itel City 200 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 30 Jan 2026 16:06:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল itel City 200 স্মার্টফোন, রয়েছে 120Hz ডিসপ্লে, 5200mAh ব্যাটারি এবং মিলিটারি-গ্ৰেড বডি https://www.91mobiles.com/bengali/itel-city-200-launched-in-uganda-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-city-200-launched-in-uganda-check-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 30 Jan 2026 16:27:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=72890 উগান্ডাতে লঞ্চ হল itel City 200

The post লঞ্চ হল itel City 200 স্মার্টফোন, রয়েছে 120Hz ডিসপ্লে, 5200mAh ব্যাটারি এবং মিলিটারি-গ্ৰেড বডি first appeared on 91Mobiles Bengali.

]]>
itel উগান্ডাতে তাদের নতুন itel City 200 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি গত বছর পেশ করা itel City 100 ফোনটির সাক্সেসার হিসাবে লঞ্চ করা হয়েছে। আপাতত এই ফোনটি উগান্ডাতে পেশ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে অন্যান্য মার্কেটেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটি সম্পর্কে।

itel City 200 ফোনে 7.45mm স্লিম ইউনিবডি ডিজাইন দেওয়া হয়েছে এবং এতে মেটালিক ডেকরেটিভ ফিনিশ রয়েছে। এই ফোনটি Bass Black, Echo Silver, Melody Pink এবং Vibe Purple কালার অপশনে পেশ করা হয়েছে।

itel City 200 ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 700nits ব্রাইটনেস দিতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এই স্ক্রিনে সুন্দর আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য itel City 200 ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে অটো-জুম সাপোর্টেড ফ্রন্ট ক্যামেরা রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য itel City 200 ফোনে IP65 রেটিং দেওয়া হয়েছে। এর সঙ্গে MIL-STD-810H সার্টিফিকেশন ফোনটির ডিউরেবিলিটি আরও বাড়িয়ে তোলে।

itel City 200 ফোনে 2km UltraLink ফ্রি কলিং সাপোর্ট, DTS অডিও এনহ্যান্সমেন্ট, 4.5G নেটওয়ার্ক সাপোর্ট, 48-মান্থ ফ্লুয়েন্সি সার্টিফিকেশন এবং One-Tap Easy Start এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে বিভিন্ন AI-বেসড ফিচার রয়েছে, তবে এগুলি সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

itel এখনও পর্যন্ত তাদের City 200 ফোনটির প্রসেসর এবং মেমরি ভেরিয়েন্ট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে আগের Google Play Console লিস্টিঙে Spreadtrum UMS9230E চিপসেটের উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ এই ফোনটিতে Unisoc T7250 চিপসেট থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই এই বিষয়ে আলোকপাত করা হতে পারে।

itel Uganda এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এই ফোনটির দাম এবং সেল সম্পর্কে জানানো হয়েছে। এই পোস্ট অনুযায়ী itel City 200 ফোনটির প্রাথমিক দাম UGX 450,000 রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 11,600 টাকার কাছাকাছি। কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এই ফোনের মেমরি ভেরিয়েন্ট সম্পর্কে জানানো হতে পারে।

যারা উগান্ডাতে রয়েছেন এবং একটি নতুন সস্তা স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা itel City 200 ফোনটি কিনতে পারেন। তবে যাদের 5G স্মার্টফোন খুঁজছেন এই ফোনটি তাদের জন্য নয়। এই ফোনটি শুধুমাত্র ইউজারদের দৈনন্দিন প্রয়োজন পূরণ করবে।

The post লঞ্চ হল itel City 200 স্মার্টফোন, রয়েছে 120Hz ডিসপ্লে, 5200mAh ব্যাটারি এবং মিলিটারি-গ্ৰেড বডি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-city-200-launched-in-uganda-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে itel City 200 স্মার্টফোন, গুগল প্লে কনসোলের মাধ্যমে প্রকাশ্যে এল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/itel-city-200-smartphone-google-play-console-database-specs-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-city-200-smartphone-google-play-console-database-specs-know-details-in-bengali/#respond Thu, 27 Nov 2025 02:34:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70102 প্রকাশ্যে এল itel City 200 ফোনের ডিটেইলস

The post শীঘ্রই লঞ্চ হতে পারে itel City 200 স্মার্টফোন, গুগল প্লে কনসোলের মাধ্যমে প্রকাশ্যে এল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই itel বাজারে আনতে চলেছে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন itel City 200। Google Play Console ডেটাবেসে এই ফোনটি দেখা গেছে। এর লিস্টিঙের মাধ্যমে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি এই ফোনটি আগের itel City 100 ফোনটির সাক্সেসার হিসাবে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Google Play Console প্ল্যাটফর্মে ফোনটি C681L মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। লিস্টিং থেকে জানা গেছে আপকামিং itel City 200 ফোনটিতে Spreadtrum UMS9230E চিপসেট যোগ করা হবে। এই প্রসেসরে 2x ARM Cortex-A75 (1.80 GHz) কোর এবং 6x ARM Cortex-A55 (1.60 GHz) কোর রয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU (850 MHz) দেওয়া হতে পারে।

লিস্টিং অনুযায়ী এই ফোনটি 4GB RAM অপশনে পেশ করা হবে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। এই আপকামিং ফোনে 720×1576 পিক্সেল রেজোলিউশন এবং 280ppi পিক্সেল ডেনসিটি সাপোর্টেড ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন এন্ট্রি লেভেল ইউজারদের বেসিক, তবে সুন্দর এক্সপেরিয়েন্স দেবে। এই প্ল্যাটফর্মে লিস্টেড হ‌ওয়ার ফলে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে।

itel City 200 ফোনটির এই লিস্টিঙের পথ কোম্পানির পক্ষ থেকে ফোনটির ক্যামেরা, ব্যাটারি, চার্জিং স্পীড ও ডিজাইন সম্পর্কে টিজ করা হতে পারে। এর আগের itel City 100 ফোনটিতে Unisoc T7250 চিপসেট যোগ করা হয়েছিল। এই ফোনে 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 18W চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছিল।

আপকামিং itel City 200 ফোনটি মূলত বাজেট এবং বেসিক ইউজারদের জন্য পেশ করা হতে পারে। ফোনটিতে বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং হালকা অ্যাপের ক্ষেত্রে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিকে Lava Yuva 4, Realme C71 ও Infinix Smart 10 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

যারা বাজেট ক্যাটাগরিতে বেসিক ব্যাবহারের জন্য একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য আপকামিং itel City 200 ফোনটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

(সোর্স)

The post শীঘ্রই লঞ্চ হতে পারে itel City 200 স্মার্টফোন, গুগল প্লে কনসোলের মাধ্যমে প্রকাশ্যে এল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-city-200-smartphone-google-play-console-database-specs-know-details-in-bengali/feed/ 0