iQOO Neo 10 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 05 May 2026 13:58:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল iQOO Neo 10 ফোনের নতুন কালার অপশন, Alpine White এবং Asphalt Black কালারে পাওয়া যাবে দারুণ লুক https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-new-color-variants-alpine-white-asphalt-black-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-new-color-variants-alpine-white-asphalt-black-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 05 May 2026 14:19:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=77336 ভারতে লঞ্চ হল iQOO Neo 10 ফোনের নতুন কালার অপশন

The post লঞ্চ হল iQOO Neo 10 ফোনের নতুন কালার অপশন, Alpine White এবং Asphalt Black কালারে পাওয়া যাবে দারুণ লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের শক্তিশালী পারফরমেন্স সহ iQOO Neo 10 ফোনটি নতুন লুকে পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে প্রায় এক বছর পর এই ফোনটির Alpine White এবং Asphalt Black কালার অপশন লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলের সঙ্গে আগের Inferno Red এবং Titanium Chrome কালার অপশন‌ও সেল করা হবে। তবে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের কোনো পরিবর্তন ঘটানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

iQOO Neo 10 ফোনটির নতুন কালার সহ 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 37,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটির 12GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে 42,999 টাকা। এই ফোনটি কেনার সময় Axis Bank এবং SBI কার্ড ব্যাবহার করলে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে দুটি মডেলের এফেক্টিভ প্রাইস পড়বে যথাক্রমে 34,999 টাকা এবং 40,999 টাকা। এছাড়াও ইউজাররা ছয় মাসের নো কস্ট ইএম‌আই অপশনেও এই ফোনটি কিনতে পারবেন।

iQOO Neo 10 ফোনে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন রিফ্রেশ রেট এবং 5,500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। গেমিং এবং কন্টেন্ট উপভোগের জন্য এই ডিসপ্লে আদর্শ।

প্রসেসিঙের জন্য iQOO Neo 10 ফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 12GB পর্যন্ত LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। এই কারণে ফোনটি গেমার এবং হেভি ইউজারদের কাছে যথেষ্ট উল্লেখযোগ্য। পাওয়ার পাওয়ার ব্যাকাপের জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ দিতে এবং অত্যন্ত কম সময়ের মধ্যে চির্জ হতে সক্ষম।

iQOO Neo 10 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি Sony IMX882 সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড OriginOS 6 কাস্টম স্কিনে কাজ করে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং যোগ করা হয়েছে।

পারফরমেন্স, শক্তিশালী ব্যাটারি এবং হাই-এন্ড হার্ডওয়্যারের দিক থেকে iQOO Neo 10 ফোনটি সত্যিই প্রশংসনীয়। প্রসঙ্গত এই প্রাইস রেঞ্জে অন্যান্য বেশ কিছু ফোনে টেলিফটো লেন্সের সুবিধা রয়েছে। তবে নতুন কালার অপশন এবং অফার সহ এই ফোনটি একটি অসাধারণ বিকল্প।

The post লঞ্চ হল iQOO Neo 10 ফোনের নতুন কালার অপশন, Alpine White এবং Asphalt Black কালারে পাওয়া যাবে দারুণ লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-new-color-variants-alpine-white-asphalt-black-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
আজ থেকে শুরু হল iQOO Neo 10 স্মার্টফোনের সেল, 2000 টাকার ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে এই ফোন https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-sale-today-on-amazon-check-price-offer-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-sale-today-on-amazon-check-price-offer-details-in-bengali/#respond Tue, 03 Jun 2025 06:40:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64542 iQOO Neo 10 ফোনের সেল ডিটেইলস

The post আজ থেকে শুরু হল iQOO Neo 10 স্মার্টফোনের সেল, 2000 টাকার ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ থেকে iQOO Neo 10 স্মার্টফোনটির সেল শুরু হতে চলেছে। এই ফোনের সেল দুপুর 12 টা থেকে Amazon India মাধ্যমে লাইভ হবে। ইউজাররা ফোনটির ব্যাঙ্ক অফার এবং সহজ EMI অপশন সহ কিনতে পারবেন। ফোনটিতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সহ 7000mAh বড় ব্যাটারি, প্রসেসিঙের জন্য Snapdragon 8s Gen 4 চিপসেট এবং 50MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হয়েছে।

iQOO Neo 10 এর দাম এবং অফার

iQOO তাদের নতুন iQOO Neo 10 স্মার্টফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনের দাম 31,999 টাকা থেকে শুরু। নীচে সমস্ত ভেরিয়েন্টের দাম জানানো হল:

ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস অফার প্রাইস
8GB + 128GB ₹31,999 ₹29,999
8GB + 256GB ₹33,999 ₹31,999
12GB + 256GB ₹35,999 ₹33,999
16GB + 512GB ₹40,999 ₹38,999

 

  • লঞ্চ অফার হিসাবে ফোনটিতে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • এছাড়া ইউজারা সহজ EMI অপশনে ফোনটি আরও কম দামে কিনতে পারবেন।

iQOO Neo 10 ফোনটি কি কেনা উচিৎ?

iQOO Neo 10 ফোনটিতে Qualcomm এর নতুন Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি AnTuTu এবং Geekbench এর মতো বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে প্রায় 20 লক্ষ স্কোর এবং 7000 থেকে বেশি মাল্টি-কোর স্কোর পেয়েছে। এর ফলে ফোনটি 40,000 টাকা দামের Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ ফোনের তুলনায় বেশি শক্তিশালী হয়ে উঠেছে। যেসব ইউজাররা হেভি গেমিং, মাল্টি টাস্কিং করতে পছন্দ করেন, সেইসব ইউজারদের জন্য প্রায় 30,000 টাকা দামের ফোনটি একটি ভালো অপশন হবে।

এই ফোনটির বিশেষত্ব হল এর 7000mAh বড় ব্যাটারি। গেমিং এবং ভিডিও স্ট্রিমিঙের ক্ষেত্রেও পুরো দিন পর্যন্ত ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। যারা সারা দিন ফোন ব্যাবহার করেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত পয়েন্ট।

কোম্পানির পক্ষ থেকে এত বড় ব্যাটারি চার্জ করার জন্য 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফোনটি 0 থেকে 100% চার্জ হতে মাত্র 26 মিনিট সময় লাগে। এই প্রাইস রেঞ্জে এত অসাধারণ চার্জিং ফিচার কম দেখা যায়।

iQOO Neo 10 এর স্পেসিফিকেশন

  • 6.78 1.5K 144Hz AMOLED Display
  • Qualcomm Snapdragon 8s Gen 4
  • 16GB RAM + 512GB Storage
  • 16GB Extended RAM
  • 50MP Dual Rear Camera
  • 32MP Selfie Camera
  • 7,000mAh Battery
  • 120W FlashCharge

ডিসপ্লে

iQOO Neo 10 ফোনে 2800 × 1260 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট ও 5500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Schott Xensation গ্লাসের প্রোটেকশন যোগ করা হয়েছে।

পারফরমেন্স

iQOO Neo 10 5G ফোনটি Android 15 বেসড Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 অক্টাকোর প্রসেসর রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসে 2.01GHz থেকে 3.21GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে পারে। স্মুথ এবং ল্যাগ ফ্রি গেমিঙের জন্য এতে সুপারকম্পিউটার চিপ কিউ1 দেওয়া হয়েছে। এই সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Adreno 825 GPU যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 2066325 AnTuTu স্কোর পেয়েছে।

স্টোরেজ

ভারতের বাজারে iQOO Neo 10 5G ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। Extended RAM টেকনোলজি মাধ্যমে এই ফোনের সবকটি ভেরিয়েন্টের RAM বাড়ানো যায়। অর্থাৎ 8GB RAM মডেলে 16GB (8GB+8GB), 12GB RAM মডেলে 24GB (12GB+12GB) এবং 16GB RAM মডেলে 32GB (16GB+16GB) এর ক্ষমতা উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR5X Ultra RAM + UFS4.1 ROM টেকনোলজি রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য iQOO Neo 10 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত ও OIS সাপোর্টেড 50MP Sony IMX882 Portrait সেন্সর এবং এর সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP Ultra Wide-Angle লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 10 5G ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে। আমাদের PC Mark Battery টেস্টে এই ফোনটি 15 ঘন্টা, 39 মিনিট স্কোর পেয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি মাত্র 27.15 মিনিটের মধ্যে 20% থেকে 100% পর্যন্ত চার্জ হয়ে গেছে।

 

The post আজ থেকে শুরু হল iQOO Neo 10 স্মার্টফোনের সেল, 2000 টাকার ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-sale-today-on-amazon-check-price-offer-details-in-bengali/feed/ 0
7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল নতুন 5G ফোন iQOO Neo 10, রয়েছে 16GB RAM এবং 1.5K 144Hz ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 26 May 2025 08:37:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64302 ভারতে লঞ্চ হল iQOO Neo 10

The post 7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল নতুন 5G ফোন iQOO Neo 10, রয়েছে 16GB RAM এবং 1.5K 144Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল গেমারদের জন্য টেঁক ব্র্যান্ড আইকু ভারতে একটি নতুন শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে আজ 16GB RAM এবং Snapdragon 8s Gen 4 প্রসেসরের ক্ষমতাসম্পন্ন iQOO Neo 10 পেশ করা হয়েছে। 7,000mAh Battery সহ এই 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iQOO Neo 10 ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – ₹31,999
  • 8GB RAM + 256GB Storage – ₹33,999
  • 12GB RAM + 256GB Storage – ₹35,999
  • 16GB RAM + 512GB Storage – ₹40,999

ভারতের বাজারে iQOO Neo 10 ফোনটি মোট চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম 31,999 টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ 40,999 টাকা পর্যন্ত। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সবকটি মডেলে 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। ভারতের বাজারে আগামী 3 জুন থেকে কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। সবচেয়ে বড় কথা iQOO Neo 10 ফোনটি প্রিবুক করলে ইউজারদের বিনামূল্যে iQOO Tws 1e দেওয়া হবে।

iQOO Neo 10 ফোনের স্পেসিফিকেশন

  • 6.78 1.5K 144Hz AMOLED Display
  • Qualcomm Snapdragon 8s Gen 4
  • 16GB RAM + 512GB Storage
  • 16GB Extended RAM
  • 50MP Dual Rear Camera
  • 32MP Selfie Camera
  • 7,000mAh Battery
  • 120W FlashCharge

ডিসপ্লে

iQOO Neo 10 ফোনে 2800 × 1260 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট ও 5500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Schott Xensation গ্লাসের প্রোটেকশন যোগ করা হয়েছে।

পারফরমেন্স

iQOO Neo 10 5G ফোনটি Android 15 বেসড Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 অক্টাকোর প্রসেসর রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসে 2.01GHz থেকে 3.21GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে পারে। স্মুথ এবং ল্যাগ ফ্রি গেমিঙের জন্য এতে সুপারকম্পিউটার চিপ কিউ1 দেওয়া হয়েছে। এই সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Adreno 825 GPU যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 2066325 AnTuTu স্কোর পেয়েছে।

স্টোরেজ

ভারতের বাজারে iQOO Neo 10 5G ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। Extended RAM টেকনোলজি মাধ্যমে এই ফোনের সবকটি ভেরিয়েন্টের RAM বাড়ানো যায়। অর্থাৎ 8GB RAM মডেলে 16GB (8GB+8GB), 12GB RAM মডেলে 24GB (12GB+12GB) এবং 16GB RAM মডেলে 32GB (16GB+16GB) এর ক্ষমতা উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR5X Ultra RAM + UFS4.1 ROM টেকনোলজি রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য iQOO Neo 10 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত ও OIS সাপোর্টেড 50MP Sony IMX882 Portrait সেন্সর এবং এর সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP Ultra Wide-Angle লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 10 5G ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে। আমাদের PC Mark Battery টেস্টে এই ফোনটি 15 ঘণ্টা, 39 মিনিট স্কোর পেয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি মাত্র 27.15 মিনিটের মধ্যে 20% থেকে 100% পর্যন্ত চার্জ হয়ে গেছে।

iQOO Neo 10 ফোনের ফিচার

  • iQOO Neo 10 ফোনটি 15 5G Bands সাপোর্ট করে, ফলে এই ফোনটি সহজেই Jio, Airtel এবং Vi নেটওয়ার্ক ব্যাবহার করতে পারে।
  • কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 7 এবং Bluetooth 5.4 এর পাশাপাশি NFC ও OTG ফিচার রয়েছে।
  • পলিকার্বনেট বডি দিয়ে তৈরি এই ফোনটির থিকনেস 8.09mm এবং ওজন 206 গ্রাম।
  • iQOO Neo 10 5G ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং যোগ করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে IP68 এবং IP69 খুবই স্বাভাবিক হয়ে গেছে, ফলে এই ফোনটির আইপি রেটিং অনেকটাই পিছিয়ে।
  • এই ফোনটিতে তিন বছর Android এবং চার বছর Security আপডেট পাওয়া যাবে।

iQOO Neo 10 ফোনের প্রতিদ্বন্দ্বী

iQOO Neo 10 ফোনটি আপার মিড বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। ভারতের বাজারে এই প্রাইস রেঞ্জে উপস্থিত Samsung Galaxy A36 এবং Vivo V50 5G ফোনগুলি এই ফোনটিকে কড়া টক্কর দেবে। এই দুটি ফোনের দাম যথাক্রমে : 32,999 টাকা এবং 34,999 টাকা। এছাড়াও এই সপ্তাহে ভারতের বাজারে আসন্ন realme GT 7T 5G ফোনটিও ভালো প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

The post 7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল নতুন 5G ফোন iQOO Neo 10, রয়েছে 16GB RAM এবং 1.5K 144Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
32MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz ডিসপ্লে সহ লঞ্চ হবে iQOO Neo 10 স্মার্টফোন, কনফার্ম হল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-display-camera-details-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-display-camera-details-confirmed-know-details-in-bengali/#respond Sat, 17 May 2025 11:21:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64077 প্রকাশ্যে এল iQOO Neo 10 ফোনের ডিসপ্লে এবং ক্যামেরা ডিটেইলস

The post 32MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz ডিসপ্লে সহ লঞ্চ হবে iQOO Neo 10 স্মার্টফোন, কনফার্ম হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসের শেষের দিকে ভারতে iQOO Neo 10 লঞ্চ হতে চলেছে। অফিসিয়ালি লঞ্চের আগেই Vivo এর সাব-ব্র্যান্ড iQOO তাদের এই আপকামিং ফোনটির ফিচার টিজ করেছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে Neo 10 ফোনের ডিসপ্লে, ক্যামেরা এবং কুলিং সিস্টেম সম্পর্কিত তথ্য শেয়ার করা হয়েছে। এই ফোনটিকে সম্প্রতি চীনে লঞ্চ হওয়া iQOO Z10 Turbo Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে, তবে এতে কিছু পরিবর্তন করা হতে পারে।

iQOO Neo 10 ফোনের ডিসপ্লে এবং ক্যামেরা ডিটেইলস

  • iQOO Neo 10 ফোনে 1.5K রেজলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে দেওয়া হবে।
  • এই ডিসপ্লে 5,500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে, ফলে ফোনটি কোনো অসুবিধা ছাড়াই আউটডোরে ব্যাবহার করা যাবে।
  • রি ফোনটির দাম 35,000 টাকার চেয়ে কম রাখা হবে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি এই সেগমেন্টের সবচেয়ে ব্রাইট ডিসপ্লে সহ স্মার্টফোন হবে।
  • এই ফোনের ব্যাক প্যানেলে স্কোয়ার ও সার্কেলের কম্বিনেশন সহ ক্যামেরা আইল্যান্ড থাকবে। এতে OIS সহ 50MP Sony প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইদ অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে।
  • iQOO Neo 10 ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। জানিয়ে রাখি iQOO Z10 Turbo Pro ফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল।
  • হীট ডিসিপেশনের জন্য এই ফোনে 7000mm² আলট্রা লার্জ VC কুলিং সিস্টেম যোগ করা হবে।
  • ফোনটিতে বাইপাস চার্জিং ফিচার থাকবে। এর সাহায্যে চার্জিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি চার্জার থেকে পাওয়ার নেবে, ফলে হীটিং কম হবে এবং ব্যাটারি লাইফও বাড়বে।

iQOO Neo 10 সম্পর্কে জানা গেছে…

  • iQOO Neo 10 ফোনে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং কোম্পানির ইন-হাউস Q1 চিপ যোগ করা হবে।
  • এতে LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হবে, এর ফলে পারফরমেন্স এবং স্টোরেজ স্পীড উভয়ই আরও বেশি ভালো পাওয়া যাবে।
  • এই ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি থাকবে।
  • iQOO Neo 10 ফোনটি Inferno Red এবং Titanium Chrome কালার অপশনে সেল করা হবে।

iQOO Neo 7 ফোনটি 2023 সালের শেষের দিকে নন-প্রো Neo স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছিল। Vivo এর সাব-ব্র্যান্ড iQOO গত বছর শুধুমাত্র iQOO Neo 9 Pro ফোনটি পেশ করেছিল এবং এই ফোনের প্রাথমিক দাম রাখা হয়েছিল 35,999 টাকা।

The post 32MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz ডিসপ্লে সহ লঞ্চ হবে iQOO Neo 10 স্মার্টফোন, কনফার্ম হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-display-camera-details-confirmed-know-details-in-bengali/feed/ 0
এই প্রাইস রেঞ্জে লঞ্চ হতে চলেছে iQOO Neo 10, প্রকাশ্যে এল আপকামিং ফোনের ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-india-price-range-antutu-score-revealed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-india-price-range-antutu-score-revealed-know-details-in-bengali/#respond Wed, 14 May 2025 13:07:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63924 শীঘ্রই আসতে চলেছে iQOO Neo 10

The post এই প্রাইস রেঞ্জে লঞ্চ হতে চলেছে iQOO Neo 10, প্রকাশ্যে এল আপকামিং ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের Neo 10 সিরিজের অধীনে Neo 10R ফোনের পর, এবার iQOO Neo 10 ফোনটি লঞ্চ করতে চলেছে। আগামী 26 মে ভারতে ফোনটি লঞ্চ করা হবে। Amazon লিস্টিঙের মাধ্যমে ফোনটির ডিজাইন এবং কালার অপশন কনফার্ম হয়ে গেছে। এছাড়া আমরা ফোনটির চিপসেট এবং ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানতে পেরেছি। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে ভারতে iQOO Neo 10 ফোনের দাম টিজ করা হচ্ছে, একইসঙ্গে ফোনের AnTuTu স্কোরও শেয়ার করা হয়েছে।

iQOO Neo 10 এর ভারতীয় প্রাইস রেঞ্জ

  • iQOO Neo 10 ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হবে বলে জানানো হয়েছে। এই ফোনটি AnTuTu টেস্টে প্রায় 2.42 মিলিয়ন স্কোর এয়েছে।
  • এখানে ফোনের দাম यहां 35,000 টাকার চেয়ে কম হবে বলে জানানো হয়েছে। মনে করিয়ে দিই iQOO Neo 9 Pro ফোনটির দাম 35,999 টাকা থেকে শুরু হত।

  • টিজার ইমেজের মাধ্যমে জানা গেছে ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট এবং ইন-হাউস Q1 সুপারকম্পিউটিং চিপ সহ লঞ্চ করা হবে।

iQOO Neo 10 এর সম্পর্কে জানা গেছে?

iQOO Neo 10 ফোনটি ডিজাইন প্রায় অনেকটাই আগের ফোনের মতো রয়েছে। এই ফোনের রেয়ার প্যানেলে স্কয়ারকল ক্যামেরা মডিউল দেওয়া হবে। এর মধ্যে ডুয়েল ক্যামেরা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ থাকবে। ফোনটির ফ্রন্টে সেলফি ক্যামেরার জন্য সেন্টার পজিশনে পাঞ্চ-হোল কাটআউট এবং ফ্ল্যাট এজ ডিজাইন দেওয়া হবে। এই ফোনদুটি Inferno Red এবং Titanium এর মতো কালার অপশনে পেশ করা হবে।

  • iQOO Neo 10 ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হবে, কিন্তু এখনও প্রজন মেমরি অপশন সম্পর্কে জানানো হয়নি।
  • ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। একইসঙ্গে ফোনটিতে Bypass চার্জিং সাপোর্ট করবে।
  • Amazon লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটির বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের থিকনেস মাত্র 8.9mm হবে।
  • ফোনটিতে 7000mm2 বড় ভেপার কুলিং চেম্বার, বায়পাস চার্জিং, এবং 144fps গেমিং সাপোর্ট থাকবে।

আমারা এখনও পর্যন্ত iQOO Neo 10 ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানতে পারিনি, তবে ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য লঞ্চের অপেক্ষা করতে হবে। আপকামিং iQOO Neo 10 ফোনটি iQOO Z10 Turbo Pro ফোনের রিব্র্যান্ড হতে পারে। এটি বেশ কিছু দিন আগেই চীনে লঞ্চ করা হয়েছিল।

The post এই প্রাইস রেঞ্জে লঞ্চ হতে চলেছে iQOO Neo 10, প্রকাশ্যে এল আপকামিং ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-india-price-range-antutu-score-revealed-know-details-in-bengali/feed/ 0
কনফার্ম হল iQOO Neo 10 স্মার্টফোনের ডিজাইন এবং কালার, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-design-colours-officially-revealed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-design-colours-officially-revealed-know-details-in-bengali/#respond Thu, 08 May 2025 10:44:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63738 প্রকাশ্যে এল iQOO Neo 10 ফোনের ডিজাইন

The post কনফার্ম হল iQOO Neo 10 স্মার্টফোনের ডিজাইন এবং কালার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই iQOO তাদের iQOO Neo 10 ফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে। এটি মিড বাজেট রেঞ্জে iQOO Neo 9 Pro ফোনের সাক্সেসার হিসেবে পেশ করা হবে। লঞ্চ ইভেন্টের আগের কোম্পানির তাদের ফোনের অফিসিয়াল ছবি শেয়ার করেছে। এর মাধ্যমে ফোনটি Inferno Red এবং Titanium Chrome মতো দুটি আকর্ষণীয় কালার অপশনে দেখা গেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনের নতুন কালার অপশন দেখানো ছাড়াও ভারতের দুটি শহরের ফ্যানদের স্নিক পিক সেকশনে ইনভাইট করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 10 ফোনের ডিজাইন ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 10 এর ডিজাইন

  • iQOO Neo 10 ফোনের Inferno Red ভেরিয়েন্টে ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে, তবে Titanium Chrome কালার অপশনে মিনিমল ডিজাইন রয়েছে।
  • দুটি ভেরিয়েন্টের স্কয়ার-সার্কুলার শেপের রেয়ার ক্যামেরা মডিউলে দুটি সেন্সর রয়েছে। এই ক্যামেরা মডিউল কিছুটা উঁচু দেখা গেছে।
  • ফোনটিতে ফ্ল্যাট এজ ও রাউন্ডেড কর্নার ডিজাইন রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে iQOO ব্র্যান্ডিং দেওয়া হয়েছে, তবে দুটি ভেরিয়েন্টে আলাদা আলাদা প্লেসমেন্ট দেওয়া হয়েছে।
  • যেসব ইউজাররা ফোনটি দেখতে চাইছেন, iQOO India এর পক্ষ থেকে আগামী 18 মে মুম্বাই এবং মাদুরাইয়ে অনুষ্ঠিত এক্সক্লুসিভ Sneak Peek সেশনের জন্য ইনভাইট জানানো হচ্ছে। ইউজাররা এই সেশনের জন্য এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ নিয়ম মেনে এই সেশন করা হবে। সেশ্নের পর একটি টীম-বার BGMI গেমিং শিডিউল আয়োজন করা হবে, এখানে টপ 3 বিজয়ী টীমকে Amazon ভাউচার দেওয়া হবে।

iQOO Neo 10 সম্পর্কে জানা গেছে…

  • iQOO Neo 10 ফোনটি iQOO Z10 Turbo Pro ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে Snapdragon 8s Gen 4 SoC চিপসেট দেওয়া হবে। এই চিপসেট 4nm ফেব্রিকেশনে তৈরি একটি Cortex X4 প্রাইম কোর (3.21GHz), তিনটি Cortex-A720 পারফরমেন্স কোর (3.0GHz), দুটি Cortex-A720 কোর (2.8GHz) এবং দুটি Cortex-A720 এফিসিয়েন্সি কোর (2.0GHz) রয়েছে।
  • iQOO Neo 9 ফোনটি ভারতে লঞ্চ করা হয়নি। এর পরিবর্তে চীনে লঞ্চ হওয়া iQOO 9 ফোনটি ভারতে iQOO Neo 9 Pro নামে পেশ করা হয়েছিল। এই ফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Gen 2 SoC দেওয়া হয়েছিল। এই চিপসেটে পুরনো Cortex কোর এবং তুলনামূলক দুর্বল Adreno 740 GPU রয়েছে।
  • সম্প্রতি Geekbench iQOO Neo 10 গ্লোবাল মডেল লিস্টেড হয়েছে। এতে 12GB RAM এবং Android 15 সফটওয়্যার থাকবে বলে জানা গেছে।
  • এটি Z10 Turbo Pro ফোনের রিব্র্যান্ড ভার্সন হলে, এতে 6.78 ইঞ্চির FHD+ 144Hz AMOLED স্ক্রিন, 50MP + 8MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ, 16MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।
  • iQOO Neo 10 ফোনটি ভারতে 35,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

The post কনফার্ম হল iQOO Neo 10 স্মার্টফোনের ডিজাইন এবং কালার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-design-colours-officially-revealed-know-details-in-bengali/feed/ 0
কনফার্ম হল iQOO Neo 10 স্মার্টফোনের ভারতে লঞ্চ, জেনে নিন লিক ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-launch-in-india-confirmed-by-brand-know-expected-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-launch-in-india-confirmed-by-brand-know-expected-specifications-details-in-bengali/#respond Tue, 06 May 2025 07:36:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63616 লিক হল iQOO Neo 10 ফোনের স্পেসিফিকেশন

The post কনফার্ম হল iQOO Neo 10 স্মার্টফোনের ভারতে লঞ্চ, জেনে নিন লিক ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আইকু মার্চ মাসে ভারতে তাদের গেমিং iQOO Neo 10R স্মার্টফোনটি 12GB RAM এবং Snapdragon 8s Gen 3 চিপসেট সহ লঞ্চ করেছিল। এবার কোম্পানির এই সিরিজের অধীনে নতুন iQOO Neo 10 স্মার্টফোনটি পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে iQOO Neo 10 ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়েছে। অন্যদিকে এই মাসেই ভারতীয় বাজারে ফোনটির সেল শুরু হয়ে যাবে।

iQOO Neo 10 এর ইন্ডিয়া লঞ্চ ডিটেইলস

ভারতে আপকামিং iQOO Neo 10 ফোনটির লঞ্চ টিজ করা হচ্ছে। তবে কোম্পানি পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির লঞ্চ ডেট জানানো না হলেও, ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া সাইটে ফোনটি দেখানো হচ্ছে। আসন্ন ফোনটির জন্য #PowerToPlay ট্যাগলাইন ব্যাবহার করা হচ্ছে, ফলে iQOO Neo 10 ফোনটিতে হেভি প্রসেসিঙের ক্ষেত্রে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শপিং সাইট আমাজনে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে, এর মাধ্যমে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন জানা গেছে। পরবর্তী সময়ে iQOO Neo 10 ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

iQOO Neo 10 এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.78″ 1.5K OLED Display
  • Qualcomm Snapdragon 8s Gen 4
  • 12GB RAM + 512GB Storage
  • 7,600mAh Battery
  • 90W Fast Charging

ডিসপ্লে

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO Neo 10 ফোনটি 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই LTPS OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট পাঞ্চ-হোল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 5500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। একইভাবে ফোনের স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

প্রসেসর

iQOO Neo 10 5G ফোনটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি কোয়ালকমের Snapdragon 8s Gen 4 চিপসেটের সহ লঞ্চ হতে করা পারে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত এটি একটি 8-কোর Kryo CPU, ফলে এটি 3.0GHz থেকে 3.2GHz ক্লক স্পীডে কাজ করতে পারবে। অর্থাৎ iQOO Neo 10 ফোনটিতে একটি শক্তিশালী প্রসেসরের থাকবে, এটি মোবাইল গেমিঙের জন্য যথেষ্ট। এই ফোনে LPDDR5x RAM এবং UFS 4.0 Storage ফিচার দেওয়া হতে পারে।

ব্যাটারি

প্রসেসর ছাড়াও iQOO Neo 10 5G ফোনের বিশেষত্ব হল এর বড় ব্যাটারি। লিক অনুযায়ী ফোনটিতে শক্তিশালী 7,600এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত এত বড় ব্যাটারি সহ কোনো স্মার্টফোন ভারতে লঞ্চ করা হয়নি। একইসঙ্গে এত বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য iQOO Neo 10 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

The post কনফার্ম হল iQOO Neo 10 স্মার্টফোনের ভারতে লঞ্চ, জেনে নিন লিক ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-launch-in-india-confirmed-by-brand-know-expected-specifications-details-in-bengali/feed/ 0
7000mAh ব্যাটারি ও শক্তিশালী স্পেসিফিকেশন সহ ভারতে পেশ হতে চলেছে iQOO Neo 10, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-india-launch-soon-know-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-india-launch-soon-know-leaked-details-in-bengali/#respond Fri, 25 Apr 2025 11:19:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63405 শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে iQOO Neo 10

The post 7000mAh ব্যাটারি ও শক্তিশালী স্পেসিফিকেশন সহ ভারতে পেশ হতে চলেছে iQOO Neo 10, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
28 এপ্রিল চীনের বাজারে iQOO তাদের Z10 Turbo সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro ফোনদুটি পেশ কয়রা হবে। বর্তমানে এখনও পর্যন্ত ফোনগুলির ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি, তবে লিক অনুযায়ী Z10 Turbo Pro ফোনটি iQOO Neo 10 নামে ভারতে লঞ্চ করা হতে পারে। এই ফোনের স্পেসিফিকেশন প্রো মডেলের মতো হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 10 ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 10 এর ভারতীয় লঞ্চ ডিটেইলস (লিক)

  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে টিপস্টার দেবায়ান রায় জানিয়েছেন আগামী 28 এপ্রিল iQOO Z10 Turbo Pro ফোনটি ভারতে iQOO Neo 10 নামে লঞ্চ করা হতে পারে।
  • নিচে দেওয়া পোস্টের মাধ্যমে এই তথ্যও শেয়ার করা হল।
  • 28 এপ্রিল Z10 Turbo Pro ফোনটি লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে আগামী মাসে অর্থাৎ মে মাসে ভারতীয় বাজারে iQOO Neo 10 ফোনটি পেশ করা হতে পারে। বর্তমানে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

iQOO Neo 10 এর স্পেসিফিকেশন

iQOO Neo 10 ফোনের স্পেসিফিকেশন iQOO Z10 Turbo Pro ফোনের মতো রাখা হতে পারে। নিচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

  • ডিসপ্লে: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO Neo 10 ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K রেজোলিউশনযুক্ত ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 144Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
  • প্রসেসর: এই আপকামিং ফোনটিতে Qualcomm এর নতুন Snapdragon 8s Gen 4 চিপসেট দেওয়া হতে পারে। এই প্রসেসারে ফ্ল্যাগশিপ লেবেলের পারফরমেন্স পাওয়া যাবে। ফলে মাল্টিটাস্কিং এবং হাই-এন্ড গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
  • বেঞ্চমার্ক স্কোর: লিক অনুযায়ী iQOO Neo 10 ফোনটি AnTuTu টেস্টে 2.4 মিলিয়ন স্কোর পেতে পারে। এই স্কোর দেখে ফোনটিতে শক্তিশালী স্পেসিফিকেশন থাকবে বলে মনে করা হচ্ছে।
  • স্টোরেজ: iQOO Neo 10 ফোনটিতে LPDDR5X আল্ট্রা RAM এবং UFS 4.1 ইন্টারনাল স্টোরেজ ফিচার দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। ফলে দীর্ঘমেয়াদি পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে এবং ফোনটি দ্রুত চার্জ হয়ে যাবে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন মাত্র 206 গ্রাম হতে পারে।
  • অন্যান্য ফিচার: ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার, IR ব্লাস্টার থাকবে, ফলে স্মার্ট ডিভাইসটি কন্ট্রোল করতে পারবে। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে জানা গেছে।

iQOO Neo 10R এর স্পেসিফিকেশন

গত মাস অর্থাৎ 11 মার্চ ভারতে iQOO Neo 10R ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনের শক্তিশালী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এই ফোনে 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর, Adreno 735 জিপিইউ, 12GB RAM রয়েছে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony IMX882 OIS Portrait সেন্সর এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 10R 5G ফোনটিতে শক্তিশালী 6,400এমএএইচ ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

The post 7000mAh ব্যাটারি ও শক্তিশালী স্পেসিফিকেশন সহ ভারতে পেশ হতে চলেছে iQOO Neo 10, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-india-launch-soon-know-leaked-details-in-bengali/feed/ 0
চীনে লঞ্চ হবে iQOO Neo 10 সিরিজ, জেনে নিন কবে হবে লঞ্চ এবং কেমন হবে ফিচার https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-series-china-launch-date-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-series-china-launch-date-confirmed-know-details-in-bengali/#respond Tue, 19 Nov 2024 10:00:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58231 29 নভেম্বর চীনে পেশ হবে iQOO Neo 10 সিরিজ

The post চীনে লঞ্চ হবে iQOO Neo 10 সিরিজ, জেনে নিন কবে হবে লঞ্চ এবং কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO এর পক্ষ থেকে অফিসিয়ালি iQOO Neo 10 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। এই সিরিজের অধীনে iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির নতুন গেমিং ফোন iQOO Neo 9 সিরিজের সাক্সেসার হিসেবে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে iQOO Neo 10 Pro ফোনের চিপসেট সম্পর্কে জানানো হয়েছে। একইসঙ্গে গীকবেঞ্চ সাইটে ফোনদুটি দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Neo 10 এবং Neo 10 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 10 সিরিজের কনফার্ম লঞ্চ ডেট

  • আগামী 29 নভেম্বর চীনের সময় অনুযায়ী বিকেল 4টা (বা 1:30 PM IST) লঞ্চ করা হবে।
  • আগে থেকেই এই সিরিজের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। যেসব ইউজাররা ফোনটি প্রি-অর্ডার করেছেন, তাঁরা ব্লুটুথ স্পিকার, তিন বছরের ব্যাটারি ওয়ারেন্টি, কাস্টোমাইজ টেম্পার্ড ফিল্ম, ট্রেড ইন বোনাসের মতো বিভিন্ন উপহার পেয়ে যাবেন।

iQOO Neo 10 Pro এর কনফার্ম স্পেসিফিকেশন

  • iQOO পক্ষ থেকে জানানো হয়েছে Neo 10 Pro ফোনটি MediaTek Dimensity 9400 3nm SoC চিপসেট সহ লঞ্চ করা হবে।
  • এই iQOO Neo 9 Pro ফোনটি চীনের মডেলের থেকে আপগ্রেড, এটি MediaTek Dimensity 9300 চিপসেট দেওয়া হয়েছিল।
  • ফোনে সেল্ফ ডেভেলপড Q2 চিপসেট থাকবে। এটি ফ্ল্যাগশিপ iQOO 13 ফোনেও রয়েছে। Q2 চিপসেটের মাধ্যমে দুর্দান্ত গেমিং পারফরমেন্স পাওয়া যায়।
  • iQOO 13 ফোনের Q2 চিপসেট 144 FPS গেমিং এবং 2K সুপার রেজোলিউশন ক্ষমতাসম্পন্ন বলে জানানো হয়েছে।

চীনের iQOO ওয়েবসাইটের মাধ্যমে মাইক্রো সাইটে আপকামিং ফোনের টিজার দেখা যাচ্ছে। এই টিজারের মাধ্যমে iQOO Neo 10 Pro ফোনের লুক দেখাবন হয়েছে। টিজারে ফোনটি গ্রে এবং অরেঞ্জ ডুয়েল টোন কালারে রয়েছে। টিজার অনুযায়ী ফোনে অত্যন্ত পাতলা বেজাল সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে এবং ফ্রন্টে পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এছাড়াও ওয়েইবোতে পোস্ট করা টিজার ইমেজের মাধ্যমে জানা গেছে iQOO Neo 10 সিরিজ শ্যাডো ব্ল্যাক, র‍্যালি অরেঞ্জ এবং চি গুয়াং হোয়াইট কালারে পেশ করা হবে।

iQOO Neo 10 সিরিজের গীকবেঞ্চ লিস্টিং

গীকবেঞ্চ সাইটে ভিভোর নতুন দুটি ফোন Vivo V2425A এবং V2426A মডেল নাম্বার সহ দেখা গেছে। তবে এই ফোনদুটির মার্কেটিং নাম সম্পর্কে জানা যায়নি, কিন্তু এটি iQOO Neo 10 সিরিজ হতে পারে বলে মনে করা হচ্ছে।

  • Vivo V2425A মডেল নাম্বার iQOO Neo 10 ফোনের হতে পারে। এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 2367 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 7372 স্কোর পেয়েছে।
  • চিপসেট সেকশনে ‘Walt’ রয়েছে, যা 3.30GHz ক্লক স্পীড সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট হতে পারে।
  • লিস্টিঙের মাধ্যমে জানা গেছে Android 15 OS সহ লঞ্চ করা হতে পারে। তবে 16GB RAM দেওয়া হতে পারে।
  • Vivo V2426A মডেল নাম্বার iQOO Neo 10 Pro ফোনের হতে পারে। এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 2914 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 9300 স্কোর পেয়েছে।
  • 10 Pro মডেল MediaTek Dimensity 9400 3nm SoC চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
  • এই ফোনটিতেও Android 15 OS এবং প্রায় 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে।

The post চীনে লঞ্চ হবে iQOO Neo 10 সিরিজ, জেনে নিন কবে হবে লঞ্চ এবং কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-series-china-launch-date-confirmed-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল iQOO Neo 10 সিরিজের ডিজাইন, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-series-teased-in-china-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-series-teased-in-china-know-details-in-bengali/#respond Fri, 15 Nov 2024 15:24:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58138 করা হল iQOO Neo 10 সিরিজের ডিজাইন

The post প্রকাশ্যে এল iQOO Neo 10 সিরিজের ডিজাইন, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
কয়েক দিন আগে iQOO তাদের শক্তিশালী Neo 10 সিরিজ লঞ্চের ঘোষণা করেছিল। এবার কোম্পানি চীনে iQOO Neo 10 সিরিজের জন্য মাইক্রো সাইট লাইভ করে দিয়েছে। এর মাধ্যমে ফোনটির ডিজাইন এবং ফিচার সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে চীনে Neo 10 সিরিজের রিজার্ভেশন চলছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং সিরিজের ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 10 সিরিজের টিজার

  • টিজার ইমেজ মাধ্যমে iQOO Neo 10 ফোনটি অরেঞ্জ এবং গ্রে ডুয়েল টোন কালার অপশনে দেখা গেছে। এতে একটি বড় ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়েল রেয়ার ক্যামেরা, OIS সাপোর্ট, প্ল্যাস্টিক ফ্রেম এবং ব্যাক প্যানেলে ‘NEO TIME TO PLAY’ ব্যান্ডিং দেওয়া হয়েছে।
  • জানিয়ে রাখি iQOO Neo 10 সিরিজ এখন চীনে বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন ভিভোর অনলাইন স্টোর, জেডি, টিমল এবং পিনডুওডুও এর মাধ্যমে রিজার্ভেশন চলছে।
  • কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু শীঘ্রই এই সিরিজ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এই মাসের শেষের দিকে এই সিরিজের অফিসিয়াল ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

iQOO Neo10 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro ফোনে 6.78 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 8T OLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন এবং ইন্ডাস্ট্রির বেস্ট 144Hz রিফ্রেশ রেট থাকতে পারে।
  • প্রসেসর: iQOO Neo 10 Pro ফোনে MediaTek Dimensity 9400 প্রসেসর দেওয়া হতে পারে। তবে iQOO Neo 10 ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।
  • স্টোরেজ: ফোনে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Neo10 সিরিজে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর এবং একটি অতিরিক্ত 50MP লেন্স সহ ডুয়েল সেটআপ দেওয়া হতে পারে। এই প্রাইমারি সেন্সরের সাইজ 1/1.56” হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য নিয়ো 10 সিরিজের ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি বা এর চেয়ে বেশি এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
  • অন্যান্য: নিয়ো 10 সিরিজের সিকিউরিটির জন্য গুডিক্সের তৈরি আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। তবে ফোনে প্ল্যাস্টিক ফ্রেম ডিজাইন যোগ করা হতে পারে।

The post প্রকাশ্যে এল iQOO Neo 10 সিরিজের ডিজাইন, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10-series-teased-in-china-know-details-in-bengali/feed/ 0