iQOO 9 SE - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 11 Jul 2022 07:57:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 48MP ক‍্যামেরা এবং Snapdragon 889 প্রসেসর যুক্ত iQOO এর অসাধারণ স্মার্টফোন কেনা যাবে সস্তা‌য়, জেনে নিন অফারের সম্পূর্ণ ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-9-se-smartphone-offers-details-amazon-india/ https://www.91mobiles.com/bengali/iqoo-9-se-smartphone-offers-details-amazon-india/#respond Mon, 11 Jul 2022 02:38:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28146 iQOO 9 SE স্মার্টফোনের আমাজন অফার

The post 48MP ক‍্যামেরা এবং Snapdragon 889 প্রসেসর যুক্ত iQOO এর অসাধারণ স্মার্টফোন কেনা যাবে সস্তা‌য়, জেনে নিন অফারের সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন শপিং ওয়েবসাইট আমাজন বায়ারদের জন্য প্রতিদিন‌ই বহু অফার লাইভ হয়। যদি আপনি‌ও শক্তিশালী পারফরম্যান্সের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাহলে বলে দিই যে আমাজনে চলতিদিনে iQOO 9 SE স্মার্টফোনে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। iQOO-এর এই স্মার্টফোনটিকে অসাধারণ প্রসেসর সহ দারুন ক‍্যামেরা‌র সাথে পেশ করা হয়েছে। iQOO 9 SE স্মার্টফোনে আমাজনে কুপন এবং ব‍্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। iQOO 9 SE স্মার্টফোনে কোয়ালকমের Snapdragon 888 প্রসেসর, 66W ফ্ল‍্যাশ চার্জ এবং OIS সাপোর্ট যুক্ত 48MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই আর্টিকেলে iQOO 9 SE স্মার্টফোনে উপলব্ধ ডিলের সম্পর্কে ডিটেইলে তথ্য শেয়ার করা হয়েছে।

iQOO 9 SE স্মার্টফোনের আমাজন অফার

iQOO 9 SE স্মার্টফোনটিকে আমাজনে 33,990 টাকা দামে লিস্টেড করা হয়েছে। আমাজনে এই স্মার্টফোনে 1000 টাকার কূপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর সাথেই ICICI ব‍্যাঙ্কের ক্রেডিট এবং ডেভিড কার্ডের মাধ্যমে এই স্মার্টফোনের EMI পেমেন্ট করলে 3,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ভাবে iQOO 9 SE স্মার্টফোনে মোট 4,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। কূপন এবং ব‍্যাঙ্ক ডিসকাউন্টের পরে iQOO 9 SE স্মার্টফোনটিকে 29,990 টাকার এফেক্টিভ দামে কেনা যাবে। ইউজাররা যদি নিজের পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে করতে চায়, সেক্ষেত্রেও অ্যাডিশনাল ডিসকাউন্টের বেনিফিট পাওয়া যাবে।

iQOO 9 SE স্মার্টফোন‌টিকে দুটি ভেরিয়েন্টে, যথা- 8GB র‍্যাম + 256GB স্টোরেজ এবং 12GB র‍্যাম + 256GB স্টোরেজ কন্ফিগারেশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB র‍্যাম ভেরিয়েন্টটি 33,990 টাকা এবং 12GB র‍্যাম ভেরিয়েন্টটি 36,990 টাকা দামে কেনা যাবে।

iQOO 9 SE স্পেসিফিকেশন এবং ফিচার

iQOO 9 SE স্মার্টফোনে 6.62-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির রেজল্যুশন Full HD+ এবং রিফ্রেশরেট 120Hz, ম‍্যাক্সিমাম ব্রাইটনেস 1300nits। এর সাথেই এই ফোনের ডিসপ্লে HDR10+ সার্টিফিকেশন সাপোর্ট করে। এর সাথেই iQOO-এর এই স্মার্টফোনে অপ্টিকাল ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে।

iQOO 9 SE স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক‍্যামেঈ 48MP Sony IMX598 সেন্সর, এই সেন্সরটি অপ্টিকাল ইমেজ স্টেবেলাইজেশান সাপোর্ট করে। এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা‌র সাথে 13MP-এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP-এর মোনো সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটি 16MP-এর ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

iQOO 9 SE স্মার্টফোনে Qualcomm-এর অক্টাকোর Snapdragon 888 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 660 GPU, LPDDR5 RAM এবং UFS3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। iQOO-এর এই স্মার্টফোন‌টি Android 12-এ রান করে। iQOO 9 SE স্মার্টফোন‌টি 4,500mAh ব‍্যাটারি এবং 66W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানি এই স্মার্টফোন‌টিকে দুটি কালারে, যথা- সানসেট সিয়ার এবি স্পেশ ফিউশন কালারে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 48MP ক‍্যামেরা এবং Snapdragon 889 প্রসেসর যুক্ত iQOO এর অসাধারণ স্মার্টফোন কেনা যাবে সস্তা‌য়, জেনে নিন অফারের সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-9-se-smartphone-offers-details-amazon-india/feed/ 0
শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ হল iQOO 9 এবং iQOO 9 SE, জেনে নিন দাম এবং ফিচার https://www.91mobiles.com/bengali/iqoo-9-and-iqoo-9-se-launched-in-india-check-price-and-specification/ https://www.91mobiles.com/bengali/iqoo-9-and-iqoo-9-se-launched-in-india-check-price-and-specification/#respond Wed, 23 Feb 2022 09:56:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22653 জেনে নিন iQOO 9 এবং iQOO 9 SE স্মার্টফোন দুটির সম্পূর্ণ স্পেসিফিকেশন

The post শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ হল iQOO 9 এবং iQOO 9 SE, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO ভারতে তাদের ফ্ল্যাগশিপ iQOO 9 লাইনআপ লঞ্চ করেছে। iQOO 9 সিরিজে তিনটি স্মার্টফোন iQOO 9 Pro, iQOO 9 এবং iQOO 9 SE চালু করেছে। কোম্পানি Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ iQOO 9 Pro স্মার্টফোন পেশ করেছে। iQOO 9 এবং iQOO 9 SE স্মার্টফোন দুটিই এই সিরিজের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন যা শক্তিশালী এবং প্রিমিয়াম ফিচার সহ আসে। এই পোস্টে আপনাদের iQOO 9 এবং iQOO 9 SE স্মার্টফোন দুটি সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো।

iQOO 9 এর স্পেসিফিকেশন

iQOO 9 স্মার্টফোনটিতে একটি 6.78-ইঞ্চি FHD+ AMOLED 120Hz ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট হল 300Hz। iQOO-এর এই স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 888+ চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে VC লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। iQOO 9 স্মার্টফোনটি Android 12 OS এর উপর ভিত্তি করে Funtouch OS 12 কাস্টম স্কিনে চলে। এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটিতে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।

এই ফোনের ফিচার গুলো হল –

  • 6.78-ইঞ্চি FHD+ AMOLED 120Hz ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন 888+ চিপসেট
  • 12GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ
  • Android 12 ভিত্তিক Funtouch OS 12 স্কিন
  • 50MP প্রাইমারি + 13MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল + 12MP ডেপথ লেন্স
  • 16MP সেলফি ক্যামেরা
  • 4,700mAh ব্যাটারি (120W ফাস্ট চার্জিং)

iQOO 9 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP (অ্যাপারচার f/1.75)। এই ফোনটিতে একটি 13MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে (ফিল্ড অফ ভিউ 120 ডিগ্রি এবং অ্যাপারচার f/2.2) এবং তৃতীয় ক্যামেরায় 13MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। iQOO 9 স্মার্টফোনটিতে একটি 4350mAh ব্যাটারি আছে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের আকার সম্পর্কে কথা বললে, এটি 164.55x 76.7x 8.37 mm এবং ওজন 206.1 গ্রাম। কানেক্টিভিটির জন্য, এই ফোনটিতে 5G, Wi-Fi 6E, Bluetooth 5.2, GPS, NFC এবং USB Type-C পোর্ট রয়েছে।

iQOO 9 SE এর স্পেসিফিকেশন

iQOO 9 SE স্মার্টফোনটিতে একটি 6.62-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল 2,400×1,080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং ব্রাইটনেস 1,300 nits। iQOO 9 SE স্মার্টফোনটিতে Snapdragon 888 চিপসেট দেওয়া হয়েছে। iQOO 9 SE স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 48MP প্রাইমারি ক্যামেরা Sony IMX598 সেন্সর আছে, যার অ্যাপারচার f/1.79। এই ফোনে প্রাইমারি ক্যামেরার সাথে একটি 13MP আল্ট্রা-ওয়াইড/ম্যাক্রো ক্যামেরা সেন্সর এবং একটি 2MP মনো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে ৷

এই ফোনের ফিচারগুলি হল –

  • 6.62-ইঞ্চি FHD+ AMOLED 120Hz ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন 888 চিপসেট
  • 12GB RAM, 256GB স্টোরেজ
  • Android 12 ভিত্তিক Funtouch OS 12 স্কিন
  • 48MP প্রাইমারি + 13MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল + 2MP মনো লেন্স
  • 16MP সেলফি ক্যামেরা
  • 4,500mAh ব্যাটারি (66W চার্জিং)

iQOO 9 SE স্মার্টফোনটি Android 12 এর উপর ভিত্তি করে Funtouch OS 12 কাস্টম স্কিন সহ পেশ করা হয়েছে। iQOO 9 SE স্মার্টফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 66W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য, এই ফোনটিতে 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, ডুয়াল-ব্যান্ড Wi-Fi 802.11, ব্লুটুথ 5.2, GPS / GLONASS এবং USB Type-C চার্জিং রয়েছে।

iQOO 9 এর দাম

iQOO 9 স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট 8GB + 128GB এর সাথে 42,990 টাকায় এবং 12GB + 256GB ভেরিয়েন্ট 46,990 টাকায় পেশ করা হয়েছে। iQOO 9 স্মার্টফোনটি 23 ফেব্রুয়ারি থেকে সেল শুরু হবে।

iQOO 9 SE এর দাম

iQOO 9 SE স্মার্টফোনটিও দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB+128GB সহ iQOO 9 SE স্মার্টফোনের বেস ভেরিয়েন্টটি 33,990 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে, দ্বিতীয় ভেরিয়েন্ট 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 37,990 টাকায় পেশ করা হয়েছে। এই ফোনটিও 23 ফেব্রুয়ারি থেকে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ হল iQOO 9 এবং iQOO 9 SE, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-9-and-iqoo-9-se-launched-in-india-check-price-and-specification/feed/ 0
এই দিন ভারতে লঞ্চ হতে চলেছে iQoo 9, iQoo 9 Pro এবং iQoo 9 SE স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/iqoo-9-iqoo-9-pro-and-iqoo-9-se-india-launch-date-and-price-leaked/ https://www.91mobiles.com/bengali/iqoo-9-iqoo-9-pro-and-iqoo-9-se-india-launch-date-and-price-leaked/#respond Fri, 11 Feb 2022 06:02:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22501 iQOO 9 Pro সিরিজের স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post এই দিন ভারতে লঞ্চ হতে চলেছে iQoo 9, iQoo 9 Pro এবং iQoo 9 SE স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO ভারতে iQOO 9 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। iQOO 9 সিরিজে তিনটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যথা – iQOO 9 SE, iQOO 9, এবং iQOO 9 Pro। ভারতে iQOO 9 সিরিজ লঞ্চ করার বিষয়ে দীর্ঘদিন ধরেই লিক রিপোর্ট শোনা যাচ্ছে। এখন কোম্পানি আনুষ্ঠানিকভাবে ভারত লঞ্চের তারিখ ঘোষণা করে দিয়েছে। রেন্ডার এবং ভারতীয় দাম অনলাইনে লিক হয়ে গেছে।

iQOO 9 সিরিজের ভারত লঞ্চ

iQOO 9 সিরিজের স্মার্টফোনগুলি ভারতে আগামী 23 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে Vivo-এর সাব-ব্র্যান্ড iQOO ভারতে iQOO 9 SE, iQOO 9, এবং iQOO 9 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

iQOO 9 সিরিজের দাম

PassionateGeekz তার রিপোর্টে দাবি করেছে যে iQOO 9 SE স্মার্টফোনটিকে 35,000 থেকে 40,000 টাকা সেগমেন্টে পেশ করা যেতে পারে। iQOO 9 স্মার্টফোনটিকে 43,000 থেকে 47,000 টাকার মধ্যে পেশ করা যেতে পারে। একই সময়ে, এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম 9 প্রো স্মার্টফোনটিকে 55,000 টাকা থেকে 58,000 টাকার মধ্যে পেশ করা যেতে পারে। PassionateGeekz তাদের রিপোর্টে জানিয়েছে যে iQOO 9 Pro স্মার্টফোনের রিটেইল বক্সে ফোনটির দাম 74,999 টাকা প্রিন্ট করা হয়েছে।

এর সাথে, PassionateGeekz লঞ্চের তারিখ সম্পর্কে দাবি করেছে যে iQOO 9 সিরিজ ভারতে আগামী 23 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী iQOO 9 Pro স্মার্টফোনটিকে ভারতে 8GB + 256GB এবং 12GB + 256GB দুটি ভেরিয়েন্টে পেশ করা যেতে পারে। এর সাথে, রিপোর্টে আরও বলা হয়েছে যে এই ফোনটি দুটি রঙের বিকল্পে অফার করা যেতে পারে, যথা – লেজেন্ড এবং ডার্ক ক্রুজ কালারে।

iQOO 9 স্মার্টফোনটিকে 8GB + 128GB এবং 12GB + 256GB ভেরিয়েন্টে Legend এবং Alpa রঙের বিকল্পে পেশ করা যেতে পারে। এর সাথে, এই সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের iQOO 9 SE স্মার্টফোনটিকে স্পেস ফিউশন এবং সানসেট সেরা রঙের বিকল্পে 8GB + 128GB এবং 12GB + 256GB ভেরিয়েন্টে পেশ করা যেতে পারে।

লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি iQOO 9 Pro (চাইনিজ ভেরিয়েন্ট) এবং iQOO 8 (চাইনিজ ভেরিয়েন্ট) স্মার্টফোন গুলিকে ভারতে iQOO 9 Pro এবং iQOO 9 স্মার্টফোন হিসাবে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। iQOO 9 Pro ভারতীয় ভেরিয়েন্টটিকে কয়েকদিন আগে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1, 12 জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড 12, এবং কোয়াড এইচডি+ ডিসপ্লের সাথে Google Play Console এবং Google Play সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এই দিন ভারতে লঞ্চ হতে চলেছে iQoo 9, iQoo 9 Pro এবং iQoo 9 SE স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-9-iqoo-9-pro-and-iqoo-9-se-india-launch-date-and-price-leaked/feed/ 0