iQOO Z10R - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 16 Jul 2025 11:39:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কনফার্ম হল iQOO Z10R ফোনের ভারতীয় লঞ্চ ডেট, থাকবে 32MP 4K ফ্রন্ট ক্যামেরা https://www.91mobiles.com/bengali/iqoo-z10r-india-launch-date-24-july-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-z10r-india-launch-date-24-july-confirmed-know-details-in-bengali/#respond Thu, 17 Jul 2025 03:32:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66046 24 জুলাই ভারতে লঞ্চ হবে iQOO Z10R

The post কনফার্ম হল iQOO Z10R ফোনের ভারতীয় লঞ্চ ডেট, থাকবে 32MP 4K ফ্রন্ট ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
দীর্ঘ সমালোচনার পর iQOO ভারতের বাজারে তাদের Z10 সিরিজের আপকামিং iQOO Z10R স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। সম্প্রতি আবার এই ফোনটি সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছিল। এক্ষেত্রে শুধুমাত্র “কামিং সুন” সহ ফোনটি দেখানো হয়েছিল। গতকাল নতুন টিজারে লঞ্চ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। যারা কম দামে শক্তিশালী ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে ও সুন্দর ক্যামেরা এক্সপেরিয়েন্স সহ স্মার্টফোনের খোঁজ করছেন, তাদের জন্য এই ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

iQOO Z10R ফোনের ভারতীয় লঞ্চ ডেট

  • iQOO অফিসিয়াল পোস্টার জারি করে ঘোষণা করে জানিয়ে দিয়েছে ভারতে আগামী 24 জুলাই iQOO Z10R ফোনটি লঞ্চ করা হবে। পোস্টার দেখে জানা গেছে, এই ফোনে কোয়াড কার্ভ ডিসপ্লে এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা থাকবে।
  • ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। ডিজাইনের দিক থেকে এটি অনেকটা Vivo V50 ফোনের মতো হতে পারে। এর সঙ্গেই Aura Light রিংও যোগ করা হবে। এর ফলে পোর্ট্রেট ফটোগ্রাফি আরও সুন্দর হয়ে উঠবে।
  • ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে, ভ্লগারদের জন্য ফোনটি 4K রেকর্ডিং সাপোর্ট করবে।

iQOO Z10R ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO Z10R ফোনে 6.77-ইঞ্চির Full-HD+ OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: আগের গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 7400 প্রসেসর যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: আপকামিং iQOO Z10R ফোনে 12GB RAM থাকতে পারে। এখনও পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে কিছু জানা না গেলেও এই ফোনটির 128GB ও 256GB মডেল লঞ্চ করা হতে পারে।
  • সফটওয়্যার: iQOO Z10R ফোনটি Android 15 বেসড FunTouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
  • ব্যাটারি: iQOO Z10R ফোনটির ব্যাটারি এই ফোনের একটি শক্তিশালী দিক হতে চলেছে। এই ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার সহ 6,000mAh ব্যাটারি থাকতে পারে।

iQOO Z10R ফোনের সম্ভাব্য দাম

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত দাম সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ফোনটির দাম 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে রাখা হতে পারে। এই মিড রেঞ্জ ফোনটি বেশ জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

The post কনফার্ম হল iQOO Z10R ফোনের ভারতীয় লঞ্চ ডেট, থাকবে 32MP 4K ফ্রন্ট ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z10r-india-launch-date-24-july-confirmed-know-details-in-bengali/feed/ 0
কনফার্ম হল ভারতে iQOO Z10R স্মার্টফোনের লঞ্চ, প্রকাশ্যে এল টিজার ও ফিচার https://www.91mobiles.com/bengali/iqoo-z10r-india-launch-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-z10r-india-launch-confirmed-know-details-in-bengali/#respond Mon, 14 Jul 2025 09:46:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65976 শীঘ্রই লঞ্চ হতে পারে iQOO Z10R

The post কনফার্ম হল ভারতে iQOO Z10R স্মার্টফোনের লঞ্চ, প্রকাশ্যে এল টিজার ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
আবারও iQOO তাদের iQOO Z10 সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন iQOO Z10R স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে টিজার জারি করা হয়েছে। আপকামিং ফোনের সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। এই ফোনটিতে কম দামে দুর্দান্ত একপিরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z10R ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।

iQOO Z10R এর টিজার ডিটেইলস

  • জারি হওয়া টিজারের মাধ্যমে iQOO Z10R ফোনের ডিজাইন দেখা গেছে। ফোনটিতে কার্ভ ডিসপ্লে রয়েছে, ফলে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাচ্ছে।
  • আপকামিং iQOO Z10R ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, এই সেটআপে Aura লাইট এবং 2x পোট্রেট মোড সাপোর্ট করে।
  • প্রকাশ্যে আসা টিজারের মাধ্যমে ফোনটি ব্লু ভেরিয়েন্টে দেখা গেছে এবং এটি অন্যান্য কালার অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • এখনও পর্যন্ত ফোনটি জুলাই মাসের শেষে বা আগস্ট মাসের শুরুতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

iQOO Z10R এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে

ফোনটিতে 6.77 ইঞ্চির 120Hz কোয়াড কার্ভ OLED প্যানেল দেওয়া হতে পারে। এর ফলে ইউজাররা দারুণ ভিউইং উপভোগ করা যাবে।

প্রসেসর

লিক অনুযায়ী ফোনটিতে MediaTek Dimensity 7400 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসরের সাহায্যে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। গীকবেঞ্চ লিস্টিঙে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1099 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 2989 স্কোর পেয়েছিল।

ব্যাটারি

iQOO Z10R ফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হতে পারে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ফোনটিতে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের ফোনে 32MP বা 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। বিশেষত্ব হল ফোনটির সেলফি ও রেয়ার উভয় ক্যমেরার সাহায্যে 4K ভিডিও রেকর্ড করা যাবে।

সফটওয়্যার ও ফিচার

iQOO Z10R ফোনটি FunTouch OS 15 এবং Android 15 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে ডুয়েল সিম 5জি, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো বিভিন্ন ফিচার রয়েছে।

iQOO Z10R এর সম্ভাব্য দাম

এখনও পর্যন্ত iQOO Z10R ফোনটির সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে এই ফোনটির দাম 20,000 টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটি পরে Vivo T4R নামে ভারতে লঞ্চ করা হতে পারে। আমরা আগেই এই বিষয়ে এক্সলুসিভ তথ্য শেয়ার করেছি।

The post কনফার্ম হল ভারতে iQOO Z10R স্মার্টফোনের লঞ্চ, প্রকাশ্যে এল টিজার ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z10r-india-launch-confirmed-know-details-in-bengali/feed/ 0