iQOO 3 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 25 Feb 2020 17:42:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12 জিবি র‍্যাম, 4,440 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল iQOO 3, পেশ হল 4G ও 5G দুটি মডেল https://www.91mobiles.com/bengali/iqoo-3-launched-in-india-5g-4g-models-snapdragon-865-chipset-specs-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-3-launched-in-india-5g-4g-models-snapdragon-865-chipset-specs-price-in-bengali/#respond Tue, 25 Feb 2020 17:39:58 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10551 ভারতে লঞ্চ হল iQOO 3 

The post 12 জিবি র‍্যাম, 4,440 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল iQOO 3, পেশ হল 4G ও 5G দুটি মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO আজ একটি স্বাধীন ব্র‍্যান্ড হিসেবে ভারতীয় বাজারে তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে। iQOO 3 নামে লঞ্চ করা এই ফোনটি 4জি ও 5জি উভয় মডেলে পেশ করা হয়েছে। কোম্পানির আগাগোড়া চেষ্টা ছিল যাতে ভারতের প্রথম 5জি স্মার্টফোন তারাই লঞ্চ করতে পারে, কিন্তু গতকাল রিয়েলমি Realme X50 Pro রূপে ভারতের প্রথম 5জি ফোন লঞ্চ করেছে। ভারতে আজ iQOO 3 লঞ্চ করা হয়েছে যা আগামী 4 মার্চ থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। চলুন জেনে নেওয়া যাক iQOO 3 সম্পর্কে।

আরও পড়ুন: লঞ্চ হল Honor এর শক্তিশালী 5G স্মার্টফোন View 30 Pro, এতে আছে 4,100 এম‌এএইচের ব‍্যাটারী, ডুয়েল সেলফি ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা

ভেরিয়েন্ট ও দাম

কোম্পানির পক্ষ থেকে তাদের iQOO 3 ফোনটির 4জি ও 5জি দুটি মডেলে পেশ করেছে। এই ফোনে LPDDRS RAM ও UFS 3.1 Flash Storage আছে। iQOO 3 এর 5জি মডেলে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানি তাদের iQOO 3 এর 5জি মডেলটি 44,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

অন‍্যদিকে iQOO 3 এর 4জি মডেলটি কোম্পানি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি দেওয়া হয়েছে। iQOO 3 4G এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 36,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 8 জিবি ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 39,990 টাকা।

আরও পড়ুন: 5টি রেয়ার ক‍্যামেরাযুক্ত Nokia 9 PureView এর দাম কমল 15,000 টাকা, জেনে নিন নতুন দাম

ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে iQOO 3 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 91.40 শতাংশ। এই ফোনে বেদল লেস স্ক্রিন দেওয়া হয়েছে যার ওপরের দিকে মাঝ বরাবর ওয়াটারড্রপ নচ আছে। কোম্পানি এই ডিসপ্লের নাম দিয়েছে পোলার ভিউ ডিসপ্লে। iQOO 3 তে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা এইচডিআর 10+ ও 1200+ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানি তাদের iQOO 3 এর স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করেছে এবং এর সঙ্গে চোখ সুরক্ষিত রাখার জন্য এতে E3 প‍্যানেল ব‍্যবহার করা হয়েছে।

দুর্দান্ত ফোটোগ্রাফি

ফোটোগ্রাফির জন্য iQOO 3 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX582 সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.46 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের 20এক্স ডিজিটাল জুম সাপোর্টেড টেলিফোটো লেন্স, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের‌ই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের বোকে লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য iQOO 3 তে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: Sony লঞ্চ করল একসঙ্গে দুটি 5G ফোন Xperia 1 II ও Xperia 10 II, জেনে নিন ফিচার ও স্পেসিফিকেশন

শক্তিশালী প্রসেসিং

কোম্পানি তাদের iQOO 3 ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করেছে যা আইকু ইউআই 1.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 64 বিটযুক্ত 7 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 865 দেওয়া হয়েছে। অসাধারণ গ্ৰাফিক্সের জন্য iQOO 3 তে অ্যাড্রিনো 650 জিপিইউ আছে।

সিকিউরিটি ও।ব‍্যাটারী

সিকিউরিটির জন্য iQOO 3 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য কোম্পানি এতে গোরিলা গ্লাস 6 ব‍্যবহার করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য iQOO 3 তে 55 ওয়াট সুপার ফ্ল‍্যাশ চার্জ টেকনিক সাপোর্টেড 4,440 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের ব‍্যাটারী মাত্র 15 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12 জিবি র‍্যাম, 4,440 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল iQOO 3, পেশ হল 4G ও 5G দুটি মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-3-launched-in-india-5g-4g-models-snapdragon-865-chipset-specs-price-in-bengali/feed/ 0
Exclusive: 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে ভারতের প্রথম 5G স্মার্টফোন, শুরু হবে নতুন যুগ https://www.91mobiles.com/bengali/india-first-5g-phone-iqoo-3-launching-in-india-on-25-february-qualcomm-snapdragon-865-in-bengali/ https://www.91mobiles.com/bengali/india-first-5g-phone-iqoo-3-launching-in-india-on-25-february-qualcomm-snapdragon-865-in-bengali/#respond Wed, 12 Feb 2020 18:44:01 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10360 25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে iQOO 3 

The post Exclusive: 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে ভারতের প্রথম 5G স্মার্টফোন, শুরু হবে নতুন যুগ first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo এর সাব ব্র‍্যান্ড হিসেবে iQOO মার্কেটে যথেষ্ট খ‍্যাতি লাভ করেছে। বেশ কিছু দিন আগে Vivo ও iQOO এর আলাদা হ‌ওয়ার খবর শুনে গোটা টেক জগত নড়েচড়ে বসেছে। গত সপ্তাহে iQOO এর ডাইরেক্টর গগন আরোরা তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের সাহায্যে জানিয়ে দিয়েছেন যে নতুন কোম্পানি তথা ইন্ডিপেন্ডেন্ট ব্র‍্যান্ড iQOO তাদের এর প্রথম স্মার্টফোনে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এই ফোনটি ভারতীয় মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে। এবার আমরা এক্সক্লুসিভ জানতে পেরেছি কোম্পানি তাদের এই প্রথম স্মার্টফোন আগামী 25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করবে।

আরও পড়ুন: 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে 6 মার্চ লঞ্চ হবে Infinix S5 Pro

iQOO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য জানা যায়নি। কিন্তু আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে জানতে পেরেছি আগামী 25 ফেব্রুয়ারি কোম্পানি ভারতে একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই নতুন স্বাধীন কোম্পানি iQOO তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করবে। অন‍্যদিকে iQOO এর ডাইরেক্টর জানিয়েছেন কোম্পানি ভারতে তাদের 5জি ফোন লঞ্চ করবে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করবে। তাই মনে করা হচ্ছে আগামী 25 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলা iQOO এর ফোনটি একটি 5জি ফোন হবে।

iQOO এর এই আগামী ফোনের নাম সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য জানা যায়নি। তবে বিভিন্ন লিকের তথ্য অনুযায়ী কোম্পানির এই আগামী ফোনটি iQOO 3 নামে মার্কেটে পেশ করা হয়েছে। কিছু দিন আগেই এই ফোনটির ফোটোও ইন্টারনেটে লিক হয়েছিল যার ফলে iQOO 3 এর ডিজাইন জানা গেছে। আবার গত সপ্তাহে এই ফোনটি চীনের সার্টিফিকেশন সাইট টেনাতেও লিস্টেড হয়েছে যেখানে এই তথাকথিত iQOO 3 এর উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন: 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে মাত্র 6,499 টাকা দামে লঞ্চ হল Xiaomi Redmi 8A Dual

সম্ভাব্য স্পেসিফিকেশন

iQOO এর এই আগামী স্মার্টফোন টেনাতে V1955A মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। সার্টিফিকেশন সাইট থেকে ফোনটির নাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু মনে করা হচ্ছে এই ফোনটিই iQOO 3 হতে পারে। জানা গেছে এই ফোনটি 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হতে পারে এবং এই ফোনটির ডিসপ্লে 60 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করবে।

টেনাতে V1955A অর্থাৎ iQOO 3 ফোনটির ডায়মেনশন 158.51 × 74.88 × 9.16 এম‌এম ও ওজন 214.5 গ্ৰাম বলা হয়েছে। লিক থেকে জানা গেছে iQOO 3 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হবে যা 2.84 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরে রান করবে। লিকে আরও বলা হয়েছে iQOO 3 ফোনটি 12 জিবি, 8 জিবি ও 6 জিবি র‍্যামযুক্ত তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এর সঙ্গে এই ফোনটি 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজসহ সেল করা হতে পারে।

আরও পড়ুন: Vodafone নিয়ে এল 499 টাকার নতুন প্ল‍্যান, 70 দিনের জন্য পাওয়া যাবে প্রতিদিন 1.5 জিবি 4জি ডেটা এবং ফ্রি আনলিমিটেড ভয়েস কল

iQOO 3 ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 55 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,410 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে। প্রসঙ্গত লিক হ‌ওয়া iQOO 3 এর ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড লেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা গেছে। শোনা যাচ্ছে এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে যা Sony IMX686 অথবা Samsung GW1 সেন্সর হতে পারে।

আরও জানা গেছে iQOO 3 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এক‌ইভাবে সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। এছাড়া কোম্পানি তাদের টিজারে আগেই জানিয়েছে তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার ও লিকুইড কুলিং টেকনোলজি যোগ করবে। তবে ফোনটির নাম ও সঠিক স্পেসিফিকেশনের জন্য এখন 25 ফেব্রুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive: 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে ভারতের প্রথম 5G স্মার্টফোন, শুরু হবে নতুন যুগ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/india-first-5g-phone-iqoo-3-launching-in-india-on-25-february-qualcomm-snapdragon-865-in-bengali/feed/ 0
এই মাসেই লঞ্চ হতে পারে ভারতের প্রথম 5G স্মার্টফোন, টিজ করল iQOO https://www.91mobiles.com/bengali/iqoo-5g-phone-teased-in-india-tweet-launch-in-february-with-qualcomm-snapdragon-865-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-5g-phone-teased-in-india-tweet-launch-in-february-with-qualcomm-snapdragon-865-in-bengali/#respond Thu, 06 Feb 2020 10:23:13 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10267 ফেব্রুয়ারিতে লঞ্চ হবে iQOO এর প্রথম স্মার্টফোন

The post এই মাসেই লঞ্চ হতে পারে ভারতের প্রথম 5G স্মার্টফোন, টিজ করল iQOO first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO ব্র‍্যান্ড তাদের মাদার ব্র‍্যান্ড Vivo এর থেকে আলাদা হয়ে গেছে এবং বর্তমানে একটি স্বাধীন ব্র‍্যান্ড হিসেবে কাজ করবে। iQOO ব্র‍্যান্ডে লঞ্চ হ‌ওয়া ফোনগুলি আর ভিভোর অধীনস্থ থাকবে না এবং কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে তাদের প্রথম ফোন লঞ্চ করে দেবে। বেশ কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি ফেব্রুয়ারি মাসেই ভারতীয় বাজারে তাদের ফ্ল‍্যাগশিপ ডিভাইস লঞ্চ করবে। এবার স্বয়ং আইকো ঘোষণা করেছে যে কোম্পানি ভারতে তাদের অন্তর্গত প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং সবচেয়ে বড় কথা এই ফোনটি একটি 5জি ফোন হবে।

আরও পড়ুন: Exclusive: ফেব্রুয়ারিতেই শুরু হবে Vivo V19 সিরিজের প্রিবুকিং

iQOO তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে একটি টুইট করে তাদের আগামী ফোন সম্পর্কে জানিয়েছে। ব্র‍্যান্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে কোম্পানি ভারতে তাদের 5জি ফোন লঞ্চ করতে চলেছে। তবে কোম্পানির পক্ষ থেকে তাদের এই আগামী ফোনের নাম বা লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। কিন্তু কোম্পানির এই টুইটের পর স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি ভারতে 5জি স্মার্টফোন মার্কেটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরও বড় বিষয় হল কোম্পানি যদি ফেব্রুয়ারি মাসেই তাদের এই আগামী ফোনটি লঞ্চ করে দেয় তবে iQOO ভারতের প্রথম 5জি ফোন লঞ্চ করা ব্র‍্যান্ডে পরিণত হবে। কোম্পানি তাদের টুইটে হ‍্যাশট‍্যাগ #MonsterInside ব‍্যবহার করেছে, যার থেকে বোঝা যাচ্ছে কোম্পানির এই আগামী ফোনটি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত একটি শক্তিশালী ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হবে।

এতে থাকবে Snapdragon 865

iQOO এখনও পর্যন্ত তাদের ব্র‍্যান্ডের প্রথম স্মার্টফোনের নাম সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য জানায়নি, তবে কোম্পানির পক্ষ থেকে আগেই বলা হয়েছে যে এই ফোনটির মাধ্যমে ব্র‍্যান্ড ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে এন্মি নেবে। iQOO আরও জানিয়েছে ব্র‍্যান্ডের এই আগামী স্মার্টফোন কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করবে। অর্থাৎ এটুকু পরিস্কার হয়ে গেছে যে এই ফোনটি সত্যিই 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হবে। 

আরও পড়ুন: সুখবর: দাম কমে গেল 48 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরাযুক্ত Moto G8 Plus এর, জেনে নিন নতুন দাম

শক্তিশালী গেমিং পারফরম্যান্সের সঙ্গে থাকবে বড় ব‍্যাটারী

iQOO এর বক্তব্য অনুযায়ী কোম্পানি তাদের ফোন মোবাইল গেমিঙের কথা মাথায় রেখে বানাবে। ব্র‍্যান্ডের ফোনে একদিকে যেমন উন্নত প্রসেসর থাকবে তেমনই আবার গেম প্রেমীদের জন্য বিশেষ গেমিং ফিচার ও মোড যোগ করা হবে। এছাড়া iQOO এর কথা থেকে জানা গেছে এই ব্র‍্যান্ডের স্মার্টফোন ভারতে বেস্ট ব‍্যাটারী টেকনোলজির সঙ্গে পেশ করা হবে। তাই আশা করা হচ্ছে কোম্পানির ফোনে একদিকে যেমন বড় এম‌এএইচের ব‍্যাটারী থাকবে তেমনই আবার এই ব‍্যাটারী ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।

সেল হবে অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে

iQOO জানিয়েছে কোম্পানি ভারতে অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে তাদের ফোন বেচবে। তবে লঞ্চের পর প্রথম দিকে ফোনগুলি বিভিন্ন অনলাইন শপিং সাইটে সেল করার কিছু দিন পর অফলাইন রিটেইল স্টোরে সেগুলি পেশ করারও সম্ভাবনা আছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল কোম্পানির ফোনগুলি ‘মেক ইন ইন্ডিয়া’ হবে এবং কোম্পানি ব‍্যাঙ্গালুরু থেকে তাদের ব‍্যবসা ও ম‍্যানুফ‍্যাকচারিং অপারেট করবে।

আরও পড়ুন: Motorola এর পর এবার Nokia ও পেশ করবে মুড়ে যাওয়া স্মার্টফোন

iQOO আগেই ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে কোম্পানি ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই গোটা বিশ্বের সামনে কোম্পানির প্রথম স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আরও জানা গেছে ফেব্রুয়ারিতে আয়োজিত ইভেন্টটি কোম্পানির গ্লোবাল ইভেন্ট হবে এবং ভারতীয় বাজারের মাধ্যমেই iQOO তাদের স্মার্টফোন টেক জগতে পেশ করবে। এই ফোনটি সবার আগে ভারতে লঞ্চ করা হবে এবং পরবর্তী সময়ে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ হবে। তবে কোম্পানি এখনও পর্যন্ত এটা জানায়নি যে ফেব্রুয়ারিতে ব্র‍্যান্ডের কটি স্মার্টফোন লঞ্চ করা হবে এবং এর মধ্যেই কোনো ফোন 5জি কানেক্টিভিটিযুক্ত হবে কি না। কিন্তু আগামী দিনে iQOO 3 এবং iQOO 3 Neo নামে স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এই মাসেই লঞ্চ হতে পারে ভারতের প্রথম 5G স্মার্টফোন, টিজ করল iQOO first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-5g-phone-teased-in-india-tweet-launch-in-february-with-qualcomm-snapdragon-865-in-bengali/feed/ 0