iTel - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 15 Jul 2026 08:02:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 16 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে সস্তা Zeno 100 Pro এবং Zeno 100 Lite স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/low-budget-smartphone-zeno-100-pro-and-zeno-100-lite-launching-in-india-on-16-july-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/low-budget-smartphone-zeno-100-pro-and-zeno-100-lite-launching-in-india-on-16-july-know-details-in-bengali/#respond Wed, 15 Jul 2026 09:47:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80364 16 জুলাই ভারতে পেশ হবে Zeno 100 Pro এবং Zeno 100 Lite

The post 16 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে সস্তা Zeno 100 Pro এবং Zeno 100 Lite স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি itel এর ব্র্যান্ড ZENO জানিয়েছিল ভারতের বাজারে তাদের Zeno 100 সিরিজ পেশ করতে চলেছে। এবার এই স্মার্টফোন সিরিজের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 16 জুলাই Zeno 100 Lite এবং Zeno 100 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই দুটি লো বাজেট রেঞ্জে স্মার্টফোন হতে চলেছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনের মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে।

Zeno 100 Pro এবং Zeno 100 Lite ফোনের লঞ্চ ডেট

ভারতের বাজারে আগামী 16 জুলাই Zeno 100 Pro এবং Zeno 100 Lite ফোনদুটি লঞ্চ করা হবে। এই দিন দুটি স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সংক্রান্ত ডিটেইলস জানানো হবে। আমাদের ধারনা অনুযায়ী একদিকে Zeno 100 Lite ফোনটির 8 হাজার টাকার চেয়েও কম রাখা হতে পারে। অন্যদিকে Zeno 100 Pro ফোনটি 10 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনদুটি সেল করা হবে।

 

Zeno 100 Pro

Zeno 100 Pro ফোনটি সিরিজের সবচেয়ে বড় মডেল হিসাবে লঞ্চ করা হবে। এই ফোনটি MIL-STD-810H সার্টিফাইড ডিউরেবল বডি সহ ল্কঞ্চ করা হবে, মজবুত বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনে এআই ফিচার সাপোর্টেড ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। একইসঙ্গে সেটআপে এলইডি ফ্ল্যাশ থাকবে। এই ফোনে IR Blaster যোগ করা হবে, ফলে ফোনটির সাহায্যে টিভি এবং এসি চালানো যাবে।

কোম্পানির Zeno 100 Pro ফোনটি অফলাইন কমিউনিকেশন ফিচার সহ লঞ্চ করা হবে। এই টেকনোলোজির মাধ্যমে নেটওয়ার্ক ছাড়াও 200 মিটার দূরত্বে মোবাইলের সঙ্গে কানেক্ট করা যাবে। জানিয়ে রাখি এই ফোনটি ড্রপ-রেজিস্টেন্সের পাশাপাশি হিট রেজিস্টেন্স ফিচার সহ ডিজাইন করা হয়েছে, ফলে হেভি প্রসেসিং চলাকালীন দ্রুত ফোনের হিট নিয়ন্ত্রণ করা যাবে। তবে এখনও পর্যন্ত ফোনের প্রসেসর ডিটেইলস সম্পর্কে জানা যায়নি।

Zeno 100 Lite

Zeno 100 Lite ফোনের ডিজাইন অনেকটাই OnePlus 15 ফোনের মতো দেখাচ্ছে। ফোনটির ক্যামেরা সেট‌আপ অনেকটা ওয়ানপ্লাস ডিভাইসগুলির মতো দেখতে। এতে দুটি ক্যামেরা সেন্সরের সঙ্গে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। অন্যদিকে কোম্পানির শেয়ার করা ফটোতে Zeno 100 Lite ফোনটি Green কালার অপশনে দেখা যাচ্ছে।

ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে Zeno 100 Lite ফোনে এইচডি+ রেজোলিউশন সাপোর্টেড 6.61-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অর্থাৎ সস্তা স্মার্টফোনটিতে স্মুথ স্ক্রলিং উপভোগ করা যাবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য Zeno 100 Lite ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এই সস্তা ফোনটি মিলিটারি গ্রেড বডি সহ পেশ করা হবে, ফলে মজবুতি পাওয়া যাবে। অর্থাৎ হঠাৎ হাত থেকে ফোনটি মাটিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে।

The post 16 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে সস্তা Zeno 100 Pro এবং Zeno 100 Lite স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/low-budget-smartphone-zeno-100-pro-and-zeno-100-lite-launching-in-india-on-16-july-know-details-in-bengali/feed/ 0
ভারতের বাজারে লঞ্চ হল itel Zeno F30 5G, মাত্র 12,499 টাকায় পাওয়া যাবে 120Hz ডিসপ্লে এবং 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/itel-zeno-f30-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-zeno-f30-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 09 Jul 2026 13:18:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80099 ভারতে লঞ্চ হল itel Zeno F30 5G

The post ভারতের বাজারে লঞ্চ হল itel Zeno F30 5G, মাত্র 12,499 টাকায় পাওয়া যাবে 120Hz ডিসপ্লে এবং 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে itel তাদের নতুন বাজেট 5G স্মার্টফোন লঞ্চ করেছে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি তাদের Zeno সিরিজের অধীনে itel Zeno F30 5G নামে পেশ করা হয়েছে। এই ফোনে 5G কানেক্টিভিটি, 120Hz ডিসপ্লে, Dynamic Bar এবং বড় ব্যাটারির মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই ফোনটি বিশেষভাবে অফলাইন রিটেইল মার্কেটের জন্য পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

itel Zeno F30 5G ফোনের দাম এবং অফার

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত এই ফোনটির দাম লিস্টেড করা হয়নি। তবে এক অফলাইন রিটেইলারের শেয়ার করা ভিডিও অনুযায়ী এই ফোনটির 4GB RAM ও 64GB মডেলের দাম 12,499 টাকা হতে পারে।

লঞ্চ অফারে ক্রেতারা ফোনটির সঙ্গে 999 টাকা দামের Cello গিফ্ট সেট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই ফোনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

itel Zeno F30 5G ফোনের ডিজাইন এবং ডিসপ্লে

itel Zeno F30 5G ফোনে প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনটি Cyber White এবং Interstellar Blue কালার অপশনে সেল করা হবে। এই ফোনটির থিকনেস 8.4mm এবং ওজন 198 গ্ৰাম। এই ফোনে 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 450nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ডিসপ্লেতে 16.7 মিলিয়ন কালার সাপোর্ট পাওয়া যাবে।

এই ফোনে Dynamic Bar ফিচার রয়েছে। এতে কল, মিউজিক, নেভিগেশন, চার্জিং স্ট্যাটাস এবং হটস্পট অ্যালার্টের মতো বিভিন্ন তথ্য দেখা যাবে।

প্রসেসর এবং RAM

itel Zeno F30 5G ফোনে প্রসেসিঙের জন্য Unisoc T8200 চিপসেট যোগ করা হয়েছে। এই প্রসেসর 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং এতে 2.3GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex-A76 কোর এবং 2.1GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex-A55 কোর রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4GB LPDDR4X RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি 8GB Memory Fusion Technology সাপোর্ট করে, ফলে এতে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এছাড়াও মেমরি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা ফিচার

ফটোগ্রাফির জন্য itel Zeno F30 5G ফোনের ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP অটো ফোকাস রেয়ার ক্যামেরা রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP AI ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা HDR মোড এবং বিউটি মোড সাপোর্ট করে। এই ফোনে Audio Picture ফিচার যোগ করা হয়েছে।

ব্যাটারি, সফটওয়্যার এবং কানেক্টিভিটি

itel Zeno F30 5G ফোনের ব্যাটারি সম্পর্কে কোম্পানির বক্তব্যে অসঙ্গতি দেখা গেছে। ফোনটির স্পেসিফিকেশন শীটে 7000mAh ব্যাটারি এবং 10W চার্জিং ফিচারের কথা বলা হয়েছে। অপরদিকে প্রোডাক্ট ওভারভিউ পেজে 5000mAh ব্যাটারি এবং 38 দিন স্ট্যান্ডবাই টাইমের উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ব্যাটারি নিয়ে ভ্রম সৃষ্টি হয়েছে।

এই ফোনটি Android 16 Go এডিশনে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে দুই বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এই ফোনে n1, n3, n5, n8, n28, n38, n40, n41, n77 ও n78 সহ মোট 10 5G ব্যান্ড সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে SA/NSA 5G, NRCA টেকনোলজি, ডুয়েল 5G SIM, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.0, 3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।

এছাড়াও itel Zeno F30 5G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, সিঙ্গেল স্পিকার ও জলের ছিটা থেকে সুরক্ষার জন্য IPX2 রেটিং রয়েছে।

12,500 টাকার কাছাকাছি দামে itel Zeno F30 5G ফোনটিকে Lava, Infinix, Tecno ও Samsung ব্র্যান্ডের বাজেট 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। যেসব ইউজাররা কম বাজেটে 5G কানেক্টিভিটি, বড় স্ক্রিন এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই নতুন ফোনটি বেশ সুন্দর একটি বিকল্প। তবে এই ফোনটির চার্জিং স্পীড ও ক্যামেরা সেগমেন্ট তুলনামূলক দুর্বল।

The post ভারতের বাজারে লঞ্চ হল itel Zeno F30 5G, মাত্র 12,499 টাকায় পাওয়া যাবে 120Hz ডিসপ্লে এবং 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-zeno-f30-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
মাত্র 1,699 টাকা দামে লঞ্চ হল itel Power 451 ফোন, পাওয়া যাবে AI Noise Cancellation এবং 55 দিনের ব্যাটারি লাইফ https://www.91mobiles.com/bengali/itel-power-451-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-power-451-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Sat, 27 Jun 2026 02:31:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79782 ভারতে পেশ হল itel Power 451 ফিচার ফোন

The post মাত্র 1,699 টাকা দামে লঞ্চ হল itel Power 451 ফোন, পাওয়া যাবে AI Noise Cancellation এবং 55 দিনের ব্যাটারি লাইফ first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে itel তাদের নতুন ফিচার itel Power 451 ফোনটি লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতের এই প্রথম ফিচার ফোনে AI Environmental Noise Cancellation (AI-ENC) ফিচার দেওয়া হয়েছে। সাধারণত এই ফিচার প্রিমিয়াম স্মার্টফোনগুলিতে ব্যাবহার করা হয়। তবে itel এটি ফিচার ফোন সেগমেন্টে পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel Power 451 ফিচার ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

AI-ENC ফিচার

itel Power 451 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব AI Environmental Noise Cancellation (AI-ENC) ফিচার। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিচার কল চলাকালীন আশেপাশের শব্দ কম করতে সাহায্য করবে। ইউজাররা রাস্তাঘাট, ভিড়ের মধ্যে থাকলেও এই টেকনোলজির দৌলতে শোরগোল ছাড়াই কলিং উপভোগ করতে পারবেন।

Type-C চার্জিং এবং 2500mAh ব্যাটারি

itel Power 451 ফোনে 2,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি Super Battery Mode সহ 55 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। একইসঙ্গে চার্জিঙের জন্য ফোনে USB Type-C পোর্ট রয়েছে, যা সাধারণত স্মার্টফোনগুলিতে দেখা যায়। এছাড়া কোম্পানির পক্ষ থেকে বক্সের ভেতরে বিনামূল্যে একটি প্রোটেকটিভ ব্যাক কভার দেওয়া হচ্ছে। ফলে গ্রাহকদের আলাদা করে কভার কোনো কিনতে হবে না।

ডিসপ্লে, স্টোরেজ এবং অন্যান্য ফিচার

itel Power 451 ফোনটিতে 2.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি Bluetooth কানেক্টিভিটি, ওয়্যারলেস FM রেডিও, FM রেকর্ডিং, 60 কল লগ এবং 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে ফোনে অটো কল রেকর্ডিং, King Voice, 10 ভারতীয় ভাষার সাপোর্ট এবং একটি VGA ক্যামেরা রয়েছে।

দাম এবং সেল

ভারতের বাজারে itel Power 451 ফোনটি 1,699 টাকা দামে লঞ্চ করা হয়েছে। দেশের সমস্ত রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হচ্ছে। কোম্পানির ফিচার ফোনটিতে 1 বছরের কাউন্টার রিপ্লেসমেন্ট অফার দেওয়া হচ্ছে। যদি কোনো ফোন ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট দেখা যায়, তাহলে ইউজাররা নির্ধারিত শর্ত অনুযায়ী ফোনটি রিপ্লেস করতে পারবেন। একইসঙ্গে Power 451 ফোনটি Blue, Green, Purple এবং Black কালার অপশনে সেল করা হবে।

যারা কম দামে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, অসাধারণ কলিং এক্সপিরিয়েন্স এবং চার্জিং ফিচার সহ ফোন খুঁজছেন, তাদের জন্য itel Power 451 ফোনটি ভালো বিকল্প হবে। অবশ্যই ইউজাররা এই Feature Phone কিনতে পারেন।

The post মাত্র 1,699 টাকা দামে লঞ্চ হল itel Power 451 ফোন, পাওয়া যাবে AI Noise Cancellation এবং 55 দিনের ব্যাটারি লাইফ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-power-451-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল itel A100 Pro ফোনের নতুন 4GB RAM ভেরিয়েন্ট, সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে 1,499 টাকা দামের নেকব্যান্ড https://www.91mobiles.com/bengali/itel-a100-pro-4gb-variant-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-a100-pro-4gb-variant-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 17 Jun 2026 06:38:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79247 লঞ্চ হল itel A100 Pro ফোনের নতুন RAM মডেল

The post ভারতে লঞ্চ হল itel A100 Pro ফোনের নতুন 4GB RAM ভেরিয়েন্ট, সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে 1,499 টাকা দামের নেকব্যান্ড first appeared on 91Mobiles Bengali.

]]>
itel ভারতের বাজারে তাদের বাজেট ক্যাটাগরির itel A100 Pro ফোনের নতুন 4GB RAM ভেরিয়েন্ট পেশ করেছে। এর আগে এই ফোনটি 3GB RAM + 64GB স্টোরেজ সহ সেল করা হত। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির নতুন মডেল লঞ্চ করা হয়েছে। এই নতুন মডেলে 4GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM সাপোর্ট রয়েছে। এর ফলে ইউজাররা উন্নত মাল্টি টাস্কিঙের পাশাপাশি স্মুথ পারফরমেন্স পাবেন। অফারে এই ফোনটির সঙ্গে ফ্রিতে নেকব্যান্ড দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

itel A100 Pro 4GB ফোনের দাম এবং অফার

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির নতুন মডেলের সঙ্গে বিশেষ অফার জারি করা হয়েছে। itel A100 Pro ফোনটি কিনলে বক্সের ভেতর‌ই1,499 টাকা দামের প্রিমিয়াম নেকব্যান্ড পাওয়া যাবে।

ভারতে itel A100 Pro ফোনের নতুন 4GB + 64GB মডেল মাত্র 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে 100 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট বেনিফিট‌ও দেওয়া হচ্ছে। এই নতুন মডেলটি Comet Orange, Cloud White ও Black কালার অপশনে পেশ করা হয়েছে।

itel A100 Pro ফোনের স্পেসিফিকেশন

itel A100 Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির মজবুত বিল্ড কোয়ালিটি। এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন রয়েছে। এর সঙ্গে এতে UltraLink ফিচার দেওয়া হয়েছে, ফলে দুর্বল নেটওয়ার্ক সহ এলাকাতেও সুন্দর কানেক্টিভিটি পাওয়া যাবে।

itel A100 Pro ফোনে 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে যোগ করা হয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটির Dynamic Bar ফিচার নোটিফিকেশন, কল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে শো করে। এই ফোনটিতে DTS সাপোর্টেড স্পিকার রয়েছে।

প্রসেসিঙের জন্য itel A100 Pro ফোনে Unisoc T7100 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 Go Edition সহ পেশ করা হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।

itel A100 Pro ফোনে ফটোগ্রাফির জন্য 8MP AI রেয়ার ক্যামেরা রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির IR Blaster ফিচারের মাধ্যমে ফোনটির সাহায্যে টিভি এয়ার কন্ডিশনারের মতো বিভিন্ন প্রোডাক্ট কন্ট্রোল করা যাবে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য itel A100 Pro ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির বক্সের মধ্যেই 10W চার্জার দেওয়া হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি গোটা দিন ব্যাক‌আপ দিতে সক্ষম।

যেসব ইউজাররা কম বাজেটে বড় ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি লাইফ ও ভালো 4G পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য itel A100 Pro ফোনটি সুন্দর বিকল্প হয়ে উঠতে পারে। বাজারে উপস্থিত Redmi, POCO, Lava ও Infinix ব্র্যান্ডের বিভিন্ন বাজেট স্মার্টফোনের সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

The post ভারতে লঞ্চ হল itel A100 Pro ফোনের নতুন 4GB RAM ভেরিয়েন্ট, সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে 1,499 টাকা দামের নেকব্যান্ড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-a100-pro-4gb-variant-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল IP67 রেটিং সহ দেশের প্রথম ফিচার ফোন itel Aqua, দাম মাত্র 1799 টাকা https://www.91mobiles.com/bengali/itel-aqua-feature-phone-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-aqua-feature-phone-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 02 Jun 2026 08:21:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78718 ভারতে লঞ্চ হল itel Aqua

The post ভারতে লঞ্চ হল IP67 রেটিং সহ দেশের প্রথম ফিচার ফোন itel Aqua, দাম মাত্র 1799 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
itel ভারতের বাজারে তাদের নতুন ফিচার ফোন itel Aqua লঞ্চ করে দিয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি দেশের বাজারে উপস্থিত প্রথম IP67 রেটিং সহ ফিচার ফোন। এই ফোনটি মূলত ভারতীয় ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যেসব ইউজাররা আজকের দিনে দাঁড়িয়েও ফিচার ফোন ব্যাবহার করছেন এই ফোনটি তাদের যথেষ্ট পছন্দ হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

itel Aqua ফোনের দাম

itel Aqua ফোনটি Blue, Red এবং Black কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 1,799 টাকা। গোটা দেশের বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

 

itel Aqua ফোনের বিশেষত্ব

itel Aqua ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির IP67 রেটিং। কোম্পানি জানিয়েছে এই ফোনটি জল ও ধূলো থেকে সুরক্ষিত থাকবে। অর্থাৎ ফোনটি 30 মিনিট পর্যন্ত জলে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও ফোনটি কাদা, বৃষ্টি ও ধূলোর মধ্যেও অনায়াসে কাজ করবে। কোম্পানির পক্ষ থেকে ভারতের আলাদা আলাদা আবহাওয়া ও পরিস্থিতির কথা মাথায় রেখে এই ফোনটি প্রস্তুত করা হয়েছে।

itel Aqua ফোনে AI Environmental Noise Cancellation (ENC) টেকনোলজি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ভারতের প্রথম এই ফিচার সহ ফিচার ফোন। এই ফিচার কলিঙের সময় পারিপার্শ্বিক আওয়াজ কম করতে সাহায্য করে, ফলে বাজার, ট্রাফিক, কারখানা ও অন্যান্য জনবহুল এবং কোলাহলযুক্ত স্থানে পরিস্কারভাবে কথা বলা যায়।

itel Aqua ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

itel Aqua ফোনে 2.4-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 1200mAh ব্যাটারি এবং চার্জিঙের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে Bluetooth কানেক্টিভিটি, এফ‌এম রেডিও উইথ রেকর্ডিং, কল রেকর্ডিং এবং 60 কল লগের মতো বিভিন্ন ফিচার রয়েছে।

এই ফোনটিতে 32GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ সাপোর্ট দেওয়া হয়েছে। itel Aqua ফোনে VGA ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে King Voice ফিচার রয়েছে, যা হিন্দি ও ইংরেজি উভয় ভাষায় ভয়েস অ্যাসিস্টেন্স দিতে সক্ষম। এই ফোনটি 10 রিজনাল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে।

itel Aqua ফোনটি Inno Series এর অধীনে পেশ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি ডিউরেবিলিটি, কনভিনিয়েন্স এবং প্র্যাক্টিকাল ইনোভেশনের ওপর ফোকাস করে তৈরি করা হয়েছে। itel এর একটি ইন্টারনাল রিপোর্ট অনুযায়ী প্রায় 42 শতাংশ ফিচার ফোন ইউজাররা শুধুমাত্র জলে খারাপ হ‌ওয়ার কারণে তাদের ফোন পরিবর্তন করে থাকেন। এই নতুন ফোনটির মাধ্যমে এই সমস্যার সমাধান ঘটবে বলে মনে করা হচ্ছে।

 

itel India এর CEO Arijeet Talapatra ফোনটি লঞ্চের সময় জানিয়েছেন ভারতের বিভিন্ন ধরনের আবহাওয়া ও ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে কোম্পানি ইনোভেটিভ প্রোডাক্ট তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি জানিয়েছেন নতুন Aqua ফোনটি সাধারণ ইউজারদের একটি অন্যতম উল্লেখযোগ্য সমস্যার সমাধান করার চেষ্টা করবে।

যারা ফিচার ফোন পছন্দ করেন এবং একটি নতুন ফোন খুঁজছেন তাঁরা itel Aqua ফোনটি কিনতে পারেন।

The post ভারতে লঞ্চ হল IP67 রেটিং সহ দেশের প্রথম ফিচার ফোন itel Aqua, দাম মাত্র 1799 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-aqua-feature-phone-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
iPhone-এর মতো লুক সহ লঞ্চ হবে সস্তা itel Power 80 স্মার্টফোন! থাকতে পারে 7000mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/itel-power-80-specification-and-phone-image-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-power-80-specification-and-phone-image-leaked-know-details-in-bengali/#respond Thu, 28 May 2026 11:36:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78512 লিক হল itel Power 80 ফোনের ডিটেইলস

The post iPhone-এর মতো লুক সহ লঞ্চ হবে সস্তা itel Power 80 স্মার্টফোন! থাকতে পারে 7000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর আইটেইল তাদের বড় ব্যাটারি সহ কম দামের itel Power 70 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনে 10000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এই ফোনে 6000mAh ব্যাটারি এবং একটি বিশেষ ধরনের মোবাইল কভার দেওয়া হয়েছিল, এতে 4000mAh ইনবিল্ট ব্যাটারি ছিল। এই ব্যাটারি কেস লাগানর পর ফোনটিতে 10000mAh ব্যাটারির পাওয়ার উপভোগ করা যায়। এবার কোম্পানি এই মডেলের সাক্সেসার itel Power 80 স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

itel Power 80 এর ফটো

শীঘ্রই itel Power 80 ফোনটি লঞ্চ হতে চলেছে। লিকের মাসধমে আপকামিং ফোনের ফটো এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টেক ওয়েবসাইট প্যাশানেটগীকস আসন্ন ফোনের ডিটেইলস শেয়ার করেছে। নিচে দেওয়া ফটোতে ফোনটি অরেঞ্জ কালার অপশনে দেখা যাচ্ছে। এই ফোনের ব্যাক প্যানেলের লুক অনেকটাই iPhone 17 Pro ফোনের মতো দেখাচ্ছে। একইসঙ্গে ফোনের ক্যামেরা মডিউলের ডিজাইনও আইফোনের মতো রাখা হয়েছে।

প্রকাশ্যে আসা ফটো অনুযায়ী itel Power 80 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনে ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফটোতে ফোনটি কেশের সঙ্গে দেখানো হয়েছে, এতে ইনবিল্ট ব্যাটারি দেওয়া হতে পারে। এই আপকামিং ফোনে ফ্রন্ট পাঞ্চ-হোল স্ক্রিন রয়েছে। ফোনের লোয়ার ফ্রেমে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ডানদিকের ফ্রেমে ভলিউম বাটন ও পাওয়ার বাটন থাকবে।

itel Power 80 ফোনের স্পেসিফিকেশন

লিকের মাধ্যমে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এটি একটি 4G স্মার্টফোন হবে এবং রিপোর্ট অনুযায়ী ফোনটি Unisoc T7250 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এটি 12ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 1.6GHz থেকে 1.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। লিক অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে।

itel Power 80 4G ফোনটিতে 720 × 1576 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ফটো অনুযায়ী এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনে এক্সট্রা গ্লাস লেয়ার প্রোটেকশন থাকবে।

লিক অনুযায়ী itel Power 80 4G ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী সস্তা স্মার্টফোনটির 4GB RAM এবং 6GB RAM ভেরিয়েন্ট 64GB ও 128GB স্টোরেজ অপশনে সেল করা হবে।

itel Power 80 ফোনটি বড় ব্যাটারি সহ সস্তা স্মার্টফোন। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। ফোনের কভারে কত এমএএইচ ব্যাটারি থাকবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে ইন্টারনাল ব্যাটারি ক্যাপাসিটি itel Power 70 ফোনের 6000এমএএইচ ব্যাটারির চেয়েও বেশি হবে। অন্যদিকে আইটেইল স্মার্টফোনটিতে 18ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।

The post iPhone-এর মতো লুক সহ লঞ্চ হবে সস্তা itel Power 80 স্মার্টফোন! থাকতে পারে 7000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-power-80-specification-and-phone-image-leaked-know-details-in-bengali/feed/ 0
8999 টাকা দামে লঞ্চ হল itel A100 স্মার্টফোন, পাওয়া যাবে 100 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট https://www.91mobiles.com/bengali/itel-a100-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-a100-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 20 May 2026 07:32:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78050 ভারতে লঞ্চ হল itel A100 Pro

The post 8999 টাকা দামে লঞ্চ হল itel A100 স্মার্টফোন, পাওয়া যাবে 100 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
সস্তা স্মার্টফোন প্রস্তুতকারী টেক কোম্পানি আইটেইল গত ফেব্রুয়ারি মাসে তাদের itel A100 স্মার্টফোনটি মাত্র 6,799 টাকা দামে ভারতে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই স্মার্টফোনের ‘প্রো’ মডেল পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে itel A100 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির দাম মাত্র 8,999 টাকা রাখা হয়েছে।

10 হাজার টাকার চেয়েও কম দামের স্মার্টফোন

itel A100 Pro স্মার্টফোনটি 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই 10 হাজার টাকার চেয়েও কম দামের ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। itel A100 Pro স্মার্টফোনে 3GB RAM সহ 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ফোনে 5GB ভার্চুয়াল RAM রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এর ব্যাবহারে 8GB RAM এর (3GB+5GB) পারফরমেন্স পাওয়া যায়।

itel A100 Pro ফোনটি 10 হাজার টাকার চেয়েও কম দামের প্রিমিয়াম ডিজাইন সহ স্মার্টফোন। এই ফোনটি Comet Orange, Black এবং Cloud White কালার অপশনে সেল করা হবে। অন্যদিকে itel A100 Pro ফোনটিতে 100 দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে।

itel A100 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

itel A100 Pro স্মার্টফোনে 6.6-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্ক্রিন রয়েছে। এই ফোনে Dynamic Bar ফিচার রয়েছে, ফলে নোটিফিকেশন, ব্যাটারি স্ট্যাটাস এবং অন্যান্য প্রয়োজনীয় নোটিফিকেশন দেখা যাবে। itel A100 Pro ফোনের স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

itel A100 Pro স্মার্টফোনটি Unisoc T7100 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 1.2GHz থেকে 1.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। A100 Pro ফোনটি Android 15 Go Edition সহ পেশ করা হয়েছে। এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা যাবে, এটি কম স্টোরেজ নেয়, ইন্টারনেট ও ব্যাটারির খরচও কম হয় এবং কম RAM এও স্মুথ পারফরমেন্স পাওয়া যায়।

এই কম দামে ফোনটির সাহায্যে ভিডিও করা যাবে। itel A100 Pro ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনে 5 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য itel A100 Pro ফোনে 5000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 10ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

এই সস্তা ফোনে Ultralink ফিচার রয়েছে। এই টেকনোলজির মাধ্যমে নো নেটওয়ার্ক সহ এলাকাতেও মোবাইল সিগন্যাল ছাড়াই কল করা যাবে। এর পাশাপাশি itel A100 Pro ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি রয়েছে, ফলে ফোনটি উঁচু থেকে পড়লে বা পাথরের সঙ্গে আঘাতেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও এই ফোনে আইআর ব্লাস্টার দেওয়া হয়েছে, যার সাহায্যে ফোনটিকে রিমোটের মতো ব্যাবহার করা যাবে।

The post 8999 টাকা দামে লঞ্চ হল itel A100 স্মার্টফোন, পাওয়া যাবে 100 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-a100-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল itel Power 80 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ফোনের প্রসেসর এবং RAM এর ডিটেইলস https://www.91mobiles.com/bengali/itel-power-80-specifications-leaked-on-geekbench-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-power-80-specifications-leaked-on-geekbench-know-details-in-bengali/#respond Thu, 07 May 2026 10:30:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=77514 লিক হল itel Power 80 ফোনের ডিটেইলস

The post প্রকাশ্যে এল itel Power 80 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ফোনের প্রসেসর এবং RAM এর ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি টেক ব্র্যান্ড আইটেইল 6,799 টাকা দামে itel A100 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। অন্যদিকে গ্লোবাল বাজারে itel A200 এবং A200+ ফোনদুটি পেশ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের নতুন itel Power 80 স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে আসন্ন ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর এবং RAM সহ অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা গেছে।

গীকবেঞ্চে itel Power 80 ফোনটি itel P685L মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। টেক আউটলুক ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই বিষয়ে জানতে পেরেছি। আইটেইল ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 445 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 1451 বেঞ্চমার্কিং স্কোর পেয়েছে। প্রকাশ্যে আসা বেঞ্চমার্কিং স্কোর দেখে বোঝা যাচ্ছে আপকামিং itel ফোনটিতে এন্ট্রি লেভেল পারফরমেন্স পাওয়া যাবে।

গীকবেঞ্চ লিস্টিঙে itel Power 80 ফোনটি অক্টাকোর প্রসেসর সহ দেখা গেছে। এখানে ফোনটির সিপিইউ এর নাম Spreadtrum UMS9230E হবে বলে জানানো হয়েছে, অর্থাৎ এটি বাজারে Unisoc T7250 নামে লঞ্চ করা হয়। এই ফোনের চিপসেটের বেস ফ্রিকোয়েন্সি 1.6GHz হবে বলে জানানো হয়েছে, যা 1.82GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

বাজারে itel Power 80 ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হবে। গীকবেঞ্চে এই RAM ভেরিয়েন্ট দেখা গেছে। আমাদের ধারনা অনুযায়ী কোম্পানির ফোনটি 64GB এবং 128GB স্টোরেজ অপশনে সেল করা হবে। অন্যদিকে লিস্টিং অনুযায়ী আসন্ন স্মার্টফোনটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে।

লিস্টিঙের মাধ্যমে অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি, তবে আপকামিং itel Power 80 ফোনের নাম দেখে বোঝা যাচ্ছে এটি শক্তিশালী ব্যাটারি সহ পেশ করা হবে। মনে করিয়ে দিই এর আগে itel Power 70 ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। এছাড়াও এই ফোনটির সঙ্গে 4000mAh ব্যাটারি সহ একটি বিশেষ কভার পেশ করা হয়েছিল। এই ফোনের কভার ইউএসবি পোর্টের মাধ্যমে ডিভাইসে কানেক্ট হয়ে যেত এবং ইন্টারনাল ব্যাটারির সঙ্গে 10000mAh battery পাওয়া যেত।

গ্লোবাল বাজারে itel Power 70 ফোনটি 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G50 Ultimate প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 4GB, 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হয়।

itel Power 70 ফোনটিতে 6.67-ইঞ্চির এইচডি + ডিসপ্লে রয়েছে, এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 700নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ভেজা হাতেও এই স্ক্রিন ব্যাবহার করা যায়। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনে 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে 3.5mm হেডফোন জ্যাক, একটি লাউড স্পিকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

যারা itel এর কম দামের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা 6,799 টাকা দামের itel A100 ফোনটি কিনতে পারেন। এটি 3GB RAM ভেরিয়েন্ট হবে। অন্যদিকে ফোনের 4GB RAM ভেরিয়েন্ট 7,499 টাকা দামে কেনা যাবে। এই ফোনে Unisoc T7100 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ভার্চুয়াল RAM ফিচারের মাধ্যমে 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

itel A100 ফোনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.6-ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে 8MP রেয়ার এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য itel A100 ফোনে 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে Ultralink ফিচার দেওয়া হয়েছে, ফলে দুর্বল নেটওয়ার্ক এলাকাতে সিগনাল পাওয়া যাবে।

The post প্রকাশ্যে এল itel Power 80 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ফোনের প্রসেসর এবং RAM এর ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-power-80-specifications-leaked-on-geekbench-know-details-in-bengali/feed/ 0
পেশ হল iPhone 17 Pro Max ফোনের মতো দেখতে 6000mAh ব্যাটারি সহ itel A200+ এবং A200 https://www.91mobiles.com/bengali/itel-a200-and-itel-a200-plus-unveiled-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-a200-and-itel-a200-plus-unveiled-check-features-and-specifications-details-in-bengali/#respond Tue, 10 Feb 2026 16:38:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=73328 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল itel A200 এবং itel A200+

The post পেশ হল iPhone 17 Pro Max ফোনের মতো দেখতে 6000mAh ব্যাটারি সহ itel A200+ এবং A200 first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে মাত্র 6,799 টাকা দামে itel A100 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। অপরদিকে কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে itel A200 এবং itel A200+ নামের দুটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। এই দুটি লো বাজেট স্মার্টফোন 4G কানেক্টিভিটি সহ পেশ করা হয়েছে। এই ফোনগুলির ডিজাইন অনেকটা iPhone 17 Pro Max ফোনের মতো। এর ফলে সস্তা ফোনে আইফোনের মতো লুক পাওয়া যাবে। নিচে নতুন itel A200 এবং itel A200+ ফোনদুটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

লো বাজেট itel A200 এবং itel A200+ ফোনে Unisoc T7250 চিপসেট দেওয়া হয়েছে। এই এন্ট্রি লেভেল মোবাইল প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই দুটি স্মার্টফোন Android 15 Go Edition সহ লঞ্চ করা হয়েছে।

অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম থাকার কারণে উভয় ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা যায়। এই ধরনের অ্যাপ কম স্টোরেজ দখল করে এবং অপেক্ষাকৃত দুর্বল RAM ও প্রসেসর সত্ত্বেও স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়াও Google Go অ্যাপগুলি কম ব্যাটারি এবং ইন্টারনেট ডেটা খরচ করে।

এই দুটি স্মার্টফোনে itel OS স্কিন রয়েছে এবং এর সঙ্গে বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে এই ফোন দুটি RAM ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 3GB RAM সহ 64GB storage দেওয়া হয়েছে এবং টপ মডেলে 4GB RAM এর সঙ্গে 128GB storage যোগ করা হয়েছে।

itel A200 এবং itel A200+ ফোনে মিলিটারি গ্ৰেড MIL-STD-810H সার্টিফিকেশন রয়েছে। অর্থাৎ ফোনটি মাটিতে পড়লে বা পাথরের সঙ্গে ধাক্কা লাগলেও কোনো ক্ষতি হবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1.8 মিটার উঁচু থেকে পড়লেও উভয় স্মার্টফোন সুরক্ষিত থাকবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই দুটি ফোনে IP65 রেটিং থাকবে।
এই দুটি ফোনের ডিসপ্লে এক‌ই রকম। উভয় ফোনে 720p+ রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই বাজেটের ফোনে এত হাই রিফ্রেশ রেট যথেষ্ট উল্লেখযোগ্য। এই স্ক্রিন আদতে অনয়েজ-অন ডিসপ্লে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনদুটির থিকনেস 8.29mm।

পাওয়ার ব্যাক‌আপের জন্য itel A200 ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অপরদিকে itel A200+ ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য A200 ফোনে 15W এবং A200+ ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য itel A200 এবং itel A200+ ফোনে ফ্ল্যাশ লাইট সহ 13MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও এই দুটি ফোনেই UltraLink Free Call টেকনোলজি দেওয়া হয়েছে, কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 2km পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে।

The post পেশ হল iPhone 17 Pro Max ফোনের মতো দেখতে 6000mAh ব্যাটারি সহ itel A200+ এবং A200 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-a200-and-itel-a200-plus-unveiled-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে 6,799 টাকা দামে লঞ্চ হল itel A100 স্মার্টফোন, রয়েছে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন, 90Hz ডিসপ্লে এবং Ultralink ফিচার https://www.91mobiles.com/bengali/itel-a100-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-a100-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 10 Feb 2026 09:27:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=73279 ভারতে লঞ্চ হল itel A100

The post ভারতে 6,799 টাকা দামে লঞ্চ হল itel A100 স্মার্টফোন, রয়েছে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন, 90Hz ডিসপ্লে এবং Ultralink ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে itel তাদের নতুন itel A100 স্মার্টফোন লঞ্চ করেছে। যারা কম দামে শক্তিশালী বিল্ড, স্টাইলিশ ডিজাইন এবং বেসিক পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য itel A100 স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এতে (MIL-STD-810H) মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে, ফলে দৈনন্দিন কাজের জন্য স্মার্টফোনটি শক্তিশালী হয়ে উঠেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel A100 স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে।

itel A100 স্মার্টফোনটির 3GB RAM ভেরিয়েন্টের দাম 6,799 টাকা এবং 4GB RAM অপশনের দাম 7,499 টাকা রাখা হয়েছে। ভারতের সমস্ত রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হয়েছে। বিশেষত্ব হল itel তাদের স্মার্টফোনটি 100 দিনের মধ্যে ফ্রি রিপ্লেসমেন্ট অফার সহ সেল করছে। এটি এই সেগমেন্টে একটি দারুণ অপশন হতে পারে।। এই স্মার্টফোনটির থিকনেস 8.49mm এবং এটি Silk Green, Pure Black এবং Titanium Gold কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

itel A100 স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিন ওয়াটার ড্রপ নচ ডিজাইন রয়েছে, ফলে স্মুথ স্ক্রলিং এবং অসাধারণ ভিউইং উপভোগ করা যায়। একইসঙ্গে দারুণ অডিওর জন্য ফোনটিতে DTS সাপোর্টেড সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। এছাড়া এতে Dynamic Bar ফিচার রয়েছে, এর মাধ্যমে ব্যাটারি স্টেটস, কল এবং নোটিফিকেশন সম্পর্কে জানা যায়।

itel A100 ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল Ultralink ফিচার। এর ফলে নেটওয়ার্ক না থাকলেও কানেক্টিভিটি পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিচার দুর্বল এলাকাগুলিতে যথেষ্ট ভালো নেটওয়ার্ক দিতে সক্ষম। স্মার্টফোনটি 3GB RAM + 5GB ভার্চুয়াল RAM এবং 4GB RAM + 8GB ভার্চুয়াল RAM সহ লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্ট 64GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য itel A100 ফোনটিতে Unisoc T7100 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটি Android 15 Go Edition সহ লঞ্চ করা হয়েছে। এই প্রসেসর দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং, সাধারণ গেমিং এবং ভিডিও কলের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে।

itel A100 ফোনটিতে 8MP রেয়ার ক্যামেরা রয়েছে, এর ফলে ভালো ইমেজ প্রসেসিং সহ শার্প এবং ভাইব্রেন্ট ছবি তোলা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। বিশেষত্ব হল এই বাজেট সেগমেন্টের ফোনে IR ব্লাস্টার যোগ করা হয়েছে। এর মাধ্যমে ইউজাররা ফোনটি টিভি, এসি এবং অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসের রিমোট হিসাবে ব্যাবহার করতে পারবেন।

পাওয়ার ব্যাকআপের জনও itel A100 ফোনটিতে 5000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং 10W চার্জার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে একবার চার্জ করলে সারাদিন ব্যাকআপ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আললক ফিচার রয়েছে। এর ফলে খুব তাড়াতাড়ি ফোনটি সুরক্ষিতভাবে আললক করা যাবে।

যারা কম দামে ফ্ল্যাগশিপ ডিজাইন সহ স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য itel A100 স্মার্টফোনটি ভালো অপশন হবে। অর্থাৎ কম দামের ফোনটিতে দামি OnePlus ফোনের মতো লুক পাওয়া যাবে।

The post ভারতে 6,799 টাকা দামে লঞ্চ হল itel A100 স্মার্টফোন, রয়েছে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন, 90Hz ডিসপ্লে এবং Ultralink ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-a100-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0