Karbonn Rebel Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 30 Oct 2026 20:12:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চ হতে চলেছে সস্তা Karbonn Rebel এবং Karbonn Rebel Pro স্মার্টফোন, কম দামের ফোনে পাওয়া যাবে 7000mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/karbonn-rebel-and-karbonn-rebel-pro-launch-in-india-confirmed-specifications-revealed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/karbonn-rebel-and-karbonn-rebel-pro-launch-in-india-confirmed-specifications-revealed-know-details-in-bengali/#respond Sat, 31 Oct 2026 04:35:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85087 শীঘ্রই পেশ হতে পারে Karbonn Rebel এবং Karbonn Rebel Pro

The post ভারতে লঞ্চ হতে চলেছে সস্তা Karbonn Rebel এবং Karbonn Rebel Pro স্মার্টফোন, কম দামের ফোনে পাওয়া যাবে 7000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি ভারতীয় মোবাইল কোম্পানি Karbonn অফিসিয়ালি ঘোষণা করে জানিয়েছিল আবার কোম্পানি স্মার্টফোন বাজারে ফিরে আসতে চলেছে এবং কম দামে সুন্দর স্মার্টফোন লঞ্চ করবে। আজ শপিং-সাইট প্ল্যাটফর্ম Amazon এর মাধ্যমে আপকামিং কার্বন ফোনের নাম, ফটো এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানির আপকামিং ফোনদুটি Karbonn Rebel এবং Karbonn Rebel Pro নামে লঞ্চ করা হতে পারে। নিচে আপকামিং সস্তা 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Karbonn Rebel

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Karbonn Rebel ফোনটি কম দামে বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হবে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে ফোনের সঙ্গে ফাস্ট চার্জার এবং ইউএসবি টাইপ-সি কেবল দেওয়া হবে। জানিয়ে রাখি এই এআই সাপোর্টেড ফোনটিতে ইনবিল্ট Gemini সাপোর্ট করে।

Karbonn Rebel ফোনটিতে 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হবে। পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 650nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই সস্তা 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 ভার্সনে লঞ্চ হতে চলেছে। এই ফোনটিতে 2 জেনারেশন ওএস আপগ্রেড এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হবে।

Karbonn Rebel Pro

নাম দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে Karbonn Rebel Pro ফোনটি সিরিজের বড় মডেল হতে চলেছে। আমাদের ধারণা অনুযায়ী ফোনটি 20 হাজার টাকার চেয়েও কম দামের 5G স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আপকামিং ফোনে 6.7-ইঞ্চির এইচডি+ পাঞ্চ-হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 720nits ব্রাইটনেস আউটপুট পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা ফটো অনুযায়ী ফোনের লোয়ার ফ্রেমে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার এবং 3.5এমএম হেডফোন জ্যাক দেওয়া হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Karbonn Rebel Pro ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হবে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Karbonn Rebel Pro ফোনটি অ্যান্ড্রয়েড 16 ওএস সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনে 2 জেনারেশন আপগ্রেড এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। Karbonn Rebel Pro ফোনটি Unisoc T8200 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। ফোনটিতে Gemini সাপোর্ট করবে।

কোম্পানির সিইও এবং এমডি প্রদীপ জৈন জানিয়েছেন নতুন কার্বন স্মার্টফোন মূলত Gen Z ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে, বিশেষভাবে যারা কম দামের স্মার্টফোন খুঁজছেন এবং কন্টেন্ট ক্রিয়েট করতে পছন্দ করেন। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আগামী 2 নভেম্বর ভারতের বাজারে Karbonn Rebel এবং Karbonn Rebel Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে। দীপাবলির সময়ে এই ফোনগুলির সেল শুরু হয়ে যাবে।

The post ভারতে লঞ্চ হতে চলেছে সস্তা Karbonn Rebel এবং Karbonn Rebel Pro স্মার্টফোন, কম দামের ফোনে পাওয়া যাবে 7000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/karbonn-rebel-and-karbonn-rebel-pro-launch-in-india-confirmed-specifications-revealed-know-details-in-bengali/feed/ 0