iQOO Pad Ultra - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 11 Sep 2026 08:41:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এই মাসে আসতে চলেছে iQOO 16 স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল ফিচার https://www.91mobiles.com/bengali/iqoo-16-september-launch-confirmed-ram-storage-expected-specs-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-16-september-launch-confirmed-ram-storage-expected-specs-read-in-bengali/#respond Fri, 11 Sep 2026 08:47:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83038 লিক হল iQOO 16 ফোনের ডিটেইলস

The post এই মাসে আসতে চলেছে iQOO 16 স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের নতুন ফ্ল্যাগশিপ iQOO 16 স্মার্টফোন এবং গেমিং iQOO Pad Ultra ট্যাবলেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই মাসে ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের লঞ্চ ডেট শেয়ার করা হয়নি। তাই iQOO 16 এবং Pad Ultra ফোনগুলি সেপ্টেম্বর মাসের শেষের দিকে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে লঞ্চের আগেই কোম্পানির আসন্ন ফোনদুটির ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16 এবং Pad Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

iQOO 16 ফোনের ডিজাইন এবং অন্যান্য ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে জারি হওয়া পোস্টারের মাধ্যমে iQOO 16 ফোনের নতুন ক্যামেরা মডিউলের প্রাথমিক ডিজাইন দেখা গেছে। ফোনের ব্যাক প্যানেলে উপরের বাদিকের অংশে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এটি ফ্লোটিং ডিজাইন সহ দেখানো হয়েছে।টিপস্টার Digital Chat Station জানিয়েছেন ব্ল্যাক ক্যামেরা মডিউলে “100X Tele Lens” লেখা রয়েছে। এছাড়া মডিউলের উপরের ডানদিকের অংশে সার্কুলার এক্সটারনাল ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনিয়রিং ইউনিটে LED লাইট স্ট্রিপ দেখা যায়নি। অন্যদিকে ফোনে অসাধারন ডিসপ্লে কোয়ালিটি পাওয়া যাবে বলে জানা গেছে। iQOO 16 ফোনটি 12GB+256GB, 12GB+512GB, 16GB+512GB এবং 16GB+1TB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানি জানিয়েছেন iQOO 16 ফোনটিতে নতুন ইন-হাউস গেমিং চিপ দেওয়া হয়েছে। একইসঙ্গে নেক্সট জেনারেশন Monster Super Engine থাকবে, এর ফলে Qualcomm এর টপ-টিয়ার ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্মের মাধ্যমে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই দুটি ফিচারের মাধ্যমে গেমিং চলাকালীন কনসোলের মতো Ray Tracing ইফেক্ট এবং আরও অ্যাডভান্স ভিজ্যুয়াল কোয়ালিটি উপভোগ করা যাবে।

iQOO এর ডিসপ্লে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানি জানিয়েছে তারা Samsung Display সঙ্গে পার্টনারশিপে একটি হাই-এন্ড প্যানেল প্রস্তুত করেছে। অর্থাৎ ইউজাররা শার্প ভিজ্যুয়ালের পাশাপাশি স্মুথ মোশান এক্সপিরিয়েন্স পাবেন বলে আশা করা হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী iQOO 16 ফোনটির ফিচারের জন্য এটি Pro Max ক্যাটাগরির ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

iQOO Pad Ultra ট্যাবের সম্ভাব্য ডিটেইলস

কোম্পানির iQOO Pad Ultra সাধারণ বড় স্ক্রিন সহ ট্যাবলেটের পরিবর্তে একটি পোর্টেবল গেমিং ডিভাইস হিসাবে পেশ করা হতে পারে। প্রকাশ্যে আসা টিজারের মাধ্যমে এই ট্যাবলেটের ক্যামেরা মডিউলের ডিজাইন দেখা গেছে। এতে সিঙ্গেল ক্যামেরা এবং রিং LED ফ্ল্যাশ রয়েছে।

iQOO Pad Ultra ট্যাবটিতে নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এতে কম্প্যাক্ট বডি, মাল্টি-ফিঙ্গার টাচ রেসপন্স এবং হাই-ডিমান্ড সহ AAA গেমিং সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির উদ্দেশ্য হল এমন একটি ডিভাইস তৈরি করা, যা গেমিং চলাকালীন সহজেই হাতে ধরা এবং ব্যাবহার করা যাবে।

দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং চলাকালীন অসাধারন থার্মাল ম্যানেজমেন্টের জন্য iQOO Pad Ultra ট্যাবটিতে ফুল-এরিয়া কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। iQOO জানিয়েছে আপকামিং Pad Ultra শুধুমাত্র বাজারে উপস্থিত ট্যাবলেটগুলির চেয়ে আপগ্রেডই নয়, বরং গেমিঙের ক্ষেত্রে একটি নতুন ফার্ম ফ্যাক্টার পেশ করতে চলেছে। কোম্পানির আপকামিং ডিভাইসটি স্মার্টফোন, ট্যাবলেট এবং PC এর মধ্যেকার দূরত্বকে কমিয়ে দেওয়া উদ্দেশ্যে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

iQOO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত iQOO 16 স্মার্টফোন এবং Pad Ultra ট্যাবলেটের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে কোম্পানির আপকামিং ডিভাইসগুলি সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হবে বলে নিশ্চিত জানানো হয়েছে। তাই ভবিষ্যতে আপকামিং ফোনের এবং ট্যাবলেটের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করা হবে।

 

The post এই মাসে আসতে চলেছে iQOO 16 স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-16-september-launch-confirmed-ram-storage-expected-specs-read-in-bengali/feed/ 0