iQOO Z6X 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 03 Sep 2022 07:15:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6,000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ লঞ্চ হল iQOO Z6X 5G স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/6000-mah-battery-phone-iqoo-z6x-5g-launched-with-dimensity-810-know-price-specification-details/ https://www.91mobiles.com/bengali/6000-mah-battery-phone-iqoo-z6x-5g-launched-with-dimensity-810-know-price-specification-details/#respond Thu, 25 Aug 2022 07:11:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=30639 চীনে লঞ্চ হল iQOO Z6x স্মার্টফোন, প্রারম্ভিক মূল্য 14,000 টাকা

The post 6,000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ লঞ্চ হল iQOO Z6X 5G স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO খুব শীঘ্রই ভারতে তাদের ‘Z6 সিরিজ’ এর অধীনে আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যা iQOO Z6X বা Z6 Lite স্মার্টফোন এর মধ্যে একটি হতে পারে। যদিও কোম্পানি এখনও এই মোবাইল ফোন সম্পর্কে কোনও তথ্য দেয়নি, তবে ভারতে আসার আগে iQOO Z6X স্মার্টফোনটি চীনে কোম্পানির হোম মার্কেটে লঞ্চ হয়েছে। iQOO Z6X স্মার্টফোনটি 144Hz ডিসপ্লে, 8GB RAM, MediaTek Dimensity 810 চিপসেট এবং 6000mAh ব্যাটারি সাপোর্ট করে।

iQOO Z6x 5G এর স্পেসিফিকেশন

iQOO Z6X স্মার্টফোনটি কোম্পানী 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে পেশ করেছে যা 2408 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি বড় 6.58 ইঞ্চি ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন একটি IPS LCD প্যানেলে নির্মিত যা 144Hz রিফ্রেশরেট এ কাজ করে।

এই ফোনটি Android 11 OS-এ লঞ্চ করা হয়েছে যা Origin OS Ocean-এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 810 চিপসেট এবং একটি অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে যা 2.4 GHz ক্লক স্পিডে কাজ করে। গ্রাফিক্সের জন্য, এই ফোনটি Mali-G57 GPU সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য iQOO Z6X-এ ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের পিছনের প্যানেলে, LED ফ্ল্যাশের সাথে সজ্জিত F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা F/2.4 অ্যাপারচার সহ একটি ম্যাক্রো লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই iQOO মোবাইলটি F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

iQOO Z6x হল একটি ডুয়াল সিম ফোন যা 5G এবং 4G উভয় নেটওয়ার্কেই কাজ করে। সিকিউরিটির জন্য, এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনটিতে একটি 6,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

iQOO Z6x 5G এর দাম

iQoo Z6X স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 6 GB RAM + 128 GB স্টোরেজ রয়েছে, যার দাম CNY 1,199 (প্রায় 14,000 টাকা)। iQOO Z6x এর 8GB + 128GB ভেরিয়েন্ট এর দাম CNY 1,399 (প্রায় 16,300 টাকা) এবং iQOO Z6x এর 8GB + 256GB ভেরিয়েন্ট এর দাম CNY 1,599 (প্রায় 18,600 টাকা)। এই ফোনটি কালো, নীল এবং কমলা এই তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 6,000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ লঞ্চ হল iQOO Z6X 5G স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/6000-mah-battery-phone-iqoo-z6x-5g-launched-with-dimensity-810-know-price-specification-details/feed/ 0