iQOO Z9 Lite - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 14 Jul 2024 07:15:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এই সপ্তাহে বাজারে আসতে চলেছে এইসব স্মার্টফোন, বিস্তারিত জানুন এই পোস্টে https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-oneplus-nord-4-smartphone-will-be-launched-in-india-between-15-to-21-july-2024/ https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-oneplus-nord-4-smartphone-will-be-launched-in-india-between-15-to-21-july-2024/#respond Sun, 14 Jul 2024 07:15:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53378 এই সপ্তাহে ভারতে লঞ্চ হবে iQOO Z9 Lite, OnePlus Nord 4 এবং Poco M6 Plus 5G

The post এই সপ্তাহে বাজারে আসতে চলেছে এইসব স্মার্টফোন, বিস্তারিত জানুন এই পোস্টে first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় স্মার্টফোন মার্কেটে 2024 সালের জুলাই মাসের শুরু বেশ হিট ছিল। জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে এক ডজনেরও বেশি ফোন ভারতীয় বাজারে পেশ করা হয়েছে। এবার 15 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত সপ্তাহটিও বেশ উল্লেখযোগ্য হতে চলেছে। এই সপ্তাহে বহু প্রতীক্ষিত স্মার্টফোন OnePlus Nord 4 থেকে শুরু করে লো বাজেট স্মার্টফোন iQOO Z9 Lite ভারতে লঞ্চ করা হবে। এই পোস্টে এই সপ্তাহে আসন্ন ফোনগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

iQOO Z9 Lite

  • লঞ্চ ডেট – 15 জুলাই
  • দাম – 10,499 টাকা (সম্ভাব্য)

আগামী 15 জুলাই ভারতে iQOO Z9 Lite ফোনটি লঞ্চ হবে। এই ফনিত লো বাজেট সেগমেন্টে পেশ করা হবে এবং এই ফোনের দাম 10 হাজার টাকার কাছাকাছি হতে পারে। এখনও পর্যন্ত লিক তথ্য অনুযায়ী এই ফোনের 4GB RAM মডেলের দাম 9,999 টাকা এবং 6GB RAM মডেলের দাম 11,999 টাকা রাখা হতে পারে। এই দুই ভেরিয়েন্টেই 128GB স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।

iQOO Z9 Lite ফোনটি 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 চিপসেট সহ লঞ্চ হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 414 হাজারেরও বেশি AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। iQOO Z9 Lite ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে এবং 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকতে পারে।

OnePlus Nord 4

  • লঞ্চ ডেট – 16 জুলাই
  • দাম – 31,999 টাকা (সম্ভাব্য)

আগামী 16 ভারতে OnePlus Nord 4 ফোনটি লঞ্চ করা হবে। ইটালিতে এই ফোনের লঞ্চ ইভেন্ট আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনটি বিভিন্ন দেশে লঞ্চ করা হবে। এটি একটি মিড বাজেট স্মার্টফোন হতে চলেছে এবং এই ফোনে 8GB RAM থাকবে। লিক অনুযায়ী OnePlus Nord 4 ফোনের দাম 31,999 টাকা থেকে শুরু হতে পারে এবং প্রাথমিক সেলে অফার সহ এই ফোনটি মাত্র 27,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

OnePlus Nord 4 ফোনে Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর এবং 12GB RAM থাকবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP SONY LYT600 ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে 6.74 ইঞ্চির 1.5K OLED স্ক্রিন দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি থাকতে পারে।

Poco M6 Plus 5G

  • লঞ্চ ডেট – নিশ্চিত নয়
  • দাম – 17,999 টাকা (লিক)

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে Poco M6 Plus 5G ফোনটি এই সপ্তাহেই ভারতে লঞ্চ হতে পারে। রিলায়েন্স ডিজিটাল স্টোরে এই মোবাইলের প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে এবং এখান থেকেই ফোনের ছবি, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানা গেছে। Poco M6+ 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের MRP 17,999 টাকা এবং অফারে দাম 14,999 টাকা বলা জানানো হয়েছে।

Poco M6 Plus 5G ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.79 ইঞ্চির LCD স্ক্রিন এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030mAh ব্যাটারি থাকতে পারে। ফটোগ্রাফির জন্য Poco M6+ 5G ফোনে 108 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

The post এই সপ্তাহে বাজারে আসতে চলেছে এইসব স্মার্টফোন, বিস্তারিত জানুন এই পোস্টে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-oneplus-nord-4-smartphone-will-be-launched-in-india-between-15-to-21-july-2024/feed/ 0
ভারতে শীঘ্রই 10 হাজার টাকারও কম বাজেটে লঞ্চ হবে একটি দুর্দান্ত 5G ফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-might-launch-under-10000-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-might-launch-under-10000-in-india-details-in-bengali/#respond Sun, 23 Jun 2024 08:50:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52069 লো বাজেটে ভারতে লঞ্চ হবে iQOO Z9 Lite

The post ভারতে শীঘ্রই 10 হাজার টাকারও কম বাজেটে লঞ্চ হবে একটি দুর্দান্ত 5G ফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO Z9 এবং iQOO Z9x ফোনের পরে iQOO এবার ভারতে একই সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন iQOO Z9 Lite লঞ্চ করতে পারে। নাম অনুযায়ী এই লাইট ভার্সন সিরিজের সমস্ত মোবাইলের থেকে কম বাজেটে লঞ্চ হবে। যদিও iQOO Z9 Lite সম্পর্কে কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে একটি নতুন লিক রিপোর্টে এই স্মার্টফোনটির দাম এবং অন্যান্য ডিটেইলস প্রকাশ করা হয়েছে।

iQOO Z9 Lite ফোনের দাম (লিক)

iQOO Z9 Lite একটি লো বাজেট স্মার্টফোন হবে যার দাম 10,000 টাকার কম হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই মোবাইলটি 4GB RAM + 128GB মেমরি এবং 6GB RAM + 128GB মেমরি যুক্ত দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। 4 GB মডেলের দাম 9,999 টাকা থেকে শুরু হবে এবং 6GB ভেরিয়েন্টের দাম 11,999 টাকা পর্যন্ত হতে পারে।

iQOO Z9 Lite ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অনুমান করা হচ্ছে যে এই আসন্ন iQOO মোবাইলটি MediaTek Dimensity 6300 প্রসেসরে লঞ্চ হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে একটি 50MP AI ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি থাকবে বলে অনুমান করা হচ্ছে। তবে কনফার্ম স্পেসিফিকেশন এবং অন্যান্য ডিটেইলস জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

iQOO Z9x ফোনের দাম এবং স্পেসিফিকেশন

  • দাম: iQOO Z9x ফোনের 4GB ভেরিয়েন্টটি 12,999 টাকা দামে সেল হচ্ছে। এই মোবাইলের 6GB RAM ভেরিয়েন্টটি 14,499 টাকা দামে এবং 8GB RAM ভেরিয়েন্টটি 15,999 টাকা দামে সেল হচ্ছে। এই তিনটি মডেলই 128GB স্টোরেজ সাপোর্ট করে।
  • ডিসপ্লে: iQOO Z9x 5G ফোনটিতে 2408 × 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.72-ইঞ্চি FHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এটি LCD প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেট এবং 1000নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: iQOO Z9x 5G ফোনটি Android 14 বেসড Funtouch OS 14-এ কাজ করে। প্রসেসিং এর জন্য এই ফোনে 2.2 GHz ক্লক স্পিড যুক্ত Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টা-কোর প্রসেসর রয়েছে।
  • ক্যামেরা: iQOO ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে। এর ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50MP প্রাইমারি সেন্সর রয়েছে যা F/2.4 অ্যাপারচার যুক্ত 2MP ডেপথ সেন্সর রয়েছে। সেলফি তোলা এবং রিল তৈরির জন্য এই ফোনটিতে F/2.05 অ্যাপারচার যুক্ত একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z9x 5G ফোনে একটি শক্তিশালী 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানির মতে এই ফোনটি মাত্র 30 মিনিট চার্জ দিয়ে আপনি 10 ঘন্টা একটানা সিনেমা বা ভিডিও দেখতে পারবেন।

The post ভারতে শীঘ্রই 10 হাজার টাকারও কম বাজেটে লঞ্চ হবে একটি দুর্দান্ত 5G ফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-might-launch-under-10000-in-india-details-in-bengali/feed/ 0