itel Magic X - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 03 Sep 2022 07:09:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 JioPhone কে টেক্কা দিতে মার্কেটে হাজির 4G ফিচার ফোন Itel Magic X, দাম মাত্র 2,099 টাকা! https://www.91mobiles.com/bengali/4g-feature-phones-itel-magic-x-and-magic-x-play-launched-in-india-jio-phone-competition/ https://www.91mobiles.com/bengali/4g-feature-phones-itel-magic-x-and-magic-x-play-launched-in-india-jio-phone-competition/#respond Thu, 25 Aug 2022 07:05:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=30633 ভারতে লঞ্চ হল itel Magic X এবং itel Magic X Play ফিচার ফোন

The post JioPhone কে টেক্কা দিতে মার্কেটে হাজির 4G ফিচার ফোন Itel Magic X, দাম মাত্র 2,099 টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
বাজেট স্মার্টফোন নির্মাতা Itel সম্প্রতি ভারতীয় মার্কেটে একসাথে দুটি নতুন 4G ফিচার ফোন এনেছে। এই দুটি কিপ্যাড মোবাইল ফোনই ভারতে itel Magic X এবং itel Magic X Play নামে লঞ্চ করা হয়েছে। এই দুটি আইটেল মোবাইল ফোনের সবচেয়ে বড় ফিচার হল, এই দুটি ফোনই ডুয়াল 4G VoLTE সহ আসে এবং ভারতীয় মার্কেটে মুকেশ আম্বানির JioPhone কে জোরদার টক্কর দেওয়ার ক্ষমতা রাখে।

itel Magic X এবং Magic X Play এর দাম

4G ফিচার ফোনের দামের কথা বললে, Itel Magic X Play ভারতে 2,099 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং itel Magic X ফিচার ফোনটি 2,299 টাকা দামে লঞ্চ করা হয়েছে। itel Magic X Play মিডনাইট ব্ল্যাক এবং মিন্ট গ্রিন এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে এবং itel Magic X মিডনাইট ব্ল্যাক এবং পার্ল হোয়াইট এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে। কিপ্যাড সহ এই দুটি 4G মোবাইল ফোন অনলাইনের পাশাপাশি অফলাইনে রিটেল স্টোরগুলিতেও পাওয়া যাবে।

Jio Phone কে দেবে কড়া টক্কর

itel Magic X এবং itel Magic X Play এর ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে বিশদে বলার আগে, মুকেশ আম্বানির লঞ্চ করা Jio Phone এর সম্পর্কে কিছু বলবো। এই 4G ফিচার ফোনটি মার্কেটে আসার সাথে সাথেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এটা সত্য যে এটি সেল এর দিক থেকেও এই ফোনটি অনেক রেকর্ডও তৈরি করেছে, কিন্তু বর্তমানে মার্কেটে JioPhone-এর খুব কম স্টক রয়েছে। তার উপর এই ফোনে শুধুমাত্র রিলায়েন্স জিও সিমই ব্যবহার করা যায়। তাই এটা বললে ভুল হবে না যে নতুন 4G ফিচার ফোন আসার সাথে সাথে মার্কেটে JioPhoneও এর চাহিদা অনেক কম যাবে।

itel ম্যাজিক এক্স এবং ম্যাজিক এক্স প্লে স্পেসিফিকেশন

iTel Magic X একটি 2.4-ইঞ্চি 3D কার্ভড স্ক্রিনে কোম্পানির দ্বারা চালু করা হয়েছে, যা একটি QVGA ডিসপ্লে। অন্যদিকে iTel Magic X Play 1.77 ইঞ্চি ডিসপ্লে সাপোর্ট করে। উভয় ফোনেই, স্পিকারটি স্ক্রিনের উপরে রাখা হয়েছে, নীচে T9 কীপ্যাড দেওয়া হয়েছে। এই 4G ফিচার ফোনে মিউজিক শর্টকাট বাটনের সাথে রাউন্ড শেপ নেভিগেশন বাটন দেওয়া হয়েছে। LetsChat হল এই itel মোবাইলগুলির একটি বিশেষ ফিচার যা ফ্রি তে ভয়েস মেসেজ সার্ভিস দেয়।

Itel 4G ফিচার ফোন 128 MB ইন্টারনাল স্টোরেজ সহ 48 MB RAM মেমরি সাপোর্ট করে। এই দুটি মোবাইলেই 64 জিবি মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা যাবে। কোম্পানির মতে, এই কীপ্যাড ফোনটিতে 2000টি কন্টাক্ট , 500টি SMS এবং 250টি SMS সেভ করা যাবে। এই আকর্ষণীয় ফিচার ফোনটির ডিসপ্লে এবং কীপ্যাডের মধ্যে একটি LED লাইট রয়েছে, যা নোটিফিকেশন আসলে ফ্ল্যাশ করে।

itel Magic X এবং Magic X Play ডুয়াল সিম ফোন, এবং দুটি সিম স্লটেই 4G সিম ব্যবহার করা যাবে। এই 4G ফিচার ফোনগুলি প্রসেসিং এর জন্য T107 চিপসেটে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য itel Magic X-এ 1,200 mAh ব্যাটারি এবং Magic X Play-তে 1,900 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনগুলিতে VGA ক্যামেরা, 3.5 mm জ্যাক, ওয়্যারলেস FM এবং Bluetooth 4.2 এর সাপোর্ট রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post JioPhone কে টেক্কা দিতে মার্কেটে হাজির 4G ফিচার ফোন Itel Magic X, দাম মাত্র 2,099 টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4g-feature-phones-itel-magic-x-and-magic-x-play-launched-in-india-jio-phone-competition/feed/ 0