iQOO 9 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 25 Feb 2022 15:08:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ হল iQOO 9 এবং iQOO 9 SE, জেনে নিন দাম এবং ফিচার https://www.91mobiles.com/bengali/iqoo-9-and-iqoo-9-se-launched-in-india-check-price-and-specification/ https://www.91mobiles.com/bengali/iqoo-9-and-iqoo-9-se-launched-in-india-check-price-and-specification/#respond Wed, 23 Feb 2022 09:56:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22653 জেনে নিন iQOO 9 এবং iQOO 9 SE স্মার্টফোন দুটির সম্পূর্ণ স্পেসিফিকেশন

The post শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ হল iQOO 9 এবং iQOO 9 SE, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO ভারতে তাদের ফ্ল্যাগশিপ iQOO 9 লাইনআপ লঞ্চ করেছে। iQOO 9 সিরিজে তিনটি স্মার্টফোন iQOO 9 Pro, iQOO 9 এবং iQOO 9 SE চালু করেছে। কোম্পানি Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ iQOO 9 Pro স্মার্টফোন পেশ করেছে। iQOO 9 এবং iQOO 9 SE স্মার্টফোন দুটিই এই সিরিজের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন যা শক্তিশালী এবং প্রিমিয়াম ফিচার সহ আসে। এই পোস্টে আপনাদের iQOO 9 এবং iQOO 9 SE স্মার্টফোন দুটি সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো।

iQOO 9 এর স্পেসিফিকেশন

iQOO 9 স্মার্টফোনটিতে একটি 6.78-ইঞ্চি FHD+ AMOLED 120Hz ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট হল 300Hz। iQOO-এর এই স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 888+ চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে VC লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। iQOO 9 স্মার্টফোনটি Android 12 OS এর উপর ভিত্তি করে Funtouch OS 12 কাস্টম স্কিনে চলে। এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটিতে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।

এই ফোনের ফিচার গুলো হল –

  • 6.78-ইঞ্চি FHD+ AMOLED 120Hz ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন 888+ চিপসেট
  • 12GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ
  • Android 12 ভিত্তিক Funtouch OS 12 স্কিন
  • 50MP প্রাইমারি + 13MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল + 12MP ডেপথ লেন্স
  • 16MP সেলফি ক্যামেরা
  • 4,700mAh ব্যাটারি (120W ফাস্ট চার্জিং)

iQOO 9 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP (অ্যাপারচার f/1.75)। এই ফোনটিতে একটি 13MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে (ফিল্ড অফ ভিউ 120 ডিগ্রি এবং অ্যাপারচার f/2.2) এবং তৃতীয় ক্যামেরায় 13MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। iQOO 9 স্মার্টফোনটিতে একটি 4350mAh ব্যাটারি আছে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের আকার সম্পর্কে কথা বললে, এটি 164.55x 76.7x 8.37 mm এবং ওজন 206.1 গ্রাম। কানেক্টিভিটির জন্য, এই ফোনটিতে 5G, Wi-Fi 6E, Bluetooth 5.2, GPS, NFC এবং USB Type-C পোর্ট রয়েছে।

iQOO 9 SE এর স্পেসিফিকেশন

iQOO 9 SE স্মার্টফোনটিতে একটি 6.62-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল 2,400×1,080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং ব্রাইটনেস 1,300 nits। iQOO 9 SE স্মার্টফোনটিতে Snapdragon 888 চিপসেট দেওয়া হয়েছে। iQOO 9 SE স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 48MP প্রাইমারি ক্যামেরা Sony IMX598 সেন্সর আছে, যার অ্যাপারচার f/1.79। এই ফোনে প্রাইমারি ক্যামেরার সাথে একটি 13MP আল্ট্রা-ওয়াইড/ম্যাক্রো ক্যামেরা সেন্সর এবং একটি 2MP মনো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে ৷

এই ফোনের ফিচারগুলি হল –

  • 6.62-ইঞ্চি FHD+ AMOLED 120Hz ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন 888 চিপসেট
  • 12GB RAM, 256GB স্টোরেজ
  • Android 12 ভিত্তিক Funtouch OS 12 স্কিন
  • 48MP প্রাইমারি + 13MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল + 2MP মনো লেন্স
  • 16MP সেলফি ক্যামেরা
  • 4,500mAh ব্যাটারি (66W চার্জিং)

iQOO 9 SE স্মার্টফোনটি Android 12 এর উপর ভিত্তি করে Funtouch OS 12 কাস্টম স্কিন সহ পেশ করা হয়েছে। iQOO 9 SE স্মার্টফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 66W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য, এই ফোনটিতে 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, ডুয়াল-ব্যান্ড Wi-Fi 802.11, ব্লুটুথ 5.2, GPS / GLONASS এবং USB Type-C চার্জিং রয়েছে।

iQOO 9 এর দাম

iQOO 9 স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট 8GB + 128GB এর সাথে 42,990 টাকায় এবং 12GB + 256GB ভেরিয়েন্ট 46,990 টাকায় পেশ করা হয়েছে। iQOO 9 স্মার্টফোনটি 23 ফেব্রুয়ারি থেকে সেল শুরু হবে।

iQOO 9 SE এর দাম

iQOO 9 SE স্মার্টফোনটিও দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB+128GB সহ iQOO 9 SE স্মার্টফোনের বেস ভেরিয়েন্টটি 33,990 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে, দ্বিতীয় ভেরিয়েন্ট 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 37,990 টাকায় পেশ করা হয়েছে। এই ফোনটিও 23 ফেব্রুয়ারি থেকে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ হল iQOO 9 এবং iQOO 9 SE, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-9-and-iqoo-9-se-launched-in-india-check-price-and-specification/feed/ 0
এই দিন ভারতে লঞ্চ হতে চলেছে iQoo 9, iQoo 9 Pro এবং iQoo 9 SE স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/iqoo-9-iqoo-9-pro-and-iqoo-9-se-india-launch-date-and-price-leaked/ https://www.91mobiles.com/bengali/iqoo-9-iqoo-9-pro-and-iqoo-9-se-india-launch-date-and-price-leaked/#respond Fri, 11 Feb 2022 06:02:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22501 iQOO 9 Pro সিরিজের স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post এই দিন ভারতে লঞ্চ হতে চলেছে iQoo 9, iQoo 9 Pro এবং iQoo 9 SE স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO ভারতে iQOO 9 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। iQOO 9 সিরিজে তিনটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যথা – iQOO 9 SE, iQOO 9, এবং iQOO 9 Pro। ভারতে iQOO 9 সিরিজ লঞ্চ করার বিষয়ে দীর্ঘদিন ধরেই লিক রিপোর্ট শোনা যাচ্ছে। এখন কোম্পানি আনুষ্ঠানিকভাবে ভারত লঞ্চের তারিখ ঘোষণা করে দিয়েছে। রেন্ডার এবং ভারতীয় দাম অনলাইনে লিক হয়ে গেছে।

iQOO 9 সিরিজের ভারত লঞ্চ

iQOO 9 সিরিজের স্মার্টফোনগুলি ভারতে আগামী 23 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে Vivo-এর সাব-ব্র্যান্ড iQOO ভারতে iQOO 9 SE, iQOO 9, এবং iQOO 9 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

iQOO 9 সিরিজের দাম

PassionateGeekz তার রিপোর্টে দাবি করেছে যে iQOO 9 SE স্মার্টফোনটিকে 35,000 থেকে 40,000 টাকা সেগমেন্টে পেশ করা যেতে পারে। iQOO 9 স্মার্টফোনটিকে 43,000 থেকে 47,000 টাকার মধ্যে পেশ করা যেতে পারে। একই সময়ে, এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম 9 প্রো স্মার্টফোনটিকে 55,000 টাকা থেকে 58,000 টাকার মধ্যে পেশ করা যেতে পারে। PassionateGeekz তাদের রিপোর্টে জানিয়েছে যে iQOO 9 Pro স্মার্টফোনের রিটেইল বক্সে ফোনটির দাম 74,999 টাকা প্রিন্ট করা হয়েছে।

এর সাথে, PassionateGeekz লঞ্চের তারিখ সম্পর্কে দাবি করেছে যে iQOO 9 সিরিজ ভারতে আগামী 23 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী iQOO 9 Pro স্মার্টফোনটিকে ভারতে 8GB + 256GB এবং 12GB + 256GB দুটি ভেরিয়েন্টে পেশ করা যেতে পারে। এর সাথে, রিপোর্টে আরও বলা হয়েছে যে এই ফোনটি দুটি রঙের বিকল্পে অফার করা যেতে পারে, যথা – লেজেন্ড এবং ডার্ক ক্রুজ কালারে।

iQOO 9 স্মার্টফোনটিকে 8GB + 128GB এবং 12GB + 256GB ভেরিয়েন্টে Legend এবং Alpa রঙের বিকল্পে পেশ করা যেতে পারে। এর সাথে, এই সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের iQOO 9 SE স্মার্টফোনটিকে স্পেস ফিউশন এবং সানসেট সেরা রঙের বিকল্পে 8GB + 128GB এবং 12GB + 256GB ভেরিয়েন্টে পেশ করা যেতে পারে।

লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি iQOO 9 Pro (চাইনিজ ভেরিয়েন্ট) এবং iQOO 8 (চাইনিজ ভেরিয়েন্ট) স্মার্টফোন গুলিকে ভারতে iQOO 9 Pro এবং iQOO 9 স্মার্টফোন হিসাবে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। iQOO 9 Pro ভারতীয় ভেরিয়েন্টটিকে কয়েকদিন আগে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1, 12 জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড 12, এবং কোয়াড এইচডি+ ডিসপ্লের সাথে Google Play Console এবং Google Play সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এই দিন ভারতে লঞ্চ হতে চলেছে iQoo 9, iQoo 9 Pro এবং iQoo 9 SE স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-9-iqoo-9-pro-and-iqoo-9-se-india-launch-date-and-price-leaked/feed/ 0
iQOO 9 সিরিজের স্মার্টফোনগুলির ভারতে লঞ্চ হ‌ওয়ার আগে দাম এবং স্পেসিফিকেশন শপিং সাইট Amazon থেকে জানা গেছে https://www.91mobiles.com/bengali/iqoo-9-series-smartphones-india-launch-timeline-and-price/ https://www.91mobiles.com/bengali/iqoo-9-series-smartphones-india-launch-timeline-and-price/#respond Fri, 04 Feb 2022 07:32:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22127 iQOO 9 সিরিজের তিনটি আপকামিং স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post iQOO 9 সিরিজের স্মার্টফোনগুলির ভারতে লঞ্চ হ‌ওয়ার আগে দাম এবং স্পেসিফিকেশন শপিং সাইট Amazon থেকে জানা গেছে first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO ভারতে তার লেটেস্ট iQOO 9 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ কোম্পানি এই সিরিজের তিনটি স্মার্টফোন, যথা- iQOO 9, iQOO 9 Pro, এবং iQOO 9 SE চীনে লঞ্চ করেছে। এখন এই স্মার্টফোন গুলিকে ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি। iQOO 9 সিরিজের ভারত লঞ্চ, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে অনেক তথ্য প্রকাশিত হয়েছে। এখন জনপ্রিয় YouTuber টেকনিক্যাল গুরুজি একটি ভিডিও আপলোড করেছেন, যার মাধ্যমে ভারতে iQOO 9 সিরিজের লঞ্চ এবং দাম সম্পর্কে জানা গেছে। একই সময়ে, অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazone একটি মাইক্রোসাইটের মাধ্যমে iQOO 9 সিরিজের টিজিং চালু করে দিয়েছে। তবে বর্তমানে ফোনগুলি সম্পর্কে কোনো তথ্য‌ই পাওয়া যায়নি।

iQOO 9 সিরিজের দাম

টেকনিক্যাল গুরুজির মতে, iQOO 9 সিরিজ ফেব্রুয়ারির শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে। এই সিরিজের তিনটি স্মার্টফোন iQOO 9, iQOO 9 Pro, এবং iQOO 9 SE লঞ্চ হতে চলেছে। এর সাথেই, iQOO 9 SE এই সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে, এই স্মার্টফোনটি‌কে 35,000 টাকা পর্যন্ত দামে পেশ করা যেতে পারে। এর সাথে, iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনের দাম যথাক্রমে 45,000 থেকে 55,000 টাকা পর্যন্ত হতে পারে।

iQOO 9 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন

iQOO 9 স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চির LTPO 2.0 E5 AMOLED ডিসপ্লে থাকতে পারে, এই ডিসপ্লে‌টির রেজল্যুশন 2400 x 1080 পিক্সেল এবং 120Hz রিফ্রেশরেট। এর সাথে এই ফোনে Qualcomm Snapdragon 888+ ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া যেতে পারে। এই ফোনে 4,350mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং দেওয়া যেতে পারে।

ক্যামেরা সেটআপের কথা বলা হলে, ফোনে একটি 48MP প্রাইমারি ক্যামেরা দেওয়া যেতে পারে, এর সাথে 13MP প্রোট্রেট ক্যামেরা এবং 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া যেতে পারে। অন্যদিকে, চাইনিজ ভেরিয়েন্টের কথা বলা হলে, এই স্মার্টফোনটিতে চীনে 50MP + 13MP + 13MP সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনে 12GB LPDDR5 RAM দেওয়া যেতে পারে, অন্যদিকে 4GB ভার্চুয়াল RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ ফোনে দেওয়া যেতে পারে।

iQOO 9 Pro এর স্পেসিফিকেশন

iQOO 9 Pro স্মার্টফোনটিতে 3200 x 1400 পিক্সেলের রেজল্যুশন এবং 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.78-ইঞ্চির LTPO 2.0 E5 2k AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। আইকিউ-এর এই ফোনে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর দেওয়া যেতে পারে, এর সাথেই ফোনটিকে 12GB LPDDR5 RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ সহ পেশ করা যেতে পারে। iQOO 9 Pro স্মার্টফোনটি একটি 4,700mAh ব্যাটারি, 120W দ্রুত চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সমর্থন করতে পারে।

ক্যামেরার কথা বলা হলে, iQOO 9 Pro স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP হতে পারে, এর সাথে একটি 16MP ডেপ্থ সেন্সর এবং 50MP আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। এই ফোনের সামনে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post iQOO 9 সিরিজের স্মার্টফোনগুলির ভারতে লঞ্চ হ‌ওয়ার আগে দাম এবং স্পেসিফিকেশন শপিং সাইট Amazon থেকে জানা গেছে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-9-series-smartphones-india-launch-timeline-and-price/feed/ 0
ভারতে আসছে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড iQOO 9 সিরিজ, লঞ্চ করা হবে iQOO 9 ও iQOO 9 Pro 5G https://www.91mobiles.com/bengali/iqoo-9-series-india-launch-confirm-in-bgis-tournament-know-specs-price-sale/ https://www.91mobiles.com/bengali/iqoo-9-series-india-launch-confirm-in-bgis-tournament-know-specs-price-sale/#respond Fri, 07 Jan 2022 09:26:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20785 ভারতে আসছে iQOO 9 এবং iQOO 9 Pro

The post ভারতে আসছে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড iQOO 9 সিরিজ, লঞ্চ করা হবে iQOO 9 ও iQOO 9 Pro 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
কয়েক দিন আগে iQOO তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে লেটেস্ট iQOO 9 সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে iQOO 9 ও iQOO 9 Pro নামের দুটি 5G ফোন পেশ করা হয়েছে। স্বয়ং কোম্পানির সিইও নিপুণ মৌর্য জানিয়েছেন Snapdragon 8 Gen 1 চিপসেট ও 120W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত এই স্মার্টফোন সিরিজ খুব তাড়াতাড়ি ভারতে আসতে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যেই এই সিরিজের ভারতে লঞ্চের তারিখ জানিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

ভারতে খুব তাড়াতাড়ি iQOO 9 ও iQOO 9 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে কোম্পানির সিইও নিপুণ মৌর্য নিউজ এজেন্সি AINS এর কাছে এই কথা জানিয়েছেন, গিজমোচায়না টেক ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই খবর পেয়েছি। ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী আইকুর আয়োজিত Battlegrounds Mobile India Series (BGIS) tournament চলাকালীন কোম্পানি ভারতে আইকু 9 সিরিজ পেশ করবে। 13 জানুয়ারি বা তার পর টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচের সময় সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করা হবে।

iQOO 9 ও iQOO 9 Pro এর স্পেসিফিকেশন

আইকিউ 9 5জি ফোনটিকে কোম্পানি 6.78 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি ই5 অ্যামোলেড ডিসপ্লে যুক্ত 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। আবার অন‍্যদিকে আইকিউ 9 প্রো স্মার্টফোনটি‌কে 6.78-ইঞ্চির 2কে কোয়াড‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে ই5 অ্যামোলেড এলটিপিও 2.0 কার্ভড স্ক্রিন দেওয়া হয়েছে এবং স্মার্টফোনটি 120 হার্টস রিফ্রেশরেট সহ 1500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

আইকিউ 9 এবং আইকিউ 9 প্রো স্মার্টফোন দুটি অ্যান্ড্রয়েড 12 ওএস সহ অরিজন ওএস ওশিয়ানের সাথে মিলে কাজ করে। এই মোবাইল গুলিতে অক্টাকোর প্রসেসর সহ কোয়ালকমের শক্তিশালী স্ন‍্যাপড্রাগন 8 জেন 1 চিপসেট দেওয়া হয়েছে। এই দুটি স্মার্টফোন‌ই LPDDR5 RAM এবং UFS 3.1 Storage টেকনোলজি সাপোর্ট করে। হেভি গেমিঙের সময়ে ফোনটিকে ঠান্ডা রাখার জন্য এই স্মার্টফোনে বিসি লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে।

এই দুটি স্মার্টফোন‌ই ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে, এই ক‍্যামেরা সেট‌আপে এফ/1.45 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেলের প্রাইমারি স‍্যামসাং জিএন5 সেন্সর দেওয়া হয়েছে। আইকিউ 9 প্রো স্মার্টফোনে‌র ব‍্যাক প‍্যানেলে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 16 মেগাপিক্সেলের প্রোট্রেট লেন্স দেওয়া হয়েছে। আবার আইকিউ 9 স্মার্টফোনে‌র রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 12 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য দুটি স্মার্টফোন‌ই 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

আইকিউ 9 সিরিজের দুটি স্মার্টফোন‌ই 4,700 এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে। বড়ো ব‍্যাটারি‌কে দ্রুত চার্জ করার জন্য কোম্পানি নিজের ফোন গুলিতে 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি প্রদান করেছে। iQOO 9 Pro 5G স্মার্টফোনে কোম্পানি অতিরিক্ত চার্জিং শক্তি হিসাবে 50 ওয়াটের ওয়ারলেস ফাস্ট চার্জিং এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং টেকনোলজি দিয়েছে। কিন্তু আইকিউ 9 5জি স্মার্টফোনে রিভার্স চার্জিং এবং ওয়ারলেস চার্জিং ফিচার পাওয়া যাবে না। আশা করা হচ্ছে ভারতেও iQOO 9 এবং iQOO 9 Pro ফোনদুটি এক‌ই স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে আসছে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড iQOO 9 সিরিজ, লঞ্চ করা হবে iQOO 9 ও iQOO 9 Pro 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-9-series-india-launch-confirm-in-bgis-tournament-know-specs-price-sale/feed/ 0
12GB RAM এবং Snapdragon 8 Gen 1 চিপসেটসহ লঞ্চ হল iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোন, এই স্মার্টফোনে পাওয়া যাবে 120W চার্জিং টেকনোলজি https://www.91mobiles.com/bengali/iqoo-9-pro-5g-phone-launched-with-12gb-ram-snapdragon-8-gen-1-soc-120w-charging-full-specs-price/ https://www.91mobiles.com/bengali/iqoo-9-pro-5g-phone-launched-with-12gb-ram-snapdragon-8-gen-1-soc-120w-charging-full-specs-price/#respond Wed, 05 Jan 2022 10:28:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20605 iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন এবং দাম

The post 12GB RAM এবং Snapdragon 8 Gen 1 চিপসেটসহ লঞ্চ হল iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোন, এই স্মার্টফোনে পাওয়া যাবে 120W চার্জিং টেকনোলজি first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO আজকে টেক মঞ্চে নিজের শক্তি‌র প্রদর্শন করে আইকিউ 9 সিরিজ পেশ করেছে। এই সিরিজে 12GB RAM এবং Snapdragon 8 Gen 1 চিপসেট যুক্ত iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনকে লঞ্চ করা হয়েছে এবং স্মার্টফোন গূলি 120W fast charging সাপোর্ট করে।শক্তিশালী স্পেসিফিকেশন যুক্ত এই 5G ফোনগুলি আপাতত চিনে লঞ্চ হয়েছে, যা আগামী দিনে ভারত সহ অন‍্যান‍্য দেশেও বিক্রি‌র জন্য উপলব্ধ হবে। এই আর্টিকেলে এই দুটি মোবাইল ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কিত তথ্য শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: CES 2022: 1000 KM রেঞ্জসহ চলে এসেছে নতুন কন্সেপ্ট Electric Car, পারবে কি TATA EV-কে টেক্কা দিতে?

iQOO 9 এবং iQOO 9 Pro এর ডিসপ্লে

আইকিউ 9 5জি ফোনটিকে কোম্পানি 6.78 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি ই5 অ্যামোলেড ডিসপ্লে যুক্ত 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। আবার অন‍্যদিকে আইকিউ 9 প্রো স্মার্টফোনটি‌কে 6.78-ইঞ্চির 2কে কোয়াড‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে ই5 অ্যামোলেড এলটিপিও 2.0 কার্ভড স্ক্রিন দেওয়া হয়েছে এবং স্মার্টফোনটি 120 হার্টস রিফ্রেশরেট সহ 1500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র প্রসেসর

আইকিউ 9 এবং আইকিউ 9 প্রো স্মার্টফোন দুটি অ্যান্ড্রয়েড 12 ওএস সহ অরিজন ওএস ওশিয়ানের সাথে মিলে কাজ করে। এই মোবাইল গুলিতে অক্টাকোর প্রসেসর সহ কোয়ালকমের শক্তিশালী স্ন‍্যাপড্রাগন 8 জেন 1 চিপসেট দেওয়া হয়েছে। এই দুটি স্মার্টফোন‌ই LPDDR5 RAM এবং UFS 3.1 Storage টেকনোলজি সাপোর্ট করে। হেভি গেমিঙের সময়ে ফোনটিকে ঠান্ডা রাখার জন্য এই স্মার্টফোনে বিসি লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দাম কমেছে iQOO 7 এর, iQOO 7 Legend, iQOO Z3 ও iQOO Z5 এর দামে পাওয়া যাচ্ছে 3000 টাকা পর্যন্ত ছাড়

iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র ক‍্যামেরা

এই দুটি স্মার্টফোন‌ই ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে, এই ক‍্যামেরা সেট‌আপে এফ/1.45 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেলের প্রাইমারি স‍্যামসাং জিএন5 সেন্সর দেওয়া হয়েছে। আইকিউ 9 প্রো স্মার্টফোনে‌র ব‍্যাক প‍্যানেলে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 16 মেগাপিক্সেলের প্রোট্রেট লেন্স দেওয়া হয়েছে। আবার আইকিউ 9 স্মার্টফোনে‌র রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 12 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য দুটি স্মার্টফোন‌ই 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র ব‍্যাটারি

আইকিউ 9 সিরিজের দুটি স্মার্টফোন‌ই 4,700 এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে। বড়ো ব‍্যাটারি‌কে দ্রুত চার্জ করার জন্য কোম্পানি নিজের ফোন গুলিতে 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি প্রদান করেছে। iQOO 9 Pro 5G স্মার্টফোনে কোম্পানি অতিরিক্ত চার্জিং শক্তি হিসাবে 50 ওয়াটের ওয়ারলেস ফাস্ট চার্জিং এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং টেকনোলজি দিয়েছে। কিন্তু আইকিউ 9 5জি স্মার্টফোনে রিভার্স চার্জিং এবং ওয়ারলেস চার্জিং ফিচার পাওয়া যাবে না।

আরও পড়ুন: 5G স্মার্টফোন সেলে এই চাইনিজ কোম্পানির বাজিমাত, তৈরি হল নতুন রেকর্ড

iQOO 9 Series এর দাম

iQOO 9 স্মার্টফোনে‌র দাম

আইকিউ 9 স্মার্টফোনটি‌কে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং স্মার্টফোনটি‌র দাম CNY 3,999 অর্থাৎ প্রায় 46,500 টাকা। এই ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 12 জিবি র‍্যাম সহ 256 জিবি স্টোরেজের ফোনটিকে CNY 4,399 (প্রায় 51,550 টাকা) এবং সবচেয়ে বড়ো ভেরিয়েন্ট 12 জিবি র‍্যাম সহ 512 জিবি স্টোরেজের ফোনটিকে CNY 4,799 (প্রায় 56,240 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।

iQOO 9 Pro স্মার্টফোনে‌র প্রাইস

আইকিউ 9 প্রো স্মার্টফোনটি‌কেও তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটিকে CNY 4,999 (প্রায় 58,500 টাকা), 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরে‌জ ভেরিয়েন্ট‌টিকে CNY 5,499 (প্রায় 64,500 টাকা) এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটিখে CNY 5,999 (প্রায় 70,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি স্মার্টফোনে‌র মডেলকেই Black, Orange এবং Special BMW Motorsport Edition এ কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12GB RAM এবং Snapdragon 8 Gen 1 চিপসেটসহ লঞ্চ হল iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোন, এই স্মার্টফোনে পাওয়া যাবে 120W চার্জিং টেকনোলজি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-9-pro-5g-phone-launched-with-12gb-ram-snapdragon-8-gen-1-soc-120w-charging-full-specs-price/feed/ 0
iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র লঞ্চিঙের আগেই লিক হয়ে গেল ক‍্যামেরা স্পেসিফিকেশন্স https://www.91mobiles.com/bengali/iqoo-9-and-iqoo-9-pro-camera-specifications-leaked/ https://www.91mobiles.com/bengali/iqoo-9-and-iqoo-9-pro-camera-specifications-leaked/#respond Mon, 03 Jan 2022 12:51:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20532 iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র লঞ্চিঙের আগেই লিক হয়ে গেল ক‍্যামেরা স্পেসিফিকেশন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO চিনে নিজের আগামী ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনটি‌কে আগামী 5 জানুয়ারি লঞ্চ করতে চলেছে। এই দুটি স্মার্টফোনকে কোম্পানি ভারতে আগামী মাসের মধ্যে লঞ্চ করতে পারে। এখন iQOO এর আপকামিং ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনে‌র সম্পর্কে অনলাইনে Weibo পোস্টের মাধ্যমে তথ্য শেয়ার করা হয়েছে। উইবোতে শেয়ার করা পোস্টারের মাধ্যমে iQOO 9 এবং 9 Pro স্মার্টফোনে‌র ক‍্যামেরা স্পেসিফিকেশন্সের সম্পর্কিত তথ্য জানা গেছে। এই আর্টিকেলে iQOO 9 সিরিজের ক‍্যামেরা স্পেসিফিকেশন্স সহ অন‍্যান‍্য ফিচারের সম্পর্কে জানানো হবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 9RT স্মার্টফোন এবং OnePlus Buds Z2 ইয়ারবাডস, কনফার্ম করল কোম্পানি

iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র ক‍্যামেরা স্পেসিফিকেশন্স

iQOO 9 সিরিজে স‍্যামসাং এর 50MP GN5 ক‍্যামেরা সেন্সর গিম্বেল স্টেবেলাইজেশানের সাথে আসতে চলেছে। Weibo তে শেয়ার করা পোস্টারের অনুযায়ী iQOO 9 Pro স্মার্টফোনে আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হবে, এবং এই লেন্সটি 150 ডিগ্রী‌র ফিল্ড অফ ভিউ সাপোর্ট করবে। এর সাথেই iQOO 9 মডেলে 50MP Samsung GN5 প্রাইমারি ক‍্যামেরা, 13MP আল্ট্রা ক‍্যামেরা (130 ডিগ্রী ফিল্ড অফ ভিউ) এবং 12MP Sony IMX663 টেলিফোটো ক‍্যামেরা সেন্সর থাকতে পারে।

iQOO আর‌ও একটি Weibo পোস্টে জানিয়েছে যে আপকামিং iQOO 9 Pro স্মার্টফোনে 120W GaN চার্জার দেওয়া হবে। এর আগে লিক রিপোর্ট গুলি থেকে জানা গেছে যে iQOO 9 সিরিজে 4,700mAh এর ব‍্যাটারি দেওয়া হবে। এর সাথেই iQOO 9 Pro স্মার্টফোনে আল্ট্রা সোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হবে।

আরও পড়ুন: 50MP ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারি সহ লঞ্চ হল Vivo এর সস্তা ফোন, জেনে নিন এই ফোনটি‌র স্পেসিফিকেশন

iQOO 9 সিরিজের স্মার্টফোনে Snapdragon 8 Gen 1 CPU চিপসেট দেওয়া যেতে পারে। সফ্টওয়্যার ফ্রন্টের কথা বলা হলে iQOO 9 সিরিজের স্মার্টফোনে Android 12 প্রি ইন্সটল করে দেওয়া হবে। এর সাথেই iQOO 9 Pro স্মার্টফোনে‌র সম্পর্কে বলা হচ্ছে যে এই স্মার্টফোনে AMOLED LTPO ডিসপ্লে দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র লঞ্চিঙের আগেই লিক হয়ে গেল ক‍্যামেরা স্পেসিফিকেশন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-9-and-iqoo-9-pro-camera-specifications-leaked/feed/ 0
Snapdragon 8 Gen 1 চিপসেট ও 120W ফাস্ট চার্জিং ফিচারসহ লঞ্চ হবে iQOO 9 সিরিজের স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-9-series-smartphone-specifications-leaked/ https://www.91mobiles.com/bengali/iqoo-9-series-smartphone-specifications-leaked/#respond Thu, 09 Dec 2021 06:35:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20212 লিক হল iQOO 9

The post Snapdragon 8 Gen 1 চিপসেট ও 120W ফাস্ট চার্জিং ফিচারসহ লঞ্চ হবে iQOO 9 সিরিজের স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছরের শুরুতে iQOO তাদের ঘরোয়া বাজার অর্থাৎ চীনে iQOO 8 লঞ্চ করেছিল। এই সিরিজে কোম্পানি দুটি প্রিমিয়াম ফোন পেশ করেছিল যার মধ্যে একটি Snapdragon 888+ SoC তে রান করে। বিগত সময়ের গ্লোবাল চিপসেট কমতির কারণে কোম্পানি ভারতে তাদের iQOO 8 সিরিজের ফোন লঞ্চ করতে পারেনি। বর্তমানে গুজব শোনা যাচ্ছে iQOO ভারতে আগামী বছর অর্থাৎ 2022 সালের প্রথম কোয়ার্টারে iQOO 9 সিরিজ লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে তাদের আপকামিং ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে বেশি তথ্য শেয়ার করা না হলেও ইন্টারনেটে এই ফোনের স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। আপকামিং iQOO 9 সিরিজের স্মার্টফোন Snapdragon 8 Gen 1 SoC এর সঙ্গে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এই পোস্টে আমরা লিকের মাধ্যমে পাওয়া iQOO 9 এর ফিচার, স্পেসিফিকেশন ও অন‍্যান‍্য ডিটেইলস সম্পর্কে কথা বলব।

আরও পড়ুন: দিল্লিকে পেছনে ফেলে এই রাজ‍্যে‌র মানুষ সবচেয়ে বেশি কিনেছে Electric Vehicle

iQOO 9 এর স্পেসিফিকেশন

আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে চীন ও অন‍্যান‍্য মার্কেটে iQOO 9 সিরিজ লঞ্চ করা হতে পারে। তবে লঞ্চের আগেই অনলাইনে কোম্পানির এই আগামী স্মার্টফোনের স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। GizmoChina এর রিপোর্ট অনুযায়ী কোম্পানির আপকামিং ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Snapdragon 8 Gen 1 SoC তে রান করতে পারে। এছাড়া টিপস্টার জানিয়েছেন iQOO 9 ও iQOO 9 Pro দুটি ফোনেই কোয়ালকম চিপসেট থাকবে। iQOO 9 সিরিজের ফোনে সেকেন্ড জেনারেশন ইন্ডিপেনডেন্ট ডিসপ্লে চিপ, ডুয়েল স্পীকার, ডুয়েল X-অ্যাক্সিস লিনিয়ার মোটরসহ পেশ করা হতে পারে। শোনা যাচ্ছে এই আপকামিং আইকু ফোনটি ডুয়েল প্রেশার সেন্সিটিভিটি শোল্ডার বাটন থাকবে।

iQOO তাদের এই আপকামিং ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে যোগ করবে বলে জানা গেছে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারসহ AMOLED ডিসপ্লে প‍্যানেল ব‍্যবহার করা হবে। তবে এখনও পর্যন্ত এই ডিসপ্লের সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি। লিক স্পেসিফিকেশন থেকে জানা গেছে এতে 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। iQOO 9 সিরিজের ফোনে মাইক্রো গিম্বেল PTZ থাকবে বলে জানা গেছে। তবে এই ফিচার শুধুমাত্র প্রো মডেলে থাকবে না কি সবকটি মডেলে সেবিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Snapdragon 8 Gen 1 চিপসেট ও 120W ফাস্ট চার্জিং ফিচারসহ লঞ্চ হবে iQOO 9 সিরিজের স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-9-series-smartphone-specifications-leaked/feed/ 0
Vivo এর লঞ্চ প্ল‍্যান কি, আনতে চলেছে Vivo S10, Vivo X70 আর iQOO 9 এর মতো বড়ো ডিভাইস, এখানে দেখুন ফুল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-mobile-phones-launch-plan-for-h2-vivo-s10-vivo-x70-and-iqoo-9-series-details/ https://www.91mobiles.com/bengali/vivo-mobile-phones-launch-plan-for-h2-vivo-s10-vivo-x70-and-iqoo-9-series-details/#respond Thu, 24 Jun 2021 06:06:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16581 Vivo এবং iQOO এর আপকামিং লাইন‌আপ

The post Vivo এর লঞ্চ প্ল‍্যান কি, আনতে চলেছে Vivo S10, Vivo X70 আর iQOO 9 এর মতো বড়ো ডিভাইস, এখানে দেখুন ফুল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo আজকে ভারতীয় বাজারে নিজের ‘ভি’ সিরিজের নতুন 5জি স্মার্টফোন Vivo V21e 5G লঞ্চ করবে যার দাম 24,990 টাকার কাছাকাছি। এই কোম্পানি Vivo V সিরিজের সাথে যেখানে মিডবাজেট সেগ্মেন্টে ছেয়ে আছে আবার Vivo Y সিরিজের সাথে লো বাজেটেও নিজের উপস্থিতি রেখেছে। ইন্ডিয়াতে ভিভো ফোনের মার্কেট‌ও বড়ো আর এর ইউজার্স আর ফোনের সংখ্যা‌ও দিন দিন বাড়ছে। Vivo এই বছরের দ্বিতীয় ছয়মাস অর্থাৎ 2021 H2 এর জন্য প্রস্তুত হয়ে গেছে আর এই সময় কোম্পানি Vivo S10 series, Vivo X70 series আর iQOO 9 এর মতো বড়ো ডিভাইস আনতে চলেছে। গিজমোচিনার একটি রিপোর্টে Vivo এর লঞ্চ প্ল‍্যান আর প্রোডাক্ট লাইন‌আপ সম্পর্কে বলা হয়েছে।

ভিভো মোবাইল ফোন 2021 এর শেষ ছয় মাসে কোন ধামাকা করতে চলেছে তার আন্দাজ Gizmochina এর এক ওয়েবসাইট রিপোর্টে বোঝা গিয়েছিল। এই রিপোর্টে আগামী ছয় মাসের জন্য ভিভোর প্রোডাক্ট লাইন‌আপ এর তথ্য দিয়েছে। 2021 এর সেকেন্ড হাফে কোম্পানি লো বাজেট সেগ্মেন্টে‌র সাথেই ফ্ল‍্যাগশিপ ডিভাইসেও জোর দেবে আর এই সময় Vivo ব্র‍্যান্ডের সাথে iQOO ব্র‍্যান্ডের‌ও পাওয়ারফুল ফোন লঞ্চ করা হবে।

Vivo S10 series লঞ্চ প্ল‍্যান

প্রাপ্ত তথ্য অনুযায়ী ভিভো কোম্পানি আগামী মাসেই টেক মঞ্চে নিজের ভিভো এস10 সিরিজ পেশ করবে। কোম্পানি বছরের দ্বিতীয় ছয়মাসের শুরু এই সিরিজের সাথে করবে। মার্চ মাসে আসা Vivo S9 series এরপরে কোম্পানি 4 মাস বাদেই এস10 সিরিজ পেশ করার প্রস্তুতি করেছে। বলা হয়েছে যে এই সিরিজের সাথেই কোম্পানি নতুন Camera layout নিয়ে আসবে। এই ফোনের ডিজাইন আগের সিরিজের থেকে আপগ্রেড করা হবে।

Vivo X70 series লঞ্চ প্ল‍্যান

ভিভো এক্স70 সিরিজ বছরের তৃতীয় তিন মাসে আনা হবে আর এই সিরিজ সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হবে। বলা হয়েছে যে এই সিরিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এর সাথে পার্টনারশিপে লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী ভিভো কোম্পানি ভারতীয় বাজারে নিজের সিরিজ কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন চিপসেটে লঞ্চ করবে। আবার এই সিরিজে থাকা সব স্মার্টফোন 5G কানেক্টিভিটি সাপোর্টের সাথে লঞ্চ করা যেতে পারে। এই সিরিজে তিনটি স্মার্টফোন মডেল থাকবে। আবার সিরিজের স্পেসিফিকেশন্সের উপরেও এখনো কোনো আপডেট আসেনি।

iQOO 9 series লঞ্চ প্ল‍্যান

রিপোর্ট অনুযায়ী আইকিউ 9 সিরিজ‌ও 2021 এর তৃতীয় কোয়ার্টারে লঞ্চ করা হবে। অথচ এই স্মার্টফোন কোন মাসে মার্কেটে আসবে সেই ডিটেইলস এখনো পরিস্কার না। স্পেসিফিকেশন্সের নামে এখন শুধুমাত্র এটাই জানা গেছে যে iQOO 9 সিরিজে বড়ো ব‍্যাটারী দেওয়া হবে আর এই ব‍্যাটারী ক‍্যাপাসিটি আগের সিরিজের তুলনায় বেশি হবে। আপাতত স্পেসিফিকেশন্স এবং লঞ্চ সম্পর্কিত অন‍্যান‍্য তথ্য জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo এর লঞ্চ প্ল‍্যান কি, আনতে চলেছে Vivo S10, Vivo X70 আর iQOO 9 এর মতো বড়ো ডিভাইস, এখানে দেখুন ফুল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-mobile-phones-launch-plan-for-h2-vivo-s10-vivo-x70-and-iqoo-9-series-details/feed/ 0