iQOO Z9 Lite 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 15 Jul 2024 10:12:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 9,999 টাকা দামে ভারতে লঞ্চ হল iQOO Z9 Lite 5G, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-5g-launched-in-india-know-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-5g-launched-in-india-know-price-specifications-in-bengali/#respond Mon, 15 Jul 2024 10:12:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53428 ভারতে লঞ্চ হল iQOO Z9 Lite 5G

The post মাত্র 9,999 টাকা দামে ভারতে লঞ্চ হল iQOO Z9 Lite 5G, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আইকু তাদের Z9 সিরিজের পরিধি বাড়িয়ে রক্তি নতুন সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি ভারতের বাজারে iQOO Z9 Lite 5G নামে পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই সস্তা ফোনে বেশ কিছু দারুণ ফিচার যোগ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, IP64 রেটিং, extended RAM সহ 12GB পর্যন্ত RAM, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

iQOO Z9 Lite 5G ফোনের দাম সেল

ভারতে iQOO Z9 Lite 5G ফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে 9,999 টাকা। এই ফোনটি এক্কা ফ্লো (ব্লু) এবং মেচা ব্রাউন কালারে সেল করা হবে। আগামী 20 জুলাই দুপুর 12টা থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটির সেল শুরু করা হবে। এছাড়া লঞ্চ অফার হিসাবে ফোনটির দামে 500 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

iQOO Z9 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.56ইঞ্চির ডিসপ্লে
  • 90Hz রিফ্রেশরেট
  • Dimensity 6300 চিপসেট
  • 6GB RAM + 128GB স্টোরেজ
  • 50MP AI রেয়ার ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি
  • IP64 রেটিং
  • Android 14

ডিসপ্লে: iQOO Z9 Lite 5G ফোনে 6.56 ইঞ্চির আলট্রা ব্রাইট ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে হাই রেজোলিউশন, 840 নিট ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশরেট রয়েছে।

চিপসেট: এই ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি আনটুটু সাইটে এই অক্টাকোর প্রসেসর 414,564 স্কোর পেয়েছে।

স্টোরেজ: iQOO Z9 Lite 5G ফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি 6GB extended RAM এবং 1TB মেমরি কার্ড সাপোর্ট করে। অর্থাৎ এই ফোনে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেল AI প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z9 Lite 5G ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং, ডুয়েল সিম 5G, ওয়াইফাই ও ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

ওএস: iQOO Z9 Lite 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যান টাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

The post মাত্র 9,999 টাকা দামে ভারতে লঞ্চ হল iQOO Z9 Lite 5G, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-5g-launched-in-india-know-price-specifications-in-bengali/feed/ 0
জুলাই মাসে লঞ্চ হতে পারে iQOO Z9 Lite 5G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে এই ফিচার https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-5g-mid-july-launch-and-color-options-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-5g-mid-july-launch-and-color-options-leaked-details-in-bengali/#respond Wed, 26 Jun 2024 13:19:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52275 লিক হল iQOO Z9 Lite 5G ফোনের লঞ্চ টাইমলাইন এবং কালার অপশন

The post জুলাই মাসে লঞ্চ হতে পারে iQOO Z9 Lite 5G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে এই ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের Z9 সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। আগামী জুলাই মাসে ভারতীয় বাজারে এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই ফোনটি iQOO Z9 Lite 5G নামে ভারতে লঞ্চ করা হতে পারে। এছাড়া এই ফোনের কালার অপশন সম্পর্কেও জানা গেছে। জানিয়ে রাখি আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী এই আপকামিং ফোনটি কম দামে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং স্মার্টফোনের সম্প্রতি প্রকাশ্যে আসা লিক সম্পর্কে।

iQOO Z9 Lite 5G এর লঞ্চ টাইমলাইন এবং কালার অপশন (লিক)

  • টিপস্টার মুকুল শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে iQOO Z9 Lite 5G স্মার্টফোন সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
  • নীচে এওয়া পোস্টের মাধ্যমে দেখা গেছে টিপস্টার আইকিউর প্রথম এন্ট্রি-লেভেল স্মার্টফোন iQOO Z9 Lite লঞ্চ করার কথা লিখেছেন। এছাড়া এই স্মার্টফোনটি জুলাইয়ের মধ্যভাগে পেশ করা হতে পারে বলে জানানো হয়েছে।
  • এই স্মার্টফোনটি ব্রাউন এবং ব্লু কালার অপশনে বাজারে পেশ করা হতে পারে বলে জানা গেছে।

iQOO Z9 Lite 5G এর ডিটেইলস

রিপোর্ট অনুযায়ী iQOO Z9 Lite 5G স্মার্টফোনটি Vivo T3 Lite 5G ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে। আগামী 27 জুন ভারতীয় বাজারে ফোনটি লঞ্চ করা হবে। অর্থাৎ এই ভিভো ফোনটি লঞ্চের পরে জুলাই মাসে সাব ব্র্যান্ড iQOO নতুন Z9 Lite 5G মডেল নিয়ে আসতে পারে।

iQOO Z9 Lite 5G এর দাম (লিক)

আগের লিক অনুযায়ী iQOO Z9 Lite 5G ফোন 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনের 4GB RAM + 128GB স্টোরেজের দাম 9,999 টাকা হবে বলে জানা গেছে। তবে 6GB RAM + 128GB স্টোরেজের দাম 11,999 টাকা রাখা হতে পারে।

iQOO Z9 Lite 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • iQOO Z9 Lite 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • এই ফোনে 50MP AI ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে।
  • iQOO তাদের এন্ট্রি লেবল স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

The post জুলাই মাসে লঞ্চ হতে পারে iQOO Z9 Lite 5G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে এই ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-5g-mid-july-launch-and-color-options-leaked-details-in-bengali/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে iQOO Z9 Lite 5G, BIS এবং ব্লুটুথ এসআইজি সাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-5g-bluetooth-sig-bis-certification-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-5g-bluetooth-sig-bis-certification-details-in-bengali/#respond Sun, 02 Jun 2024 05:12:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50516 লিক হল iQOO Z9 Lite 5G ফোনের ডিটেইলস

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে iQOO Z9 Lite 5G, BIS এবং ব্লুটুথ এসআইজি সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের Z9 সিরিজে Lite ভার্সন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। খুব তাড়াতাড়ি এই ফোনটি iQOO Z9 Lite 5G নামে পেশ করা হতে পারে। ভারতের বিআইএস এবং ব্লুটুথ এসআইজি সাইটে এই ফোনটি লিস্টেড হতে দেখে এই ফোনের লঞ্চ সম্পর্কে সমালোচনা আরও জোরালো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

iQOO Z9 Lite 5G ফোনের BIS এবং ব্লুটুথ এসআইজি লিস্টিং

  • ব্লুটুথ এসআইজি লিস্টিং থেকে iQOO Z9 Lite 5G ফোনের নাম জানা গেছে।
  • এই লিস্টিঙে iQOO Z9 Lite 5G ফোনের মডেল নাম্বার I2306/
  • বিআইএস প্ল্যাটফর্মেও এই ফোনের মডেল নাম্বার I2306 জানানো হয়েছে।
  • এই দুটি প্ল্যাটফর্ম থেকে এই ফোনের অন্য কোনো ডিটেইলস জানা যায়নি। তবে এই লিস্টিং প্রকাশ্যে আসায় বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে।

iQOO Z9x ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি গত 16 মে ভারতে তাদের Z9 সিরিজের iQOO Z9x স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

  • ডিসপ্লে: iQOO Z9x 5G ফোনে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির ফুলএচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 1000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস হাই ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসরে কাজ করে। এই ফোনে অ্যাড্রিনো 710 জিপিউ রয়েছে।
  • স্টোরেজ: এই স্মার্টফোনটি 4GB, 6GB এবং 8GB LPDDR4x RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB ভার্চুয়াল RAM ফিচার এবং ফিজিক্যাল RAM মিলিয়ে 16GB পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ এবং 1টিবি মেমরি কার্ড সাপোর্ট যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Z9x 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং এফ/2.4 অ্যাপচারযুক্ত 2 মেগাপিক্সেল বোকে লেন্স সহযোগে কাজ করে। সেলফি তোলা এবং রিলস বানানোর জন্য এই ফোনে এফ/2.05 অ্যাপচারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z9x 5G স্মার্টফোনে শক্তিশালী 6,000এমএএচ ব্যাটারি সহ এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 44ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • অন্যান্য: iQOO Z9x 5G স্মার্টফোনে আইপী64 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2+3 বছরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারস সহ 3.5এমএম জ্যাক ও ডুয়াল স্টেরিয় স্পিকার যোগ করা হয়েছে।
  • ওএস: iQOO Z9x ফোনটি অ্যান্ড্রয়েড 14 আবন ফানটাচ ওএস সহ পেশ করা হয়েছে।

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে iQOO Z9 Lite 5G, BIS এবং ব্লুটুথ এসআইজি সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-5g-bluetooth-sig-bis-certification-details-in-bengali/feed/ 0