The post 5,000 টাকা বাড়ানো হল iQOO 15R স্মার্টফোনের দাম, জেনে নিন নতুন দাম এবং কারণ first appeared on 91Mobiles Bengali.
]]>iQOO 15R ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 44,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 46,999 টাকা দামে কেনা যাচ্ছে। অন্যদিকে ফোনের 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 47,999 টাকা ছিল, এখন দাম বেড়ে 50,999 টাকা হয়ে গেছে। একইভাবে টপ ভেরিয়েন্ট 12GB + 512GB স্টোরেজ অপশনের দাম 52,999 টাকা থেকে বাড়িয়ে 57,999 টাকা রাখা হয়েছে। অর্থাৎ সবচেয়ে বেশি এই মডেলের দাম 5,000 টাকা বাড়ানো হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই দাম বাড়ানোর কারণ হিসাবে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে ম্যানিফাকচারিং কস্ট, প্রিমিয়াম হার্ডওয়্যার এবং লেটেস্ট চিপসেটের ডিমান্ড মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও মুদ্রাস্ফীতি এবং সাপ্লাই চেইন সংক্রান্ত খরচ সামলানোর জন্য বিভিন্ন কোম্পানি এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।
iQOO 15R ফোনটিতে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 5,000 নিটস পিক ব্রাইটনেস, HDR10+ এবং 4,320Hz PWM ডিমিং সাপোর্ট করে।
প্রসেসিঙের জন্য iQOO 15R ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Adreno 826 GPU রয়েছে। ফোনটিতে 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য iQOO 15R ফোনটিতে OIS সাপোর্টেড 50MP Sony LYT-700V প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। অন্যদিকে সেলফির জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 15R ফোনটিতে 7,600mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং এবং বায়পাস চার্জিং ফিচার সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনে 5G, Wi-Fi 7, Bluetooth 6 এবং USB Type-C এর মতো ফিচার রয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করে। কোম্পানির ফোনটিতে 4 বছরের Android আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
ইউজাররা এই সেগমেন্টে Motorola Signature এবং OnePlus 15R এর মতো ফোন দুটিও কিনতে পারেন। iQOO 15R ফোনটির মূল্যবৃদ্ধির ফলে এটি আগের চেয়ে দামী হয়েছে ঠিকই, তবে ফিচার এবং পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি এখনও প্রিমিয়াম মিড রেঞ্জ সেগমেন্টে একটি সুন্দর অপশন। ইউজাররা কিছু টাকা বেশি খরচ করে এই ফোনটি কিনতেই পারেন।
The post 5,000 টাকা বাড়ানো হল iQOO 15R স্মার্টফোনের দাম, জেনে নিন নতুন দাম এবং কারণ first appeared on 91Mobiles Bengali.
]]>The post iQOO 15R লঞ্চের পর এবার বাড়তে পারে OnePlus 15R ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার Abhishek Yadav জানিয়েছেন আগামী 1 মার্চ, 2026 থেকে OnePlus 15R ফোনের নতুন MOP চালু করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটির 12GB + 256GB মডেলের দাম 51,999 টাকা এবং 12GB + 512GB ভেরিয়েন্টের দাম 56,999 টাকা করা হতে পারে। অর্থাৎ লঞ্চ প্রাইস 47,999 টাকার তুলনায় এটি প্রায় 4,000 টাকা বেশি।
EXCLUSIVE: OnePlus 15R New MOP Pricing Confirmed (From March 1, 2026)
• 12GB + 256GB — ₹51,999
• 12GB + 512GB — ₹56,999Price revision going live from March 1 across channels. https://t.co/QSNQX5ZLPQ
— Abhishek Yadav (@yabhishekhd) February 24, 2026
স্পেসিফিকেশনের দিক থেকে OnePlus 15R ফোনটি যথেষ্ট শক্তিশালী একটি স্মার্টফোন। এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি এবং 6.83-ইঞ্চির 1.5K LTPS AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে। Android 16 বেসড OxygenOS 16 অপারেটিং সিস্টেম সহ এই ফোনটিতে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, তবে টেলিফটো লেন্সের অভাব ইউজারদের নিরাশ করতে পারে।
অপরদিকে iQOO তাদের iQOO 15R ফোনটি 44,999 টাকা প্রাথমিক দামে পেশ করেছে। এই ফোনেও Snapdragon 8 Gen 5 চিপসেট সহ 144FPS গেমিং সাপোর্ট এবং 7,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা হেভি ইউজার এবং গেমারদের যথেষ্ট পছন্দ হবে। একই চিপসেট এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন কম দামে পাওয়া গেলে OnePlus ফোনটি বেশি দামে কেনার আগে অবশ্যই ভেবে দেখা উচিৎ।
এটি কি OnePlus এর প্রিমিয়াম ব্র্যান্ডিং ধরে রাখার নতুন স্ট্র্যাটেজি? আবার কম্পোনেন্ট কস্টের মূল্যবৃদ্ধি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য পরিস্থিতিও এর কারণ হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে আসল কারণে এখনও আলোকপাত করা হয়নি। জানিয়ে রাখি বিগত কয়েক দিনের মধ্যে realme, Vivo, Samsung ও Motorola এর মতো বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডও তাদের ফোনের দাম বাড়িয়েছে। কম্পোনেন্ট কস্টের দাম এবং বাজারের পরিস্থিতি এর পেছনে দায়ী বলে মনে করা হচ্ছে।

আপাতত 1 মার্চের আগে পর্যন্ত OnePlus 15R ফোনটি আগের দামেই কেনা যাবে, ফলে ফোনটি এখনও যথেষ্ট উল্লেখযোগ্য একটি অপশন। তবে কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম সত্যিই বাড়ানো হলে মিড-প্রিমিয়াম সেগমেন্টে প্রতিযোগিতা আরও জোরালো হয়ে উঠবে। এক্ষেত্রে iQOO 15R ফোনটি আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে।
এবার ইউজারদের সামনে প্রশ্ন ওঠে তাঁরা কি ব্র্যান্ড ভ্যালু ও সফটওয়্যার এক্সপেরিয়েন্সের জন্য OnePlus ফোনটি কিনবেন, না কি বড় ব্যাটারি ও সস্তা দামের জন্য iQOO ফোনটি পছন্দ করবেন। আমাদের মতে এই দুটি ফোনই যথেষ্ট উল্লেখযোগ্য এবং উভয় ফোনে এই প্রাইস রেঞ্জে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।
The post iQOO 15R লঞ্চের পর এবার বাড়তে পারে OnePlus 15R ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>The post 7600mAh ব্যাটারি, 144Hz গেমিং স্ক্রিন এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ ভারতে লঞ্চ হল iQOO 15R স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>iQOO 15R 5G ফোনে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিসপ্লে HDR10+ সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য iQOO 15R 5G ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট রয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। হেভি গেমিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে 6.5k IceCore VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 826 GPU যোগ করা হয়েছে।
আগেই বলা হয়েছে iQOO 15R 5G ফোনটি ভারতের তৃতীয় Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। এর আগে শুধুমাত্র OnePlus 15R এবং Motorola Signature ফোনগুলি এই চিপসেটে কাজ করে। আমাদের টেস্টিঙে iQOO 15R ফোনটি 30,78,708 AnTuTu Score পেয়েছে। জানিয়ে রাখি OnePlus 15R ফোনটি 29,57,229 এবং Motorola Signature ফোনটি 30,98,258 স্কোর পেয়েছে।

iQOO 15R 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT700V প্রাইমারি OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 15R 5G ফোনে শক্তিশালী 7600mAh ব্যাটারি রয়েছে। ভারতের বাজারে এই ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। এর আগে এই খেতাব ছিল কোম্পানির 7300mAh ব্যাটারি সহ iQOO Z10 ফোনের কাছে। আমাদের টেস্টিঙে iQOO 15R ফোনটি 18 ঘন্টা, 23 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

জানিয়ে রাখি iQOO Z10 ফোনটি এই টেস্টে 16 ঘন্টা, 41 মিনিট স্কোর পেয়েছে। ব্যাটারির দিক থেকে iQOO 15R ফোনটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন বললে খুব একটা ভুল বলা হবে না। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। টেস্টিঙের সময় ফোনটির ব্যাটারি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে 45 মিনিট সময় লেগেছে।
কানেক্টিভিটির জন্য iQOO 15R ফোনে Bluetooth 6.0 ও Wi-Fi 7 সহ NFC ও IR Blaster ফিচার যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68+IP69 রেটিং রয়েছে। iQOO 15R 5G ফোনটি Android 16 বেসড Origin OS 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ভারতের বাজারে iQOO 15R ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB Storage মডেলের দাম রাখা হয়েছে 44,999 টাকা। এই ফোনটির 12GB RAM ভেরিয়েন্টের 256GB ও 512GB মডেল যথাক্রমে 47,999 টাকা এবং 52,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Triumph Silver এবং Dark Knight কালার অপশনে সেল করা হবে।
iQOO 15R ফোনটির প্রথম সেলে কোম্পানির পক্ষ থেকে HDFC ও Axis ব্যাঙ্ক ইউজারদের 4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে এই ফোনটির এফেক্টিভ স্টার্টিং প্রাইস পড়বে 41,999 টাকা। আগামী 3 মার্চ থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের পাশাপাশি রিটেইল স্টোরের মাধ্যমে iQOO 15R ফোনটি সেল করা হবে।
The post 7600mAh ব্যাটারি, 144Hz গেমিং স্ক্রিন এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ ভারতে লঞ্চ হল iQOO 15R স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>The post ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15R, জেনে নিন কিভাবে দেখবেন এই 7600mAh ব্যাটারি সহ স্মার্টফোনের লাইভ স্ট্রিমিং first appeared on 91Mobiles Bengali.
]]>আগামীকাল অর্থাৎ 24 ফেব্রুয়ারি ভারতে iQOO 15R ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে একটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই ভারতের বাজারে এই 5G ফোনটি পেশ করা হবে। আগামীকাল দুপুর 12টার সময় এই ইভেন্টের সূচনা করা হবে এবং গোটা দেশে এই ইভেন্ট লাইভ টেলিকাস্ট করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং শপিং সাইট আমাজনে iQOO 15R ফোনটির লঞ্চ লাইভ স্ট্রিম করা হবে।
Tomorrow. 12 Noon.
iQOO 15R arrives with power, precision and everything you have been waiting for.
Be there when it drops!Launching tomorrow at 12 noon. Watch Live on YouTube.#iQOO15R #AmazonSpecials pic.twitter.com/sx513NYAod
— iQOO India (@IqooInd) February 23, 2026
ভারতে iQOO 15R ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। ভারতের বাজারে শুধুমাত্র OnePlus 15R এবং Motorola Signature ফোনদুটিতে এই চিপসেট যোগ করা হয়েছে। আপকামিং iQOO 15R ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
জানিয়ে রাখি Motorola Signature ফোনটি 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং OnePlus 15R ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছিল 47,999 টাকা। এই দুটি ফোনেই 12GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। তাই আপকামিং iQOO 15R ফোনের দামও 50 হাজার টাকার কাছাকাছি রাখা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 3.5 মিলিয়নের চেয়েও বেশি AnTuTu score পেতে পারে। জানিয়ে রাখি আমাদের টেস্টিঙে Motorola Signature ফোনটি 30,98,258 এবং OnePlus 15R ফোনটি 29,57,229 আনটুটু স্কোর পেয়েছে।

আপকামিং iQOO 15R ফোনে বড় ব্যাটারি যোগ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7,600mAh ব্যাটারি দেওয়া হবে। বাজারে উপস্থিত OnePlus 15R ফোনে 7400mAh এবং Motorola Signature ফোনে 5200mAh ব্যাটারি রয়েছে। iQOO 15R 5G ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
ফটোগ্রাফির জন্য iQOO 15R 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50MP Sony LYT-700V প্রাইমারি সেন্সর যোগ করা হবে এবং এই সেন্সর OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। এই সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে।

iQOO 15R 5G ফোনে 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। LTPS OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই স্ক্রিনে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং থাকবে।
The post ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15R, জেনে নিন কিভাবে দেখবেন এই 7600mAh ব্যাটারি সহ স্মার্টফোনের লাইভ স্ট্রিমিং first appeared on 91Mobiles Bengali.
]]>The post লঞ্চের আগেই কনফার্ম হল iQOO 15R স্মার্টফোনের ফিচার, পাওয়া যাবে 144Hz ডিসপ্লে এবং শক্তিশালী গেমিং পারফরমেন্স first appeared on 91Mobiles Bengali.
]]>কোম্পানির পক্ষ থেকে আপকামিং iQOO 15R ফোনটিতে 1.5K AMOLED ডিসপ্লে থাকবে বলে কনফার্ম জানানো হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই হাই রিফ্রেশ রেটের জন্য দৈনন্দিন কাজের ক্ষেত্রে স্মুথ এক্সপিরিয়েন্সের পাশাপাশি গেমিং চলাকালীন অসাধারণ ভিজুয়ালও পাওয়া যাবে। এই ডিসপ্লেতে HDR10+ সহ 5,000 নিটস পীক ব্রাইটনেস থাকবে, এর ফলে তীব্র রোঁদেও অসাধারণ ভিজিবিলিটি উপভোগ করা যাবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনের স্ক্রিন সাইজ সম্পর্কে জানা যায়নি, তবে রিপোর্ট অনুযায়ী এতে প্রায় 6.59 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে।

iQOO 15R ফোনটির ডিসপ্লের আই-কেয়ার ফিচারের ক্ষেত্রে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। এতে অ্যাডাপটিভ কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট, লো-ব্রাইটনেস স্লিপ স্ক্রিন মোড এবং মোশন-বেসড রিমাইন্ডারের মতো ফিচার থাকবে। এই ফিচারে ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখের ক্লান্তি কম হবে এবং কম চাপ পরবে।
প্রসেসিঙের জন্য iQOO 15R ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে। একইসঙ্গে কোম্পানির ইন-হাউস Q2 সুপারকম্পিউটিং চিপ যোগ করা হবে। এই কম্বিনেশন স্টেবল 144fps গেমিং উপভোগ করার জন্য তৈরি করা হয়েছে। এছাড়া ফোনটিতে একটি ডেডিকেটেড নেটওয়ার্ক এনহান্সমেন্ট চিপ দেওয়া হবে, এর ফলে অনলাইন গেমিং চলাকালীন লেটেন্সি কম করতে এবং কানেকশন আরও স্টেবল রাখতে সাহায্য করতে পারে। একইসঙ্গে থার্মাল ম্যানেজমেন্টের জন্য ফোনটিতে 6.5K IceCore VC কুলিং সিস্টেম যোগ করা হবে, ফলে হেভি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের সময় স্মুথ ও অ্যাডভান্স পারফরমেন্স পাওয়া যাবে।
iQOO 15R ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50 মেগাপিক্সেল Sony LYT-700V প্রাইমারি সেন্সর থাকবে, এতে OIS (Optical Image Stabilization) সাপোর্ট করবে। একইসঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা যোগ করা হবে। তবে আপাতত ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
ব্যাটারি ও চার্জিংয়ের দিক দিয়ে আপকামিং ফোনটি শক্তিশালী হতে পারে। কারণ iQOO 15R ফোনটিতে 7,600mAh ব্যাটারি দেওয়া হবে এবং চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। এছাড়া ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করতে পারে। কোম্পানির ফোনটি 4 বছরের Android আপডেট এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। ফলে এটি দীর্ঘমেয়াদী ব্যাবহারের জন্য একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে।

জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 ও IP69 রেটিং দেওয়া হতে পারে। এছাড়াও ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC এবং IR ব্লাস্টার মতো প্রিমিয়াম ফিচার থাকবে। iQOO 15R ফোনটি Triumph Silver এবং Dark Knight কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
iQOO এর পক্ষ থেকে কনফার্ম জানানো হয়েছে ফোনটি ভারতে 50,000 টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হবে। এই প্রাইস রেঞ্জে এই ফোনটি OnePlus 15R এবং Motorola Signature ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হতে পারে। যারা হাই-এন্ড গেমিং, স্মুথ ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ ফোন খুঁজছেন, তাদের কাছে এই স্মার্টফোনটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।
যেসব ইউজাররা 50,000 টাকা রেঞ্জে শক্তিশালী গেমিং স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য iQOO 15R ফোনটি ভালো অপশন হতে পারে। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
The post লঞ্চের আগেই কনফার্ম হল iQOO 15R স্মার্টফোনের ফিচার, পাওয়া যাবে 144Hz ডিসপ্লে এবং শক্তিশালী গেমিং পারফরমেন্স first appeared on 91Mobiles Bengali.
]]>The post OnePlus 15R ফোনটিকে টক্কর দিতে 50 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হবে iQOO 15R, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>আইকু ইন্ডিয়া শপিং প্ল্যাটফর্ম আমাজনে iQOO 15R ফোনের মাইক্রো সাইট লাইভ করে দিয়েছে। অফিসিয়ালি জানানো হয়েছে iQOO 15R ফোনটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রসেসর 3.5million+ AnTuTu Score স্কোর পেতে পারে। আইকু জানিয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে 55 হাজার টাকা দামে লঞ্চ হওয়া সমস্ত ফোনের থেকে এই ফোনটির স্কোর বেশি হবে।

এই কমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে iQOO 15R ফোনটি 55 হাজার টাকা দামে লঞ্চ করা হবে। এটি ফোনের টপ ভেরিয়েন্টের দাম, যা কোম্পানির পক্ষ থেকে 54,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে iQOO 15R ফোনটির 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম 49,999 টাকা রাখা হতে পারে। এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
OnePlus 15R ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 47,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। iQOO 15R ফোনটি আনটুটু স্কোর 35 লক্ষ কাছাকাছি হবে বলে জানানো হয়েছে। আমাদের টেস্টে OnePlus 15R ফোনটি 29,57,229 AnTuTu স্কোর পেয়েছে। বাস্তব ব্যাবহারে এই দুটি ফোনের পারফরমেন্সে কতটা পার্থক্য দেখা যাবে, সেটাই দেখার অপেক্ষা।

লিক অনুযায়ী iQOO 15R ফোনটি ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। একইসঙ্গে iQOO 15R 5G ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
ভারতের বাজারে কোম্পানি তাদের iQOO 15R 5G ফোনটি 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করতে পারে। এই LTPS OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP68 + IP69 রেটিং সহ পেশ করা হতে পারে।

iQOO 15R ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। তবে iQOO 15R ফোনটির সঠিক স্পেসিফিকেশন জানার জন্য 24 ফেব্রুয়ারি লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
The post OnePlus 15R ফোনটিকে টক্কর দিতে 50 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হবে iQOO 15R, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>The post 24 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15R স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে পড়বে Motorola Signature এবং OnePlus 15R first appeared on 91Mobiles Bengali.
]]>Block your calendar. Power is about to find its perfect fit. #iQOO15R pic.twitter.com/RGqvTJUpq8
— Nipun Marya (@nipunmarya) January 27, 2026
24 ফেব্রুয়ারি iQOO 15R ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। 26 নভেম্বর iQOO 15 ফোনটি ভারতে পেশ করা হয়েছিল। অর্থাৎ তিন মাস পরে এই সিরিজের নতুন ফোন লঞ্চ করা হবে। একদিকে iQOO 15 ফোনটি 72,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে, অন্যদিকে iQOO 15R ফোনটি 50 হাজার টাকা দামে পেশ করা হতে পারে। এই প্রাইস রেঞ্জে আপকামিং iQOO 15R ফোনটি লেটেস্ট Motorola Signature, Vivo X200T এবং OnePlus 15R ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
ভারতে iQOO 15R 5G স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এটি 3nm ফ্যাব্রিকেশনে তৈরি প্রসেসর, যা 3.32GHz থেকে 3.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।বর্তমানে ভারতে শুধুমাত্র OnePlus 15R এবং Motorola Signature ফোনদুটি এই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে iQOO 15R ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ পেশ করা হতে পারে।

আপকামিং iQOO 15R ফোনটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। কোম্পানির ফোনটি 7,600mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। একইসঙ্গে iQOO 15R 5G ফোনটিতে ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার থাকতে পারে।
iQOO 15R ফোনটি 200MP ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 200MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

কোম্পানি ভারতে iQOO 15R 5G ফোনটি 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করতে পারে। এই LTPS OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এছাড়া এই ফোনটি IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।
জানিয়ে রাখি Motorola Signature ফোনটির প্রাথমিক দাম 59,999 টাকা এবং OnePlus 15R ফোনটির প্রাথমিক দাম 47,999 টাকা রাখা হয়েছে। এটি ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম।
আমাদের টেস্টে Motorola Signature ফোনটি AnTuTu স্কোর 30,98,258 পেয়েছে এবং OnePlus 15R ফোনটি স্কোর 29,57,229 পেয়েছে। OnePlus 15R ফোনটিতে 7400mAh ব্যাটারি এবং Motorola Signature ফোনটিতে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে Motorola ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
The post 24 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15R স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে পড়বে Motorola Signature এবং OnePlus 15R first appeared on 91Mobiles Bengali.
]]>The post কনফার্ম হল iQOO 15R ফোনের ভারতীয় লঞ্চ, থাকতে পারে 7600mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.
]]>iQOO ইন্ডিয়া সিইও নিপুণ মার্যা iQOO 15R ফোনের লঞ্চের তথ্য শেয়ার করেছেন। কোম্পানির আধিকারিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে ফোনটির ছবি এবং নাম প্রকাশ করেছেন। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে iQOO 15R ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে ফেব্রুয়ারি মাসের শুরুতেই iQOO 15R ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। আপকামিং iQOO 15R ফোনটির দাম 50 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।
Power that fits just right, #ComingSoon! #iQOO15R pic.twitter.com/uJ4DYGQoOr
— Nipun Marya (@nipunmarya) January 20, 2026
ভারতের বাজারে iQOO 15R ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.32 গীগাহার্টস থেকে 3.8 গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে পারে। জানিয়ে রাখি ভারতে এখনও পর্যন্ত শুধুমাত্র OnePlus 15R ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ কাজ করে। ভারতের বাজারে iQOO 15R ফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং OriginOS 6 সহ লঞ্চ করা হতে পারে।
ভারতের বাজারে আসন্ন iQOO 15R ফোনটি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া iQOO Z11 Turbo ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এই ফোনদুটির স্পেসিফিকেশন একইরকম হবে বলে আশা করা হচ্ছে। এই আপকামিং iQOO 15R ফোনটি ভারতে 7,600mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। iQOO Z11 Turbo ফোনটিও একই ব্যাটারি সহ পেশ করা হয়েছে। অন্যদিকে ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য iQOO 15R ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে Z11 Turbo ফোনটিতে 200 মেগাপিক্সেল Samsung HP5 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছিল এবং একই লেন্স iQOO 15R ফোনেও থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ ফোনটিতে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
কোম্পানি ভারতে iQOO 15R 5G ফোনটি 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করতে পারে। এটি LTPS OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। ভারতীয় ইউজারদের জন্য ফোনটি IP68 + IP69 রেটিং সহ পেশ করা হতে পারে, ফলে জল ও ধুলো থেকে ফোনটি সুরক্ষিত থাকবে।

iQOO 15R ফোনটি সরাসরি OnePlus 15R ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। একইসঙ্গে Motorola Signature সিরিজেরও প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি iQOO 15 ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 72,999 টাকা, 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
The post কনফার্ম হল iQOO 15R ফোনের ভারতীয় লঞ্চ, থাকতে পারে 7600mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.
]]>The post লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল iQOO 15R, iQOO Z11x 5G এবং Vivo V70 FE স্মার্টফোন, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.
]]>রিপোর্ট অনুযায়ী ভারতের BIS এবং ইউরোপের EEC সার্টিফিকেশন সাইটে iQOO Z11x 5G ফোনটি লিস্টেড হয়েছে। তাই খুব তাড়াতাড়ি ভারতে ফোনটি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে মালয়েশিয়ার SIRIM, ভারতের BIS এবং ইউরোপের EEC সাইটে iQOO 15R ফোনটি লিস্টেড হয়েছে। তাই কোম্পানি ফোনটি গ্লোবাল বাজারেও লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।
SIRIM, EEC এবং TUV ডেটাবেসে Vivo V70 FE ফোনটিও লিস্টেড হয়েছে। একইভাবে TUV লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানা গেছে।
এখনও পর্যন্ত iQOO Z11x 5G এবং Vivo V70 FE ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে iQOO 15R ফোনটি 15 জানুয়ারী চীনে আসন্ন iQOO Z11 Turbo ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এই তথ্য সঠিক হলে ফোনটিতে 6.59 ইঞ্চির LTPS OLED 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি অসাধারণ Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য 7,600mAh বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরা সেটআপের 32MP ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 200MP Samsung HP5 প্রাইমারি সেন্সর সহ 8MP সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে।
যেসব ইউজাররা গেমিঙের জন্য একটি ফোন খুঁজছেন, তাদের জন্য iQOO 15R বড় ব্যাটারি সহ ফোনটি ভালো অপশন হতে পারে। যারা 5G কানেক্টিভিটি এবং ব্যালান্সড পারফরমেন্স সহ স্মার্টফোন কিনতে চাইছেন, কোম্পানি iQOO Z11x 5G ফোনটির মাধ্যমে সেইসব মিড-রেঞ্জ সেগমেন্ট ইউজারদের টার্গেট করতে পারে। অন্যদিকে যারা ক্যামেরা ও দ্রুত চার্জিঙের পাশাপাশি ভালো পারফরমেন্স সহ স্মার্টফোন কেনার কোথা ভাবছেন, তাদের মধ্যে Vivo V70 FE ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তবে এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে আসার পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।

iQOO 15R ফোনটি OnePlus 13R ও Realme GT 7 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। এছাড়া iQOO Z11x 5G ফোনটি Redmi Note 14 এবং Samsung Galaxy A16 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অন্যদিকে Vivo V70 FE ফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy S25 FE ও Oppo Reno 15 ফোনগুলিকে টক্কর দিতে পারে। এটি শুধুমাত্র লিকের উপর ভিত্তি করে ধারনা করা হচ্ছে, অফিসিয়াল তথ্য প্রকাশ্যে এলে আমরা সঠিক প্রতিযোগিতা সম্পর্কে জানতে পারব। আপাতত এই বিষয়ে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
যারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা iQOO 15R, iQOO Z11x 5G এবং Vivo V70 FE ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। এই লিস্টে মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জে ভালো ভালো অপশন রয়েছে।
The post লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল iQOO 15R, iQOO Z11x 5G এবং Vivo V70 FE স্মার্টফোন, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.
]]>