iQOO U5e - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 30 Jun 2022 10:15:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 iQOO U5e ফোন লঞ্চ, \পাওয়া যাবে 6GB RAM, MediaTek Dimensity 700 এবং Android 12-এর মতো সুবিধা! জেনে নিন ফোনটির দাম https://www.91mobiles.com/bengali/6gb-ram-phone-iqoo-u5e-launched-with-dimensity-700-know-specs-price-sale/ https://www.91mobiles.com/bengali/6gb-ram-phone-iqoo-u5e-launched-with-dimensity-700-know-specs-price-sale/#respond Thu, 23 Jun 2022 07:11:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27792 iQOO U5e-ফোনের স্পেসিফিকেশন এবং দাম

The post iQOO U5e ফোন লঞ্চ, \পাওয়া যাবে 6GB RAM, MediaTek Dimensity 700 এবং Android 12-এর মতো সুবিধা! জেনে নিন ফোনটির দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমান সময়ে স্মার্টফোনের মার্কেটে সবচেয়ে নতুন ব্র‍্যান্ড গুলির মধ্যে একটি ব্র্যান্ড হলো iQOO। 2019 সালে iQOO ব্র্যান্ড নির্দিষ্ট কিছু মোবাইল মডেলের মাধ্যমে লক্ষাধিক ফ‍্যান ফলোয়িং তৈরি করে নিয়েছিল। ভারতে এই ফোনের চাহিদাকারি মানুষ ক্রমশ বেড়ে চলেছে। গত বছর ডিসেম্বর মাসে এই কোম্পানি iQOO U5 স্মার্টফোন লঞ্চ করেছিল, এই ফোনটির আপগ্রেডেড মডেল iQOO U5x ফোনটিকে এই বছর মার্চ মাসে মার্কেটে লঞ্চ করা হয়েছিল। আবার এই ‘U5 সিরিজটিকে’ আগে এগিয়ে নিয়ে যেতে iQOO নতুন স্মার্টফোন iQOO U5e ফোনটিকে টেক মঞ্চে লঞ্চ করে দিয়েছে, এই ফোনটিকে 6GB RAM, MediaTek Dimensity 700 এবং Android 12-এর সাথে লঞ্চ করা হয়েছে।

iQOO U5e

কোম্পানির পক্ষ থেকে iQOO U5e স্মার্টফোনটিকে শুধুমাত্র চিনে লঞ্চ করা হয়েছে এবং পরবর্তী সময়ে ফোনটি বিশ্ব মার্কেটে প্রবেশ করতে পারে। এই মোবাইল ফোনের ফিচারস এবং স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, iQOO U5e ফোনটিকে 20:9 আস্পেক্ট রেশিও সহ পেশ করা হয়েছে, এই ফোনটি 1600 × 720 পিক্সেল রেজ্যুলেশন যুক্ত 6.51 ইঞ্চির বড়ো এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি এলসিডি প্যানেলে তৈরি হ‌ওয়া‌র সাথে 60 হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 16.7m কালার এবং 1500:1 কনট্রাস্ট রেশিও দেওয়া হয়েছে।

iQOO U5e স্মার্টফোনটিকে নতুন অ্যান্ড্রয়েড 12-এ লঞ্চ করা হয়েছে, ফোনটি অরিজন ওএস অশিয়ানের সাথে মিলে কাজ করে। এই ফোনে প্রোসেসিঙের জন্য 2.2 গিগাবাইট ক্লক স্পিডের 64 বিট অক্টাকোর প্রসেসর এবং 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য iQOO মোবাইলটি মালি জি57 জিপিও সাপোর্ট করে।iQOO U5e স্মার্টফোনটি LPDDR4X RAM এবং UFS2.1 Storage টেকনোলজি‌র মাধ্যমে কাজ করে।

ফোটোগ্রাফির জন্য iQOO U5e স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/2.2 আপার্চার যুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 আপার্চার যুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনে এফ/2.0 আপার্চার যুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই 4জি ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এবং পাওয়ার ব্যাকআপের জন্য 5,000Mah ব্যাটারি সাপোর্ট করে, এর সাথেই ফোনটি 18W ফাস্ট চার্জিং টেকনোলজি‌তে কাজ করে।

iQOO U5e-এর দাম

iQOO U5e নতুন স্মার্টফোনটিকে চিনে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টটি 4 জিবি RAM সাপোর্ট করে এবং বড়ো ভেরিয়েন্টে 6 জিবি RAM দেওয়া হয়েছে। এই দুই ভেরিয়েন্ট 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। দামের কথা বলা হলে, iQOO U5e-এর 4GB + 128GB মডেলটিকে CNY1,399 অর্থাৎ প্রায় 16,500 টাকা দামে এবং 6GB + 128GB ভেরিয়েন্টটিকে CNY1,499 অর্থাৎ প্রায় 17,600 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

The post iQOO U5e ফোন লঞ্চ, \পাওয়া যাবে 6GB RAM, MediaTek Dimensity 700 এবং Android 12-এর মতো সুবিধা! জেনে নিন ফোনটির দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/6gb-ram-phone-iqoo-u5e-launched-with-dimensity-700-know-specs-price-sale/feed/ 0
5000mAh ব্যাটারি এবং 13MP ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল iQOO এর লো বাজেট 5G স্মার্টফোন, দেখে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/iqoo-u5e-5g-smartphone-launched-check-price-and-specs/ https://www.91mobiles.com/bengali/iqoo-u5e-5g-smartphone-launched-check-price-and-specs/#respond Tue, 21 Jun 2022 09:49:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27667 চীনে লঞ্চ হল iQOO U5e স্মার্টফোন

The post 5000mAh ব্যাটারি এবং 13MP ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল iQOO এর লো বাজেট 5G স্মার্টফোন, দেখে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের হোম মার্কেট চীনে চুপিচুপি তাদের নতুন স্মার্টফোন iQOO U5e লঞ্চ করেছে। Vivo-এর সাব-ব্র্যান্ড iQOO-এর এই স্মার্টফোনটি হল সবথেকে লো বাজেট 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 695 প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে। এর আগে iQOO U5 সিরিজের দুটি স্মার্টফোন iQOO U5 এবং iQOO U5x লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোনই Qualcomm এর Snapdragon 680 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই পোস্টে আমি আপনাদের iQOO U5e স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

iQOO U5e এর স্পেসিফিকেশন এবং ফিচার

iQOO U5e স্মার্টফোনটিতে একটি 6.51-ইঞ্চি IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, যেখানে টিয়ারড্রপ নচও দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ডিসপ্লে রেজলিউশন হল HD+, অ্যাসপেক্ট রেশিও 20:9, রিফ্রেশ রেট 60Hz এবং পিক্সেল ডেনসিটি 269ppi। এই স্মার্টফোনের আকার সম্পর্কে কথা বললে, এই ফোনটি 164 x 75.84 x 8.25 mm এর এবং ওজন 193 গ্রাম। iQOO U5e স্মার্টফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

iQOO U5e স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 13MP, যার সাথে একটি 2MP ম্যাক্রো ক্যামেরা এবং LED ফ্ল্যাশ রয়েছে। এই ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা ফুল HD ভিডিও রেকর্ড করে। এই ফোনের ডানদিকে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

iQOO U5e স্মার্টফোনটি MediaTek Dimensity 700 প্রসেসর দ্বারা চালিত একটি 5G-রেডি ডিভাইস। এই ফোনটিতে 6 GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128 GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি আছে, যা 18W চার্জিং সাপোর্ট করে।

এই iQOO ফোনটি Android 12 OS-এর উপর ভিত্তি করে OriginOS Ocean-এ চলে। বেসিক কানেক্টিভিটির জন্য, এই ফোনে ডুয়াল সিম সাপোর্ট, 5G, Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, USB-C পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক রয়েছে। iQoo-এর এই স্মার্টফোনটি Vivo Y33s 5G এর একটি রিব্র্যান্ডেড ভার্সন যা মার্চ মাসে চীনে লঞ্চ করা হয়েছিল।

iQOO U5e এর দাম

iQOO U5e স্মার্টফোনটি চীনে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে,এই দুটি ভেরিয়েন্ট হল – 4 GB RAM + 128 GB স্টোরেজ এবং 6 GB RAM + 128 GB স্টোরেজ। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,399 ইউয়ান এবং 1,499 ইউয়ান। এই স্মার্টফোনটি ডার্ক ব্ল্যাক এবং সিলভার হোয়াইট কালারে পেশ করা হয়েছে।

The post 5000mAh ব্যাটারি এবং 13MP ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল iQOO এর লো বাজেট 5G স্মার্টফোন, দেখে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-u5e-5g-smartphone-launched-check-price-and-specs/feed/ 0