iQOO Z6 44W - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 21 Jul 2022 07:43:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5000mAh ব‍্যাটারি, 50MP ক‍্যামেরা যুক্ত iQOO Z6 44W ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ডিসকাউন্ট, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-smartphone-iqoo-z6-44w-discount-offer-check-deal/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-smartphone-iqoo-z6-44w-discount-offer-check-deal/#respond Thu, 21 Jul 2022 07:43:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28727 iQOO Z6 44W-এর অফার এবং স্পেসিফিকেশন

The post 5000mAh ব‍্যাটারি, 50MP ক‍্যামেরা যুক্ত iQOO Z6 44W ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ডিসকাউন্ট, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Amazon India-তে ইউজারদের বহু অফার দেওয়া হয়। আমাজন প্রাইম ডে সেলের আগে কোম্পানি বহু স্মার্টফোনে দুর্দান্ত অফার প্রদান করছে। আপনি‌ও যদি বাজেট সেগ্মেন্টে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই আর্টিকেলে বেস্ট স্মার্টফোন এবং সেই ফোনে উপলব্ধ ডিলের সম্পর্কে দেওয়া হবে। আমাজন ইন্ডিয়াতে iQOO Z6 44W স্মার্টফোনে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটিকে অফারের খুব‌ই কম দামে কেনা যাবে।এই ফোনে 44W ফাস্ট চার্জিং, 5,000mAh ব‍্যাটারি এবং 50MP ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই আর্টিকেলে iQOO Z6 44W স্মার্টফোনে উপলব্ধ অসাধারণ ডিসকাউন্ট সহ ফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে ডিটেইলসে জানানো হবে।

iQOO Z6 44W-এর অফার

আমাজন ইন্ডিয়াতে iQOO Z6 44W স্মার্টফোনটিকে 14,499 টাকার প্রারম্ভিক দামে লিস্টেড করা হয়েছে। iQOO-এর এই স্মার্টফোনে ICICI এবং SBI ব‍্যাঙ্কের কার্ডে 1,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ফোনটিকে 13,499 টাকার এফেক্টিভ দামে কেনা যেতে পারে। এর সাথেই পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অ্যাডিশনাল ডিসকাউন্টের সুবিধা‌ও পাওয়া যেতে পারে। আইকিউ‌য়ের এই ফোনটিকে আমাজন থেকে সহজ কিস্তির মাধ্যমে‌ও কেনা যাবে।

iQOO Z6 44W স্মার্টফোন‌টিকে ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি‌র 4GB র‍্যাম ভেরিয়েন্টটিকে 14,499 টাকায়, 6GB র‍্যাম ভেরিয়েন্টটিকে 15,999 টাকায় এবং 8GB র‍্যাম ভেরিয়েন্টটিকে 16,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে। এই অফারটি কোম্পানির তিনটি ফোনেই উপলব্ধ। এই ফোনটিকে দুটি কালার অপশন, যথা-ব্লু এবং ব্ল‍্যাক কালারে পেশ করা হয়েছে।

iQOO Z6 44W-এর স্পেসিফিকেশন

  • 6.44-ইঞ্চির AMOLED FHD+ ডিসপ্লে
  • 50MP + 2MP + 2MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা
  • 16MP ফ্রন্ট ক‍্যামেরা
  • Qualcomm Snapdragon 680 প্রসেসর
  • 5,000mAh ব‍্যাটারি, 44W ফাস্ট চার্জিং
  • ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার
  • Android 12, FunTouch OS 12

iQOO-এর এই ফোনে কোয়ালকমের Snapdragon 680 চিপসেট দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনে 44W FlashCharge, 7GB পর্যন্ত র‍্যাম + 4GB এক্সটেন্ডেড র‍্যাম 2.0 ফিচার দেওয়া হয়েছে। আইকিউয়ের এই ফোনে 6.44-ইঞ্চির FHD+ AMOLED Display দেওয়া হয়েছে। এর সাথেই গেমার ইউজারদের জন্য আল্ট্রা গেম মোড‌ও দেওয়া হয়েছে এই ফোনে। আইকিউয়ের এই ফোনের AG ম‍্যাট ফিনিশিং ফোনে প্রিমিয়াম লুক প্রদান করে।

এই ফোনের ক‍্যামেরা সেট‌আপের কথা বলা হলে এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক‍্যামেরা 50MP-এর AI লেন্স, এর সাথেই 2MP-এর বুকে এবং ম‍্যাক্রো ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর সাথেই সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনে 16MP-এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানির দাবি যে এই ফোনটি মাত্র 27 মিনিটে ফুল চার্জ হয়ে যেতে সক্ষম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000mAh ব‍্যাটারি, 50MP ক‍্যামেরা যুক্ত iQOO Z6 44W ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ডিসকাউন্ট, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-smartphone-iqoo-z6-44w-discount-offer-check-deal/feed/ 0