iQOO - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 14 Oct 2026 19:44:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কনফার্ম হল iQOO Neo12 ফোনের ফিচার, থাকবে 9000mAh ব্যাটারি এবং 185Hz ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/iqoo-neo12-specifications-confirmed-9000mah-battery-185hz-display-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo12-specifications-confirmed-9000mah-battery-185hz-display-know-details-in-bengali/#respond Thu, 15 Oct 2026 08:40:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84303 চীনে লঞ্চ হতে চলেছে iQOO Neo12

The post কনফার্ম হল iQOO Neo12 ফোনের ফিচার, থাকবে 9000mAh ব্যাটারি এবং 185Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের বাজারে লঞ্চের আগেই iQOO Neo12 ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। এই ফোনটিতে 2K OLED পাশাপাশি 185Hz রিফ্রেশ সাপোর্ট করবে। এই ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। গেমিং ফোকাস ফোনটিতে 9,000mAh এবং অ্যাক্টিভ কুলিং সিস্টেম থাকবে। কোম্পানি জানিয়েছে আগামী কয়েক দিনের মধ্যেই আপকামিং ফোনের সম্পর্কে নতুন তথ্য শেয়ার করা হবে

iQOO Neo12 ফোনের স্পেসিফিকেশন

iQOO এর পক্ষ থেকে জানানো হয়েছে Neo12 ফোনে Visionox দ্বারা প্রস্তুত 2K OLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ডিসপ্লে এবং রেয়ার ডিজাইনের ঝলকও দেখানো হয়েছে। টিজার অনুযায়ী এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে, ন্যারো বেজল এবং সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট থাকবে।

iQOO Neo12 ফোনের স্ক্রিনে p-TSF লিউমিনেন্ট ফিচার যোগ করা হবে। এর ফলে কালার রিপ্রোডাকশন সুন্দর হবে, পাওয়ার খরচ কম হবে এবং ডিসপ্লের লাইফ বাড়তে পারে।

প্রসেসিঙের জন্য iQOO Neo12 ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে কোম্পানির ফোনে ইন- হাউস Q3 গেমিং চিপ থাকবে। ফোনটিতে Ice-Dome কুলিং সিস্টেম যোগ করা হবে বলে জানা গেছে। এতে অ্যাক্টিভ ফ্যান রয়েছে। ফলে এই ফিচার দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং এবং হেভি প্রসেসিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo12 ফোনটিতে 9,000mAh ব্যাটারি দেওয়া হবে। আগের iQOO Neo11 ফোনে 7,500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তবে আপকামিং ফোনটির ব্যাটারির ক্ষেত্রে আপগ্ৰেড পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের চার্জিং ফিচার সম্পর্কে জানানো হয়নি।

iQOO Neo12 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 185Hz রিফ্রেশ রেট। এর ফলে স্ক্রিনে স্ক্রলিং এবং সাপোর্টেড গেমে ভিজুয়াল এক্সপেরিয়েন্স বেশি স্মুথ হয়ে উঠতে পারে। তবে এই রিফ্রেশ রেট সম্পূর্ণ সিস্টেমে কাজ করবে, না কি সিলেক্টেড গেমের জন্য কার্যকর হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

কোম্পানির জারি করা টিজার ইমেজে iQOO Neo12 ফোনটির রেয়ার ডিজাইন রেড এবং ব্ল্যাক কালার অপশনে দেখানো হয়েছে। আগের মডেলের মতো এই ফোনেও ব্ল্যাক ক্যামেরা মডিউল এবং বড় সার্কুলার ক্যামেরা এলিমেন্ট রয়েছে। তবে টিজারের মাধ্যমে ফোনের ক্যামেরা সেন্সর, ক্যামেরা সেটআপ এবং অন্যান্য ফিচার সংক্রান্ত ডিটেইলস শেয়ার হয়নি।

iQOO Neo12 ফোনের লঞ্চ ডিটেইলস

ইতিমধ্যেই চীনের বাজারে iQOO Neo12 ফোনটির প্র-বুকিং শুরু হয়ে গেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

যারা শক্তিশালী পারফরমেন্স, ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য iQOO Neo12 ফোনটি ভালো অপশন হতে পারে।

The post কনফার্ম হল iQOO Neo12 ফোনের ফিচার, থাকবে 9000mAh ব্যাটারি এবং 185Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo12-specifications-confirmed-9000mah-battery-185hz-display-know-details-in-bengali/feed/ 0
কনফার্ম হল iQOO 16 ফোনের ভারতীয় লঞ্চ, হতে চলেছে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ প্রথম স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/iqoo-16-india-launch-confirm-snapdragon-8-elite-extreme-gen-6-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-16-india-launch-confirm-snapdragon-8-elite-extreme-gen-6-know-details-in-bengali/#respond Wed, 14 Oct 2026 12:55:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84238 শীঘ্রই ভারতে পেশ হতে চলেছে iQOO 16

The post কনফার্ম হল iQOO 16 ফোনের ভারতীয় লঞ্চ, হতে চলেছে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ প্রথম স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
কোম্পানির পক্ষ থেকে iQOO 16 স্মার্টফোনের ভারতের লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে Indian Mobile Congress (IMC) 2026 এ অনুষ্ঠিত Snapdragon ইভেন্ট চলাকালীন আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি পেশ করা হবে। এই অবসরে কোম্পানির CEO Nipun Marya ফোনটি শোকেস করেছেন। এখনও কোম্পানির আসন্ন ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। জানিয়ে রাখি গত মাসে চীনের বাজারে ফোনটি দারুন স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছিল। একই ফিচার সহ ভারতীয় মডেল লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16 স্মার্টফোনের ভারতের লঞ্চ টাইমলাইন সম্পর্কে।

কবে হবে ভারতে লঞ্চ হবে iQOO 16?

টিজার জারি করার একদিন পরই iQOO ভারতে তাদের iQOO 16 ফোনের লঞ্চ কনফার্ম করে দিয়েছে। কোম্পানি IMC 2026 এর Snapdragon ইভেন্টে এই ফোনটি দেখিয়েছে। কোম্পানির পক্ষ থেকে আপাতত ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে এই ফোনটি এই মাসেই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ডিজাইন চাইনিজ মডেলের মতোই হবে।

iQOO 16 ফোনের ডিজাইন এবং কালার অপশন

iQOO 16 ফোনটিতে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এই সেটআপে তিনটি ক্যামেরা সেন্সরের জন্য আলাদা আলাদা রিং রয়েছে। চীনের বাজারে ফোনটি Chasing Lights, Legend এবং Racing Track কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

এই ফোনের বিশেষ Chasing Lights কালার অপশনে রেড হলোগ্ৰাফিক প্যার্টান এবং ব্লু লাইটের 3D এফেক্ট দেওয়া হয়েছে। ফোনটি নাড়াচাড়া করলে এই লাইট এফেক্ট পরিবর্তন হতে দেখা যায়। কোম্পানির CEO ভারতে এই কালার অপশনটি টিজ করেছেন।

iQOO 16 ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য iQOO 16 ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হবে। ফোনটিতে LPDDR5X Ultra RAM, UFS 4.1 স্টোরেজ এবং Q4 গেমিং চিপ দেওয়া হয়েছে। এই প্রসেসর 5.5 লক্ষ্য AnTuTu বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

iQOO 16 স্মার্টফোনটিতে 6.85-ইঞ্চির Samsung M16 OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 2K রেজোলিউশন স্ক্রিন 165Hz LTPO রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 8,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আগের iQOO 15 ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। নতুন ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য iQOO 16 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স ও 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP Sony পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP সেন্সর যোগ করা হয়েছে। স্মার্টফোনটি Android 17 বেস্ড OriginOS 7 সহ কাজ করে।

কেমন হতে পারে iQOO 16 ফোনের ভারতীয় দাম?

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত iQOO 16 ফোনের ভারতীয় দাম সম্পর্কে জানানো হয়নি। চীনের বাজারে ফোনের ভ্যানিলা মডেলের দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী 85,000 টাকার কাছাকাছি। ভারতে iQOO 15 ফোনটি প্রাথমিক 85,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। মেমরি এবং অন্যান্য কম্পোনেন্ট কস্ট বৃদ্ধির কারণে iQOO 16 5G ফোনের দাম আগের মডেলের তুলনায় বেশি রাখা হবে বলে মনে করা হচ্ছে। লঞ্চের সময় ফোনের অফিসিয়াল দাম ঘোষণা করা হবে। যারা আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কিনতে চাইছেন, তারা কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

The post কনফার্ম হল iQOO 16 ফোনের ভারতীয় লঞ্চ, হতে চলেছে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ প্রথম স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-16-india-launch-confirm-snapdragon-8-elite-extreme-gen-6-know-details-in-bengali/feed/ 0
লিক হল iQOO Neo 12 ফোনের লঞ্চ টাইমলাইন, থাকতে পারে 185Hz ডিসপ্লে এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর https://www.91mobiles.com/bengali/iqoo-neo-12-launch-timeline-185hz-display-snapdragon-8-elite-gen-5-leak-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-12-launch-timeline-185hz-display-snapdragon-8-elite-gen-5-leak-know-details-in-bengali/#respond Wed, 14 Oct 2026 03:35:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84213 প্রকাশ্যে এল iQOO Neo 12 ফোনের লঞ্চ টাইমলাইন

The post লিক হল iQOO Neo 12 ফোনের লঞ্চ টাইমলাইন, থাকতে পারে 185Hz ডিসপ্লে এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের Neo সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি iQOO Neo 12 নামে লঞ্চ করা হতে পারে। আগেই এই ফোনের সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। এবার লিংকের মাধ্যমে ফোনের লঞ্চ টাইমলাইন, ডিসপ্লে এবং গেমিং ফিচার সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী ফোনটি অক্টোবর মাসে পেশ করা হতে পারে। সম্প্রতি এই ফোনের Geekbench লিস্টিং প্রকাশ হয়েছে। iQOO Neo 12 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

লিক হল iQOO Neo 12 ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী iQOO Neo 12 ফোনটিতে কাস্টম 2K+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে Visionox দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং ফোনটিতে প্রথম এই ডিসপ্লে ব্যাবহার করা হতে পারে। ফোনটি Visionox এর চতুর্থ জেনারেশন pTSF লিউমিনেন্ট ম্যাটেরিয়াল সহ ডিজাইন করা হবে বলে জানা গেছে।

আগেই টিপস্টার জানিয়েছিলেন iQOO Neo 12 ফোনটি 2K এবং 185Hz ডিসপ্লে সহ টেস্টিং করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 6.83 ইঞ্চির Visionox প্যানেল দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ডিসপ্লে সাইজ বা অন্যান্য ফিচার সম্পর্কে জানানো হয়নি।

লিক অনুযায়ী iQOO Neo 12 ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে কোম্পানির Q3 ডেডিকেটেড গেমিং চিপ থাকতে পারে। এই চিপ গেমিঙের সময় প্রাইমারি GPU এর কিছু কাজ সামলাতে এবং সুন্দর ফ্রেম রেট বজায় রাখতে সাহায্য করবে।

iQOO Neo 12 ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকতে পারে। এই ফিচার হেভি প্রসেসিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কুলিং সিস্টেম আপকামিং ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। আগের পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 9,000mAh বড় ব্যাটারি এবং 100W চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।

iQOO Neo 12 ফোনের Geekbench ডিটেইলস

প্রসঙ্গত একটি Geekbench 6.7.1 ডেটাবেসে ফোনটি V2618A মডেল নাম্বার সহ স্পট হয়েছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী চীনের বাজারে ফোনটি iQOO Neo 12 নামে পেশ করা হতে পারে। লিস্টিঙে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 3,621 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 11,078 স্কোর পেয়েছে।

ডেটাবেসে ফোনটি Qualcomm SM8850 প্রসেসর সহ লিস্টেড হয়েছে। তাই এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনে Adreno 840 GPU এবং প্রায় 16GB RAM রয়েছে। ফোনটি Android 17 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে।

iQOO Neo 12 ফোনটিতে মেটাল ফ্রেম এবং 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া লিক অনুযায়ী গেমিং চিপের জন্য ফোনে Vulkan Shadows এবং Infinity Nikki এর মতো অপ্টিমাইজেশেন পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে iQOO Neo 12 ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণার পরই এই বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।

The post লিক হল iQOO Neo 12 ফোনের লঞ্চ টাইমলাইন, থাকতে পারে 185Hz ডিসপ্লে এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-12-launch-timeline-185hz-display-snapdragon-8-elite-gen-5-leak-know-details-in-bengali/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হবে iQOO 16 স্মার্টফোন, নাম না জানিয়েই টিজার শেয়ার করেছেন ব্র্যান্ড হেড, জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য https://www.91mobiles.com/bengali/iqoo-16-india-launch-teaser-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-16-india-launch-teaser-know-details-in-bengali/#respond Wed, 14 Oct 2026 02:34:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84208 খুব তাড়াতাড়ি ভারতে পেশ হবে iQOO 16

The post শীঘ্রই ভারতে লঞ্চ হবে iQOO 16 স্মার্টফোন, নাম না জানিয়েই টিজার শেয়ার করেছেন ব্র্যান্ড হেড, জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় ইউজারদের জন্য iQOO 16 ফোনটি সম্পর্কে বড়সড় তথ্য প্রকাশ্যে এসেছে। iQOO ব্র্যান্ডের CEO Nipun Marya সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি নতুন টিজার শেয়ার করেছেন। এতে কোম্পানি তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের আভাস দিয়েছে। এই পোস্টে কোনো নির্দিষ্ট ফোনের নাম উল্লেখ করা হয়নি। তবে সম্প্রতি চীনে iQOO 16 ফোনটি লঞ্চ হয়েছে এবং তাই মনে করা হচ্ছে এটি এই ফোনটির‌ই টিজার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন টিজারের সমস্ত খুঁটিনাটি সম্পর্কে।

জারি হল iQOO 16 ফোনের ভারতীয় টিজার

Nipun Marya তাঁর এক্স পোস্টে আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন খোঁজার কথা বলেছেন। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। তবে ফোনের টিজার দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি iQOO 16 ফোনের ভারতীয় লঞ্চ এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানানো হতে পারে।


আগেই Geekbench লিস্টিঙে iQOO 16 ফোনটির গ্লোবাল ভেরিয়েন্ট দেখা গিয়েছিল। তাই ফোনটি চীনের বাইরেও অন্যান্য বাজারে লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে। এতদিন ভারতে লঞ্চ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। কিছু রিপোর্টে কম্পোনেন্ট কস্ট বৃদ্ধির কারণে স্মার্টফোনের মূল্যবৃদ্ধি এবং এই কারণে ভারতে লঞ্চে দেরির কথা বলা হয়েছিল। তবে এবার আইকুর টিজার দেখে ভারতে ফোনটি লঞ্চ হতে চলেছে বলে ধরে নেওয়াই যায়। তবে স্বাভাবিকভাবেই এই ফোনটির দাম আগের মডেলের তুলনায় কিছুটা বেশি রাখা হতে পারে।

iQOO 16 ফোনের স্পেসিফিকেশন (চীন)

iQOO 16 স্মার্টফোনটিতে 3168×1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.85-ইঞ্চির Samsung M16 OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 165Hz LTPO রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য iQOO 16 ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হবে। ফোনটিতে LPDDR5X Ultra RAM, UFS 4.1 স্টোরেজ এবং Q4 গেমিং চিপ দেওয়া হয়েছে।

iQOO 16 ফোনটির ব্যাটারির ক্ষেত্রে বড় আপগ্ৰেড দেখা যাবে। ফোনে 8,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আগের iQOO 15 ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এই ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফ্ল্যাগশিপ প্রসেসর এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ iQOO 16 ফোনটি একটি ভালো বিকল্প হতে পারে।

ফটোগ্রাফির জন্য iQOO 16 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স ও 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP Sony পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে।

স্মার্টফোনটি Android 17 বেস্ড OriginOS 7 সহ কাজ করবে। তবে কোম্পানি ভারতে ফোনটি OriginOS এর পরিবর্তে গ্লোবাল সফটওয়্যার ভার্সনে লঞ্চ করবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কেনার জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে।

The post শীঘ্রই ভারতে লঞ্চ হবে iQOO 16 স্মার্টফোন, নাম না জানিয়েই টিজার শেয়ার করেছেন ব্র্যান্ড হেড, জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-16-india-launch-teaser-know-details-in-bengali/feed/ 0
Bluetooth SIG সাইটে লিস্টেড হল iQOO Z12x 5G স্মার্টফোন, iQOO Z11x 5G ফোনের সাক্সেসার হিসাবে হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/iqoo-z12x-5g-bluetooth-sig-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-z12x-5g-bluetooth-sig-listing-details-in-bengali/#respond Tue, 13 Oct 2026 13:36:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84183 সার্টিফিকেশন সাইটে দেখা গেল iQOO Z12x 5G

The post Bluetooth SIG সাইটে লিস্টেড হল iQOO Z12x 5G স্মার্টফোন, iQOO Z11x 5G ফোনের সাক্সেসার হিসাবে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের Z-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Bluetooth SIG সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং iQOO Z12x 5G ফোনটি লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেটিং নাম এবং মডেল নাম্বার প্রকাশ্যে এসেছে। তবে সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। জানিয়ে রাখি আসন্ন iQOO Z12x 5G ফোনটিকে iQOO Z11x 5G ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z12x 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

iQOO Z12x 5G ফোনের Bluetooth SIG লিস্টিং

Bluetooth SIG ওয়েবসাইটে iQOO Z12x 5G ফোনটি I2604 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির মার্কেটিং নাম iQOO Z12x 5G হবে বলে জানা গেছে।

Bluetooth SIG সার্টিফিকেশন সাইটের মাধ্যমে এখনও পর্যন্ত আপকামিং ফোনের স্পেসিফিকেশন সহ ফিচার বা হার্ডওয়্যার ডিটেইলস সম্পর্কেও জানানো হয়নি। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত iQOO Z12x 5G ফোনের লঞ্চ সম্পর্কে ঘোষণা করা হয়নি। সার্টিফিকেশন লিস্টিং দেখে মনে করা হচ্ছে আগামী কিছু মাসের মধ্যেই ফোনটি পেশ করা হতে পারে।

iQOO Z12x 5G ফোনে থাকতে পারে এইসব ফিচার

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত iQOO Z12x 5G ফোনের স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়নি। তাই ফোনের ফিচার সম্পর্কেও জানা যায়নি। আপকামিং ফোনটিকে iQOO Z11x 5G ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। তাই এই ফোনে বর্তমান মডেলের চেয়ে বেশ কিছু হার্ডওয়্যার আপগ্ৰেড দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

iQOO Z11x 5G ফোনটিতে 6.76 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69+ রেটিং রয়েছে। কোম্পানির নতুন iQOO Z12x 5G ফোনটি অ্যাডভান্স ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে।

প্রসেসিঙের জন্য iQOO Z11x 5G স্মার্টফোনটিতে 4nm প্রসেসে তৈরি MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে। অন্যদিকে আপকামিং Z12x 5G ফোনটি নতুন চিপসেট এবং বেশি মেমরি কনফ্রিগেশন পেশ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য iQOO Z11x 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z11x 5G স্মার্টফোনে 7,200mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 44W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তাই নতুন ফোনটিতে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

iQOO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Z12x 5G ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। Bluetooth SIG লিস্টিঙের পর, এবার আগামী দিনে আসন্ন ফোনের সংক্রান্ত স্পেসিফিকেশন এবং লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে।

The post Bluetooth SIG সাইটে লিস্টেড হল iQOO Z12x 5G স্মার্টফোন, iQOO Z11x 5G ফোনের সাক্সেসার হিসাবে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z12x-5g-bluetooth-sig-listing-details-in-bengali/feed/ 0
9020mAh ব্যাটারি, 165Hz OLED স্ক্রিন এবং Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ বাজারে এসেছে iQOO Pad Ultra https://www.91mobiles.com/bengali/iqoo-pad-ultra-tablet-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-pad-ultra-tablet-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 30 Sep 2026 13:27:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83805 চীনে লঞ্চ হল iQOO Pad Ultra

The post 9020mAh ব্যাটারি, 165Hz OLED স্ক্রিন এবং Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ বাজারে এসেছে iQOO Pad Ultra first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনে iQOO 16 স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ এই ফোনটি সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। এই ফ্ল্যাগশিপ ফোনটির পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে চীনে নতুন iQOO Pad Ultra লঞ্চ করা হয়েছে। হাইএন্ড স্পেসিফিকেশন সহ এই ট্যাবলেট ডিভাইসে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর এবং 2.3K 165Hz OLED স্ক্রিন রয়েছে। নিচে এই ডিভাইসের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

iQOO Pad Ultra ট্যাবের স্পেসিফিকেশন

এই ট্যাবলেটে 1440 × 2304 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 8.8-ইঞ্চির 2.3K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি iQOO Pad Ultra ট্যাবের স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে এতে স্মুথ স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এছাড়াও এই স্ক্রিনে 4500nits পীক ব্রাইটনেস পাওয়া যায়। এর ফলে কড়া রোদ বা জোরালো আলোর মধ্যেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যায়।

প্রসেসিঙের জন্য এই ডিভাইসে Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট যোগ করা হয়েছে। এটি Qualcomm এর সবচেয়ে নতুন ও শক্তিশালী প্রসেসর। 2nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.74GHz থেকে 5.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এছাড়াও iQOO Pad Ultra ট্যাবে সুন্দর গ্ৰাফিক্সের জন্য Adreno 850 GPU রয়েছে।

iQOO Pad Ultra ট্যাবটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে অ্যাক্টিভ কুলিং ফ্যান, ডুয়েল এয়ার ইনটেক এবং 3 ফ্যান স্পীড লেভেল সহ Ice Dome 5-Fold Air Cooling সিস্টেম দেওয়া হয়েছে। এই ডিভাইসে 23,253mm হীট ডিসিপেশন এরিয়া যোগ করা হয়েছে, যা এই ট্যাবের হীট দ্রুত ছড়িয়ে ডিভাইসটিকে ঠান্ডা করে। এর পাশাপাশি সুন্দর গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এতে 500Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 4D ভাইব্রেশন ফিচার রয়েছে।

এই ট্যাবলেটে Q4 Gaming chip দেওয়া হয়েছে। এর সাহায্যে স্মুথ ও ল্যাগ ফ্রি গেমিং উপভোগ করা যাবে। iQOO Pad Ultra ট্যাবটি Android 17 বেস্ড OriginOS 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়াও স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এতে LPDDRX RAM টেকনোলজি যোগ করা হয়েছে।

iQOO Pad Ultra ট্যাবে পাওয়ার ব্যাক‌আপের জন্য 9020mAh ব্যাটারি রয়েছে। এত বড় ব্যাটারি সত্ত্বেও এই ডিভাইসের থিকনেস মাত্র 5.74mm। এই ডিভাইসের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 66W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ট্যাবে 13MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে iQOO Pad Ultra ট্যাবলেটে 6GHz Wi-Fi 7, Bluetooth 5.4 এবং USB Type-C 3.2 Gen 2 পোর্টের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। বিনোদনের জন্য এতে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। ট্যাবটির সুরক্ষার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে। এই ডিভাইসটি Starry Silver এবং Ender Black কালার অপশনে পেশ করা হয়েছে।

iQOO Pad Ultra ট্যাবের দাম

চীনের বাজারে iQOO Pad Ultra ট্যাবটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের বেস ভেরিয়েন্টে 12GB RAM ও 256GB Storage রয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 6499 ইউয়ান অর্থাৎ প্রায় 92,950 টাকা। এই ট্যাবের 16GB+256GB মডেল 7199 ইউয়ান অর্থাৎ প্রায় 1,02,950 টাকা এবং 16GB+512GB মডেল 7999 ইউয়ান অর্থাৎ প্রায় 1,14,450 টাকা দামে পেশ করা হয়েছে। এই ট্যাবলেটের 16GB + 1TB টপ মডেল 8999 ইউয়ান দামে বাজারে আনা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 1,28,750 টাকার কাছাকাছি।

The post 9020mAh ব্যাটারি, 165Hz OLED স্ক্রিন এবং Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ বাজারে এসেছে iQOO Pad Ultra first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-pad-ultra-tablet-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
8,400mAh ব্যাটারি, 165Hz ডিসপ্লে এবং 50MP ট্রিপল ক্যামেরা সহ চীনের বাজারে লঞ্চ হল iQOO 16 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার https://www.91mobiles.com/bengali/iqoo-16-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-16-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 30 Sep 2026 05:15:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83775 চীনে পেশ হল iQOO 16

The post 8,400mAh ব্যাটারি, 165Hz ডিসপ্লে এবং 50MP ট্রিপল ক্যামেরা সহ চীনের বাজারে লঞ্চ হল iQOO 16 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের নাম্বার সিরিজের নতুন ফ্ল্যাগশিপ iQOO 16 স্মার্টফোনটি লঞ্চ করেছে। চীনের একটি বড় ইভেন্টের মঞ্চ থেকে ফোনটি পেশ করা হয়েছে। কোম্পানির ফোনটি হাই-এন্ড ফিচার সহ লঞ্চ করা হয়েছে। আগের iQOO 15 মডেলের চেয়ে একাধিক অ্যাডভান্স সহ ফোনটি পেশ করা হয়েছে। স্মার্টফোনে 6.85-ইঞ্চির Samsung M16 OLED ডিসপ্লে, Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট এবং 8,400mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16 ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

iQOO 16 ফোনের স্পেসিফিকেশন

iQOO 16 স্মার্টফোনটিতে 3168×1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.85-ইঞ্চির Samsung M16 OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 165Hz LTPO রিফ্রেশ রেট, 500Hz তাচ স্যামপ্লিং রেট এবং প্রয়োজনে 5,000Hz ইনস্ট্যান্ট তাচ স্যামপ্লিং রেট সাপোর্ট করে।

iQOO 16 ফোনের স্ক্রিনে 10,000nits লোকাল পীক ব্রাইটনেস এবং ফুল স্ক্রিনে 2,800nits ব্রাইটনেস রয়েছে। এই স্ক্রিন 3,300Hz PWM ডিমিং এবং 508ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফলে গেমিং চলাকালীন ফাস্ট রেস্পন্সের ক্ষেত্রে সুন্দর পারফরমেন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য iQOO 16 ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হবে। কোম্পানির ফোনটি Q4 গেমিং চিপ সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে LPDDR5X Ultra Pro RAM রয়েছে। ফলে 10.7Gbps পর্যন্ত স্পীড পাওয়া যাবে। স্টোরেজের জন্য ফোনটিতে UFS 4.1 ফিচার দেওয়া হয়েছে। স্মার্টফোনটি Android 17 বেস্ড OriginOS 7 সহ কাজ করবে।

iQOO 16 ফোনটিতে 8,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারির দিক দিয়ে আপগ্রেডের পাশাপাশি এই ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনে রিভার্স চার্জিং সাপোর্টও পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য iQOO 16 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে
OIS এবং LOFIC ফিচার সাপোর্টেড 50MP OmniVision OV50Q প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স ও 50MP Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এছাড়া পেরিস্কোপ ক্যামেরাতে OIS সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 8K ভিডিও রেকর্ডিং এবং 100x ডিজিটাল জুম সহ 32MP GalaxyCore GC32E1 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

iQOO 16 ফোনটিতে গেমিঙের জন্য 1511 Master Pro স্টিরিও স্পিকার এবং X+Z ডুয়েল অ্যাক্সিস লিনিয়র মোটার দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, IR ব্লাস্টার এবং USB 3.2 Gen 1 যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 দেওয়া হয়েছে।

iQOO 16 ফোনটি লম্বায় 163.75mm এবং চোওড়ায় 76.90mm। Track মডেলের থিকনেস 8.30mm এবং ওজন 222.5 গ্রাম। অন্যদিকে Legend কালার মডেলের থিকনেস 8.40mm এবং ওজন 227.9 গ্রাম। তবে Chasing Light কালার অপশনের থিকনেস 8.55mm এবং ওজন 229.8 গ্রাম হবে।

iQOO 16 ফোনের দাম এবং সেল ডিটেইলস

চীনের বাজারে iQOO 16 ফোনটি চারটি RAM এবং স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,999 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 85,800 টাকা এবং 12GB + 512GB স্টোরেজ অপশনের দাম 6,799 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 97,300 টাকা রাখা হয়েছে। অন্যদিকে ফোনের 16GB + 512GB ভেরিয়েন্ট 7,499 ইউয়ান অর্থাৎ প্রায় 1,07,300 টাকা এবং টপ অপশন 16GB + 1TB ভেরিয়েন্ট 8,499 ইউয়ান অর্থাৎ প্রায় 1,21,600 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি Chasing Light, Legend এবং Track কালার অপশনে সেল করা হবে।

জানিয়ে রাখি চীনের পর, এবার ফোনটি ভারত সহ গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। iQOO 16 স্মার্টফোনটি আপকামিং OnePlus 16 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

The post 8,400mAh ব্যাটারি, 165Hz ডিসপ্লে এবং 50MP ট্রিপল ক্যামেরা সহ চীনের বাজারে লঞ্চ হল iQOO 16 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-16-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ সস্তা 5G স্মার্টফোন iQOO Z11 Lite, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/affordable-5g-phone-with-4gb-ram-and-64gb-memory-launched-in-india-iqoo-z11-lite-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/affordable-5g-phone-with-4gb-ram-and-64gb-memory-launched-in-india-iqoo-z11-lite-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 22 Sep 2026 15:55:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83274 লঞ্চ হল iQOO Z11 Lite 5G ফোনের নতুন ভেরিয়েন্ট

The post লঞ্চ হল 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ সস্তা 5G স্মার্টফোন iQOO Z11 Lite, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
গত 24 জুলাই আইকু ভারতের বাজারে তাদের সস্তা স্মার্টফোন iQOO Z11 Lite 5G লঞ্চ করেছিল। এই ফোনটিতে 6500mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছিল। বর্তমানে এই ফোনটি 19,999 টাকা প্রাথমিক দামে সেল করা হচ্ছে। তবে এবার কোম্পানি তাদের ফ্যানদের খুশি করে এই ফোনটির একটি নতুন সস্তা ভেরিয়েন্ট পেশ করেছে। iQOO Z11 Lite 5G ফনের এই নতুন 64GB স্টোরেজ মডেলের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iQOO Z11 Lite 5G ফোনের দাম

কোম্পানি তাদের iQOO Z11 Lite 5G ফোনের নতুন ভেরিয়েন্টে 4GB RAM ও 64GB Storage যোগ করেছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 17,499 টাকা। শপিং সাইট আমাজনে অফারে এই ফোনটি মাত্র 15,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়াও এই ফোনের 4GB RAM + 128GB Storage মডেল আগে থেকেই 19,999 টাকা দামে সেল করা হয়।

iQOO Z11 Lite 5G ফোনের 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 22,499 টাকা এবং 6GB RAM + 256GB Storage মডেল 26,499 টাকা দামে সেল করা হয়। শপিং সাইট আমাজনে এই ফোনটি Midnight Blue এবং Solar Flame কালার অপশনে সেল করা হয়।

iQOO Z11 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

iQOO Z11 Lite 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে Greasy Hand এবং Wet Hand ফিচার যোগ করা হয়েছে, ফলে ফোনটি ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য iQOO Z11 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। 5,74,553 AnTuTu score পেয়েছে।

iQOO Z11 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT505C সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য iQOO Z11 Lite 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

iQOO Z11 Lite 5G ফোনে SGS সার্টিফাইড মিলিটারি গ্ৰেড বডি রয়েছে, ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে Dynamic Light যোগ করা হয়েছে, যা নোটিফিকেশন এলে চারটি আলাদা আলাদা রঙে জ্বলে ওঠে।

The post লঞ্চ হল 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ সস্তা 5G স্মার্টফোন iQOO Z11 Lite, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/affordable-5g-phone-with-4gb-ram-and-64gb-memory-launched-in-india-iqoo-z11-lite-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
কনফার্ম হল iQOO 16 ফোনের ডিজাইন, হলোগ্রাফিক রেয়ার প্যানেল সহ লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন, দেখে নিন ডিজাইন https://www.91mobiles.com/bengali/iqoo-16-design-holographic-rear-panel-specs-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-16-design-holographic-rear-panel-specs-details-in-bengali/#respond Sat, 12 Sep 2026 03:36:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83084 প্রকাশ্যে এল iQOO 16 ফোনের ডিজাইন

The post কনফার্ম হল iQOO 16 ফোনের ডিজাইন, হলোগ্রাফিক রেয়ার প্যানেল সহ লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন, দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসতে চলেছে iQOO 16 স্মার্টফোন। কারণ কোম্পানির পক্ষ থেকে ক্রমাগত আপকামিং ফোনের সম্পর্কে তথ্য প্রকাশ করা হচ্ছে। এবার iQOO তাদের ফোনের নতুন ‘Chasing Light’ কালার অপশন শেয়ার করেছে। আপকামিং ফোনের রেয়ার প্যানেলে বিশেষ হলোগ্রাফিক ডিজাইন দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনের ক্যামেরা মডিউলের ডিজাইন এবং ফোনের রেয়ার প্যানেলে ব্যাবহৃত টেকনোলজি সম্পর্কেও জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটির ডিটেইলস সম্পর্কে।

iQOO 16 ফোনের ডিজাইন

iQOO 16 ফোনের Chasing Light ভেরিয়েন্টটি কোম্পানির নতুন চডিজাইন সহ লঞ্চ করা হবে। iQOO এর বক্তব্য অনুযায়ী ফোনটিতে ইন্ডাস্ট্রির প্রথম লেজার হলোগ্রাফিক ফিচার দেওয়া হবে। এই ফিনিশ তৈরি করার জন্য চারটি আলাদা-আলাদা প্রিসিজন প্রসেস ব্যাবহার করা হয়েছে।

 

iQOO 16 ফোনের রেয়ার প্যানেলে 3D লাইট এফেক্ট দেওয়া হবে, এটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে বদলে যাচ্ছে বলে মনে হবে। ফোনটি মুভ করলে রেড হলোগ্ৰাফিক প্যাটার্ন এবং ব্লু ফ্লোয়িং লাইট একত্রে মিশে পরিবর্তনশীল ভিজুয়াল এফেক্ট তৈরি করবে। অর্থাৎ ফোনটির ব্যাক প্যানেল নির্দিষ্ট একটি রঙে স্থির থাকার বদলে অ্যাঙ্গেল এবং আলোর ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের লুক পাওয়া যাবে।

iQOO 16 ফোনের ক্যামেরা মডিউলের ডিজাইন অনেকটাই আলাদা দেখাচ্ছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটির ডিজাইন স্পেসক্রাফট পোর্টহোল দ্বারা অনুপ্রাণিত। ফোনটির তিনটি ক্যামেরা সেন্সর একটি মেকানিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এর ফলে সম্পূর্ণ ক্যামেরা মডিউল অনেকটা নেভিগেশন মার্কারের মতো দেখাবে। ক্যামেরা আইল্যান্ডের নিচে একটি হেক্সাগোনাল টেকনিক্যাল প্যাটার্ন দেওয়া হয়েছে এবং এতে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যাবহার করা হয়েছে। Chasing Light ছাড়াও এই ফোনটি Track এবং Legend কালার অপশনে পেশ করা হতে পারে।

iQOO 16 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

iQOO 16 ফোনটিতে 6.85-ইঞ্চির 2K Samsung ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই রিফ্রেশ রেটের জন্য ফোনে গেমিং চলাকালীন স্মুথ ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য iQOO 16 ফোনটি Qualcomm এর ফ্ল্যাগশিপ প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই প্রসেসরের নাম Snapdragon 8 Elite Gen 6 Pro হতে পারে। এই নাম সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।

লিক অনুযায়ী এই চিপ TSMC এর 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি করা হতে পারে। এতে 2+3+3 CPU ক্লাস্টার এবং 5.01GHz পিক ক্লক স্পীড পাওয়া যাবে বলে জানা গেছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য iQOO 16 ফোনে Adreno 850 GPU দেওয়া হতে পারে। এছাড়া অসাধারন গেমিং পারফরমেন্সের জন্য ফোনটিতে ডেডিকেটেড Q4 গেমিং চিপ দেওয়া হতে পারে।

iQOO 16 ফোনের একাধিক স্টোরেজ ভেরিয়েন্ট প্রকাশ্যে এসেছে। এতে 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 512GB এবং 16GB + 1TB অপশন রয়েছে।

iQOO 16 ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 8,400mAh ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে ফোনটিতে বড় ব্যাটারির পাশাপাশি দারুণ গুরুত্বপূর্ণ ফিচার থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য iQOO 16 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 1/1.3-ইঞ্চির সেন্সর সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP68 এবং IP69 রেটিং দেওয়া হতে পারে।

আপাতত কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র ফোনের ডিজাইন এবং Chasing Light কালার অপশন সম্পর্কে জানানো হয়েছে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা সমস্ত তথ্য লিক এবং রিপোর্ট হিসাবে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি iQOO 16 ফোনটি সেপ্টেম্বর মাসের শেষের দিকে পেশ করা হতে পারে। শীঘ্রই ফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

The post কনফার্ম হল iQOO 16 ফোনের ডিজাইন, হলোগ্রাফিক রেয়ার প্যানেল সহ লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন, দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-16-design-holographic-rear-panel-specs-details-in-bengali/feed/ 0
এই মাসে আসতে চলেছে iQOO 16 স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল ফিচার https://www.91mobiles.com/bengali/iqoo-16-september-launch-confirmed-ram-storage-expected-specs-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-16-september-launch-confirmed-ram-storage-expected-specs-read-in-bengali/#respond Fri, 11 Sep 2026 08:47:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83038 লিক হল iQOO 16 ফোনের ডিটেইলস

The post এই মাসে আসতে চলেছে iQOO 16 স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের নতুন ফ্ল্যাগশিপ iQOO 16 স্মার্টফোন এবং গেমিং iQOO Pad Ultra ট্যাবলেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই মাসে ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের লঞ্চ ডেট শেয়ার করা হয়নি। তাই iQOO 16 এবং Pad Ultra ফোনগুলি সেপ্টেম্বর মাসের শেষের দিকে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে লঞ্চের আগেই কোম্পানির আসন্ন ফোনদুটির ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16 এবং Pad Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

iQOO 16 ফোনের ডিজাইন এবং অন্যান্য ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে জারি হওয়া পোস্টারের মাধ্যমে iQOO 16 ফোনের নতুন ক্যামেরা মডিউলের প্রাথমিক ডিজাইন দেখা গেছে। ফোনের ব্যাক প্যানেলে উপরের বাদিকের অংশে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এটি ফ্লোটিং ডিজাইন সহ দেখানো হয়েছে।টিপস্টার Digital Chat Station জানিয়েছেন ব্ল্যাক ক্যামেরা মডিউলে “100X Tele Lens” লেখা রয়েছে। এছাড়া মডিউলের উপরের ডানদিকের অংশে সার্কুলার এক্সটারনাল ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনিয়রিং ইউনিটে LED লাইট স্ট্রিপ দেখা যায়নি। অন্যদিকে ফোনে অসাধারন ডিসপ্লে কোয়ালিটি পাওয়া যাবে বলে জানা গেছে। iQOO 16 ফোনটি 12GB+256GB, 12GB+512GB, 16GB+512GB এবং 16GB+1TB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানি জানিয়েছেন iQOO 16 ফোনটিতে নতুন ইন-হাউস গেমিং চিপ দেওয়া হয়েছে। একইসঙ্গে নেক্সট জেনারেশন Monster Super Engine থাকবে, এর ফলে Qualcomm এর টপ-টিয়ার ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্মের মাধ্যমে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই দুটি ফিচারের মাধ্যমে গেমিং চলাকালীন কনসোলের মতো Ray Tracing ইফেক্ট এবং আরও অ্যাডভান্স ভিজ্যুয়াল কোয়ালিটি উপভোগ করা যাবে।

iQOO এর ডিসপ্লে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানি জানিয়েছে তারা Samsung Display সঙ্গে পার্টনারশিপে একটি হাই-এন্ড প্যানেল প্রস্তুত করেছে। অর্থাৎ ইউজাররা শার্প ভিজ্যুয়ালের পাশাপাশি স্মুথ মোশান এক্সপিরিয়েন্স পাবেন বলে আশা করা হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী iQOO 16 ফোনটির ফিচারের জন্য এটি Pro Max ক্যাটাগরির ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

iQOO Pad Ultra ট্যাবের সম্ভাব্য ডিটেইলস

কোম্পানির iQOO Pad Ultra সাধারণ বড় স্ক্রিন সহ ট্যাবলেটের পরিবর্তে একটি পোর্টেবল গেমিং ডিভাইস হিসাবে পেশ করা হতে পারে। প্রকাশ্যে আসা টিজারের মাধ্যমে এই ট্যাবলেটের ক্যামেরা মডিউলের ডিজাইন দেখা গেছে। এতে সিঙ্গেল ক্যামেরা এবং রিং LED ফ্ল্যাশ রয়েছে।

iQOO Pad Ultra ট্যাবটিতে নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এতে কম্প্যাক্ট বডি, মাল্টি-ফিঙ্গার টাচ রেসপন্স এবং হাই-ডিমান্ড সহ AAA গেমিং সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির উদ্দেশ্য হল এমন একটি ডিভাইস তৈরি করা, যা গেমিং চলাকালীন সহজেই হাতে ধরা এবং ব্যাবহার করা যাবে।

দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং চলাকালীন অসাধারন থার্মাল ম্যানেজমেন্টের জন্য iQOO Pad Ultra ট্যাবটিতে ফুল-এরিয়া কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। iQOO জানিয়েছে আপকামিং Pad Ultra শুধুমাত্র বাজারে উপস্থিত ট্যাবলেটগুলির চেয়ে আপগ্রেডই নয়, বরং গেমিঙের ক্ষেত্রে একটি নতুন ফার্ম ফ্যাক্টার পেশ করতে চলেছে। কোম্পানির আপকামিং ডিভাইসটি স্মার্টফোন, ট্যাবলেট এবং PC এর মধ্যেকার দূরত্বকে কমিয়ে দেওয়া উদ্দেশ্যে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

iQOO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত iQOO 16 স্মার্টফোন এবং Pad Ultra ট্যাবলেটের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে কোম্পানির আপকামিং ডিভাইসগুলি সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হবে বলে নিশ্চিত জানানো হয়েছে। তাই ভবিষ্যতে আপকামিং ফোনের এবং ট্যাবলেটের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করা হবে।

 

The post এই মাসে আসতে চলেছে iQOO 16 স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-16-september-launch-confirmed-ram-storage-expected-specs-read-in-bengali/feed/ 0