iQOO Neo 10R - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 11 Mar 2025 15:00:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6400mAh ব্যাটারি এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল নতুন গেমিং ফোন iQOO Neo 10R, সঙ্গে রয়েছে 32MP সেলফি ক্যামেরা https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10r-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10r-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 11 Mar 2025 15:00:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62180 ভারতে লঞ্চ হল iQOO Neo 10R 5G

The post 6400mAh ব্যাটারি এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল নতুন গেমিং ফোন iQOO Neo 10R, সঙ্গে রয়েছে 32MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল গেমার এবং হেভি ইউজারদের জন্য টেক ব্র্যান্ড আইকু আজ ভারতের বাজারে তাদের নতুন iQOO Neo 10R স্মার্টফোন লঞ্চ করেছে। এই 5G ফোনে 12GB RAM এবং Snapdragon 8s Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে সেলফির জন্য 32MP Front Camera রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

iQOO Neo 10R ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – 26,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 28,999 টাকা
  • 12GB RAM + 256GB Storage – 30,999 টাকা

ভারতে iQOO Neo 10R ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা এবং 256GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা রাখা হয়েছে। একইভাবে 12GB RAM + 256GB Storage সহ ফোনটির টপ ভেরিয়েন্ট 30,999 টাকা দামে পেশ করা হয়েছে। প্রাইমারি সেলে এই ফোনের দামে 2 হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে এবং এই ফোনের সেল শুরু হবে আগামী 19 মার্চ থেকে।

iQOO Neo 10R ফোনের স্পেসিফিকেশন

  • 6.78″ 1.5K 120Hz AMOLED Display
  • Qualcomm Snapdragon 8s Gen 3
  • 12GB RAM + 256GB Storage
  • 12GB Extended RAM
  • 32MP Selfie Camera
  • 50MP Dual Rear Camera
  • 80W Fast Charging
  • 6,400mAh Battery

ডিসপ্লে

iQOO Neo 10R ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, HDR10+ ও 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর

এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 বেসড Funtouch OS 15 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 3GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 735 জিপিইউ দেওয়া হয়েছে।

গেমিং পারফরমেন্স

কোম্পানির পক্ষ থেকে iQOO Neo 10R ফোনটি মূলত গেমিঙের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই ফোনে in-built FPS মিটার যোগ করা হয়েছে, যার ফলে 2000Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট পাওয়া যায়। দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহারের পরেও ফোনটি ঠাণ্ডা রাখার জন্য এতে 6000mm2 Vapour Cooling চেম্বার রয়েছে। এই ফোনে স্পেশাল Monster Mode দেওয়া হয়েছে এবং এর সঙ্গে এতে Bypass Charging টেকনোলজি যোগ করা হয়েছে।

স্টোরেজ

ভারতে এই ফোনটি 8GB এবং 12GB RAM অপশনে লঞ্চ করা হয়েছে। Extended RAM ফিচারের দৌলতে ফোনটির 8GB RAM মডেলে 8GB ও 12GB RAM মডেলে 12GB RAM যোগ করা যায় এবং 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR5X RAM টেকনোলজি রয়েছে। এছাড়া এই ফোনের 8GB RAM মডেলে UFS 3.1 এবং 12GB RAM মডেলে UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য iQOO Neo 10R ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 OIS পোর্ট্রেট লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,400mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী iQOO Neo 10R ফোনটি ভারতের বাজারে উপস্থিত এত বড় ব্যাটারি সহ সবচেয়ে পাতলা স্মার্টফোন। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

The post 6400mAh ব্যাটারি এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল নতুন গেমিং ফোন iQOO Neo 10R, সঙ্গে রয়েছে 32MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10r-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
লিক হল iQOO Neo 10R স্মার্টফোনের বক্স প্রাইস, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/12gb-ram-phone-iqoo-neo-10r-box-price-leaked-before-11-march-launch-in-india-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/12gb-ram-phone-iqoo-neo-10r-box-price-leaked-before-11-march-launch-in-india-know-more-in-bengali/#respond Wed, 26 Feb 2025 08:05:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61711 লিক হল iQOO Neo 10R স্মার্টফোনের দাম

The post লিক হল iQOO Neo 10R স্মার্টফোনের বক্স প্রাইস, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী 11 মার্চ টেক ব্র্যান্ড iQOO ভারতে তাদের নতুন একটি স্মার্টফোন iQOO Neo 10R নামে লঞ্চ করতে চলেছে। হাইএন্ড স্পেসিফিকেশন সহ এই ফোনে Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং 12GB RAM সহ শক্তিশালী 6,400mAh Battery দেওয়া হবে। অন্যদিকে ফোনটি বাজারে লঞ্চ হওয়ার আগেই এর বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 10R ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 10R এর দাম (লিক)

টিপস্টার যোগেশ ব্রারার iQOO Neo 10R ফোনের সম্পর্কে তথ্য শেয়ার করেছে। তিনি জানিয়েছেন এই iQOO Neo 10R ফোনের 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 35,999 টাকা হবে। একইভাবে লিকের মাধ্যমে আপকামিং ফোনটি বাজারে ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার সহ 30 হাজার টাকা কমে সেল করা হবে বলে জানা গেছে। তবে ফোনের সঠিক দাম জানার জন্য পরবর্তী সময়ের অপেক্ষা করতে হবে।

iQOO Neo 10R এর স্পেসিফিকেশন

  • Qualcomm Snapdragon 8s Gen 3
  • 12GB RAM + 256GB Storage
  • 6,400mAh Battery
  • 80W FlashCharge

প্রসেসর

প্রসেসিঙের জন্য iQOO Neo 10R ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোন 1.7 million+ AnTuTu Score পেয়েছে।

গেমিং

iQOO স্মার্টফোনগুলি গেমিঙের ক্ষেত্রে বেশ জনপ্রিয়। এতে in-built FPS মিটার সহ 2000Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট থাকতে পারে। হেভি গেমিং চলাকালীন হিটের থেকে সুরক্ষার জন্য এই ফোনে 6000mm2 Vapour Cooling চেম্বার দেওয়া হতে পারে। দুর্দান্ত গেমিং পারফরমেন্সের জন্য iQOO Neo 10R ফোনটিতে Monster Mode থাকবে। এছাড়াও Bypass Charging ফিচার পাওয়া যাবে।

স্টোরেজ

ভারতে iQOO Neo 10R ফোনটি 12GB RAM ও 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। এটি ফোনের টপ ভেরিয়েন্ট হতে পারে। অন্যদিকে ভ্যানিলা মডেল 8GB RAM ও 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হতে পারে।

ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং iQOO Neo 10R স্মার্টফোনে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,400এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটি এত বড় ব্যাটারি সহ ভারতের সবচেয়ে স্লিম স্মার্টফোন হবে বলে জানানো হয়েছে।

The post লিক হল iQOO Neo 10R স্মার্টফোনের বক্স প্রাইস, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/12gb-ram-phone-iqoo-neo-10r-box-price-leaked-before-11-march-launch-in-india-know-more-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হতে চলেছে iQOO Neo 10R স্মার্টফোন, পাওয়া যাবে শক্তিশালী স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10r-india-launch-date-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10r-india-launch-date-confirmed-know-details-in-bengali/#respond Sat, 08 Feb 2025 08:36:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61128 11 মার্চ ভারতে লঞ্চ হবে iQOO Neo 10R

The post ভারতে লঞ্চ হতে চলেছে iQOO Neo 10R স্মার্টফোন, পাওয়া যাবে শক্তিশালী স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত বেশ কিছু দিন ধরে টেক ব্র্যান্ড iQOO তাদের নিও সিরিজের iQOO Neo 10R ফোনটি টিজ করে চলেছে। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ফোনটি আগামী মার্চ মাসে লঞ্চ করা হবে। এই ফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস শপিং সাইট আমাজনের মাইক্রোসাইটেও শেয়ার করা হয়েছে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্রমাগত বিভিন্ন ডিটেইলস শেয়ার করা হচ্ছে। এই পোস্টে iQOO Neo 10R ফোনের লঞ্চ ডেট, লুক এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

ভারতে iQOO Neo 10R ফোনের লঞ্চ ডেট

  • আগামী 11 মার্চ ভারতে আইকু তাদের নিও সিরিজের আপকামিং স্মার্টফোন হিসাবে iQOO Neo 10R ফোনটি লঞ্চ করবে বলে জানা গেছে।
  • ছবিতে ফোনটি রেঞ্জিং ব্লু কালার অপশনে দেখা গেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কালারটি এক্সক্লুসিভভাবে ভারতের জন্য ডিজাইন করা হয়েছে।
  • এই ফোনটির ডিজাইন অনেকটা রেসিং ট্র্যাক থেকে অনুপ্রাণিত। ছবিতে ফোনটির ব্লু ও হোয়াইট ডুয়েল টোন লুক দেখা গেছে।
  • ফোনটির ব্যাক প্যানেলে স্কোয়ার সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে। এর নিচ থেকেই ব্যাক প্যানেলের সাদা ও নিল রঙের বর্ডার অবস্থিত।
  • মাইক্রোসাইট অনুযায়ী iQOO Neo 10R ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হতে চলেছে।
  • আরও জানা গেছে এই ফোনটি 30,000 টাকার চেয়ে কম রেঞ্জে সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হবে।

iQOO Neo 10R ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 4500nits পীক ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে iQOO Neo 10R ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর যোগ করা হবে। আরও জানানো হয়েছে এতে স্টেবল 90fps গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে এবং আলট্রা গেম মোডে ইন বিল্ট fps মিটার থাকবে।
  • স্টোরেজ: iQOO Neo 10R ফোনটি 8GB এবং 12GB RAM অপশনে পেশ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: iQOO Neo 10R ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT-600 প্রাইমারি এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটির প্রাইমারি সেন্সর OIS সাপোর্ট করতে পারে।
  • ব্যাটারি: কানাঘুষো থেকে জানা গেছে এই ফোনে 6400mAh ব্যাটারি যোগ করা হবে।
  • ওএস: এই আপকামিং ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ফানটাচ ওএস 15 সহ পেশ করা হতে পারে।
  • অন্যান্য ফিচার: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং দেওয়া হতে পারে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইআর ব্লাস্টার থাকবে বলে শোনা যাচ্ছে।

The post ভারতে লঞ্চ হতে চলেছে iQOO Neo 10R স্মার্টফোন, পাওয়া যাবে শক্তিশালী স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-10r-india-launch-date-confirmed-know-details-in-bengali/feed/ 0