KBC - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 03 Aug 2023 07:12:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Kaun Banega Crorepati 2023 এর জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/kaun-banega-crorepati-registration-2023-know-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/kaun-banega-crorepati-registration-2023-know-process-in-bengali/#respond Thu, 03 Aug 2023 01:00:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43035 KBC 2023 রেজিস্ট্রেশন পদ্ধতি

The post Kaun Banega Crorepati 2023 এর জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
টিভির জনপ্রিয় কুইজ শো ‘Kaun Banega Crorepati’-এর 15 তম সিজন 14 অগাস্ট, 2023 থেকে শুরু হতে চলেছে। আপনিও যদি এই শোতে অংশ নিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্রস্তুত হয়ে যান। Kaun Banega Crorepati এর 15 তম সিজনের রেজিষ্ট্রেশন 29 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে। Sony টিভিতে সম্প্রচারিত এই শোটি হোস্ট করেন অমিতাভ বচ্চন। আজকের এই পোস্টে আপনাদের Kaun Banega Crorepati এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হল।

KBC সিজন 15 এর জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

KBC সিজন 15 এর জন্য রেজিস্ট্রেশন SonyLIV অ্যাপ এবং SMS এর মাধ্যমে করা যেতে পারে। প্রতিদিন আপনাদের একটি সহজ প্রশ্ন করা হবে। SMS বা SonyLiv অ্যাপের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। KBC সিজন 15 এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ ফ্রি৷

SonyLIV অ্যাপ থেকে KBC এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি

স্টেপ 1. সবার প্রথম Google PlayStore বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে SonyLIV অ্যাপটি ডাউনলোড করতে হবে।
স্টেপ 2. তারপর আপনার স্মার্টফোনে Sony Liv অ্যাপটি খুলবেন এবং KBC লিঙ্কে ট্যাপ করবেন।
স্টেপ 3. আপনাকে স্ক্রিনে রেজিস্ট্রেশন প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।
স্টেপ 4. তারপরে আপনাকে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
স্টেপ 5. তারপরে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার মেসেজ পাবেন।

SMS এর মাধ্যমে KBC এর জন্য রেজিস্ট্রার করার পদ্ধতি

SMS এর মাধ্যমে KBC-এর জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে রাত 9 টায় Sony TV তে অমিতাভ বচ্চনের প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

  • SMS এর মাধ্যমে উত্তর পাঠানোর খরচ 3 টাকা তবে এটি JIO ফোন ইউজারদের জন্য একেবারে ফ্রি। তবে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে উত্তর দিতে হবে।
  • Airtel, Jio, BSNL, Vodafone-Idea ইউজাররা 50903 নম্বরে SMS এর মাধ্যমে রেজিস্ট্রার করতে পারেন।

IVR-এর মাধ্যমে KBC-এর জন্য রেজিস্ট্রার করার পদ্ধতি

  • এটি হল KBC এর জন্য রেজিস্ট্রেশন করার প্রাচীনতম পদ্ধতি। এতে আপনাকে একটি নম্বরে কল করে সঠিক উত্তর দিতে হবে।
  • আপনাকে আপনার মোবাইল নম্বর থেকে 50525252 নম্বরে কল করে টিভিতে জিজ্ঞাসা করা প্রশ্নের সঠিক উত্তর 1 থেকে 4 প্রেস করে দিতে হবে।
  • তারপরে আপনাকে নাম, বয়স এবং লিঙ্গের মতো তথ্য দিতে হবে।

FAQs

KBC 2023-এর গুরুত্বপূর্ণ শর্ত

Kaun Banega Crorepati 15 তম সিজনে অংশ নেওয়ার জন্য আপনাকে শোটির কিছু মৌলিক মানদণ্ড পূরণ করতে হবে।

  • রেজিস্ট্রেশনের তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর।
  • প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে।
  • আবেদনকারী ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড বা তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ যেন না থাকে।
  • KBC 2023-এর জন্য প্রার্থীকে মানসিক এবং শারীরিকভাবে ফিট হতে হবে।

KBC 2023-এর জন্য নির্বাচন প্রক্রিয়া

KBC 2023-এর নির্বাচন প্রক্রিয়ার জন্য রেজিস্ট্রেশনের পরে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।

  • KBC 2023-এর জন্য সিলেকশনের প্রথম ধাপ হল আইডেন্টিটি ভেরিফিকেশন। এর জন্য KBC টিম প্রার্থীর সঙ্গে ফোনে কথা বলে।
  • ভেরিফিকেশনের শেষে অডিশনের জন্য ডাকা হবে। অডিশন রাউন্ডে সিলেক্ট হওয়ার পরে, প্রার্থীকে তার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে।
  • তারপর প্রার্থীকে কুইজ টেস্টে অংশগ্রহণ করতে হবে। তারা যোগ্য হলে, তাদের একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। তারপরে প্রায় 10 প্রার্থী বাছাই করা হবে।
  • প্রার্থীদের শোতে অংশগ্রহণের জন্য আরও একটি কুইজ রাউন্ডে অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদের যত দ্রুত সম্ভব প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর বিজয়ী প্রার্থী KBC শোতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

KBC সিজন 15-এ অংশগ্রহণকারীরা কত টাকা পুরস্কার হিসেবে পাবে?

KBC এর গত সিজনে, বিজয়ীর জন্য 7 কোটি টাকা পর্যন্ত পুরষ্কার মূল্য নির্ধারণ করা হয়েছিল। যদিও Sony এখনও আসন্ন সিজনের পুরষ্কার মূল্য সম্পর্কে কিছু জানায়নি। তবে অনুমান করা হচ্ছে যে এবারও পুরষ্কার মূল্য গত সিজনের মতোই হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Kaun Banega Crorepati 2023 এর জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/kaun-banega-crorepati-registration-2023-know-process-in-bengali/feed/ 0
জেনে নিন Kaun Banega Crorepati এর 15তম সিজনের জন্য রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/kaun-banega-crorepati-season-15-registration-2023-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/kaun-banega-crorepati-season-15-registration-2023-full-process-in-bengali/#respond Mon, 08 May 2023 03:00:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39748 টিভির জনপ্রিয় কুইজ শো ‘Kaun Banega Crorepati’-এর 15তম সিজন শীঘ্রই আসতে চলেছে। আপনিও যদি এই শোতে অংশ নিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্রস্তুত হয়ে যান। Kaun Banega Crorepati এর 15তম সিজনের রেজিষ্ট্রেশন 29 এপ্রিল থেকে শুরু হতে চলেছে। Sony টিভিতে সম্প্রচারিত এই শোটি হোস্ট করেন অমিতাভ বচ্চন। আজকের এই পোস্টে আপনাদের Kaun Banega […]

The post জেনে নিন Kaun Banega Crorepati এর 15তম সিজনের জন্য রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
টিভির জনপ্রিয় কুইজ শো ‘Kaun Banega Crorepati’-এর 15তম সিজন শীঘ্রই আসতে চলেছে। আপনিও যদি এই শোতে অংশ নিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্রস্তুত হয়ে যান। Kaun Banega Crorepati এর 15তম সিজনের রেজিষ্ট্রেশন 29 এপ্রিল থেকে শুরু হতে চলেছে। Sony টিভিতে সম্প্রচারিত এই শোটি হোস্ট করেন অমিতাভ বচ্চন। আজকের এই পোস্টে আপনাদের Kaun Banega Crorepati এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হল। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ার সহ 20 হাজারের কম দামে লঞ্চ হবে Lava Agni 2 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Kaun Banega Crorepati সিজন 15

Sony TV Kaun Banega Crorepati সিজন 15 2023-এর প্রোমো ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে হোস্ট অমিতাভ বচ্চন হট চেয়ারে বসে রয়েছেন এবং একজন মহিলা অনেক সংগ্রামের পর হট সিটে পৌঁছে অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করেন যে তিনি খেলতে পারবেন কিনা, তখন অমিতাভ বচ্চন বলেন যে ফোন তুলে রেজিস্ট্রেশন করার জন্য তার এত চেষ্টা করা উচিত নয়, কারণ 29 এপ্রিল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস।

KBC সিজন 15 এর জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

KBC সিজন 15 এর জন্য রেজিস্ট্রেশন – SonyLIV অ্যাপ এবং SMS এর মাধ্যমে করা যেতে পারে। প্রতিদিন আপনাদের একটি সহজ প্রশ্ন করা হবে। SMS বা SonyLiv অ্যাপের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO F23 5G স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন এবং দাম

KBC 2023-এর জন্য গুরুত্বপূর্ণ শর্ত

Kaun Banega Crorepati 15 সিজনে অংশ নেওয়ার জন্য আপনাকে শোটির কিছু মৌলিক মানদণ্ড পূরণ করতে হবে।

  • রেজিস্ট্রেশনের তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর।
  • প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে।
  • আবেদনকারী ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড বা তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ যেন না থাকে।
  • KBC 2023-এর জন্য প্রার্থীকে মানসিক এবং শারীরিকভাবে ফিট হতে হবে।

KBC 2023-এর জন্য নির্বাচন প্রক্রিয়া

KBC 2023-এর নির্বাচন প্রক্রিয়ার জন্য রেজিস্ট্রেশনের পরে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। আরও পড়ুন: 45 টাকায় পাবেন 180 দিনের ভ্যালিডিটি! জেনে নিন এই রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ ডিটেইলস

  • KBC 2023-এর জন্য সিলেকশনের প্রথম ধাপ হল আইডেন্টিটি ভেরিফিকেশন। এর জন্য KBC টিম প্রার্থীর সঙ্গে ফোনে কথা বলে।
  • ভেরিফিকেশনের শেষে অডিশনের জন্য ডাকা হবে। অডিশন রাউন্ডে সিলেক্ট হওয়ার পরে, প্রার্থীকে তার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে।
  • তারপর প্রার্থীকে কুইজ টেস্টে অংশগ্রহণ করতে হবে। তারা যোগ্য হলে, তাদের একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। তারপরে প্রায় 10 প্রার্থী বাছাই করা হবে।
  • প্রার্থীদের শোতে অংশগ্রহণের জন্য আরও একটি কুইজরাউন্ডে অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদের যত দ্রুত সম্ভব প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর বিজয়ী প্রার্থী KBC শোতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

Kaun Banega Crorepati 15তম সিজনের জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

Kaun Banega Crorepati সিজন 15-এর জন্য রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ ফ্রি। আপনি Sony LIV অ্যাপ, SMS বা IVR কলের সাহায্যে রেজিস্ট্রেশন করতে পারেন। আরও পড়ুন: Instagram প্রোফাইলের জন্য নাম খুঁজছেন? রইল 150টিরও বেশি স্টাইলিশ এবং Cool Instagram প্রোফাইল নাম

SonyLIV অ্যাপ থেকে KBC এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি

  • সবার প্রথম Google PlayStore বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে SonyLIV অ্যাপটি ডাউনলোড করতে হবে।
  • তারপর আপনার স্মার্টফোনে Sony Liv অ্যাপটি খুলবেন এবং KBC লিঙ্কে ট্যাপ করবেন।
  • আপনাকে স্ক্রিনে রেজিস্ট্রেশন প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।
  • তারপরে আপনাকে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
  • তারপরে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার মেসেজ পাবেন।

SMS এর মাধ্যমে KBC এর জন্য রেজিস্ট্রার করার পদ্ধতি

SMS এর মাধ্যমে KBC-এর জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে 29 এপ্রিল 2023 থেকে রাত 9 টায় Sony TV তে অমিতাভ বচ্চনের প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আরও পড়ুন: গ্রাহকদের বড় ধাক্কা দিল Vodafone idea, বন্ধ হয়ে গেল কোম্পানির এই জনপ্রিয় প্ল্যান

  • SMS এর মাধ্যমে উত্তর পাঠানোর খরচ 3 টাকা তবে এটি JIO ফোন ইউজারদের জন্য একেবারে ফ্রি। তবে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে উত্তর দিতে হবে।
  • Airtel, Jio, BSNL, Vodafone-Idea ইউজাররা 50903 নম্বরে SMS এর মাধ্যমে রেজিস্ট্রার করতে পারেন।

IVR-এর মাধ্যমে KBC-এর জন্য রেজিস্ট্রার করার পদ্ধতি

  • এটি হল।KBC এর জন্য রেজিস্ট্রেশন করার প্রাচীনতম পদ্ধতি। এতে আপনাকে একটি নম্বরে কল করে সঠিক উত্তর দিতে হবে।
  • আপনাকে আপনার মোবাইল নম্বর থেকে 50525252 নম্বরে কল করে টিভিতে জিজ্ঞাসা করা প্রশ্নের সঠিক উত্তর 1 থেকে 4 প্রেস করে দিতে হবে।
  • তারপরে আপনাকে নাম, বয়স এবং লিঙ্গের মতো তথ্য দিতে হবে।

KBC সিজন 15-এ কত পুরস্কার দেওয়া হবে?

KBC এর গত সিজনে, বিজয়ীর জন্য 7 কোটি টাকা পর্যন্ত প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল। যদিও Sony এখনও আসন্ন সিজনের প্রাইসমানি সম্পর্কে কিছু জানায়নি। প্রাইজমানি গত সিজনের মতোই হতে পারে। আরও পড়ুন: প্রচণ্ড গরমেও পাবেন বরফের মতো ঠান্ডা হাওয়া, দেখে নিন আইস চেম্বারযুক্ত সেরা এয়ার কুলারের তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন Kaun Banega Crorepati এর 15তম সিজনের জন্য রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/kaun-banega-crorepati-season-15-registration-2023-full-process-in-bengali/feed/ 0
রাস্তায় এনে দাঁড় করাতে পারে ‘ক‌উন বনেগা করোড়পতি’ এর এই ম‍্যাসেজ, লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ https://www.91mobiles.com/bengali/kon-banega-karodpati-kbc-fraud-whatsapp-lottery-scam/ https://www.91mobiles.com/bengali/kon-banega-karodpati-kbc-fraud-whatsapp-lottery-scam/#respond Tue, 12 Oct 2021 04:39:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18977 Kon Banega karodpati হ‌ইতে সাবধান

The post রাস্তায় এনে দাঁড় করাতে পারে ‘ক‌উন বনেগা করোড়পতি’ এর এই ম‍্যাসেজ, লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ first appeared on 91Mobiles Bengali.

]]>
KBC অর্থাৎ Kon Banega karodpati ভারতের সবচেয়ে জনপ্রিয় গেম শোগুলির মধ্যে অন‍্যতম এবং এই শোয়েব ফ‍্যানদের গূনতিও নেহাত কম নয়। একটা সময় বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন এই শো হোস্ট করতেন, ফলে প্রতি সীজনে এই শোয়েব নিয়মিত দর্শক সংখ্যা আরও বেড়েই চলত। অত‍্যন্ত জনপ্রিয় এই টিভি শোয়ের নাম করে এক শ্রেণীর ঠগ ও জোচ্চোর প্রকৃতির মানুষ সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের স্ক‍্যামের শিকার করে চলেছে। ‘কউন বনেগা করোড়পতি’ এর নামে এত বেশি পরিমাণে স্ক‍্যাম চলতে দেখে এবার পুলিশের পক্ষ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে।

‘কউন বনেগা করোড়পতি’ স্ক‍্যাম

বর্তমানে ‘কউন বনেগা করোড়পতি’ এর নাম করে কিছু হ‍্যাকার ও ফ্রড গ‍্যাং দেশে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। এই ধরনের মানুষেরা WhatsApp এর মাধ্যমে সাধারণ মানুষের ফোনে জাল ম‍্যাসেজ পাঠাচ্ছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ‘অল ইন্ডিয়া সিম কার্ড লাকি ড্র কম্পিটিশন’ নাম করে কিছু ম‍্যাসেজ ও লিঙ্ক ভাইরাল করা হচ্ছে এবং না বুঝেই সাধারণ মানুষ এই ম‍্যাসেজ নিজেদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও অন‍্যান‍্য পরিচিত হোয়াটস‌অ্যাপ কন্ট‍্যাক্টদের পাঠিয়ে চলেছে। এই ম‍্যাসেজে 25 লক্ষ টাকা জেতার লোভ দেখানো হচ্ছে।

পুলিশ জারি করেছে সতর্কবার্তা

এই ধরনের ভুয়ো পুরস্কারের লোভে মানুষের কতটা ক্ষতি হতে পারে সেবিষয়ে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে। ব‍্যানার, পোস্টার ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুলিশ এই ধরনের ফ্রড হোয়াটস‌অ্যাপ ম‍্যাসেজ ও কল সম্পর্কে সচেতন করছে এবং এর থেকে কিভাবে বাঁচতে হবে তাও জানাচ্ছে। এই ধরনের কল ও ম‍্যাসেজ +92, 00 ও +11 কোডযুক্ত ফোন নাম্বার থেকে আসছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি +92 পাকিস্তানের কোড এবং 00 একটি ইন্টারন‍্যাশানাল অ্যাকসেস কোড।

এই ধরনের ফ্রড ম‍্যাসেজে মানুষদের বড় অঙ্কের টাকা বা অন্য কোনো জিনিসের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে। সহজ সরল সাধারণ মানুষ, বিশেষ করে যারা এসব বিষয়ে জানেন না তারা অনেক সময় এই ফাঁদে ফেসেও যান। পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জিএসটি, ট‍্যাক্স বা প্রসেসিং ফিজের নামে কিছু টাকা চেয়ে নেওয়া হয়। আমরা আমাদের সমস্ত পাঠকদের অনুরোধ করছি, এই ধরনের ম‍্যাসেজ ও কল থেকে সচেতন থাকুন এবং কল বা ম‍্যাসেজ এলে সম্ভব হলে উক্ত নাম্বারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন। সবচেয়ে বড় কথা, এমন কোনো ম‍্যাসেজ কখনোই ফরোয়ার্ড করবেন না যে বিষয়ে আপনার জ্ঞান নেই এবং আপনি 100 শতাংশ নিশ্চিত নন।

দিল্লি পুলিশের জারি করা KBC Lottery Fraud এবং Safety Precautions সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post রাস্তায় এনে দাঁড় করাতে পারে ‘ক‌উন বনেগা করোড়পতি’ এর এই ম‍্যাসেজ, লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/kon-banega-karodpati-kbc-fraud-whatsapp-lottery-scam/feed/ 0