itel City 300 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 14 Oct 2026 14:45:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 14,999 টাকা দামে লঞ্চ হল itel City 300 5G স্মার্টফোন, রয়েছে 120Hz ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/itel-city-300-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-city-300-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 14 Oct 2026 14:58:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84252 ভারতে লঞ্চ হল itel City 300 5G

The post 14,999 টাকা দামে লঞ্চ হল itel City 300 5G স্মার্টফোন, রয়েছে 120Hz ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
itel ভারতের বাজারে তাদের নতুন 5G স্মার্টফোন itel City 300 5G লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি বাজেট ইউজারদের জন্য পেশ করা হয়েছে এবং এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, UNISOC T8200 প্রসেসর ও 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4GB RAM এবং 64GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 14,999 টাকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

itel City 300 5G ফোনের দাম

itel City 300 5G ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 14,999 টাকা। এই ফোনটি Dark Ruby, Mist Beige এবং Bold Indigo কালার অপশনে পেশ করা হয়েছে। রিটেইল আউটলেটের মাধ্যমে এই ফোনের সেল শুরু হয়ে গেছে।

itel City 300 5G ফোনের স্পেসিফিকেশন

itel City 300 5G ফোনে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এর ফলে এই ফোনে স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে 2.5D গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য itel City 300 5G ফোনে UNISOC T8200 অক্টাকোর চিপসেট রয়েছে। এই 5G প্রসেসর 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং এতে 2.3GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর এবং 2.1GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর দেওয়া হয়েছে।

itel City 300 5G ফোনে 4GB RAM এবং 64GB স্টোরেজ যোগ করা হয়েছে। 8GB Virtual RAM এর সাহায্যে এই ফোনে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনটি Android 16 Go Edition অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানি জানিয়েছে এই ফোনে ব্লোট‌ওয়্যার-ফ্রি ইউজার ইন্টারফেস পাওয়া যাবে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য itel City 300 5G ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি চার্জ করার জন্য বক্সের মধ্যেই 10W Type-C দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে অটো ফোকাস সাপোর্টেড 13MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

itel City 300 5G ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে 10 5G ব্যান্ড ও NRCA টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনে UltraLink ফ্রি কলিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিচার অতিরিক্ত কানেক্টিভিটির সুবিধা দেবে।

সিকিউরিটি ও ফোন আনলকের জন্য itel City 300 5G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।

itel City 300 5G ফোনে 120Hz ডিসপ্লে, 5G কানেক্টিভিটি এবং 5000mAh ব্যাটারি রয়েছে, যা এই ফোনটিকে লো বাজেট সেগমেন্টে একটি সুন্দর অপশন করে তুলবে। এই ফোনটি এন্ট্রি লেভেল ইউজারদের জন্য আদর্শ। তবে আরও ভালো পারফরমেন্স প্রয়োজন হলে Realme, Tecno, Lava এবং Infinix ব্র্যান্ডের স্মার্টফোন দেখা উচিৎ।

The post 14,999 টাকা দামে লঞ্চ হল itel City 300 5G স্মার্টফোন, রয়েছে 120Hz ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-city-300-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0