানির নাম এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু জানিয়ে রাখি স্যামসাঙ ইতিমধ্যেই এরকম একটি ডিজাইনের উপর কাজ শুরু করেছে। এই বছরের সেপ্টেম্বর মাসে Huawei তাদের প্রথম ট্রাই-ফোল্ড ফোন Mate XT চীনে লঞ্চ করেছে।

আগামী বছর অর্থাৎ 2025 সালে প্রথম স্লাইডেবল ল্যাপটপ (First Slidable Laptop) বাজারে লঞ্চ হতে পারে।

The post প্রকাশ্যে এল ফোল্ডেবল iPhone এর লঞ্চ টাইমলাইন এবং Samsung Galaxy Z Fold 7, Flip 7 ফোনের ডিসপ্লে সাইজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-7-and-flip-7-display-details-and-apple-fold-phone-launch-timeline-leaked-know-details-in-bengali/feed/ 0
মার্চ মাসে লঞ্চ হতে পারে কম দামের iPhone SE 4, জেনে নিন কেমন হবে এই ফোন https://www.91mobiles.com/bengali/iphone-se-4-launch-march-2025-know-expected-specs-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-se-4-launch-march-2025-know-expected-specs-in-bengali/#respond Thu, 14 Nov 2024 09:45:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58051 2025 সালে আসতে চলেছে iPhone SE 4

The post মার্চ মাসে লঞ্চ হতে পারে কম দামের iPhone SE 4, জেনে নিন কেমন হবে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
অ্যাপেল তাদের কম বাজেট রেঞ্জে আপকামিং এসই মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা গেছে। এই ফোনটি iPhone SE 4 নামে লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি 2022 সালের iPhone SE 3rd gen ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে আসতে চলেছে। জানিয়ে রাখি বেশ কয়েক সপ্তাহ ধরে ফোনটি সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসে চলেছে। একইভাবে সম্প্রতি প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে 2025 সালের মার্চ মাসে আপকামিং ফোনটি লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে।

iPhone SE 4 এর লঞ্চ টাইমলাইন (লিক)

  • দক্ষিণ কোরিয়ার পাবলিকেশন আজু নিউজের একটি রিপোর্ট অনুযায়ী 2025 সালের 4 মার্চ iPhone SE স্মার্টফোন লঞ্চ করা হবে।
  • মনে করিয়েদি 2022 সালের মার্চ মাসে iPhone SE 3 ফোন লঞ্চ করা হয়েছিল। তাই Apple এই ধারা বজায় রেখে তাদের আপকামিং ফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।
  • রিপোর্ট অনুযায়ী অ্যাপেলের ক্যামেরা পার্টনার LG Innotek আপকামিং iPhone SE 4 ফোনের ক্যামেরা মডিউল সাপ্লাই করবে।
  • লেটেস্ট লঞ্চ টাইমলাইন পর্যন্ত এলজির সহায়ক কোম্পানি ডিসেম্বরে বিপুল সংখ্যক প্রোডাকশন শুরু করার পরিকল্পনা করেছে। বর্তমানে কোম্পানি প্রোডাকশনের আগে গুরুত্বপূর্ণ টেস্টিং ফেজে রয়েছে বলে শোনা যাচ্ছে।

  • এলজি সাধারণত ফোন রিলিজের প্রায় তিন মাস আগে ক্যামেরা মডিউল সাপ্লাই করে বলে শোনা যায়।
  • কোম্পানি যদি ডিসেম্বর মাসে তাদের বিপুল সংখ্যক প্রোডাকশন শুরু করে, তাহলে 2025 সালের মার্চ মাসে iPhone SE 4 ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
  • আজু নিউজের বক্তব্য অনুযায়ী iPhone SE 4 ফোনের ব্যাক প্যানেলে 48MP ক্যামেরা থাকবে। এটি আগের মডেলের 12MP ক্যামেরা তুলনায় বড়ো আপগ্রেড হতে পারে।

iPhone SE 4 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iPhone SE 4 ফোনে 6.06 ইঞ্চির LTPS OLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনে 2,532 x 1,170 পিক্সেল রেজোলিউশন, 60Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পীক ব্রাইটনেস থাকতে পারে। আগের iPhone SE 3 মডেলে 4.7 ইঞ্চির ছোটো HD রেটিনা স্ক্রিন দেওয়া হয়েছিল।
  • প্রসেসর: 4th জেনারেশন SE মডেলে iPhone 16 এবং iPhone 16 Plus ফোনের মতোই A18 চিপসেট দেওয়া হতে পারে। এটি A15 বায়োনিকের আপগ্রেড ভার্সন।
  • ক্যামেরা: আপকামিং iPhone SE 4 ফোনের ব্যাক প্যানেলে সিঙ্গেল 48MP Sony Exmor IMX904 এবং 12MP ফ্রন্ট ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে আগের iPhone SE 2022 মডেলে 12MP রেয়ার এবং সেলফি জন্য 7MP লেন্স দেওয়া হয়েছিল।
  • ব্যাটারি: iPhone SE 4 ফোনে 3,279mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আগের মডেলে 2,018mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
  • অন্যান্য: ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, ফেস আইডি, 20W ওয়্যার ফাস্ট চার্জিং, Qi2 এবং ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • কানেক্টিভিটি: ফোনটিতে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 এবং UWB (U1) কানেক্টিভিটি অপশন থাকতে পারে।

iPhone SE 4 এর সম্ভাব্য দাম

iPhone SE 4 ফোনের $499 (অর্থাৎ প্রায় 41,600 টাকা) এবং $549 (অর্থাৎ প্রায় 46,200 টাকা) মধ্যে দাম রাখা হবে বলে আশা করা হচ্ছে। 2022 সালের iPhone SE মডেলে 64GB স্টোরেজ অপশনের দাম $429 (অর্থাৎ প্রায় 36,069 টাকা) রাখা হয়েছিল।

The post মার্চ মাসে লঞ্চ হতে পারে কম দামের iPhone SE 4, জেনে নিন কেমন হবে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-se-4-launch-march-2025-know-expected-specs-in-bengali/feed/ 0
জেনে নিন কেমন হতে পারে iPhone SE 4 ফোনের দাম এবং ফিচার, লিক হল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iphone-se-4-specifications-price-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-se-4-specifications-price-leaked-know-details-in-bengali/#respond Wed, 30 Oct 2024 11:25:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=57501 লিক হল iPhone SE 4 ফোনের স্পেসিফিকেশন ও দাম

The post জেনে নিন কেমন হতে পারে iPhone SE 4 ফোনের দাম এবং ফিচার, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
অ্যাপেল প্রেমীদের জন্য বড় খবর সামনে এসেছে। এই নতুন রিপোর্ট অনুযায়ী কম দামে রেই আপকামিং ফোনটি SE মডেল হিসাবে পেশ করা হতে পারে। এই আসন্ন ফোনটি iPhone SE 4 নামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি 2025 সালের প্রথম কোয়ার্টারে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। লেটেস্ট লিকের মাধ্যমে iPhone SE 4 ফোনের স্পেসিফিকেশন এবং প্রাইস রেঞ্জ সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিক রিপোর্ট সম্পর্কে।

iPhone SE 4 ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • টিপস্টার জুকানলোসরেবের বক্তব্য অনুযায়ী iPhone SE 4 ফোনে Apple এর নিজস্ব 5G মোডেম থাকবে, এটির কোডনেম “সেন্টোরি”।
  • ব্র্যান্ডের ইন হাউস সলিউশন এফিসিয়েন্সি আরও উন্নত হবে এবং এই মোডেমের জন অন্য বাইরের সাপ্লায়ের ব্র্যান্ডের ওপর নির্ভর কম হতে পারে।
  • iPhone SE 4 ফোনে 2,532 x 1,170 পিক্সেল রেজোলিউশন, 460 PPI পিক্সেল ডেনসিটি, 60Hz রিফ্রেশ রেট এবং 800 নিট পীক ব্রাইটনেস সহ 6.06-ইঞ্চির LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • আগের iPhone SE ফোনে 625 cd/m2 পীক ব্রাইটনেস সহ 4.7-ইঞ্চির ছোট HD রেটিনা স্কিন ছিল।
  • আপকামিং iPhone মডেলে সেরামিক শিল্ড যোগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই একই শিল্ড iPhone 14 ফোনে ব্যাবহার করা হয়েছিল।
  • চিপসেট হিসাবে এই ফোনে কোম্পানির A18 SoC দেওয়া হতে পারে। iPhone 16 এবং iPhone 16 Plus ফোনেও এই একই চিপসেট রয়েছে।
  • আপকামিং ফোনে 8GB LPDDR5X RAM সহ Apple ইন্টেলিজেন্স সাপোর্ট থাকতে পারে। জানিয়ে রাখি এটি শুধু বাছাই করা মডেলেই রয়েছে।
  • এই আসন্ন ফোনটিতে কোম্পানি বেশ কিছু AI ফিচার যোগ করতে পারে।
  • লিক অনুযায়ী আপকামিং iPhone SE 4 ফোনের ব্যাক প্যানেলে সিঙ্গেল 48MP Sony Exmor IMX904 লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 12MP লেন্স দেওয়া হতে পারে।
  • iPhone SE 2022 মডেলে 12MP প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য 7MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছিল।
  • আপকামিং ফোনটির ডায়মেনশন 146.7 x 71.5 x 7.8 মিমি হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি iPhone SE 2022 ফোনের ডায়মেনশন ছিল 138.4×67.3×7.3 মিমি।
  • আসন্ন আইফোনে 3,279mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এটি 20W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। মনে করিয়ে দিই আগের মডেলে 2,018mAh ব্যাটারি ছিল।
  • টিপস্টার জানিয়েছেন iPhone SE 4 ফোনে IP68 রেটিং, ফেস আইডি, Qi2 এবং MagSafe ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে। এতে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 এবং UWB (U1) থাকতে পারে।

iPhone SE 4 ফোনের দাম (লিক)

আপকামিং iPhone SE 4 ফোনের দাম $499 (অর্থাৎ প্রায় 41,600 টাকা) এবং $549 (অর্থাৎ প্রায় 46,200 টাকা) হবে বলে আশ করা হচ্ছে। জানিয়ে রাখি iPhone SE 2022 ফোনের 64GB স্টোরেজ মডেলের দাম ছিল $429 (অর্থাৎ প্রায় 36,069 টাকা)

The post জেনে নিন কেমন হতে পারে iPhone SE 4 ফোনের দাম এবং ফিচার, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-se-4-specifications-price-leaked-know-details-in-bengali/feed/ 0
প্রথম iPhone Flip ফোন নিয়ে কাজ করছে অ্যাপেল, প্রকাশ্যে এল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/apple-may-launch-its-first-iphone-flip-smartphone-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/apple-may-launch-its-first-iphone-flip-smartphone-details-in-bengali/#respond Wed, 24 Jul 2024 11:44:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53582 অ্যাপেল নিয়ে আসতে চলেছে তাদের প্রথম ফ্লিপ স্মার্টফোন

The post প্রথম iPhone Flip ফোন নিয়ে কাজ করছে অ্যাপেল, প্রকাশ্যে এল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
দেশে এবং বিশ্বে ফোল্ডেবল স্মার্টফোনের সিরিজের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এই সিরিজে সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোনের জন্য বিখ্যাত কোম্পানি Apple এর নাম যোগ হতে পারে। জানিয়ে রাখি কোম্পানি তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে, যা কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে। এই আপকামিং ফোনটি ফ্লিপ (iPhone Flip) ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে লিকের মাধ্যমে এই ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং নতুন ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে।

iPhone Flip এর ডিটেইলস (লিক)

  • লিক অনুযায়ী Apple তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি বুক স্টাইলের পরিবর্তে ফ্লিপ স্টাইলে স্মার্টফোন হতে চলেছে।
  • রিপোর্ট অনুযায়ী আগামী বছর অর্থাৎ 2026 সালে Apple তাদের নতুন ফ্লিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে।
  • Apple তাদের নতুন স্মার্টফোনের জন্য স্যামসাঙের থেকে ডিসপ্লে নিতে পারে। জানিয়ে রাখি এই আগেও কোম্পানি তাদের ফোনের জন্য স্যামসাঙ থেকে ডিসপ্লে নিয়েছে।
  • রিপোর্ট অনুযায়ী আপকামিং আইফোন ফ্লিপ ফোন আনফোল্ড করলে ফোনটির ডায়মেনশম বর্তমান অ্যাপেল আইফোলের মতোই হবে। এটি সম্ভবত ফোনের লম্বা এবং চওড়া সম্পর্কে বলা হয়েছে। তবে এর থিকনেস আলাদা হতে পারে।
  • সম্প্রতি লিকেড় মাধ্যমে এই তথ্য সম্পর্কে জানা গেছে। বর্তমানে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে এবং এই ঘোষণার সঙ্গে এই লিক সঠিক কি না তা সম্পর্কেও জানা যাবে।

iPhone 15 এর স্পেসিফিকেশন

Apple তাদের iPhone 15 গত বছর সেপ্টেম্বার মাসে লঞ্চ করেছিল। এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নীচে জানানো হল।

  • ডিসপ্লে: iPhone 15 স্মার্টফোনে 1179 x 2556 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.1 ইঞ্চির ফুলএচডি + এক্সডিআড় ওএলইডি প্যানেল দেওয়া হয়েছিল। এই ফোনে 19.5:9 অ্যাস্পেক্ট রেশিয়, এবং 2,000নিটস ব্রাইটনেস যোগ করা হয়েছিল।
  • প্রসেসর: iPhone 15 ফোনে Apple এর আইওএস 17 সহ পেশ করেছিল। প্রসেসিঙের জন্য এই ফোনে 16 বায়োনিক চিপসেট দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি জন্য এই ফোনে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iPhone 15 ফোনে 27ওয়াট ওয়্যার চার্জিং এবং 18ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 3,349এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।

The post প্রথম iPhone Flip ফোন নিয়ে কাজ করছে অ্যাপেল, প্রকাশ্যে এল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-may-launch-its-first-iphone-flip-smartphone-details-in-bengali/feed/ 0
Fake iPhone থেকে সাবধান, ধরা পড়ল 6 কোটি টাকারও বেশি দামের নকল Apple প্রোডাক্ট! জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/fake-iphone-fake-apple-products-seized-in-bengali/ https://www.91mobiles.com/bengali/fake-iphone-fake-apple-products-seized-in-bengali/#respond Thu, 04 Apr 2024 13:38:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48090 ধরা পড়ল বিপুল পরিমাণ fake Apple প্রোডাক্ট

The post Fake iPhone থেকে সাবধান, ধরা পড়ল 6 কোটি টাকারও বেশি দামের নকল Apple প্রোডাক্ট! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple iPhone কেনার আগে দীর্ঘ দিন ধরে প্ল্যানিং করতে হয়। বাজেটে তৈরি করতে হয়, স্কিম ও অফারের জন্য অপেক্ষা করতে হয় এবং এরপর আনন্দের সঙ্গে নতুন আইফোন কেনা যায়। কিন্তু ভেবে দেখুন এত সাহস ও উতসাহ নিয়ে আইফোন কেনার পর যদি জানা যায় সেটি নকল, তবে? আজ্ঞে হ্যাঁ, মার্কেটে দেদার বিকোচ্ছে একদম নতুনের মতো দেখতে Fake iPhone প্রোডাক্ট। এমনটা শুধুমাত্র ভারতে নয়, বরং গোটা বিশ্বেই হয়ে চলেছে।

সাড়ে ছয় কোটি টাকার Fake Apple Products

অ্যাপেল ইনসাইডার ওয়েবসাইট এই অবাক করা খবর প্রকাশ করেছে। এই সাইটের রিপোর্ট অনুযায়ী $750,000 অর্থাৎ প্রায় সাড়ে ছয় কোটি টাকার Fake Apple Products ধরা পড়েছে। এই লিস্টে নকল iPhones, AirPods, smartwatches এবং chargers রয়েছে। এই ঘটনা ঘটেছে আয়ারল্যান্ডে এবং ঘটনাটি প্রকাশ্যে আসায় গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে স্বয়ং অ্যাপেল পর্যন্ত হতবাক হয়ে গেছে। এত বিপুল পরিমাণ ফেক আইফোন এবং নকল অ্যাপেল প্রোডাক্ট ধরা প্রায় ব্র্যান্ডের ব্যাপক আর্থিক ক্ষতির ধারণা করা হচ্ছে।

আয়ারল্যান্ডে ধরা পড়া ফেক অ্যাপেল প্রোডাক্টের ছবি ওপরে শেয়ার করা হল। রিপোর্ট অনুযায়ী গত 28 মার্চ বেলফাস্ট এবং পোর্টাডাউন থেকে এই বিপু ফেক অ্যাপেল প্রোডাক্ট ধরা পড়েছে। কোন অ্যাপেল প্রোডাক্টের কতগুলি ইউনিট ধরা পড়েছে সেই বিষয়ে জানানো হয়নি, তবে আইফোন ও এয়ারপড থেকে শুরু করে অ্যাপেল ওয়াচ ও চার্জার বাজেয়াপ্ত করা হয়েছে।

Made in China iPhone

এই নকল অ্যাপেল প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার কে বা কোন দেশ থেকে ইমপোর্ট করা হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে জানিয়ে রাখি কিছু দিন আগে আমেরিকাতেও এই ধরনের ফেক আইফোনের ঘটনা সামনে এসেছিল। সেক্ষেত্রে চীন থেকে পাঠানো 3 শিপমেন্ট ধরা পড়েছিল এবং এতে মোট 7 মিলিয়ন ডলারের fake Apple প্রোডাক্ট ছিল।

The post Fake iPhone থেকে সাবধান, ধরা পড়ল 6 কোটি টাকারও বেশি দামের নকল Apple প্রোডাক্ট! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/fake-iphone-fake-apple-products-seized-in-bengali/feed/ 0
Phone Dialer-এ ফটো সেট করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-set-photo-in-phone-dialer-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-set-photo-in-phone-dialer-in-bengali/#respond Sat, 17 Feb 2024 06:13:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46387 Phone Dialer এ ফটো সেট করার পদ্ধতি

The post Phone Dialer-এ ফটো সেট করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
ফোন ডায়ালারে একটি ছবি সেট করা আপাতদৃষ্টিতে অনেক সহজ বলে মনে হলেও এই কাজটি প্রায়শই কঠিন হয়ে ওঠে। তবে আজকের এই পোস্টে আমরা এই কঠিন কাজটি আপনার জন্য সহজ করে দিতে চলেছি। আপনি যদি আপনার কন্টাক্ট এ নম্বর এবং নাম সহ ফটো রাখার কথাও ভেবে থাকেন তাহলে এই পোস্টটিতে আপনি এর সহজ পদ্ধতি জানতে পারবেন। এই পোস্টে আপনাদের Android এবং iPhone এর ফোন ডায়ালারে ফটো রাখার বিষয়ে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য জানানো হল।

Android Phone এর dialer-এ ফটো সেট করার পদ্ধতি

স্টেপ 1. সবার প্রথমে আপনার মোবাইলে Contacts App টি খুলুন বা Dialer App টি খুলে Contacts এ যান।

স্টেপ 2. আপনি যেই নম্বরে ছবি দিতে চান সেটায় ক্লিক করুন।

স্টেপ 3. তারপর নীচের edit contact এ ক্লিক করুন এবং তারপর প্রোফাইল আইকনে ক্লিক করুন।

স্টেপ 4. তারপর টেক ফটো এবং গ্যালারি থেকে ফটো সিলেক্ট করার অপশন আসবে।

স্টেপ 5. তারপর আপনার মোবাইলের গ্যালারি খুলবে, এখান থেকে আপনি যেই ছবিটি সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করুন।

স্টেপ 6. তারপর আপনার প্রয়োজন অনুযায়ী ছবি ক্রপ করে এডজাস্ট করুন এবং OK তে ক্লিক করুন।

স্টেপ 8. তারপরে কন্টাক্ট নম্বরে ফটো সেট হয়ে যাবে এবং রিসিভ ও কল করার সময়, নম্বরের নামের সাথে ফটোটিও দেখা যাবে।

Note: আপনি যদি ফুল স্ক্রিনে ছবিটি চান তাহলে তার জন্য আপনাকে অ্যান্ড্রয়েড ফোনে থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে।

App এর মাধ্যমে Phone Dialer-এ ফুল স্ক্রীন ফটো সেট করার পদ্ধতি

স্টেপ 1. প্রথমে প্লে স্টোর থেকে Full Screen Caller ID অ্যাপ (ফ্রি) ইনস্টল করুন।

স্টেপ 2. তারপর এই অ্যাপটি সেটআপ করতে আপনাকে কিছু পারমিশন দিতে হবে।
স্টেপ 3. তারপর Full Screen Caller ID অ্যাপের অপশনে ক্লিক করে Set as default অপশনে ক্লিক করুন।

স্টেপ 4. তারপরে যেই কন্টাক্টে আপনি ইতিমধ্যেই ছবি সিলেক্ট করেছেন সেটা কল করার সময় ফুল স্ক্রিনে দেখা যাবে।

iPhone এর Dialer-এ ছবি সেট করার পদ্ধতি

স্টেপ 1. প্রথমে আইফোনের সেটিংসে যান।

স্টেপ 2. তারপর Phone অপশনে ক্লিক করুন।

স্টেপ 3. তারপর ইনকামিং কল এ ক্লিক করুন।

স্টেপ 4. তারপরে আপনি ফুল স্ক্রিন অপশনে ক্লিক করুন।

স্টেপ 5. তারপরে গ্যালারিতে গিয়ে যেকোনো একটি ছবি সিলেক্ট করুন।

স্টেপ 6. ফটো সিলেক্ট করে এডিট অপশনে ক্লিক করুন এবং সাইজ সেট করুন।

স্টেপ 7. তারপরে ফটো সিলেক্ট করুন এবং Assign to contact এ ক্লিক করুন।

স্টেপ 8. তারপরে ছবিটি যেকোনো একটি Contacts এ রাখুন।

স্টেপ 9. তারপর কল করলে এবং আসলে নামের সাথে ফটোটি দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

 

The post Phone Dialer-এ ফটো সেট করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-set-photo-in-phone-dialer-in-bengali/feed/ 0