iQOO Z12 Turbo - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 21 Oct 2026 07:20:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Snapdragon 8 Gen 6 প্রসেসর, 10000mAh ব্যাটারি সহ লিক হল iQOO Z12 Turbo ফোনের ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-z12-turbo-snapdragon-8-gen-6-10000mah-battery-specs-leak-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-z12-turbo-snapdragon-8-gen-6-10000mah-battery-specs-leak-know-details-in-bengali/#respond Wed, 21 Oct 2026 09:19:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84481 প্রকাশ্যে এল iQOO Z12 Turbo ফোনের তথ্য

The post Snapdragon 8 Gen 6 প্রসেসর, 10000mAh ব্যাটারি সহ লিক হল iQOO Z12 Turbo ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের নতুন Z-সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারে। টিপস্টার আপকামিং iQOO Z12 Turbo ফোনের গুরুত্বপূর্ণ বেশ কিছু ফিচার শেয়ার করেছেন। এই ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Gen 6 প্রসেসর এবং বিল্ট ইন কুলিং ফ্যান থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি বড় ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনের পরবর্তী ভার্সন গ্লোবাল বাজারে iQOO 16R নামে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z12 Turbo ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

প্রকাশ্যে এল iQOO Z12 Turbo ফোনের স্পেসিফিকেশন

টিপস্টার জানিয়েছেন ইতিমধ্যেই iQOO তাদের Z-সিরিজে একটি মিড রেঞ্জের ফোনের ওপর বিল্ট ইন কুলিং ফ্যান সহ টেস্টিং করা হচ্ছে। এই ফোনে Qualcomm এর SM8845 Pro চিপসেট দেওয়া হতে পারে। টিপস্টার কমেন্টে লিখেছেন এই ফোনটি Snapdragon 8 Gen 6 নামের প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।

জানিয়ে রাখি iQOO Z11 Turbo এবং গ্লোবাল বাজারে লঞ্চ হওয়া iQOO 15R ফোনটিতেও Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছিল। তাই নতুন প্রসেসর সহ আপকামিং iQOO Z12 Turbo ফোনটিও পেশ করা হতে পারে। গ্লোবাল বাজারে একই ভার্সন iQOO 16R নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

লিক অনুযায়ী iQOO Z12 Turbo ফোনের ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে 6.59 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন আল্ট্রা-হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। আগের iQOO Z11 Turbo ফোনটিতেও প্রায় একই সাইজের ডিসপ্লে দেওয়া হয়েছিল। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। তাই নতুন মডেলটি হাই রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে সহ এক্সপেরিয়েন্স করা যাবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আপকামিং iQOO Z12 Turbo ফোনটিতে বড়সড় আপগ্ৰেড পাওয়া যাবে। আগের iQOO Z11 Turbo ফোনে 7,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আপকামিং ফোনেও প্রায় 10,000mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। এই তথ্য সঠিক হলে এই ফোনে দীর্ঘ সময় পর্যন্ত গেমিং ও অন্যান্য হেভি টাস্ক করা যাবে।

কবে হতে পারে লঞ্চ?

2025 সালের জানুয়ারি মাসে iQOO Z11 Turbo ফোনটি লঞ্চ করা হয়েছিল। এক‌ইভাবে এই ফোনের গ্লোবাল ভার্সন iQOO 15R ফোনটি ভারতে ফেব্রুয়ারি মাসে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের iQOO Z12 Turbo এবং তথাকথিত iQOO 16R ফোনদুটি এই ধরনের লঞ্চ শিডিউল মেনে লঞ্চ করবে, না কি অন্য কোনো প্যাটার্ন ফলো করে সেটাই দেখার।

The post Snapdragon 8 Gen 6 প্রসেসর, 10000mAh ব্যাটারি সহ লিক হল iQOO Z12 Turbo ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z12-turbo-snapdragon-8-gen-6-10000mah-battery-specs-leak-know-details-in-bengali/feed/ 0