itel A60S - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 06 Jul 2023 09:25:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5,000mAh ব্যাটারি এবং 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন, দাম মাত্র 6,299 টাকা https://www.91mobiles.com/bengali/itel-a60s-announced-price-starts-from-just-rs-6299-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-a60s-announced-price-starts-from-just-rs-6299-details-in-bengali/#respond Thu, 06 Jul 2023 06:00:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41974 ভারতে লঞ্চ হল Itel A60s

The post 5,000mAh ব্যাটারি এবং 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন, দাম মাত্র 6,299 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • সস্তা itel A60s প্রকাশ্যে আনা হয়েছে।
  • শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি সেল কড়া হবে।
  • এতে 4GB virtual RAM রয়েছে।

itel তাদের প্রোডাক্টের পরিধি আরও বাড়িয়ে কম দামের ফোন itel A60s পেশ করেছে। আগামী 12 জুলাই থেকে আমাজন প্রাইম ডে সেলের মাধ্যমে এই ফোনটির সেল হবে। এতে 4GB পর্যন্ত virtual RAM, 5,000mAh ব্যাটারি, ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ বেশ কিছু সুন্দর ফিচার দেওয়া হয়েছে। এই পোস্টে itel A60s এর দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Twitter-কে টক্কর দিতে হাজির Meta-এর নতুন অ্যাপ Threads, জেনে নিন ডাউনলোড পদ্ধতি এবং ফিচার ডিটেইলস

Itel A60s এর দাম এবং সেল

কোম্পানি তাদের Itel A60s ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ সহ 6,999 টাকা দামে পেশ করেছে। একইভাবে এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 6,299 টাকা। আগামী 12 জুলাই থেকে এই ফোনটি শপিং সাইট আমাজনের মধ্যমে সেল করা হবে। ফোনটি শ্যাডো ব্ল্যাক, মুন লাইট ভায়োলেট এবং গ্লেশিয়ার গ্রীন কালাএ পেশ করা হয়েছে।

Itel A60s এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Itel A60s ফোনটিতে 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ওয়াটারড্রপ নচ যোগ কড়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনের স্ক্রিনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে কোন প্রসেসর দেওয়া হয়েছে সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
  • স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4GB RAM যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এই ফোনটি 4GB virtual RAM সাপোর্ট করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: Itel A60s ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি OVGA লেন্স আছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5,000mAh ব্যাটারি এবং 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন, দাম মাত্র 6,299 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-a60s-announced-price-starts-from-just-rs-6299-details-in-bengali/feed/ 0
8GB RAM পাওয়ার সহ শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট itel A60S স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/itel-a60s-india-launch-soon-key-specifications-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-a60s-india-launch-soon-key-specifications-leaked-details-in-bengali/#respond Thu, 29 Jun 2023 01:00:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41721 Amazon এ প্রকাশিত হল itel A60S ফোনের টিজার

The post 8GB RAM পাওয়ার সহ শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট itel A60S স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Amazon এ itel A60S ফোনের টিজার প্রকাশিত হয়েছে।
  • এই ফোনটি কয়েক দিনের মধ্যে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
  • এতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা গেছে।

লো বাজেটে উন্নত মানের স্মার্টফোনের জন্য জনপ্রিয় itel ভারতীয় ইউজারদের জন্য একটি নতুন এবং সাশ্রয়ী মূল্যের itel A60S ডিভাইস লঞ্চ করতে চলেছে। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ এই ফোনটির লঞ্চ টিজার প্রকাশিত হয়েছে। এই ফোনে মেমোরি ফিউশন টেকনোলজির সাহায্যে 8GB পর্যন্ত RAM পাওয়া যাবে। তাও মাত্র 7 হাজার টাকার কম দামে দেওয়া হবে। এই পোস্টে আপনাদের এই ফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: দেখে নিন আজ পর্যন্ত ভারতের টপ 50 ওয়েব সিরিজের নাম, আইএমডিবি জারি করেছে জনপ্রিয় শোয়ের তালিকা

কবে লঞ্চ হবে Itel A60S?

ই-কমার্স সাইট Amazon-এ Itel A60S-এর টিজার প্রকাশিত হয়েছে। যেখানে এই ফোনের স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে এবং বিখ্যাত অভিনেতা হৃতিক রোশনকে এই ফোনের সাথে দেখা গেছে। টিজারে লঞ্চের তারিখ এখনও জানা যায়নি, তবে ফোনটি কয়েক দিনের মধ্যেই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। টিজারে কোম্পানি এই ফোনটি 7000 টাকার কম দামে ফোনটি লঞ্চ করার কথা জানিয়েছে।

itel a60s ফোনের স্পেসিফিকেশন

  • ডিজাইন: Itel A60S ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলে চমৎকার ডিজাইন এবং বড় স্কোয়ার আকারের ক্যামেরা মডিউল দেখা গেছে। যার মধ্যে দুটি ক্যামেরা একটি LED ফ্ল্যাশ ইউনিট রয়েছে। এই ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
  • স্টোরেজ: Amazon এর তালিকা থেকে জানা গেছে যে Itel A60s ফোনটিতে 4GB RAM এবং 4GB ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট থাকবে অর্থাৎ ইউজাররা 8GB পর্যন্ত RAM সাপোর্ট পাবেন। এই ডিভাইসটিতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজও দেওয়া হবে।
  • ডিসপ্লে: itel A60S গত সপ্তাহে নাইজেরিয়াতে লঞ্চ হয়েছিল। যেখানে এই ফোনটি 6.6 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। যা 720 x 1600 এর পিক্সেল রেজলিউশন প্রদান করে।
  • প্রসেসর: itel A60S ফোনটি Unisoc SC9863A1 প্রসেসর দ্বারা চালিত যা 1.6GHz ক্লক স্পিডে রান করে।
  • ক্যামেরা: এই ডিভাইসটিতে 8 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: অন্যান্য ফিচারের কথা বলতে গেলে এই ডিভাইসটিতে মাইক্রো এসডি কার্ড স্লট, Wi-Fi, Bluetooth, ডুয়াল সিমের মতো ফিচার রয়েছে।

Amazon এ প্রকাশিত তালিকা এবং উপরে উল্লিখিত ফিচারগুলি সহ itel A60S ফোনটি ভারতে প্রবেশ করা যেতে পারে। তবে কোম্পানি মোবাইলটি কবে অফিসিয়াল করে সেটাই দেখার।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 8GB RAM পাওয়ার সহ শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট itel A60S স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-a60s-india-launch-soon-key-specifications-leaked-details-in-bengali/feed/ 0