iQOO Neo 11 Pro 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 18 Sep 2025 10:08:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 16GB RAM সহ লঞ্চ হতে চলেছে iQOO Neo 11 Pro! থাকবে Android 16 সহ ফ্ল্যাগশিপ প্রসেসর  https://www.91mobiles.com/bengali/16gb-ram-phone-iqoo-neo-11-pro-with-dimensity-9500-specifications-revealed-on-geekbench-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/16gb-ram-phone-iqoo-neo-11-pro-with-dimensity-9500-specifications-revealed-on-geekbench-know-details-in-bengali/#respond Thu, 18 Sep 2025 10:24:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=67694 শীঘ্রই লঞ্চ হতে পারে iQOO Neo 11 Pro 5G

The post 16GB RAM সহ লঞ্চ হতে চলেছে iQOO Neo 11 Pro! থাকবে Android 16 সহ ফ্ল্যাগশিপ প্রসেসর  first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মে মাসে ভারতে iQOO Neo 10 5G ফোনটি 31999 টাকা দামে 7000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং এবং Snapdragon 8s Gen 4 প্রসেসরের পাশাপাশি 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। আইকুর পক্ষ থেকে ভারতে এই সিরিজের প্রো মডেল পেশ করা হয়নি। তবে এবার কোম্পানি সিরিজের iQOO Neo 11 Pro মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে আপকামিং ফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। 

গীকবেঞ্চ সাইটে iQOO Neo 11 Pro ফোনটি vivo V2520A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের অ্যান্ড্রয়েড ওএস, প্রসেসর এবং RAM ডিটেইলস সম্পর্কে জানা গেছে। এই ফোনটি বেঞ্চমার্কিং সিঙ্গেল কোর টেস্টে 3320 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 9898 স্কোর পেয়েছে। লিস্টিং অনুযায়ী আইকু আপকামিং ফোনটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। 

গীকবেঞ্চ সাইটে iQOO Neo 11 Pro ফোনটির মাদার বোর্ড সেকশনে k6993v1_64  রয়েছে, এই কোডবয়েমের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি আগামী সপ্তাহের 22 সেপ্টেম্বর টেক মঞ্চের আপকামিং প্রসেসরটি লঞ্চ করা হবে। অর্থাৎ iQOO Neo 11 Pro ফোনটি বিশ্বের প্রথম MediaTek Dimensity 9500 প্রসেসর সহ পেশ করা হবে। 

বেঞ্চমার্ক লিস্টিঙের মাধ্যমে iQOO Neo 11 Pro 5G ফোনটির অক্টাকোর প্রসেসর 2.70GHz থেকে 4.21GHz ক্লক স্পীডে কাজ করবে বলে জানা গেছে। অন্যদিকে লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO Neo 11 Pro 5G ফোনটিতে 16GB RAM থাকবে। এটি ফোনের টপ ভেরিয়েন্ট এবং ভ্যানিলা মডেলে 12GB RAM দেওয়া হতে পারে। 

iQOO Neo 10 Pro 5G ফোনটি চীনে MediaTek Dimensity 9400 প্রসেসর সহ পেশ করা হয়েছিল। আপকামিং iQOO Neo 11 Pro 5G ফোনটি নেক্সট জেনারেশন প্রসেসর সহ লঞ্চ করা হবে, অর্থাৎ আইকু ফ্যানদের জন্য একটি বড় আপগ্রেড হতে চলেছে। এই ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছিল, যা Neo 11 Pro ফোনের ক্ষেত্রেও একই থাকতে পারে। 

গত বছর নভেম্বর মাসে iQOO Neo 10 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 6,100এমএএইচ ব্যাটারি এবং 120 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছিল। এবার আসন্ন iQOO Neo 11 Pro 5G ফোনটি 7,000এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। iQOO Neo 10 Pro ফোনটিতে 144হার্টস রিফ্রেশ রেট সহ ডিসপ্লে রয়েছে। একই ডিসপ্লে  iQOO Neo 11 Pro 5G ফোনেও দেওয়া হতে পারে। 

 

এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে আপকামিং আইকু ফোনটি 40 থেকে 50 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হতে পারে। ভারতের বাজারে এই রেঞ্জে OnePlus 13R এবং OPPO Reno 14 Pro ফোনগুলি রয়েছে। এই ফোনে শক্তিশালী প্রসেসর। বড় ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেট সহ ডিসপ্লে পাওয়া যায়। 

OnePlus 13R ফোনটিতে 16GB RAM এবং Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 17,09,077 আনটুটু স্কোর পেয়েছে। অন্যদিকে OPPO Reno 14 Pro 5G ফোনে MediaTek Dimensity 8450 প্রসেসর রয়েছে। একইভাবে এই ফোনটি আনটুটু স্কোর 16,17,077 পেয়েছে। উভয় ফোনেই 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং যথাক্রমে 6000mAh ও 6200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

 

 



The post 16GB RAM সহ লঞ্চ হতে চলেছে iQOO Neo 11 Pro! থাকবে Android 16 সহ ফ্ল্যাগশিপ প্রসেসর  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/16gb-ram-phone-iqoo-neo-11-pro-with-dimensity-9500-specifications-revealed-on-geekbench-know-details-in-bengali/feed/ 0