iQOO 7 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 06 Jan 2022 17:29:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দাম কমেছে iQOO 7 এর, iQOO 7 Legend, iQOO Z3 ও iQOO Z5 এর দামে পাওয়া যাচ্ছে 3000 টাকা পর্যন্ত ছাড় https://www.91mobiles.com/bengali/iqoo-7-gets-permanent-price-cut-discounts-on-iqoo-7-legend-iqoo-z3-and-iqoo-z5-smartphones/ https://www.91mobiles.com/bengali/iqoo-7-gets-permanent-price-cut-discounts-on-iqoo-7-legend-iqoo-z3-and-iqoo-z5-smartphones/#respond Wed, 05 Jan 2022 07:23:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20595 আইকু ফোনে অসাধারণ অফার

The post দাম কমেছে iQOO 7 এর, iQOO 7 Legend, iQOO Z3 ও iQOO Z5 এর দামে পাওয়া যাচ্ছে 3000 টাকা পর্যন্ত ছাড় first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে স্মার্টফোন কোম্পানি iQOO তাদের আপকামিং iQOO 9 সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে। এই সিরিজে কোম্পানি দুটি স্মার্টফোন লঞ্চ করবে। এই আগামী ফ্ল‍্যাগশিপ ফোন লঞ্চের ঠিক আগেই কোম্পানি তাদের বর্তমান ফ্ল‍্যাগশিপ iQOO 7 ফোনটির দাম কমিয়ে দিয়েছে। শপিং সাইট আমাজনে iQOO Quest Days সেল উপলক্ষে iQOO স্মার্টফোনের দামে দুর্দান্ত অফারের পাশাপাশি আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। আগামী 8 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে। এই সেল উপলক্ষে কোম্পানি তাদের গ্ৰাহকদের ডিসকাউন্ট, নো কস্ট ইএম‌আই ও 3,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। এছাড়াও গ্ৰাহকদের iQOO ফোনের দামে 3,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 50MP ডুয়াল সেলফি ক্যামেরাসহ Vivo V23 Pro 5G, এতে আছে 16GB RAM এর ক্ষমতা

ভারতে কম হল iQOO 7 এর দাম

আইকু ভারতে তাদের iQOO 7 ফোনটির দাম কমিয়ে দিয়েছে। ভারতের মার্কেটে ফোনটি 29,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল যা এখন থেকে 27,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এর সঙ্গে কোম্পানির পক্ষ থেকে iQOO Quest Days চলাকালীন পুরোনো ফোনের জন্য 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস অফার করা হচ্ছে। এছাড়াও নয় মাস পর্যন্ত নো কস্ট ইএম‌আইয়ের মধ্য দিয়েও এই ফোনটি কেনা যাবে।

iQOO 7 Legend এর দামে 3000 টাকা ছাড়

কোম্পানির এই সিরিজের‌ই আরেকটি স্মার্টফোন iQOO 7 Legend ফোনটি শুধুমাত্র সেল চলাকালীন সস্তায় কেনা যাবে। সেল উপলক্ষে এই ফোনের দামে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আপাতত ফোনটি সেল চলাকালীন মাত্র 36,990 টাকা দামে কেনা যাবে। এক্সচেঞ্জ অফারে ফোনটির দামে 4,000 টাকা ছাড় পাওয়া যাবে। এই ফোনটির ক্ষেত্রে 12 মাসের নো কস্ট ইএম‌আইয়ের সুবিধা পাওয়া যাবে। 

আরও পড়ুন: Jio কে টেক্কা দিতে BSNL-এর দুর্দান্ত পরিকল্পনা! এই সমস্ত প্ল্যানে পাওয়া যাবে বিনামূল্যে 2000 টাকার থেকেও বেশি দামী উপহার!

iQOO Z3 ও Z5 এর দামেও পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট

আমাজনের এই সেলে iQOO Z3 ও Z5 এর দামে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। ডিসকাউন্ট দিয়ে ফোনদুটি যথাক্রমে 15,990 টাকা ও 21,990 টাকা প্রাথমিক দামে কেনা যাবে। এছাড়াও কোম্পানি তাদের Z5 ফোনটির দামে 3,000 টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দাম কমেছে iQOO 7 এর, iQOO 7 Legend, iQOO Z3 ও iQOO Z5 এর দামে পাওয়া যাচ্ছে 3000 টাকা পর্যন্ত ছাড় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-7-gets-permanent-price-cut-discounts-on-iqoo-7-legend-iqoo-z3-and-iqoo-z5-smartphones/feed/ 0
Amazon Prime Day : iQOO 7 নতুন অরেঞ্জ কালার ভেরিয়েন্টে সেলে আসবে, জানুন দাম আর বৈশিষ্ট্য https://www.91mobiles.com/bengali/iqoo-7-monster-orange-color-variant-will-go-on-sale-during-amazon-prime-day-sale/ https://www.91mobiles.com/bengali/iqoo-7-monster-orange-color-variant-will-go-on-sale-during-amazon-prime-day-sale/#respond Tue, 20 Jul 2021 10:50:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17326 নতুন কালারে আসবে iQOO 7

The post Amazon Prime Day : iQOO 7 নতুন অরেঞ্জ কালার ভেরিয়েন্টে সেলে আসবে, জানুন দাম আর বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO কয়েক মাস আগে ভারতে iQOO 7 series লঞ্চ করেছিল। ভিভো এর সাব ব্র‍্যান্ড IQOO এই সিরিজের দুটি স্মার্টফোন কোয়ালকমের টপ অফ দি লাইন Snapdragon 800 series SoC এর সাথে পেশ করেছিল। iQOO 7 স্মার্টফোন কোম্পানির এন্ট্রি লেভেল ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন ছিল, যেটিকে কোম্পানি Snapdragon 870 SoC এর সাথে পেশ করেছিল। এই ফোনকে কোম্পানি 31,990 টাকা দামে পেশ করেছিল। এই ফোনটি দুটি কালার অপশন ― সলিড আইস ব্লু আর স্ট্রম ব্ল‍্যাকে পেশ করা হয়েছে। iQOO এখন এই স্মার্টফোনের আরো একটি কালার অপশন লঞ্চ করার প্রস্তুতি করছে। 91Mobiles এর রিপোর্ট অনুযায়ী এই ফোনটিকে নতুন মনস্টার অরেঞ্জ কালার অপশনে পেশ করা হবে। এখানে আমরা আপনাকে iQOO 7 স্মার্টফোনের কালার, স্পেসিফিকেশন্স, দাম আর অন্যান্য ডিটেইলস সম্পর্কে বলবো।

iQOO 7 নতুন রঙে হবে লঞ্চ

iQOO 7 স্মার্টফোনের নতুন কালার ভেরিয়েন্ট মনস্টার অরেঞ্জ কালারে উপলব্ধ হবে। এই স্মার্টফোনের নতুন কালার ভেরিয়েন্ট সলিড আইস ব্লু আর স্ট্রম ব্ল‍্যাকে পেশ করা হবে। 91Mobiles Ishan Agarwal এর মাধ্যমে জেনেছে যে নতুন মনস্টার অরেঞ্জ কালারকে আমাজন প্রাইম ডে সেলের সময় বিক্রির জন্য পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি‌কে 8GB র‍্যাম + 128GB স্টোরেজ আর 8GB র‍্যাম + 256GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে।

এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স অন‍্যান‍্য স্মার্টফোনের মতোই। অরেঞ্জ কালার ভেরিয়েন্টের ব‍্যাক প‍্যানেলে “Monster” লেখা থাকবে। আশা করা হচ্ছে যে এই ফোনের দুটি ভেরিয়েন্টকে যথাক্রমে 31,990 টাকা আর 33,990 টাকা দামে পেশ করা হবে।

iQOO 7 স্পেসিফিকেশন্স

iQOO 7 স্মার্টফোনে 6.62 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz আর টাচ স‍্যাম্পলিং রেট 300Hz। এর সাথেই সেল্ফি ক‍্যামেরার জন্য ফ্রন্টে পাঞ্চহোল কাট‌আউট দেওয়া আছে। আইকিউওও এর ফোনের ব‍্যাকে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে। এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা 48MP Sony IMX598 সেন্সর আছে, যার সাথে 13MP এর আল্ট্রাওয়াইড সেন্সর আর 2MP মোনো লেন্স দেওয়া আছে। সেল্ফির জন্য এই ফোনে 16MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে।

iQOO 7 স্মার্টফোনে Snapdragon 870 SoC চিপসেট দেওয়া আছে। এই ফোনে 8GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে কোম্পানি এক্সটেন্ড র‍্যাম ফিচার‌ও দিয়েছে, যার সাহায্যে ফোনের র‍্যাম 3GB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে 4,400mAh ব‍্যাটারীর সাথে 66W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Amazon Prime Day : iQOO 7 নতুন অরেঞ্জ কালার ভেরিয়েন্টে সেলে আসবে, জানুন দাম আর বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-7-monster-orange-color-variant-will-go-on-sale-during-amazon-prime-day-sale/feed/ 0
26 এপ্রিল ভারতে লঞ্চ হবে iQOO 7 সিরিজ, লঞ্চ হতে পারে সবচেয়ে সস্তা স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটযুক্ত স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/iqoo-7-india-launch-on-26-april-know-price-specs-sale-offer/ https://www.91mobiles.com/bengali/iqoo-7-india-launch-on-26-april-know-price-specs-sale-offer/#respond Tue, 13 Apr 2021 06:00:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15554 ভারতে আসছে iQOO 7

The post 26 এপ্রিল ভারতে লঞ্চ হবে iQOO 7 সিরিজ, লঞ্চ হতে পারে সবচেয়ে সস্তা স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটযুক্ত স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
অনেক দিন ধরেই স্মার্টফোন কোম্পানি আইকু টীজ করে চলেছে যে কোম্পানি ভারতে তাদের নতুন ফ্ল‍্যাগশিপ সিরিজ হিসেবে ‘iQOO 7’ লঞ্চ করবে। টুইটারের মাধ্যমে কোম্পানি এই সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে জানালেও এই সিরিজের ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। কিন্তু আজ কোম্পানি টেক ও স্মার্টফোন প্রেমীদের উৎসাহ আরও বাড়িয়ে তোলার জন্য তাদের নতুন শক্তিশালী সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 26 এপ্রিল ভারতে iQOO 7 সিরিজ লঞ্চ করা হবে।

আগামী 26 এপ্রিল ভারতের টেক মার্কেটে iQOO 7 সিরিজ পা রাখতে চলেছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই সিরিজে iQOO 7 এবং iQOO 7 Legend নামের দুটি স্মার্টফোন পেশ করা হবে। আগামী 26 এপ্রিল একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে কোম্পানি তাদের আপকামিং স্মার্টফোন মার্কেটে নিয়ে আসবে। কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটযুক্ত এই স্মার্টফোন সিরিজ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে এবং ইতিমধ্যে আমাজনে iQOO 7 সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ভারতে iQOO 7 সিরিজের দাম 39,999 টাকার কম হবে।

iQOO 7 এর স্পেসিফিকেশন

চীনে আগেই iQOO 7 লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6.62 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। এই ফোনটি সবচেয়ে শক্তিশালী 5জি চিপসেট কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করে। iQOO 7 ফোনটি ডুয়েল মোড 5জি (SA / NSA) এবং 4জি ভোএলটিই উভয় নেটওয়ার্ক সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য iQOO 7 এ ফ্ল‍্যাশ লাইট ও তিনটি ক‍্যামেরা সেন্সরসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.46 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য iQOO 7 এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 120 ওয়াট আল্ট্রা ফাস্ট ফ্ল‍্যাশ চার্জিং টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 26 এপ্রিল ভারতে লঞ্চ হবে iQOO 7 সিরিজ, লঞ্চ হতে পারে সবচেয়ে সস্তা স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটযুক্ত স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-7-india-launch-on-26-april-know-price-specs-sale-offer/feed/ 0
দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে লঞ্চ হবে iQOO Neo5 স্মার্টফোন, জেনে নিন বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/iqoo-neo5-gets-bis-approval-india-launch-soon-with-iqoo-7-series-check-specifications/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo5-gets-bis-approval-india-launch-soon-with-iqoo-7-series-check-specifications/#respond Wed, 07 Apr 2021 10:00:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15389 ভারতে লঞ্চ হবে iQOO Neo 5 

The post দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে লঞ্চ হবে iQOO Neo5 স্মার্টফোন, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই iQOO ভারতে নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। বিগত বেশ কিছু দিন ধরে iQOO এর আপকামিং স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন সমালোচনার পাশাপাশি খবর পাওয়া যাচ্ছে। গত মাসে Google Play Console এ iQOO এর আগামী স্মার্টফোন I2012 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। এবার iQOO এর এই ফোনটি ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ডস অর্থাৎ BIS এর অ্যাপ্রুভাল পেয়ে গেছে। কোম্পানির এই আগামী ফোনটি iQOO Neo 5 নামে পেশ করা হতে পারে। কোম্পানির এই আগামী ফোনটি আইকুর ফ্ল‍্যাগশিপ iQOO 7 এর সঙ্গেই লঞ্চ করা হতে পারে।

iQOO Neo 5 এর লিক স্পেসিফিকেশন

iQOO Neo 5 ফোনটি BIS এর সার্টিফিকেশন পেয়ে গেছে, কিন্তু ফোনের ডিটেইলস সম্পর্কে কিছু জানা যায়নি। তবে Google Play Console এর লিস্টিঙে ফোনটি সম্পর্কে কিছু তথ্য জানানো হয়েছিল। লিস্টিং অনুযায়ী iQOO Neo 5 ফোনটি Full HD+ রেজলিউশনযুক্ত পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে Snapdragon 870 চিপসেটের সঙ্গে 8 GB র‍্যাম ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম যোগ করা হবে।

iQOO Neo 5 এর ক‍্যামেরা

এখনও পর্যন্ত পাওয়া iQOO Neo 5 এর লিক অনুযায়ী এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকতে পারে। এতে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,400mAh এর ব‍্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।

লিক রিপোর্ট অনুযায়ী iQOO Neo 5 ফোনটিতে 6.62 ইঞ্চির AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হবে বলে জানা গেছে। Vivo এর সাব ব্র‍্যান্ড হিসেবে iQOO ভারতে iQOO 3 4G এবং iQOO 3 5G ফোনদুটি লঞ্চ করেছে। এবার কোম্পানি দেশে iQOO 7 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কিছু রিপোর্টে বলা হয়েছে iQOO Neo 5 ফোনটি ভারতে iQOO 7 সিরিজের স্মার্টফোন হিসেবে পেশ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে লঞ্চ হবে iQOO Neo5 স্মার্টফোন, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo5-gets-bis-approval-india-launch-soon-with-iqoo-7-series-check-specifications/feed/ 0