itel A05s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 12 Dec 2023 12:24:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 6,099 টাকা দামে লঞ্চ হল নতুন স্মার্টফোন, রয়েছে 6.6″ HD+ স্ক্রিন এবং 8GB RAM এর ক্ষমতা https://www.91mobiles.com/bengali/4gb-ram-phone-under-7000-itel-a05s-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4gb-ram-phone-under-7000-itel-a05s-price-and-specifications-in-bengali/#respond Tue, 12 Dec 2023 12:24:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45369 ভারতে লঞ্চ হল itel A05s

The post মাত্র 6,099 টাকা দামে লঞ্চ হল নতুন স্মার্টফোন, রয়েছে 6.6″ HD+ স্ক্রিন এবং 8GB RAM এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
সস্তা স্মার্টফোন লঞ্চের জন্য জনপ্রিয় টেক কোম্পানি আইটেল আজ ভারতের বাজারে একটি নতুন এবং সস্তা স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে মাত্র 6,099 টাকা দামের itel A05s 4G ফোন লঞ্চ করা হয়েছে। এই সস্তা ফোনে 4GB virtual RAM ও 4000mAh ব্যাটারির মতো ফিচার রয়েছে। এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস নিচে জানানো হল।

itel A05s এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 720 × 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই এইচডি+ স্ক্রিন ইনসেল আইপিএস প্যানেল দিয়ে তৈরি এবং 60​ হার্টস রিফ্রেশরেট ও 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।
  • স্টোরেজ: ভারতের বাজারে এই ফোনটি 4GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 4GB virtual RAM ফিচারও দেওয়া হয়েছে, ফলে এই ফোনে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এতে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে, যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে বাড়ানো যায়।
  • ওএস: এই লো বাজেট ফোনটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে কাজ করে। ‘গো’ এডিশন থাকার ফলে এই ফোনে Google Go apps ডাউনলোড এবং ইনস্টল করা যায় যা কম RAM স্বত্বেও স্মুথ পারফর্ম করতে পারে এবং কম ব্যাটারি ও ইন্টারনেট ব্যাবহার করে।
  • প্রসেসর: itel A05s ফোনে প্রসেসিঙের জন্য 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক স্প্রেডট্রাম 9863এ অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য itel A05s ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে এবং সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে না তবে একবার ফুল চার্জ করলে ফোনটি গোটা একদিন ব্যাকআপ দিতে সক্ষম।

itel A05s এর দাম

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ সহ সিঙ্গেল মডেলে পেশ করা হয়েছে। itel A05s ফোনটি 6,099 টাকা দামে এবং Crystal Blue, Glorious Orange, Meadow Green এবং Nebula Black কালারে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 6,099 টাকা দামে লঞ্চ হল নতুন স্মার্টফোন, রয়েছে 6.6″ HD+ স্ক্রিন এবং 8GB RAM এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4gb-ram-phone-under-7000-itel-a05s-price-and-specifications-in-bengali/feed/ 0
মাত্র 6,499 টাকা দামে লঞ্চ হল 6.6 ইঞ্চির স্ক্রিন সহ এই সস্তা স্মার্টফোন, 32 দিন পর্যন্ত চলবে ব্যাটারি https://www.91mobiles.com/bengali/itel-a05s-price-and-specifications-phone-under-7000-in-india-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-a05s-price-and-specifications-phone-under-7000-in-india-know-in-bengali/#respond Mon, 16 Oct 2023 14:39:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44228 ভারতে লঞ্চ হল itel A05s

The post মাত্র 6,499 টাকা দামে লঞ্চ হল 6.6 ইঞ্চির স্ক্রিন সহ এই সস্তা স্মার্টফোন, 32 দিন পর্যন্ত চলবে ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
সস্তা স্মার্টফোন বানিয়ে সুনাম অর্জন করা ব্র্যান্ড আইটেল ভারতের বাজারে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন itel A05s পেশ করেছে। এন্ট্রি লেভেল এই ফোনটি মাত্র 6,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। দীর্ঘ মেয়াদী ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সহ এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল। আরও পড়ুন: Amazon Great Indian Festival sale: স্যামসাঙের এইসব ফোনে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ছাড়, জেনে নিন দাম

itel A05s এর দাম

কোম্পানির পক্ষ থেকে itel A05s ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 2GB RAM + 32GB স্টোরেজ যোগ করা হয়েছে। itel A05s ফোনটি 6,499 টাকা দামে পেশ করা হয়েছে এবং এই ফোনটি Nebula Black, Meadow Green, Crystal Blue এবং Glorious Orange কালারে সেল করা হবে।

itel A05s এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 720 × 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। আইপিএস প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে এইচডি+ রেজলিউশনে কাজ করে। এই ফোনের স্ক্রিন 60 হার্টস রিফ্রেশরেট এবং 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel A05s ফোনে 4,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে কোনো ফাস্ট চার্জিং ফিচার নেই, তবে ওয়েবসাইট কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে এই ফোনটি 32 দিন স্ট্যান্ডবাই বা 112 ঘন্টা মিডিয়া প্লেব্যাক করতে সক্ষম।
  • প্রসেসর: এই ফোনে ইউনিসক স্প্রেডট্রাম 9863এ চিপসেট দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসরটি 1.6 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।
  • ওএস: লো বাজেট itel A05s ফোনটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ‘গো’ এডিশন থাকার ফলে এই ফোনে Google Go apps ডাউনলোড এবং ইনস্টল করে ব্যাবহার করা যায়। এই অ্যাপগুলি কম RAM মেমরি সত্ত্বেও স্মুথ প্রসেসিং দিতে সক্ষম এবং এই অ্যাপ অত্যন্ত কম ইন্টারনেট ও ব্যাটারি খরচ করে।
  • স্টোরেজ: এই ফোনে 2GB RAM যোগ করা হয়েছে। এতে 32জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য itel A05s এর ব্যাক প্যানেলে 5 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

itel A05s এর ফিচার

  • ফোন আনলক এবং সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • এই ফোনে ফেস আনলক ফিচারও রয়েছে।
  • এতে কোম্পানি 3.5 এমএম অডিও জ্যাক যোগ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 6,499 টাকা দামে লঞ্চ হল 6.6 ইঞ্চির স্ক্রিন সহ এই সস্তা স্মার্টফোন, 32 দিন পর্যন্ত চলবে ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-a05s-price-and-specifications-phone-under-7000-in-india-know-in-bengali/feed/ 0