itel A300C 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 08 Sep 2026 08:36:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল সস্তা স্মার্টফোন itel A300C, কম দামের ফোনে পাওয়া যাবে 6000mAh ব্যাটারি এবং 8GB RAM https://www.91mobiles.com/bengali/itel-a300c-4g-announced-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-a300c-4g-announced-check-features-and-specifications-details-in-bengali/#respond Tue, 08 Sep 2026 08:36:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82750 গ্লোবাল বাজারে পেশ হল itel A300C 4G

The post লঞ্চ হল সস্তা স্মার্টফোন itel A300C, কম দামের ফোনে পাওয়া যাবে 6000mAh ব্যাটারি এবং 8GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
সস্তা স্মার্টফোন প্রস্তুতকারি জনপ্রিয় টেক ব্র্যান্ড আইটেইল তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন itel A300C 4G স্মার্টফোন লঞ্চ করেছে। গ্লোবাল বাজারে লো বাজেট ফোনটি মিলিটারি গ্রেড বডি, শক্তিশালী 6000mAh battery এবং বড় স্ক্রিন সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel A300C 4G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

itel A300C 4G

itel A300C 4G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকাপের জন্য ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে চার্জ করার পর ফোনটিতে 46 ঘন্টা টকটাইম বা 18 ঘন্টা পর্যন্ত শট ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী itel A300C 4G ফোনটিতে 50 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।

দ্রুত চার্জ করার জন্য itel A300C 4G ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফোনটির লোয়ার ফ্রেমে ইউএসবি টাইপ সি-পোর্ট রয়েছে। কোম্পানির পক্ষ থেকে আনলকিং এবং সিকিউরিটির জন্য ফোনের সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে।

itel A300C 4G ফোনটিতে MIL-STD-810H সার্টিফাইড মিলিটারি গ্রেড বডি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 1.8 মিটার উঁচু থেকে নিচে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। অন্যদিকে কোম্পানি জানিয়েছে মাইনাস 21 ডিগ্রী ঠাণ্ডা এবং তিব্র গরম এবং আদ্র তাপমাত্রাতেও কোনো ধরনের সমস্যা ছাড়াই ফোনটি কাজ করতে সক্ষম।

প্রসেসিঙের জন্য ফোনটিতে 1.6GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7100 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। itel A300C ফোনে এক্সন্টেডেড RAM ফিচার রয়েছে। এই ফোনে 3GB ফিজিক্যাল RAM সহ 5GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। কোম্পানির ফোনটিতে 64GB storage দেওয়া হয়েছে।

জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP65 রেটিং যোগ করা হয়েছে। কম দামের itel A300C স্মার্টফোনে 720 × 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্ছির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 480nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনে 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আইটেইলের সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে জানিয়েছে itel A300C 4G স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। এই পোস্টটি লেখার সময় পর্যন্ত ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি। কোম্পানির পক্ষ থেকে itel A300C 4G ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। itel A300C 4G স্মার্টফোনটির অফিসিয়াল তথ্য জানার জন্য এখানে ক্লিক করুন।

The post লঞ্চ হল সস্তা স্মার্টফোন itel A300C, কম দামের ফোনে পাওয়া যাবে 6000mAh ব্যাটারি এবং 8GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-a300c-4g-announced-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0