Jio TV - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 01 Jul 2022 07:00:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Jio ইউজারদের জন্য দারুণ খবর! এবার 800 টিরও বেশি চ্যানেল দেখুন, একেবারে ফ্রিতে! ফ্রিতে Live TV এর আনন্দ উপভোগ করুন, জেনে নিন উপায় https://www.91mobiles.com/bengali/watch-free-live-tv-on-reliance-jio-number-jio-tv-app-jiotv/ https://www.91mobiles.com/bengali/watch-free-live-tv-on-reliance-jio-number-jio-tv-app-jiotv/#respond Mon, 27 Jun 2022 11:52:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27893 JioTV এর জন্য অতিরিক্ত কোনও সাবস্ক্রিপশন লাগবে না।

The post Jio ইউজারদের জন্য দারুণ খবর! এবার 800 টিরও বেশি চ্যানেল দেখুন, একেবারে ফ্রিতে! ফ্রিতে Live TV এর আনন্দ উপভোগ করুন, জেনে নিন উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
মুকেশ আম্বানি যেদিন থেকে Reliance Jio কে মার্কেটে চালু করেছে, তারপর থেকেই ভারতীয় টেলিকম মার্কেটের চেহারা অনেকটাই বদলে গেছে। ইন্টারনেটের প্রাপ্যতা বেড়ে গেছে এবং ডেটার দাম অনেক কমে গেছে। দেশে 4G ইন্টারনেট ইউজারের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির সাথে সাথে ওটিটি প্ল্যাটফর্ম এবং লাইভ টিভির দর্শকও বেড়েছে। এখন আর নিউজ চ্যানেল, টিভি সিরিয়াল বা সিনেমা দেখার জন্য টেলিভিশনের সামনে বসে থাকার দরকার নেই, স্মার্টফোন হাতে নিয়েই টিভি শো বা সিরিয়াল দেখা যায়। কিন্তু আপনি কি জানেন যে Jio ইউজাররা ফ্রি তে তাদের ফোনে 800 টি টিভি চ্যানেল লাইভ দেখতে পারেন?

আপনি যদি একটি Jio সিমও চালান, তাহলে রিলায়েন্স জিও এমন একটি পরিষেবা চালু করেছে যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনে কোনও অতিরিক্ত অর্থ ব্যয় না করেই ফ্রি তে 800 টিরও বেশি টিভি চ্যানেল দেখতে পারবেন। আপনাদের যেই Jio পরিষেবার কথা বলছি তার নাম হল JioTV। কোম্পানির আনা প্রায় সমস্ত রিচার্জ প্ল্যানে JioTV এর সুবিধা পাওয়া যাবে এবং এর জন্য কোনো অতিরিক্ত সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই। এই পোস্টে আপনাদের JioTV এর ফিচার সম্পর্কে জানানোর পাশাপাশি, আপনাদের এটাও জানাবো যে কিভাবে ফ্রি তে এই সুবিধা পাওয়া যাবে৷

JioTV এর ফিচার

1) আপনারা Android Smartphone এবং Apple iPhone উভয়েই JioTV ব্যবহার করতে পারবেন।

2) JioTV সম্পূর্ণ ফ্রি তে ব্যবহার করা যায়, এর জন্য কোনও অতিরিক্ত সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই৷

3) রিলায়েন্স জিও সিম ইউজারদের 800+ টিভি চ্যানেল দেখার সুবিধা দেয় JioTV

4) এই 800টি টিভি চ্যানেলে ইউজাররা 100+ HD চ্যানেল এর সুবিধা পান।

5) হিন্দি এবং ইংরেজি সহ 15টিরও বেশি ভাষায় JioTV-তে কন্টেন্ট দেখা যায়।

6) লাইভ টিভি চ্যানেল দেখার পাশাপাশি টিভি প্রোগ্রামগুলিও রেকর্ডও করা যায়।

7) Jio TV অ্যাপ আপনার মোবাইল ফোনে গড়ে প্রায় 40MB জায়গা ঘিরে রাখে।

8) এটি 7 দিনের Catch-up Service এর সাথে আসে, যেখানে এক সপ্তাহের পুরানো কন্টেন্টও দেখা যায়।

9) JioTV-তে HD ভিডিওগুলি কম ইন্টারনেট স্পিডেও কোয়ালিটি বজায় রাখে।

10) আপনার প্রিয় সিরিয়াল বা শো এর জন্য Jio TV-তে রিমাইন্ডার সেট করা যায়।

কোন মোবাইল ফোনে ফ্রি তে দেখা যাবে JioTV?

Jio TV অ্যাপটি iOS এবং Android উভয় প্ল্যাটফর্মের জন্য তৈরি করা হয়েছে। JioTV অ্যাপ Android 4.1 বা তার উপরের যে কোনও ভার্সনে চলমান যে কোনও Android স্মার্টফোন বা ট্যাবলেটে ডাউনলোড করা যেতে পারে। একইভাবে, Jio TV অ্যাপটি iOS 7.0 ভার্সনের উপরে iPhones এবং iPads-এও ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে। এই অ্যাপে ফ্রি অ্যাক্সেস পেতে, একটি Jio SIM অর্থাৎ Jio নম্বর থাকা প্রয়োজন এবং একটি সক্রিয় ট্যারিফ প্ল্যান থাকা প্রয়োজন৷

কিভাবে Jio TV অ্যাপ ডাউনলোড করবেন?

1) প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর খুলুন।

2) তারপর সার্চ বাটনে ক্লিক করুন।

3) সার্চ বারে JioTV টাইপ করুন এবং ক্লিক করুন।

4) অ্যাপ তালিকার সামনে Jio TV অ্যাপটি খুলবে এবং অ্যাপ আইকনের সাথে ইনস্টল বাটনটি আসবে, সেখানে ক্লিক করুন।

5) ইন্সটল বাটনটি প্রেস করতেই আপনার ফোনে Jio TV অ্যাপ ইনস্টল হয়ে যাবে। তারপর আপনি JioTV দেখতে পারবেন।

The post Jio ইউজারদের জন্য দারুণ খবর! এবার 800 টিরও বেশি চ্যানেল দেখুন, একেবারে ফ্রিতে! ফ্রিতে Live TV এর আনন্দ উপভোগ করুন, জেনে নিন উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/watch-free-live-tv-on-reliance-jio-number-jio-tv-app-jiotv/feed/ 0