Jio - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 25 Aug 2026 08:41:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 3,000 টাকার চেয়েও সস্তা Nokia, Jio, itel এবং KARBONN ব্র্যান্ডের 4G ফিচার ফোনের লিস্ট https://www.91mobiles.com/bengali/4g-feature-phones-under-3000-rs-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4g-feature-phones-under-3000-rs-check-list-in-bengali/#respond Tue, 25 Aug 2026 08:41:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82257 ভারতের বাজারে উপস্থিত সস্তা 4G ফিচার ফোনের লিস্টিং

The post 3,000 টাকার চেয়েও সস্তা Nokia, Jio, itel এবং KARBONN ব্র্যান্ডের 4G ফিচার ফোনের লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ ইউজার স্মার্টফোন ব্যাবহার করেন ঠিকই, তবে 4G ফিচার ফোনের ভক্তদের সংখ্যাও নেহাত কম নয়। কারণ অনেক মানুষ এমন ফোন পছন্দ করেন যাতে ভালো কলিং, 4G কানেক্টিভিটি, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং কীপ্যাড সাপোর্ট পাওয়া যায়। আজকের দিনে দাঁড়িয়ে 3,000 টাকার চেয়ে কম দামে Jío, Nokia, HMD, itel এবং Karbonn ব্র্যান্ডের বেশ কিছু 4G ফিচার ফোন রয়েছে। এই পোস্টে বাজারে উপস্থিত সেরা ছয়টি ফিচার ফোনের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

JioPhone Prima 2

যারা শুধুমাত্র কলিং সহ keypad phone নয়, বরং YouTube, UPI এবং এন্টারটেইনমেন্ট apps এর মতো smart features খুঁজছেন, তাদের জন্য JioPhone Prima 2 ফোনটি ভালো অপশন হবে। এই ফোনটির দাম মাত্র 2,799 টাকা রাখা হয়েছে। ফোনটিতে 2.4 ইঞ্চির TFT ডিসপ্লে এবং KaiOS দেওয়া হয়েছে। এতে 512MB RAM এবং 4GB স্টোরেজ রয়েছে। এছাড়া microSD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

ফোনটিতে 2,000mAh ব্যাটারি, 4G connectivity, Wi-Fi, Bluetooth এবং FM Radio রয়েছে । এই ফোনে JioPay এর মাধ্যমে UPI payments সহ YouTube, JioTV, JioCinema এবং JioSaavn এর মতো apps উপভোগ করা যাবে। যদিও ফোনটিতে Jio নেটওয়ার্ক network লকড রয়েছে, তাই অন্য যেকোনো নেটওয়ার্কের SIM সহ ব্যাবহার করা যাবে না।

Nokia 106 4G

যেসব ইউজাররা দৈনন্দিন কল এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ ফোন কিনতে চাইছেন, সেইসব ইউজারদের জন্য Nokia 106 4G ফোনটি ভালো অপশন হবে। এই ফোনের দাম মাত্র 2,279 টাকা। ফোনটিতে 1.77 ইঞ্চির QQVGA ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর ওজন প্রায় 93 গ্ৰাম রয়েছে।

Nokia 106 4G ফোনটিতে 1,450mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 4G HD calling, Bluetooth 5.0, FM Radio, MP3 প্লেয়ার এবং 3.5mm জ্যাক রয়েছে। এছাড়া microSD কার্ডের মাধ্যমে 32GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে দীর্ঘক্ষণ পর্যন্ত standby এবং টক টাইম পাওয়া যাবে।

HMD 105 4G

3,000 টাকা বাজেট রেঞ্জে HMD 105 4G ফোনটি একটি ভালো অপশন হবে। এই ফোনটির দাম প্রায় 2,149 টাকা রয়েছে। ফোনে 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে Unisoc T127 প্রসেসর S30+ OS রয়েছে।

HMD 105 4G ফোনে 1,450mAh এর removable battery এবং USB Type-C চার্জিং ফিচার রয়েছে। ফোনটিতে 4G কানেক্টিভিটি ছাড়াও Bluetooth 5.0, microSD support, MP3 player এবং FM Radio সাপোর্ট করে। এতে UPI payments এর মতো ফিচার রয়েছে এবং একাধিক ভারতীয় ভাষার সাপোর্ট পাওয়া যায়।

itel MagicX Play 4G

যারা কম দামে 4G phone কেনার কথা ভাবছেন, তাদের জন্য itel MagicX Play 4G ফোনটি একটি ভালো বিকল্প হবে। এই ফোনের দাম 2,199 টাকার কাছাকাছি। ফোনটিতে 1.8 ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে।

itel MagicX Play 4G ফোনটিতে 1,900mAh এর removable battery, 4G VoLTE, Wi-Fi এবং Bluetooth দেওয়া হয়েছে। ফোনে 0.3MP rear camera, FM Radio এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো ফিচার যোগ করা হয়েছে। এতে Dual SIM সাপোর্ট করে ও microSD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যায়।

itel Super Guru 4G Max

এই লিস্টিঙে itel Super Guru 4G Max ফোনটি একটি অন্যতম ফিচার ফোন। ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর 3 ইঞ্চির ডিসপ্লে এবং 2,000mAh ব্যাটারি। ফোনের দাম প্রায় 2,369 টাকা রাখা হয়েছে। তবে অনলাইন বা অফলাইন মোড়ের হিসাবে ফোনটির দাম কম বা বেশি হতে পারে।

itel Super Guru 4G Max ফোনে USB Type-C charging, Dual 4G SIM, VoLTE, Bluetooth এবং wireless FM সহ রেকর্ডিং সাপোর্ট করে। ফোনটিতে VGA ক্যামেরা সহ ফ্ল্যাশও রয়েছে। ফোনটির অন্যতম বিশেষত্ব হল AI voice assistant, এর সাহায্যে voice কমান্ডের মাধ্যমে কল করা, ম্যাসেজ পড়া, ক্যামেরা খোলা এবং মিউজিকের মতো কাজগুলি করা যাবে। এতে একাধিক ভারতীয় ভাষার সাপোর্ট পাওয়া যায়।

KARBONN K9 4G Dual SIM

যেসব ইউজাররা Dual SIM, 4G এবং 2,000mAh ব্যাটারি ও ক্যামেরা সহ ফোন খুঁজছেন, সেইসব গ্ৰাহকরা KARBONN K9 4G Dual SIM ফোনটি কিনতে পারেন। এই ফোনের দাম মাত্র 2,490 টাকা রাখা হয়েছে। তবে অনলাইন এবং অফলাইনের হিসাবে কম বা বেশি হতে পারে।

KARBONN K9 4G Dual SIM ফোনটিতে 2.4 ইঞ্চির TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2,000mAh ব্যাটারি, 2MP রেয়ার ক্যামেরা এবং microSD card সাপোর্ট করে। উভয় ফোনে SIM এর জন্য 4G সহ YouTube এবং Facebook এর মতো বেসিক ফিচার যোগ করা হয়েছে।

3,3,000 টাকার মধ্যে কোন 4G ফিচার ফোন কেনা উচিৎ?

যাদের প্রয়োজন শুধুমাত্র কলিং, তাদের জন্য Nokia 106 4G ফোনটি সুন্দর অপশন। বড় স্ক্রিন ও কিছু অতিরিক্ত ফিচারের দিক থেকে HMD 105 4G ফোনটি বেশ ভালো। জিও সিম ইউজারদের জন্য JioPhone Prina 2 বেশ উল্লেখযোগ্য, সবচেয়ে বড় কথা এতে UPI, YouTube এবং কিছু Jio অ্যাপ ব্যাবহার করা যায়।

আবার যারা বড় স্ক্রিন ও ব্যাটারি সহ ফিচার ফোন খুঁজছেন তাদের জন্য itel Super Guru 4G Max ভালো বিকল্প। কম বাজেটে 4G এবং বেসিক ফিচারের জন্য itel MagicX Play 4G এবং KARBONN K9 4G বেশ উপযোগী। এছাড়া ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি ফিচার ফোন কিনতে পারেন।

The post 3,000 টাকার চেয়েও সস্তা Nokia, Jio, itel এবং KARBONN ব্র্যান্ডের 4G ফিচার ফোনের লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4g-feature-phones-under-3000-rs-check-list-in-bengali/feed/ 0
Nokia, Lava, itel এবং Jio Phone এর জন্য সবচেয়ে সস্তা 4G প্ল্যানের লিস্ট, সমস্ত ফিচার ফোনেই করা যাবে রিচার্জ https://www.91mobiles.com/bengali/4g-feature-phone-plan-for-itel-lava-nokia-and-jio-phone-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4g-feature-phone-plan-for-itel-lava-nokia-and-jio-phone-know-details-in-bengali/#respond Fri, 29 May 2026 03:43:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78558 সস্তা Jio 4G প্ল্যানের লিস্ট

The post Nokia, Lava, itel এবং Jio Phone এর জন্য সবচেয়ে সস্তা 4G প্ল্যানের লিস্ট, সমস্ত ফিচার ফোনেই করা যাবে রিচার্জ first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে বর্তমানে দ্রুত 5G নেটওয়ার্কের বিস্তার হয়ে চলেছে।Jio ও Airtel এর পর এবার Vi ও BSNL কোম্পানিও এই পথে এগিয়ে চলেছে। তবু আজকের দিনে দাঁড়িয়েও দেশের লক্ষ লক্ষ মানুষ 4G নেটওয়ার্ক ব্যাবহার করে চলেছে। এইসব ইউজারদের কথা মাথায় রেখে সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে যার ফলে অত্যন্ত কম দামে গ্ৰাহকরা 4G প্ল্যান পাবেন। এবার থেকে সমস্ত ফিচার ফোন ইউজাররা সর্বনিম্ন 123 টাকার বিনিময়ে ফোন রিচার্জ করতে পারবেন।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI কিছু দিন আগে টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দিয়ে জানিয়েছিল শুধুমাত্র কিছু সিলেক্টেড ডিভাইসের জন্য ট্যারিফ প্ল্যান সীমিত রাখা হলে তা বাজারে অসামঞ্জস্য তৈরি করতে পারে। সমস্ত ইউজারদের এক দামে এক‌ই ধরনের সার্ভিস পাওয়া উচিৎ। এই নির্দেশের পর দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের Jio Phone ও Jio Bharat এক্সক্লুসিভ প্রিপেইড প্ল্যানগুলি সমস্ত ফিচার ফোনের জন্য জারি করে দেওয়া হয়েছে।

যেসব সস্তা প্ল্যান শুধুমাত্র জিও ফোন এবং জিও ভারত ফিচার ফোনে ব্যাবহার করা যেত, সেগুলি এখন থেকে যে কোনো কোম্পানির কীপ্যাড ফোনে রিচার্জ করা যাবে। অর্থাৎ এবার Lava, itel ও Nokia কোম্পানির 4G ফিচার ফোনেও জিও ফোনের প্ল্যান উপভোগ করা যাবে। এখন থেকে কোম্পানির 123 টাকা, 234 টাকা, 369 টাকা এবং 1234 টাকা দামের প্রিপেইড প্ল্যানগুলি যে কোনো 4G এনেবলড কীপ্যাড ফোনে রিচার্জ করা যাবে।

123 টাকা দামের প্ল্যান

123 টাকা দামের প্ল্যানটি রিলায়েন্স জিওর সবচেয়ে সস্তা মান্থলি প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 0.5GB করে ডেটা উপভোগ করা যাবে। এই প্ল্যানে 4G স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যাবে। এছাড়াও ইউজারদের সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 300 SMS দেওয়া হবে।

234 টাকা দামের প্ল্যান

কোম্পানির 234 টাকা দামের প্ল্যানটি এতদিন শুধুমাত্র Jio Phone ও Jio Bharat ডিভাইসে রিচার্জ করা যেত। তবে এখন থেকে যে কোনো কোম্পানির 4G ফিচার ফোনে এই প্ল্যান রিচার্জ করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। এই প্ল্যানেও প্রতিদিন 0.5GB করে 4G ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এই প্ল্যানে 300 ফ্রি SMS দেওয়া হয়, তবে এই এস‌এম‌এস শুধুমাত্র প্রথম 28 দিনের মধ্যেই ব্যাবহার করা যাবে।

369 টাকা দামের প্ল্যান

কোম্পানির এই 369 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। যেসব ইউজাররা একবার রিচার্জ করে দীর্ঘ দিন নিশ্চিন্ত থাকতে চান, তাদের জন্য এটি একটি সুন্দর প্ল্যান। এই প্ল্যানে প্রতিদিন 0.5GB ডেটা দেওয়া হয়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 42GB ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল এবং 28 দিনের জন্য 300 SMS পাওয়া যাবে।

1234 টাকা দামের অ্যানুয়াল প্ল্যান

প্রথমেই জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানটিকে অ্যানুয়াল প্ল্যান বলা হলেও, এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। তবুও এই প্রাইস রেঞ্জে অন্য কোনো কোম্পানির কাছে এত দীর্ঘমেয়াদী প্ল্যান নেই। হিসাব করলে দেখা যায় এই প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন খরচ পড়বে মাত্র 3.67 টাকা। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে। এর সঙ্গে এই প্ল্যানে ডেইলি 0.5GB অর্থাৎ মোট 168GB 4G ডেটা উপভোগ করা যাবে।

নোট: উপরোক্ত সবকটি প্ল্যানের সঙ্গে বিনামূল্যে JioSaavn ও JioTV সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

The post Nokia, Lava, itel এবং Jio Phone এর জন্য সবচেয়ে সস্তা 4G প্ল্যানের লিস্ট, সমস্ত ফিচার ফোনেই করা যাবে রিচার্জ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4g-feature-phone-plan-for-itel-lava-nokia-and-jio-phone-know-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল জিওর নতুন 200 টাকার OTT Pass, 15 OTT অ্যাপ, 1000টির‌ও বেশি লাইভ টিভি চ্যানেলের সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড 5G ডেটা https://www.91mobiles.com/bengali/jio-launches-rs-200-ott-pack-with-15-apps-1000-tv-channels-and-unlimited-5g-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-launches-rs-200-ott-pack-with-15-apps-1000-tv-channels-and-unlimited-5g-know-details-in-bengali/#respond Thu, 28 May 2026 04:29:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78468 Jio OTT Pass প্ল্যানের ডিটেইলস

The post লঞ্চ হল জিওর নতুন 200 টাকার OTT Pass, 15 OTT অ্যাপ, 1000টির‌ও বেশি লাইভ টিভি চ্যানেলের সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড 5G ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
Reliance Jio তাদের ইউজারদের জন্য একটি নতুন এন্টারটেইনমেন্ট প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানটি মূলত OTT প্রেমীদের জন্য দারুণ অপশন। কোম্পানির এই 200 টাকা দামের Jio OTT Pass ফ্ল্যাগশিপ 15 প্রিমিয়াম OTT অ্যাপ, 1000টির চেয়েও বেশি লাইভ টিভি চ্যানেল, 30GB হাই স্পীড ডেটা এবং আনলিমিটেড 5G ডেটা উপভোগ করা যাবে। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা এই প্ল্যানটির মোট বেনিফিট ভ্যালু প্রতি মাসে 1,500 টাকা বলে জানানো হয়েছে। ইতিমধ্যে MyJio অ্যাপ, Jio.com, রিটেইল স্টোর এবং থার্ড পার্টি প্ল্যাটফর্মে এই নতুন Jio OTT Pass লিস্টেড করে দেওয়া হয়েছে। উল্লেখ্য এই প্ল্যানটি উপভোগ করার জন্য ইউজারদের কাছে অ্যাক্টিভ বেস প্ল্যান থাকা আবশ্যক।

একটি প্ল্যানেই OTT, লাইভ টিভি এবং ডেটা

যেসব ইউজাররা আলাদা আলাদা OTT সাবস্ক্রিপশন নেওয়ার বদলে একটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে বিনোদন উপভোগ করতে চান, মূলত তাদের কথা মাথায় রেখে এই প্ল্যানটি ডিজাইন করা হয়েছে। এই প্ল্যানে ইউজাররা ফিল্ম, ওয়েব সিরিজ, লাইভ স্পোর্টস, টিভি চ্যানেল ও হাই স্পীড ইন্টারনেটের কম্বো পাবেন। এছাড়াও এই প্যাকে আনলিমিটেড 5G ডেটার সুবিধা দেওয়া হবে। এর ফলে ইউজাররা হাই কোয়ালিটি ভিডিও স্ট্রিমিং এবং ডাউনলোড উপভোগ করতে পারবেন।

পাওয়া যাবে এইসব OTT অ্যাপের অ্যাক্সেস

এই নতুন OTT Pass-এ বিভিন্ন জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যোগ করা হয়েছে। এতে YouTube Premium এর অ্যাড-ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে, এক্ষেত্রে ইউজাররা ব্যাকগ্রাউন্ড প্লে এবং অফলাইন ডাউনলোডের সুবিধা পাবেন। এছাড়াও JioHotstar Mobile + Hollywood এর মাধ্যমে লাইভ স্পোর্টস, Hotstar Originals এবং হলিউড কন্টেন্ট দেখা যাবে। ইউজাররা Prime Video Mobile Edition উপভোগ করতে পারবেন। এছাড়াও JioTV এর মাধ্যমে SonyLiv, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, FanCode, Chaupal, Hoichoi, Planet Marathi, Tarang Plus, TimesPlay সহ অন্যান্য OTT অ্যাক্সেস করা যাবে।

1000+ লাইভ টিভি চ্যানেল সাপোর্ট

Jio এর এই প্ল্যান শুধুমাত্র OTT কন্টেন্ট পর্যন্ত সীমিত নয়। JioTV এর মাধ্যমে 1000টির চেয়েও বেশি লাইভ টিভি চ্যানেল অ্যাক্সেস করা যাবে এবং এর মধ্যে 150টির চেয়ে বেশি পেইড চ্যানেল। ইউজাররা Star Plus HD, Colors HD, Sony SAB HD, SET HD, Sun TV HD, Discovery Channel, Animal Planet সহ বিভিন্ন রিজনাল চ্যানেল উপভোগ করতে পারবেন।

পাওয়া যাবে 30GB ডেটা এবং আনলিমিটেড 5G

এই প্ল্যানে 30GB হাই-স্পীড 4G/5G ডেটা দেওয়া হবে। এছাড়াও Jio True 5G ইউজাররা আনলিমিটেড 5G ডেটা পাবেন। তবে এই বেনিফিট ইউজারদের অ্যাক্টিভ বেস প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত বা সর্বোচ্চ 28 দিন পর্যন্ত উপভোগ করা যাবে।

Jio OTT Pass প্ল্যানের ডিটেইলস

ফিচার ডিটেইলস
প্ল্যানের দাম ₹200
ভ্যালিডিটি 28 দিন
OTT অ্যাপ 15 প্রিমিয়াম OTT অ্যাপ
লাইভ টিভি চ্যানেল 1000+ চ্যানেল
পেইড চ্যানেল 150+
ডেটা 30GB হাই-স্পীড ডেটা
5G ডেটা আনলিমিটেড 5G
মোট ভ্যালু প্রায় ₹1,500/মাস
উপলব্ধ MyJio, Jio.com, রিটেইল স্টোর এবং রিচার্জ অ্যাপ

কোথা থেকে করা যাবে রিচার্জ?

ইউজাররা MyJio অ্যাপ, Jio.com ওয়েবসাইট, Jio রিটেইল স্টোর এবং থার্ড পার্টি রিচার্জ অ্যাপের মাধ্যমে এই নতুন ₹200 Jio OTT Pass রিচার্জ করতে পারবেন। তবে এই প্ল্যানটি ব্যাবহার করার জন্য ইউজারদের নাম্বারে আগে থেকে অ্যাক্টিভ বেস প্ল্যান থাকা আবশ্যক।

যেসব ইউজাররা প্রতি মাসে বিভিন্ন OTT প্ল্যাটফর্মের জন্য বেশি টাকা খরচ করেন, এই প্ল্যানটি তাদের জন্য একটি ভ্যালু-ফর-মানি অপশন। বিশেষভাবে লাইভ ক্রিকেট, ওয়েব সিরিজ, মুভি ও টিভি কন্টেন্ট দর্শকদের জন্য এটি একটি অল-ইন-ওয়ান এন্টারটেইনমেন্ট প্যাক হয়ে উঠবে। ছাত্র, ফ্যামিলি ইউজার ও 5G ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য এই প্ল্যানটি যথেষ্ট উপযোগী।

The post লঞ্চ হল জিওর নতুন 200 টাকার OTT Pass, 15 OTT অ্যাপ, 1000টির‌ও বেশি লাইভ টিভি চ্যানেলের সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড 5G ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-launches-rs-200-ott-pack-with-15-apps-1000-tv-channels-and-unlimited-5g-know-details-in-bengali/feed/ 0
Jio Phone-এর প্ল্যান এবার চলবে সমস্ত 4G ফিচার ফোনে! Lava, Nokia ও itel মোবাইলেও রিচার্জ করা যাবে 123 টাকার প্ল্যান https://www.91mobiles.com/bengali/123-recharge-plan-available-for-nokia-hmd-lava-and-itel-4g-feature-phone-with-jio-phone-and-jio-bharat-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/123-recharge-plan-available-for-nokia-hmd-lava-and-itel-4g-feature-phone-with-jio-phone-and-jio-bharat-know-details-in-bengali/#respond Wed, 27 May 2026 09:14:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78407 এখন থেকে সমস্ত কোম্পানির 4G ফিচার ফোনে রিচার্জ করা যাবে জিওফোন এক্সক্লুসিভ প্রিপেইড প্ল্যান

The post Jio Phone-এর প্ল্যান এবার চলবে সমস্ত 4G ফিচার ফোনে! Lava, Nokia ও itel মোবাইলেও রিচার্জ করা যাবে 123 টাকার প্ল্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের জিওফোন এক্সক্লুসিভ প্ল্যানগুলির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটিয়েছে। এতদিন এইসব প্ল্যান শুধুমাত্র JioPhone এবং JioBharat ডিভাইসের জন্য‌ই কার্যকর ছিল, তবে এখন থেকে অন্যান্য কোম্পানির 4G ফোনেও এই প্ল্যান রিচার্জ করা যাবে। রিলায়েন্স জিও তাদের এইসব সস্তা রিচার্জ প্ল্যান Lava, itel এবং Nokia (HMD) এর মতো অন্যান্য কোম্পানির কোম্পানির জন্য‌ও জারি করে দিয়েছে। অর্থাৎ এবার যে কোনো কোম্পানির 4G ফিচার ফোনে এই প্ল্যান রিচার্জ করা যাবে।

ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর নির্দেশ পাওয়ার পর রিলায়েন্স জিও এই সিদ্ধান্ত নিয়েছে। ট্রাই জানিয়েছিল ট্যারিফ প্ল্যান শুধুমাত্র কিছু ডিভাইসের জন্য সীমিত রাখা হলে তা বাজারে অসামঞ্জস্য তৈরি করতে পারে। TRAI এর বক্তব্য অনুযায়ী দেশের সমস্ত গ্ৰাহকদের এক দামে এক‌ই ধরনের সার্ভিস পাওয়া উচিৎ। এই নির্দেশের পর জিওফোন এক্সক্লুসিভ প্ল্যানগুলি অন্যান্য কোম্পানির জন্য‌ও পেশ করা হয়েছে।

Reliance Jio এমন কিছু সস্তা রিচার্জ প্ল্যান পেশ করেছিল যা শুধুমাত্র Jio Phone এবং Jio Bharat ডিভাইসেই রিচার্জ করা যেত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল কোম্পানির 123 টাকা দামের প্ল্যান এবং এই প্ল্যানে কলিং, ডেটা ও এস‌এম‌এস বেনিফিট পাওয়া যায়। এখন লাভা, আইটেল ও নোকিয়া অর্থাৎ এইচ‌এমডি ফোনে এই প্ল্যান উপভোগ করা যাবে।

জানিয়ে রাখি রিলায়েন্স জিও মাত্র 123 টাকায় টেলিকম বেনিফিট দিলেও, Airtel ও Vi এর মতো অন্যান্য কোম্পানির সবচেয়ে সস্তা 4G প্ল্যানের দাম শুরু হয় 200 টাকা থেকে। এত দিন জিওফোন এবং জিও ভারত মোবাইল ইউজাররা 123 টাকা দামের প্ল্যান রিচার্জ করতে পারলেও অন্যান্য কোম্পানির ফোন ব্যাবহারকারীদের বাধ্য হয়েই দামী প্ল্যান রিচার্জ করতে হত।

এবার থেকে যে কোনো 4G এনেবলড কীপ্যাড ফোন অর্থাৎ বাটন ফোনে 123 টাকা দামের প্ল্যান রিচার্জ করা যাবে। বর্তমানে 5G যুগ চললেও আজ‌ও ভারতের ফিচার ফোন মার্কেট যথেষ্ট বড়। ভারতে আজকের দিনে দাঁড়িয়েও কয়েক মিলিয়ন ইউজার 4G ফিচার ফোন ব্যাবহার করেন। এর মধ্যে Jio Phone ও Jio Bharat ফোনে শুধুমাত্র রিলায়েন্স জিও নেটওয়ার্ক ব্যাবহার করা যায়, তবে Lava, itel ও Nokia ব্র্যান্ডের ফোনে যে কোনো কোম্পানির সিম চালানো যায়।

কোম্পানির 123 টাকা দামের এই সস্তা প্রিপেইড প্ল্যানটিতে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা দেশের যে কোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। এই প্ল্যানে প্রতিদিন 0.5GB করে ডেটা দেওয়া হয়। এই ডেটা 4G স্পীডে কাজ করে। এছাড়াও এই প্ল্যানে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 300 ফ্রি SMS পাওয়া যায়। আবারও জানিয়ে রাখি এখন থেকে যে কোনো কোম্পানির 4G ফিচার ফোনে এই প্ল্যান রিচার্জ করা যাবে।

The post Jio Phone-এর প্ল্যান এবার চলবে সমস্ত 4G ফিচার ফোনে! Lava, Nokia ও itel মোবাইলেও রিচার্জ করা যাবে 123 টাকার প্ল্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/123-recharge-plan-available-for-nokia-hmd-lava-and-itel-4g-feature-phone-with-jio-phone-and-jio-bharat-know-details-in-bengali/feed/ 0
36 দিন ভ্যালিডিটি সহ নতুন প্রিপেইড প্ল্যান পেশ করেছে Jio, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/new-jio-prepaid-plan-launched-at-rs-450-with-36-days-validity-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/new-jio-prepaid-plan-launched-at-rs-450-with-36-days-validity-know-details-in-bengali/#respond Thu, 15 Jan 2026 06:46:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=72082 জিও লঞ্চ করল 450 টাকা দামের নতুন প্রিপেইড প্ল্যান

The post 36 দিন ভ্যালিডিটি সহ নতুন প্রিপেইড প্ল্যান পেশ করেছে Jio, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Reliance Jio তাদের প্রিপেইড ইউজারদের জন্য একটি নতুন প্রিপেইড প্ল্যান পেশ করেছে। সাধারণত 28 দিন বা 56 দিন ভ্যালিডিটি সহ প্ল্যান দেখা গেলেও, কোম্পানি এবার নতুন কিছু করার চেষ্টা করেছে। এই নতুন প্ল্যানটির ভ্যালিডিটি 36 দিন। এই নতুন প্ল্যানটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

জিওর এই প্ল্যানটির দাম রাখা হয়েছে 450 টাকা। কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপে এই প্ল্যানটি লিস্টেড করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এই প্ল্যানটি রিচার্জের জন্য উপলব্ধ করে দেওয়া হয়েছে। এই নতুন 450 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 36 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ 28 দিনে এক মাস বানিয়ে রিচার্জ প্ল্যান বেচা কোম্পানি এবার 1 মাসের চেয়ে 8 দিন বেশি ভ্যালিডিটি সহ প্ল্যান পেশ করেছে।

36 দিন ভ্যালিডিটি সহ জিওর 450 টাকা দামের প্রিপেইড প্ল্যানে ইউজারদের প্রতিদিন 2GB করে 5G ডেটা দেওয়া হবে। এই আনলিমিটেড ইন্টারনেট ডেটা Jio 5G নেটওয়ার্কে কাজ করবে। জানিয়ে রাখি কোম্পানির সমস্ত 2GB ডেইলি ডেটা সহ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করা যায়। কোম্পানির নতুন 450 টাকা দামের প্ল্যানটিতেও এই বেনিফিট পাওয়া যাবে।

আনলিমিটেড 5G ডেটার পাশাপাশি এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে দেশের যে কোনো নেটওয়ার্কের যে কোনো নাম্বারে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল উপভোগ করা যাবে। এর সঙ্গে এই প্ল্যানটিতে ডেইলি 100 SMS দেওয়া হবে। এই এস‌এম‌এস পরিষেবাও দেশের সমস্ত নাম্বারে প্রযোজ্য।

আনলিমিটেড ভয়েস কল, ইন্টারনেট এবং এস‌এম‌এস বেনিফিট ছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা 2 মাসের ফ্রি JioHome ট্রায়াল পাবেন। নতুন কানেকশন নেওয়া ইউজাররা এই বেনিফিট পাবেন। এর সঙ্গে কোম্পানির পক্ষ থেকে 3 মাসের ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে। ইউজাররা ফোন ও টিভি সমস্ত প্ল্যাটফর্মে এই সুবিধা উপভোগ করতে পারবেন।

নতুন 450 টাকা দামের প্ল্যানটিতে ইউজারদের JioAICloud এর 50GB স্টোরেজ বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও ইউজাররা Reliance Jio এর পক্ষ থেকে 18 মাসের Google Gemini Pro প্ল্যান উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি আলাদাভাবে এই প্ল্যানটি কিনতে হলে প্রায় 35 হাজার টাকার কাছাকাছি খরচ হবে। তবে জিও ইউজাররা এই বেনিফিট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

দাম বিচার করলে কোম্পানি তাদের নতুন 450 টাকা দামের এই প্ল্যানটি 36 দিন ভ্যালিডিটি সহ পেশ করেছে। হিসাব করলে দেখা যায় এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 12.5 টাকা (450/36) খরচ হয়। এক দিনে 12 টাকার চেয়েও বেশি দামের এই প্ল্যানটিকে খুব একটা সস্তা বলা যায় না এবং প্ল্যানটি ইউজারদের মধ্যে কতটা জনপ্রিয় হবে সেই বিষয়ে সন্দেহ রয়েছে।

জিওর কাছে এই ধরনের বেনিফিট সহ আরও দুটি প্ল্যান রয়েছে। এই দুটি প্ল্যানের দাম যথাক্রমে 629 টাকা এবং 719 টাকা। কোম্পানির 629 টাকা দামের প্ল্যানটির ভ্যালিডিটি 56 দিন, অর্থাৎ এই প্ল্যানে প্রতিদিন 11.23 টাকা (629/56) খরচ পড়ে। অপরদিকে 719 টাকা দামের প্ল্যানটির ভ্যালিডিটি 70 দিন এবং এই প্ল্যানে প্রতিদিন খরচ হয় 10.27 টাকা (719/70)। অর্থাৎ এই দুটি প্ল্যানের দাম‌ই নতুন 450 টাকা দামের প্ল্যানটির চেয়ে সস্তা।

The post 36 দিন ভ্যালিডিটি সহ নতুন প্রিপেইড প্ল্যান পেশ করেছে Jio, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/new-jio-prepaid-plan-launched-at-rs-450-with-36-days-validity-know-details-in-bengali/feed/ 0
ফ্রি OTT Apps, 5G ডেটা, দীর্ঘ ভ্যালিডিটি এবং AI বেনিফিট সহ লঞ্চ হল Jio Happy New Year 2026 প্ল্যান https://www.91mobiles.com/bengali/reliance-jio-happy-new-year-2026-plans-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/reliance-jio-happy-new-year-2026-plans-details-in-bengali/#respond Wed, 17 Dec 2025 13:47:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70954 জিও লঞ্চ করল তিনটি নতুন নিউ ইয়ার প্ল্যান

The post ফ্রি OTT Apps, 5G ডেটা, দীর্ঘ ভ্যালিডিটি এবং AI বেনিফিট সহ লঞ্চ হল Jio Happy New Year 2026 প্ল্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
Reliance Jio বছর শেষের আগেই Happy New Year 2026 এর সূচনা শুরু করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই নামের নতুন ট্যারিফ পোর্টফোলিও পেশ করা হয়েছে। এই লিস্টের অধীনে তিনটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে। নতুন বছর শুরুর আগেই কোম্পানির পক্ষ থেকে তাদের ইউজারদের জন্য উপহার নিয়ে আসা হয়েছে। এইসব প্ল্যানে প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা, দীর্ঘ ভ্যালিডিটি, OTT Apps সাবস্ক্রিপশন এবং Google AI সার্ভিসের মতো বিভিন্ন বেনিফিট পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলির বেনিফিট সম্পর্কে।

Jio Hero Annual Recharge

দাম – 3,599 টাকা

যারা একবার মাত্র টাকা খরচ করে গোটা বছর নিশ্চিন্তে থাকতে চান তাদের জন্য Hero Annual Recharge প্ল্যান পেশ করা হয়েছে। এই প্ল্যানটির দাম রাখা হয়েছে 3,599 টাকা এবং এতে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। ইউজারদের এই প্ল্যানে প্রতিদিন 2.5GB 5G আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 912.5GB ডেটা উপভোগ করা যাবে। আনলিমিটেড ডেটার পাশাপাশি এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 ফ্রি SMS পাওয়া যাবে।

এই প্ল্যানটির সবচেয়ে বড় বিশেষত্ব হল প্ল্যানটির AI বেনিফিট। Jio Hero Annual Recharge প্ল্যানটি রিচার্জ করে 18 মাসের জন্য Google Gemini Pro সাবস্ক্রিপশন পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই সাবস্ক্রিপশনের ভ্যালু 35,100 টাকা। জানিয়ে রাখি এই বার্ষিক প্ল্যানে কোনো OTT বেনিফিট পাওয়া যাবে না।

Jio Super Celebration Monthly Plan

দাম – 500 টাকা

Jio Super Celebration Monthly Plan মূলত সেইসব ইউজারদের জন্য পেশ করা হয়েছে যারা প্রতি মাসে রিচার্জের পাশাপাশি ওটিটি কন্টেন্ট দেখতে পছন্দ করেন। 28 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানের দাম 500 টাকা। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 2GB 5G আনলিমিটেড ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 56GB ডেটা উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 ফ্রি SMS পাওয়া যায়।

দারুণ OTT বেনিফিট সহ এটি মূলত একটি এন্টারটেইনমেন্ট প্ল্যান। এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা YouTube Premium, JioHotstar, Amazon Prime Video, Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, kanccha lannka, Planet Marathi, Chaupal, FanCode এবং Hoichoi এর মতো প্ল্যাটফর্মের বান্ডিল অফার পাবেন। সবচেয়ে বড় কথা এত বেনিফিটের সঙ্গে কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে 18 মাসের Google Gemini Pro সাবস্ক্রিপশন‌ও দেওয়া হচ্ছে।

Jio Flexi Pack

দাম – 103 টাকা

কোম্পানির Jio Flexi Pack এর দাম রাখা হয়েছে মাত্র 103 টাকা। যারা কম দামে ডেটা এবং কন্টেন্ট পছন্দ করেন তাদের জন্য এটি একটি দারুণ অপশন। এই সস্তা প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এই প্যাকে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 5GB ডেটা দেওয়া হয়। তবে ইউজাররা কোনো ডেইলি লিমিট ছাড়াই নিজেদের প্রয়োজন অনুযায়ী এই ডেটা ব্যাবহার করতে পারবেন।

এই প্যাকের সঙ্গে কাস্টোমাইজড এন্টারটেইনমেন্ট অপশন দেওয়া হয়। এতে Hindi Pack, Regional Pack এবং International Pack অপশন থাকছে। হিন্দি প্যাকে JioHotstar, Zee5 এবং SonyLIV পাওয়া যাবে। ইন্টারন্যাশনাল প্যাকে JioHotstar, FanCode, Lionsgate এবং Discovery+ দেওয়া হয়। এছাড়া রিজনাল প্যাকে JioHotstar, Sun NXT, kanccha lannka এবং Hoichoi অ্যাক্সেস দেওয়া হয়।

The post ফ্রি OTT Apps, 5G ডেটা, দীর্ঘ ভ্যালিডিটি এবং AI বেনিফিট সহ লঞ্চ হল Jio Happy New Year 2026 প্ল্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/reliance-jio-happy-new-year-2026-plans-details-in-bengali/feed/ 0
মাত্র 799 টাকা দামে লঞ্চ হল JioBharat ফোন, পাওয়া যাবে দারুণ সেফটি এবং কানেক্টিভিটি https://www.91mobiles.com/bengali/jiobharat-safety-first-phone-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jiobharat-safety-first-phone-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 09 Oct 2025 09:31:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=68241 ভারতে লঞ্চ হল JioBharat Safety-First ফিচার ফোন

The post মাত্র 799 টাকা দামে লঞ্চ হল JioBharat ফোন, পাওয়া যাবে দারুণ সেফটি এবং কানেক্টিভিটি first appeared on 91Mobiles Bengali.

]]>
ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2025 (IMC 2025) এর মঞ্চে Jio তাদের জনপ্রিয় JioBharat সিরিজের পরিধি বিস্তার করেছে। ইউজারদের সেফটির কথা মাথায় রেখে এই নতুন JioBharat ফোনটি Safety-First Capability সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এটিকে “ভারতের প্রথম স্মার্ট, সুরক্ষিত এবং সব সময় কানেক্টেড সমাধান” বলে জানানো হয়েছে। এই নতুন ফোনটির মাধ্যমে প্রতিটি ভারতীয় পরিবার সব সময় তাদের প্রিয়জনের সঙ্গে কানেক্টেড থাকতে পারবে।

জিওর এই নতুন Safety-First ফিচার ফোনে লোকেশন মনিটরিং, কল এবং ম্যাসেজ কন্ট্রোল, নেটওয়ার্ক ও ব্যাটারি হেল্থের ডিটেইলস এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপের মতো সুবিধা পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি মূলত সেইসব ইউজারদের জন্য তৈরি করা হয়েছে যাদের সুরক্ষা এবং সরল ব্যাবহার উভয় প্রয়োজন।

নতুন JioBharat Safety-First ফোনে লোকেশন মনিটরিং ফিচার দেওয়া হয়েছে, যার সাহায্যে পরিবারের সদস্যরা তাদের শিশু ও বয়স্কদের লোকেশন ট্র্যাক করতে পারবেন। ইউজেস ম্যানেজারের মাধ্যমে কল ও ম্যাসেজ কন্ট্রোল করা যাবে। এক‌ই সঙ্গে অচেনা নাম্বারের কল ব্লক‌ও করা যায়। ফোন এবং সার্ভিস হেল্থ ট্র্যাকার ফোনের ব্যাটারি ও নেটওয়ার্ক কন্ডিশন সব সময় ঠিক রাখতে সাহায্য করে। এই ফোনে 7 দিন পর্যন্ত দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

এই ফোনটি মূলত ছোট বাচ্চা, বাড়ির বয়স্ক মানুষ এবং শুধুমাত্র কলিঙের জন্য ফোন ব্যাবহারকারী মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ ফোনটিতে ছোটদের জন্য সোশ্যাল মিডিয়া ডিসট্র্যাকশন ছাড়া সুরক্ষিত কানেক্টিভিটি, বয়স্কদের জন্য সহজ ইন্টারফেস ও লোকেশন আপডেট এবং মহিলাদের জন্য সুরক্ষিত ও বিশ্বস্ত কানেকশন পাওয়া যাবে।

জিওর এই নতুন সেফটি-সেন্ট্রিক ফোনটি বাজারে উপস্থিত Itel Ace 3 Shine, Lava Hero Shakti এবং HMD 105 ফোনগুলির সামনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। JioBharat ফোনের সেফটি এবং স্মার্ট মনিটরিং ফিচার ফোনটিকে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে পারে। ফোনটির কম দাম ইউজারদের আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে।

JioBharat Safety-First ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 799 টাকা। গোটা দেশে Jio Stores, বিভিন্ন মোবাইল আউটলেট, JioMart, Amazon এবং Swiggy Instamart এর মাধ্যমে ফোনটি সেল করা হবে।

যারা বাড়ির ছোট বা বয়স্ক সদস্যদের জন্য এমন একটি ফোন খুঁজছেন যা দামে সস্তা ও সহজ হ‌ওয়ার পাশাপাশি সুরক্ষার জন্য জন্য‌ও সুন্দর হবে তাদের জন্য JioBharat ফোনটি একটি অসাধারণ অপশন।

The post মাত্র 799 টাকা দামে লঞ্চ হল JioBharat ফোন, পাওয়া যাবে দারুণ সেফটি এবং কানেক্টিভিটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jiobharat-safety-first-phone-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে পেশ হল JioFrames AI স্মার্ট চশমা, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/jioframes-ai-smart-glasses-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jioframes-ai-smart-glasses-launch-details-in-bengali/#respond Sat, 30 Aug 2025 11:24:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=67038 রিলায়েন্স জিও প্রকাশ করেছে নতুন JioFrames AI স্মার্ট চশমা

The post ভারতে পেশ হল JioFrames AI স্মার্ট চশমা, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Reliance Industries Limited (RIL) তাদের 48তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) এর মঞ্চে তাদের JioFrames AI Smart Glasses পেশ করেছে। এটি একটি এআই-পাওয়ার্ড ওয়্যারেবল প্ল্যাটফর্ম এবং ইকোসিস্টেম, যা বিশেষভাবে ভারতের জন্য ডেভেলপ করা হয়েছে। JioFrames এর মাধ্যমে কোম্পানি একটি হালকা ও ভয়েস-ফার্স্ট ডিভাইসের মধ্য দিয়ে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং বিনোদনের মেলবন্ধন ঘটাতে চেয়েছে। Jio এর ভয়েস AI দ্বারা পরিচালিত এই চশমা ইউজারদের পছন্দের ভাষায় কথা বলতে, অন্যের কথা তৎক্ষণাৎ বুঝতে এবং হ্যান্ড-ফ্রি এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

JioFrames চশমার সাহায্যে কল করা, রিসিভ করা, এইচডি কোয়ালিটির ফটো ও ভিডিও ক্যাপচার করা এবং মিউজিক স্ট্রিমিং করা যায়। এর সঙ্গে এটি ইনস্ট্যান্ট লাইভ স্ট্রিমিং সাপোর্ট করে। এর ফলে ইউজাররা সরাসরি তাদের স্যোশাল মিডিয়া প্রোফাইলে কন্টেন্ট শেয়ার করতে পারবেন। ট্রাভেল থেকে শুরু করে শপিং বা দৈনন্দিন কথাবার্তা, এই চশমার রিয়েল টাইম ট্রান্সলেট ফিচার সমস্ত ভারতীয় ভাষার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী। এতে বিল্ট ইন AI অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যা টাস্ক, রিমাইন্ডার ও মিটিং ম্যানেজ করার পাশাপাশি পড়াশোনার সময় কন্টেন্ট পড়তে এবং প্রশ্নের উত্তর দিতে পারে।

স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য JioFrames স্টেপ কাউন্ট করতে সক্ষম। এর সঙ্গে এই চশমা ফিটনেস ইনসাইট দেয় এবং সহজ ভয়েস কমান্ডের মাধ্যমে পথ দেখাতে পারে। কোম্পানির পক্ষ থেকে এটি হালকা ও আরামদায়ক তৈরি করা হয়েছে, যাতে কোনো সমস্যা ছাড়াই এটি গোটা দিন ব্যাবহার করা যায়। ইভেন্ট হ্যান্ড-ফ্রি রেকর্ড করা, পড়াশোনার সময় উপযুক্ত কন্টেন্ট খুঁজে বের করা, কোথাও যাত্রার সময় মেনু ও লেখার রিয়েল টাইম ট্রান্সলেশন, কাজের ক্ষেত্রে রিমাইন্ডার ও শিডিউল ম্যানেজ করা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে JioFrames ব্যাপকভাবে ব্যাবহৃত হবে বলে মনে করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই চশমার দাম বা সেল সম্পর্কে কিছু জানানো হয়নি। যারা অদূর ভবিষ্যতে এই স্মার্ট চশমা কিনতে চাইছেন তাঁরা কোম্পানির অফিসিয়াল প্রোডাক্ট পেজে নিজের নাম, ইমেইল আইডি এবং ফোন নাম্বার রেজিস্ট্রেশন করিয়ে রাখতে পারেন। এই অ্যাডভান্স চশমার মধ্য দিয়ে কোম্পানি AI ফিচার সহ ডিভাইস এবং স্মার্ট ওয়্যারেবল টেকনোলজির ক্ষেত্রে তাদের ক্ষমতা প্রদর্শন করেছে।

The post ভারতে পেশ হল JioFrames AI স্মার্ট চশমা, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jioframes-ai-smart-glasses-launch-details-in-bengali/feed/ 0
বন্ধ হয়ে গেল জিওর 249 টাকা দামের প্ল্যান, এখন থেকে 28 দিন ভ্যালিডিটি পাওয়ার জন্য খরচ হবে 50 টাকা বেশি https://www.91mobiles.com/bengali/28-days-recharge-plan-reliance-jio-249-discontinued-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/28-days-recharge-plan-reliance-jio-249-discontinued-know-more-in-bengali/#respond Sat, 23 Aug 2025 10:25:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66815 ডিসকন্টিনিউ করা হল জিওর 249 টাকার প্ল্যান

The post বন্ধ হয়ে গেল জিওর 249 টাকা দামের প্ল্যান, এখন থেকে 28 দিন ভ্যালিডিটি পাওয়ার জন্য খরচ হবে 50 টাকা বেশি first appeared on 91Mobiles Bengali.

]]>
একটা সময় ছিল যখন ফ্রি জিও সিম পাওয়ার জন্য দোকানের সামনে গ্ৰাহকদের লম্বা লাইন দেখা যেত। মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও দারুণভাবে বাজারে এন্ট্রি নিয়েছিল। সেই সময় বিনামূল্যে কল ও ইন্টারনেট পাওয়ার কথা ভাবাই যেত না। আজকের দিনে দাঁড়িয়ে Reliance Jio দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানির মুকুট জিতে নিয়েছে। তবে প্রায় 9 বছর পেরিয়ে যাওয়ার পর ইউজাররা কোম্পানির ওপর বেশ বিরক্ত।

দামি রিচার্জ প্ল্যানের জন্য শিরোনামে ছেয়ে থাকা রিলায়েন্স জিও এবার এমন এক পদক্ষেপ নিয়েছে যা ইউজারদের বেশ নিরাশ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের সবচেয়ে সস্তা 1GB/day প্ল্যানটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে আর এই প্ল্যানটি রিচার্জ করা যাবে না এবং এই এক‌ই কলিং ও ডেটা বেনিফিট পাওয়ার জন্য বেশি দামি প্ল্যান রিচার্জ করতে হবে।

কোম্পানির পক্ষ থেকে তাদের 249 টাকা দামের প্ল্যানটি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। এই প্ল্যানটিতে 28 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 1জিবি করে 5G ডেটা পাওয়া যেত। এই প্ল্যানটি কোম্পানির একমাত্র 1জিবি ডেটা সহ এক মাসের (28 দিন) প্ল্যান। এখন থেকে যে কোনো 28 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানে ইউজারদের প্রতিদিন কমপক্ষে 1.5GB করে ডেটা কিনতে হবে।

কোম্পানির কাছে 1GB/day ডেটা সহ মাত্র একটি প্ল্যান‌ই রয়েছে এবং এটির দাম 209 টাকা। এই প্ল্যানে প্রতিদিন 1GB করে 5G ডেটা পাওয়া যায়, তবে এটির ভ্যালিডিটি মাত্র 22 দিন। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 22GB ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ডেইলি 100 SMS ফ্রি পাওয়া যাবে।

আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানির সবচেয়ে সস্তা 28 দিন ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের দাম 299 টাকা। এর আগে 249 টাকা দামের প্ল্যানটিই কোম্পানির সবচেয়ে সস্তা 28 দিন ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের স্থান দখল করে ছিল। এখন থেকে 28 দিন ভ্যালিডিটি পাওয়ার জন্য ইউজারদের 50 টাকা বেশি খরচ করতে হবে। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 1.5GB করে ডেটা পাওয়া যায়।

এই প্ল্যানে প্রতিদিন 1.5GB হিসাবে মোট 42GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটিতে আনলিমিটেড কলিং এবং ডেইলি 100 ফ্রি এসএমএস উপভোগ করা যায়। এছাড়াও কোম্পানির কাছে বিভিন্ন রেঞ্জে অজস্র প্ল্যান রয়েছে।

Airtel এর 1GB/day এবং 28 দিন ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 299 টাকা। সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে এই প্ল্যানে মোট 28GB ডেটা পাওয়া যায়। জিওর সঙ্গে তুলনা করলে দেখা যায় এয়ারটেলের এই প্ল্যানটি বেশি দামি। কারণ এয়ারটেল যেখানে 299 টাকায় প্রতিদিন 1GB ডেটা দিচ্ছে, সেখানে জিওর প্ল্যানে প্রতিদিন 1.5GB করে ডেটা পাওয়া যায়।

Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়ার 28 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানটির দাম‌ও 299 টাকা। এই প্ল্যানে প্রতিদিন 1GB করে ডেটা দেওয়া হয়, অর্থাৎ এই প্ল্যানটিও জিও প্ল্যানটির তুলনায় বেশি দামি। সবদিক বিচার করলে দেখা যায়, ভারতীয় ইউজারদের কাছে অপশনের অভাব রয়েছে, তাই তাদের বাধ্য হয়ে যে কোনো একটি প্ল্যান সিলেক্ট করতে হয়।

The post বন্ধ হয়ে গেল জিওর 249 টাকা দামের প্ল্যান, এখন থেকে 28 দিন ভ্যালিডিটি পাওয়ার জন্য খরচ হবে 50 টাকা বেশি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/28-days-recharge-plan-reliance-jio-249-discontinued-know-more-in-bengali/feed/ 0
দেখে নিন Jio, Airtel এর Vi এর বেস্ট প্রিপেইড প্ল্যানের ডিটেইলস, 200 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে দারুণ বেনিফিট https://www.91mobiles.com/bengali/jio-airtel-vodafone-idea-plan-under-rs-200-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-airtel-vodafone-idea-plan-under-rs-200-know-details-in-bengali/#respond Wed, 23 Jul 2025 09:33:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66190 200 টাকার চেয়ে কম দামের Jio, Airtel এর Vi প্রিপেইড প্ল্যানের ডিটেইলস

The post দেখে নিন Jio, Airtel এর Vi এর বেস্ট প্রিপেইড প্ল্যানের ডিটেইলস, 200 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে দারুণ বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষই সস্তায় সুন্দর রিচার্জ প্ল্যানের খোঁজ করেন। 200 টাকার চেয়েও কম দামে কলিং, ডেটা ও এসএমএস পেয়ে গেলে তো সোনায় সোহাগা। দেশের সবচেয়ে বড় তিনটি টেলিকম কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea (Vi) এর কাছে এই প্রাইস রেঞ্জে এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলি রিচার্জ করে সমস্ত বেসিক প্রয়োজন মিটে যায়। 10 দিন থেকে শুরু করে 28 দিন পর্যন্ত ভ্যালিডিটির এইসব প্ল্যানে কম টাকা খরচ করে দারুণ বেনিফিট উপভোগ করা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব প্ল্যান সম্পর্কে।

কোম্পানি দাম ভ্যালিডিটি (দিন) ডেটা SMS কলিং এক্সট্রা বেনিফিট
Airtel 199 টাকা 28 2GB 300 Unlimited
Jio 189 টাকা 28 2GB 300 Unlimited JioTV + JioCloud
Vi 189 টাকা 26 1GB 300 Unlimited Vi Movies & TV

 

Airtel এর 199 টাকা দামের প্ল্যান

যারা একটি ব্যালেন্সড প্ল্যানের খোঁজ করছেন Airtel এর 199 টাকা দামের প্ল্যানটি তাদের জন্য সেরা। 28 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানে মোট 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং পাওয়া যায়। যারা বেশি ডেটা ব্যাবহার করেন না, তবে বেশি পরিমাণে কল করেন তাঁরা এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। নেটওয়ার্ক স্টেবিলিটির দিক থেকেও Airtel যথেষ্ট বিশ্বস্ত, তাই নিঃসন্দেহে এই প্ল্যানটি কেনা যায়।

Jio এর 189 টাকা দামের প্ল্যান

200 টাকার চেয়ে কম দামে জিওর কাছে রয়েছে 189 টাকা দামের প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে 28 দিনের জন্য মোট 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং বেনিফিট পাওয়া যায়। এছাড়াও এতে JioTV এবং JioCloud এর অ্যাক্সেস পাওয়া যায়। এই এক্সট্রা বেনিফিট এই প্ল্যানটিকে অন্যান্য প্ল্যানের চেয়ে আলাদা করে তোলে। এই প্ল্যানটি রিচার্জ করে কল, ডেটা ই এসএমএসের পাশাপাশি ওটিটি কন্টেন্ট ও ক্লাউড স্টোরেজ বেনিফিট উপভোগ করা যাবে।

Vi এর 189 টাকা দামের প্ল্যান

জিওর মতোই Vodafone Idea অর্থাৎ Vi এর কাছেও 189 টাকা দামের একটি প্রিপেইড প্ল্যান রয়েছে। এই প্ল্যানে 26 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এর সঙ্গে এতে 1GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং উপভোগ করা যায়। প্ল্যানটির ডেটা বেনিফিট কিছুটা কম হলেও, এতে Vi Movies & TV অ্যাপের সাবস্কিপশন পাওয়া যায়, ফলে ইউজাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই মুভি ও শো দেখতে পারবেন। অর্থাৎ কম ডেটা ইউজারদের জন্য এই প্ল্যানটি বেশ ভালো অপশন।

কোন প্ল্যানটি এগিয়ে?

উপরোক্ত তিনটি প্ল্যানের তুলনা করে দেখা যায়, Airtel এর 189 টাকা এবং Jio এর 199 টাকা দামের প্ল্যানের বেনিফিট অনেকটা একই রকম। উভয় প্ল্যানে 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং পাওয়া যায়। এক্ষেত্রে JioTV এবং JioCloud সাবস্ক্রিপশনের দৌলতে জিওর প্ল্যানটি বেশি এগিয়ে। অন্যদিকে Vi এর 189 টাকা দামের প্ল্যানে কম ডেটা পাওয়া গেলেও, OTT এন্টারটেইনমেন্ট পাওয়া যায়।

 

The post দেখে নিন Jio, Airtel এর Vi এর বেস্ট প্রিপেইড প্ল্যানের ডিটেইলস, 200 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে দারুণ বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-airtel-vodafone-idea-plan-under-rs-200-know-details-in-bengali/feed/ 0