iQOO 10 Legend BMW Edition - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 06 Oct 2024 04:06:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে শক্তিশালী ফ্ল্যাগশিপ iQOO 12 5G স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-12-5g-with-6000-rs-discount-on-amazon-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-12-5g-with-6000-rs-discount-on-amazon-know-details-in-bengali/#respond Sun, 06 Oct 2024 04:06:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56788 ডিসকাউন্ট সহ সেল হচ্ছে iQOO 12 5G

The post 6000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে শক্তিশালী ফ্ল্যাগশিপ iQOO 12 5G স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর iQOO তাদের শক্তিশালী iQOO 12 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি ভারতীয় ইউজারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। শপিং সাইট আমাজনে যথেষ্ট ভালো রেটিং রয়েছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে আমাজন গ্রেড ইন্ডিয়ান ফেস্টিভেল সেলের মাধ্যমে ফোনটি কম দামে বিক্রি করা হচ্ছে। এখানে ফ্ল্যাট ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং নো কোস্ট EMI এর মতো অপশন দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

iQOO 12 5G এর অফার এবং দাম

  • বর্তমানে iQOO 12 5G ফোনটি 3,999 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ 49,999 টাকা দামে সেল করা হচ্ছে।
  • কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট সহ এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হয়েছে।
  • এই অফার দুটি সহ iQOO 12 ফোনটির 12জিবি +256জিবি স্টোরেজ অপশনের দাম 47,999 টাকা হয়েছে। এই ফোনটি 52,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে মোট 5,999 টাকা কমে সেল করা হচ্ছে।
  • যেসব ইউজাররা একবারে পেমেন্ট করতে চাইছেন না, কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য নো কোস্ট EMI অপশন দেওয়া হচ্ছে। এর সাহায্যে 3 থেকে 9 মাসের সহজ কিস্তিতে ফোনটি কেনা যাবে।
  • এক্সচেঞ্জ অফার হিসেবে পুরনো ফোন সেল করলে 38,400 টাকা পর্যন্ত অফ পাওয়া যাবে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
  • কোম্পানির পক্ষ থেকে ফোনটির টপ ভেরিয়েন্ট 16জিবি RAM + 512জিবি স্টোরেজ অপশনে 3,000 টাকা ডিসকাউন্ট এবং 2,000 টাকার ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এটি 57,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে অফার সহ ফোনটির দাম 52,999 টাকা হয়েছে।

কোথা থেকে কেনা যাবে?

উপরোক্ত সমস্ত অফার সহ শপিং সাইট আমাজনের মাধ্যমে iQOO 12 5G ফোনটি কেনা যাবে। এই অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

আমাজন লিঙ্ক

iQOO 12 5G ফোনটি কি কেনা উচিৎ?

সমস্ত অফার সহ iQOO 12 5G ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে কম দামে শেলকরা হচ্ছে, তাই এটি কেনা যেতে পারে। এটি কোম্পানির পক্ষ থেকে লঞ্চ হওয়া শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এতে 16জিবি RAM+512জিবি স্টোরেজ, এখনও পর্যন্ত শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট, 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, 5000mAh ব্যাটারি, 120ওয়াট ফাস্ট চার্জিং এর মতো বিভিন্ন অপশন রয়েছে। তাই স্পেসিফিকেশনের হিসেবে ফোনটি একটি ভালো অপশন হতে পারে।

iQOO 12 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO 12 5G স্মার্টফোনটি 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K LTPO এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 20:9 অ্যাস্পেক্ট রেশিও, 144Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট, 1400 নিটস ব্রাইটনেস এবং 3000 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হয়েছে।
  • প্রসেসর: ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 SoC প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো GPU রয়েছে। একইসঙ্গে Q1 চিপ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 12জিবি RAM +256জিবি এবং 16জিবি RAM + 512জিবি মতো দুটি অপশন রয়েছে।
  • ক্যামেরা: iQOO 12 ফোনটিতে রেয়ার প্যানেলে OIS ফিচার এবং LED ফ্ল্যাশ সহ f/1.68 অ্যাপারচারযুক্ত 50MP ওমনিভিশন OV50H প্রাইমারি সেন্সর, f/2.0 অ্যাপারচারযুক্ত 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল স্যামসাঙ JN1 সেন্সর এবং f/2.57 অ্যাপারচারযুক্ত OIS ফিচার এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম সহ 64MP 3x টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। এতে একটি V3 ইমেজিং চিপ রয়েছে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: iQOO 12 5G স্মার্টফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, হাই-রেজ অডিও, 5G, 4G VoLTE, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।
  • ওএস: iQOO 12 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং OriginOS 4.0 সহ কাজ করে।

The post 6000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে শক্তিশালী ফ্ল্যাগশিপ iQOO 12 5G স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-12-5g-with-6000-rs-discount-on-amazon-know-details-in-bengali/feed/ 0
Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে লঞ্চ হতে চলেছে iQOO 10 সিরিজ, পাওয়া যাবে দুর্দান্ত পারফরম্যান্স https://www.91mobiles.com/bengali/iqoo-10-series-smartphone-will-get-snapdragon-8-gen-1-processor/ https://www.91mobiles.com/bengali/iqoo-10-series-smartphone-will-get-snapdragon-8-gen-1-processor/#respond Tue, 05 Jul 2022 05:40:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28166 iQOO 10 সিরিজের লিক রিপোর্ট

The post Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে লঞ্চ হতে চলেছে iQOO 10 সিরিজ, পাওয়া যাবে দুর্দান্ত পারফরম্যান্স first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO সম্পর্কে খবর শোনা যাচ্ছে, যে কোম্পানি খুব শীঘ্রই iQOO 10 সিরিজ লঞ্চ করতে চলেছে। iQOO-এর এই আপকামিং ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটি বিগত কয়েক মাস ধরে ইন্টারনেটে ট্রেন্ড করছে। iQOO 10 সম্পর্কে লিক রিপোর্টে বলা হচ্ছে, যে এই সিরিজের দুটি স্মার্টফোন– iQOO 10 এবং iQOO 10 Pro স্মার্টফোনকে এই মাসের শেষের মধ্যে হোম মার্কেট চিনে লঞ্চ করা যেতে পারে। যদিও এখনও পর্যন্ত iQOO-এর পক্ষ থেকে iQOO 10 সিরিজের লঞ্চ সম্পর্কে কোনো অফিশিয়াল ডেট ঘোষণা করা হয়নি। কিন্তু কোম্পানি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে iQOO 10 সিরিজটিকে টিজ করা শুরু করে দিয়েছে।

প্রসেসর সম্পর্কে জানালো iQOO

iQOO নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল Weibo-এর অফিশিয়াল অ্যাকাউন্টে নিশ্চিত করেছে, যে iQOO 10 সিরিজটি খুব শীঘ্রই চিনে লঞ্চ হতে চলেছে। এর সাথেই কোম্পানি প্রসেসরের সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে একটি পোস্ট শেয়ার করে জানানো হয়েছে, যে iQOO 10 সিরিজের স্মার্টফোন গুলিকে Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে পেশ করা যেতে পারে। যদিও কোম্পানি এখানো নিশ্চিত করেনি, যে Qualcomm-এর এই প্রসেসর শুধু মাত্র iQOO 10 Pro সিরিজে দেওয়া হবে, নাকি সিরিজের সমস্ত ফোন গুলিকে এই প্রসেসরের সাথে পেশ করা হবে।

iQOO 10 Pro-এর সম্ভাব‍্য স্পেসিফিকেশন

iQOO 10 Pro স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে, যে এই স্মার্টফোনে 6.78-ইঞ্চির 2K+ AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 120Hz হতে পারে। এর সাথে iQOO-এর আপকামিং স্মার্টফোনটিকে Qualcomm-এর Snapdragon 8+ Gen 1 প্রসেসরের পেশ করা যেতে পারে।

এর সাথেই এই ফোনটিকে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে। এর সাথে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP-এর হতে পারে, এর সাথে 50MP-এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 14.6MP-এর টেলিফোটো ক্যামেরা দেওয়া যেতে পারে। এর সাথে ফোনটি 32MP-এর সেলফি ক্যামেরা সেল্ফি ক‍্যামেরা সাপোর্ট করতে পারে।

সফ্টওয়্যারের কথা বলা হলে iQOO 10 Pro স্মার্টফোনে Android 12 আধারিত OriginOS দেওয়া যেতে পারে। এর সাথে iQOO 10 Pro স্মার্টফোনটি 4,550mAh ব্যাটারি এবং 200W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। কোম্পানি iQOO 10 Legend BMW Edition লঞ্চ করতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে লঞ্চ হতে চলেছে iQOO 10 সিরিজ, পাওয়া যাবে দুর্দান্ত পারফরম্যান্স first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-10-series-smartphone-will-get-snapdragon-8-gen-1-processor/feed/ 0